JAZZBAAT 24 BANGLA
১৪ সেপ্টে ২০২৬, ০৩:০১ পিএম
Breaking
ক্রিকেট মাঠে জাতীয় সঙ্গীতের আগে বাজল ‘বন্দে মাতরম’! কংগ্রেসের আপত্তিতে তুঙ্গে রাজনৈতিক তর... বিশ্বের ভাষা শিখুন, নিজের ভাষাকে সম্মান করুন, হিন্দি দিবসে তরুণদের বার্তা অমিত শাহের গণেশ চতুর্থীতে চোখ ধাঁধানো আয়োজন, রাজ্যপালের উপস্থিতিতে খৈরাতাবাদের পুজো ঘিরে বাড়ছে উন্ম... 'খোয়াব হো তুম ইয়া কোই হকিকত', ব্রিকসে গান গেয়ে তাক লাগানেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ধনুকের নিশানায় নয়া ইতিহাস! জাপানকে হারিয়ে সোনা জিতলেন ভারতের তিরন্দাজ পুজোর আগেই বিজেপিতে এনসিপিআইয়ের ১৭ সাংসদ? জগদীশের দাবিতে তোলপাড় রাজ্য রাজনীতি এক-দু’টি সিরিজে কিছু এসে যায় না! কোটলায় ঝড় তুলে বড় বার্তা অভিষেকের রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করুন! জেলেনস্কিকে সরাসরি হুঁশিয়ারি ট্রাম্পের, নেপথ্যে কি... ক্রিকেট মাঠে জাতীয় সঙ্গীতের আগে বাজল ‘বন্দে মাতরম’! কংগ্রেসের আপত্তিতে তুঙ্গে রাজনৈতিক তর... বিশ্বের ভাষা শিখুন, নিজের ভাষাকে সম্মান করুন, হিন্দি দিবসে তরুণদের বার্তা অমিত শাহের গণেশ চতুর্থীতে চোখ ধাঁধানো আয়োজন, রাজ্যপালের উপস্থিতিতে খৈরাতাবাদের পুজো ঘিরে বাড়ছে উন্ম... 'খোয়াব হো তুম ইয়া কোই হকিকত', ব্রিকসে গান গেয়ে তাক লাগানেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ধনুকের নিশানায় নয়া ইতিহাস! জাপানকে হারিয়ে সোনা জিতলেন ভারতের তিরন্দাজ পুজোর আগেই বিজেপিতে এনসিপিআইয়ের ১৭ সাংসদ? জগদীশের দাবিতে তোলপাড় রাজ্য রাজনীতি এক-দু’টি সিরিজে কিছু এসে যায় না! কোটলায় ঝড় তুলে বড় বার্তা অভিষেকের রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করুন! জেলেনস্কিকে সরাসরি হুঁশিয়ারি ট্রাম্পের, নেপথ্যে কি...

'খোয়াব হো তুম ইয়া কোই হকিকত', ব্রিকসে গান গেয়ে তাক লাগানেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

'খোয়াব হো তুম ইয়া কোই হকিকত', ব্রিকসে গান গেয়ে তাক লাগানেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
Malyasia PM Anwar Ibrahim in BRICS Summit 2026 ছবি: গ্রাফিক্স: নিজস্ব

নিউজ ডেস্ক: ব্রিকস সম্মেলনে যখন আন্তর্জাতিক রাজনীতি ও কূটনৈতিক আলোচনাই ছিল মূল আকর্ষণ, তখনই সামনে এল একেবারে অন্যরকম দৃশ্য। শনিবার থেকে শুরু হয়েছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। মূলত সেখানে যোগ দিতে নয়াদিল্লিতে এসেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ভারতে পা রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেন তিনি। তারপরেই একেবারে ফুরফুরে মেজাজে ধরা দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

ব্রিকস সম্মেলনেই বলিউডের ছোঁয়া। দিল্লির একটি হোটেলে পিয়ানোর সঙ্গে তাল মিলিয়ে তিনি গেয়ে শোনালেন কিশোর কুমারের কালজয়ী গান 'খোয়াব হো তুম ইয়া কোই হকিকত'৷ গানটি ১৯৬৫ সালের হিন্দি ছবি ‘তিন দেবিয়াঁ’-র। মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই ভিডিও। ভারতীয় সংগীতের প্রতি তাঁর বিশেষ আগ্রহের কথা আগেও সামনে এসেছে। এবার সেই পছন্দেরই প্রকাশ ঘটল BRICS-এর বিশেষ নৈশভোজে। সেখানে জনপ্রিয় হিন্দি সিনেমার গান গেয়ে উপস্থিত অতিথিদের চমকে দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

সূত্র: https://x.com/AdityaRajKaul/status/2098831340657614885?s=20

শুধু তাই নয়, ভারত সফরে এসে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গেও বৈঠক করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে প্রাতরাশ বৈঠকে অংশ নেন তিনি। জানা গিয়েছে,মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাতে ভারত-মালয়েশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে বৈঠকে ঠিক কোন কোন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ইতিমধ্যে এই বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা।

উল্লেখ্য, ভারত ও মালয়েশিয়ার মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। শিক্ষা, প্রতিরক্ষা, বাণিজ্য, প্রযুক্তি, পর্যটন এবং সাংস্কৃতিক আদানপ্রদান-সহ একাধিক ক্ষেত্রে দুই দেশ পরস্পরের সঙ্গে সহযোগিতা করে থাকে। আনোয়ার ইব্রাহিমের ভারত সফরে ইতিমধ্যেই দুই দেশের সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। তারই মধ্যে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বঢরার সঙ্গে এই প্রাতরাশ বৈঠক নতুন মাত্রা যোগ করেছে।

২০২২ সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আনোয়ারের প্রথম ভারত সফর। আর শুরুতেই ভারত-মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছল। দুই দেশের সম্পর্ককে 'সামগ্রিক কৌশলগত অংশীদারিত্ব'-এর স্তরে উন্নত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও ডিজিটাল প্রযুক্তি ও পর্যটন সহযোগিতা সহ একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে দুই দেশের মধ্যে।

14 Views 0 Likes 0 Comments

Related News

ক্রিকেট মাঠে জাতীয় সঙ্গীতের আগে বাজল ‘বন্দে মাতরম’! কংগ্রেসের আপত্তিতে তুঙ্গে রাজনৈতিক তরজা
দেশ

ক্রিকেট মাঠে জাতীয় সঙ্গীতের আগে বাজল ‘বন্দে মাতরম’! কংগ্রেসের আপত্তিতে তুঙ্গে রাজ...

বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে, কারণ রবিবারের ম্যাচের আগে এমন কোনও ঘোষণা ছিল না বলেই খবর। সাধারণতঃ আন্তর্জাতিক ম্যাচের আগে দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়।

১৪ সেপ্টে ২০২৬, ০২:০৯ পিএম · 2 মিনিট
বিশ্বের ভাষা শিখুন, নিজের ভাষাকে সম্মান করুন, হিন্দি দিবসে তরুণদের বার্তা অমিত শাহের
দেশ

বিশ্বের ভাষা শিখুন, নিজের ভাষাকে সম্মান করুন, হিন্দি দিবসে তরুণদের বার্তা অমিত শাহ...

নিজের ভাষায় কথা বলাকে কোনওভাবে ছোট করে দেখার মানসিকতার বিরোধিতা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর বক্তব্য, নিজের ভাষায় কথা বললে নিজেকে ছোট মনে করা অত্যন্ত বড় ধরনের হীনমন্যতা ছাড়া কিছুই নয়।

১৪ সেপ্টে ২০২৬, ০১:৩৩ পিএম · 2 মিনিট
গণেশ চতুর্থীতে চোখ ধাঁধানো আয়োজন, রাজ্যপালের উপস্থিতিতে খৈরাতাবাদের পুজো ঘিরে বাড়ছে উন্মাদনা
দেশ

গণেশ চতুর্থীতে চোখ ধাঁধানো আয়োজন, রাজ্যপালের উপস্থিতিতে খৈরাতাবাদের পুজো ঘিরে বাড...

হায়দ্রাবাদের খৈরাতাবাদে গণেশ চতুর্থী উপলক্ষে তৈরি হয়েছে ৬৯ ফুট উঁচু গণেশ বিগ্রহ। বিশালাকার এই প্রতিমাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে ভক্তদের মধ্যে উন্মাদনা।

১৪ সেপ্টে ২০২৬, ০১:৩০ পিএম · 2 মিনিট
অমিত শাহের বড় ঘোষণা, জানিয়ে দিলেন কবে হতে পারে অভিন্ন দেওয়ানি বিধি
দেশ

অমিত শাহের বড় ঘোষণা, জানিয়ে দিলেন কবে হতে পারে অভিন্ন দেওয়ানি বিধি

দেশে প্রথম উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হয়। এরপর গুজরাটেও এই বিধি চালু হয়েছে। অসমেও UCC পাশ হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মধ্যপ্রদেশে আবার অভিন্ন দেওয়ানি বিধির খসড়া তৈরির জন্য কমিটি গঠন করা হয়েছে।

১৪ সেপ্টে ২০২৬, ১১:৩৭ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.