JAZZBAAT 24 BANGLA
১৪ সেপ্টে ২০২৬, ০২:২৫ পিএম
Breaking
ক্রিকেট মাঠে জাতীয় সঙ্গীতের আগে বাজল ‘বন্দে মাতরম’! কংগ্রেসের আপত্তিতে তুঙ্গে রাজনৈতিক তর... বিশ্বের ভাষা শিখুন, নিজের ভাষাকে সম্মান করুন, হিন্দি দিবসে তরুণদের বার্তা অমিত শাহের 'খোয়াব হো তুম ইয়া কোই হকিকত', ব্রিকসে গান গেয়ে তাক লাগানেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ধনুকের নিশানায় নয়া ইতিহাস! জাপানকে হারিয়ে সোনা জিতলেন ভারতের তিরন্দাজ পুজোর আগেই বিজেপিতে এনসিপিআইয়ের ১৭ সাংসদ? জগদীশের দাবিতে তোলপাড় রাজ্য রাজনীতি এক-দু’টি সিরিজে কিছু এসে যায় না! কোটলায় ঝড় তুলে বড় বার্তা অভিষেকের রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করুন! জেলেনস্কিকে সরাসরি হুঁশিয়ারি ট্রাম্পের, নেপথ্যে কি... জুয়ার আসরে হানা দিতেই পুলিশের উপর বোমাবাজি! সালারে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম এএসআই ক্রিকেট মাঠে জাতীয় সঙ্গীতের আগে বাজল ‘বন্দে মাতরম’! কংগ্রেসের আপত্তিতে তুঙ্গে রাজনৈতিক তর... বিশ্বের ভাষা শিখুন, নিজের ভাষাকে সম্মান করুন, হিন্দি দিবসে তরুণদের বার্তা অমিত শাহের 'খোয়াব হো তুম ইয়া কোই হকিকত', ব্রিকসে গান গেয়ে তাক লাগানেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ধনুকের নিশানায় নয়া ইতিহাস! জাপানকে হারিয়ে সোনা জিতলেন ভারতের তিরন্দাজ পুজোর আগেই বিজেপিতে এনসিপিআইয়ের ১৭ সাংসদ? জগদীশের দাবিতে তোলপাড় রাজ্য রাজনীতি এক-দু’টি সিরিজে কিছু এসে যায় না! কোটলায় ঝড় তুলে বড় বার্তা অভিষেকের রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করুন! জেলেনস্কিকে সরাসরি হুঁশিয়ারি ট্রাম্পের, নেপথ্যে কি... জুয়ার আসরে হানা দিতেই পুলিশের উপর বোমাবাজি! সালারে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম এএসআই

ভারতেই হবে বিগ-ব্যাশ লীগ! অজিভূমে মেগা-ঘোষণা নরেন্দ্র মোদির

ভারতেই হবে বিগ-ব্যাশ লীগ! অজিভূমে মেগা-ঘোষণা নরেন্দ্র মোদির

বাইশ গজে বহুবার ভারতের স্বপ্নভঙ্গের কারণ হয়েছে অস্ট্রেলিয়া। ২০০৩ ও ২০২৩ সালের একদিনের বিশ্বকাপ ফাইনাল থেকে শুরু করে একাধিক আইসিসি টুর্নামেন্টে অজিদের কাছে হার ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে এখনও তাজা। তবে সেই ক্রিকেটই এবার দুই দেশের কূটনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ককে আরও মজবুত করার সেতুবন্ধন হতে চলেছে। অস্ট্রেলিয়া সফরে গিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ক্রীড়া সহযোগিতার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আয়োজিত এক অনুষ্ঠানে অস্ট্রেলিয়া ক্রিকেটের শীর্ষকর্তা অ্যালিস্টার ডবসন জানান, ভারতের মাটিতে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-২০ প্রতিযোগিতা বিগ ব্যাশ লিগ-এর একটি ম্যাচ আয়োজন করা হবে। সেই ম্যাচের ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে চেন্নাইকে। দীর্ঘদিন ধরেই ভারতে বিগ ব্যাশের ম্যাচ আয়োজন নিয়ে জল্পনা চলছিল। অবশেষে সেই সম্ভাবনাতেই সিলমোহর পড়ল। এই ঘোষণা ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, চেন্নাইয়ে বিগ ব্যাশের ম্যাচ আয়োজন ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য নিঃসন্দেহে এক বিশেষ মুহূর্ত। তাঁর মতে, ক্রিকেট দুই দেশের মানুষের আবেগকে আরও কাছাকাছি এনে দেবে এবং ক্রীড়া সহযোগিতার নতুন দিগন্ত খুলে দেবে।

শুধু ক্রিকেটেই নয়, অন্যান্য খেলাধুলাতেও ভারত ও অস্ট্রেলিয়া একযোগে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। বিদেশমন্ত্রক সূত্রে খবর, ২০৩০ সালের কমনওয়েলথ গেমস এবং ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের লক্ষ্যে ভারতের প্রস্তুতিতে সহযোগিতা করবে অস্ট্রেলিয়া। ক্রীড়া পরিকাঠামো উন্নয়ন, স্পোর্টস সায়েন্স, আধুনিক প্রযুক্তির ব্যবহার, ক্রীড়া ক্ষেত্রে বিনিয়োগ এবং প্রতিভা বিকাশ—সব ক্ষেত্রেই যৌথ উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি দুই দেশের তরুণ ক্রীড়াবিদদের নিয়ে একটি ইউথ স্পোর্টস ফেস্টিভ্যাল আয়োজনের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। তিনি বলেন, খেলাধুলার প্রতি ভালোবাসাই ভারত ও অস্ট্রেলিয়াকে আরও দৃঢ়ভাবে একসূত্রে বেঁধে রাখতে পারে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাৎ করেন অস্ট্রেলিয়ার দুই কিংবদন্তি ক্রিকেটার স্টিভ ওয়া এবং ভারতীয় বংশোদ্ভূত প্রাক্তন অধিনায়ক লিসা স্থালেকর। তাঁদের ক্রিকেটজীবনের অবদানের প্রশংসা করেন মোদি। সম্প্রতি সপ্তমবারের মতো মহিলাদের টি-২০ বিশ্বকাপ জেতা অস্ট্রেলিয়া দলকেও অভিনন্দন জানান তিনি।

 

274 Views 0 Likes 0 Comments

Related News

ক্রিকেট মাঠে জাতীয় সঙ্গীতের আগে বাজল ‘বন্দে মাতরম’! কংগ্রেসের আপত্তিতে তুঙ্গে রাজনৈতিক তরজা
দেশ

ক্রিকেট মাঠে জাতীয় সঙ্গীতের আগে বাজল ‘বন্দে মাতরম’! কংগ্রেসের আপত্তিতে তুঙ্গে রাজ...

বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে, কারণ রবিবারের ম্যাচের আগে এমন কোনও ঘোষণা ছিল না বলেই খবর। সাধারণতঃ আন্তর্জাতিক ম্যাচের আগে দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়।

১৪ সেপ্টে ২০২৬, ০২:০৯ পিএম · 2 মিনিট
বিশ্বের ভাষা শিখুন, নিজের ভাষাকে সম্মান করুন, হিন্দি দিবসে তরুণদের বার্তা অমিত শাহের
দেশ

বিশ্বের ভাষা শিখুন, নিজের ভাষাকে সম্মান করুন, হিন্দি দিবসে তরুণদের বার্তা অমিত শাহ...

নিজের ভাষায় কথা বলাকে কোনওভাবে ছোট করে দেখার মানসিকতার বিরোধিতা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর বক্তব্য, নিজের ভাষায় কথা বললে নিজেকে ছোট মনে করা অত্যন্ত বড় ধরনের হীনমন্যতা ছাড়া কিছুই নয়।

১৪ সেপ্টে ২০২৬, ০১:৩৩ পিএম · 2 মিনিট
'খোয়াব হো তুম ইয়া কোই হকিকত', ব্রিকসে গান গেয়ে তাক লাগানেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
দেশ

'খোয়াব হো তুম ইয়া কোই হকিকত', ব্রিকসে গান গেয়ে তাক লাগানেন মালয়েশিয়ার প্রধানমন্ত...

রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে প্রাতরাশ বৈঠকে অংশ নেন তিনি।

১৪ সেপ্টে ২০২৬, ০১:২৯ পিএম · 2 মিনিট
অমিত শাহের বড় ঘোষণা, জানিয়ে দিলেন কবে হতে পারে অভিন্ন দেওয়ানি বিধি
দেশ

অমিত শাহের বড় ঘোষণা, জানিয়ে দিলেন কবে হতে পারে অভিন্ন দেওয়ানি বিধি

দেশে প্রথম উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হয়। এরপর গুজরাটেও এই বিধি চালু হয়েছে। অসমেও UCC পাশ হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মধ্যপ্রদেশে আবার অভিন্ন দেওয়ানি বিধির খসড়া তৈরির জন্য কমিটি গঠন করা হয়েছে।

১৪ সেপ্টে ২০২৬, ১১:৩৭ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.