JAZZBAAT 24 BANGLA
১৪ সেপ্টে ২০২৬, ০৪:২৩ পিএম
Breaking
আদানির বিকল ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক আইনশৃঙ্খলা বাহিনীর 'যুদ্ধ ঘোষণা' সত্ত্বেও বাংলাদেশের খুলনাঞ্চলে থেমে নেই হত্যাযজ্ঞ্য এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, গত দুই মাসে বাংলাদেশে এসেছে ৫০০ টন ইলিশ মাছ বরফের চাদরের নীচে ভয়াবহ ছবি! এভারেস্টে জমছে টন টন আবর্জনা, বড় পদক্ষেপ নেপালের কেরালার ঐতিহ্যবাহী মাছের পদ, বাঙালি রসনা তৃপ্তিতে কারিমিন পলিচাথু বিজেপিতে যোগদানের ব্যর্থ চেষ্টা! ‘সবুজ আবির’ আবির মেখে ফিরলেন তৃণমূল নেতা-কর্মীরা ক্রিকেট মাঠে জাতীয় সঙ্গীতের আগে বাজল ‘বন্দে মাতরম’! কংগ্রেসের আপত্তিতে তুঙ্গে রাজনৈতিক তর... বিশ্বের ভাষা শিখুন, নিজের ভাষাকে সম্মান করুন, হিন্দি দিবসে তরুণদের বার্তা অমিত শাহের আদানির বিকল ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক আইনশৃঙ্খলা বাহিনীর 'যুদ্ধ ঘোষণা' সত্ত্বেও বাংলাদেশের খুলনাঞ্চলে থেমে নেই হত্যাযজ্ঞ্য এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, গত দুই মাসে বাংলাদেশে এসেছে ৫০০ টন ইলিশ মাছ বরফের চাদরের নীচে ভয়াবহ ছবি! এভারেস্টে জমছে টন টন আবর্জনা, বড় পদক্ষেপ নেপালের কেরালার ঐতিহ্যবাহী মাছের পদ, বাঙালি রসনা তৃপ্তিতে কারিমিন পলিচাথু বিজেপিতে যোগদানের ব্যর্থ চেষ্টা! ‘সবুজ আবির’ আবির মেখে ফিরলেন তৃণমূল নেতা-কর্মীরা ক্রিকেট মাঠে জাতীয় সঙ্গীতের আগে বাজল ‘বন্দে মাতরম’! কংগ্রেসের আপত্তিতে তুঙ্গে রাজনৈতিক তর... বিশ্বের ভাষা শিখুন, নিজের ভাষাকে সম্মান করুন, হিন্দি দিবসে তরুণদের বার্তা অমিত শাহের

গণেশ চতুর্থীতে চোখ ধাঁধানো আয়োজন, রাজ্যপালের উপস্থিতিতে খৈরাতাবাদের পুজো ঘিরে বাড়ছে উন্মাদনা

গণেশ চতুর্থীতে চোখ ধাঁধানো আয়োজন, রাজ্যপালের উপস্থিতিতে খৈরাতাবাদের পুজো ঘিরে বাড়ছে উন্মাদনা
ছবি: গ্রাফিক্স: নিজস্ব

হায়দ্রাবাদ, নিউজ ডেস্ক: উৎসব এখন শুরু হয়নি, অথচ শহরের এক প্রান্তে ইতিমধ্যেই জমে উঠেছে ব্যস্ততা। কয়েকদিন ধরে প্রস্তুতি চলছিল জোর কদমে। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত আয়োজকরা। কারণ এবার এমন এক আয়োজন সামনে আসতে চলেছে, যা দেখার জন্য অপেক্ষাতে রয়েছেন হাজার হাজার মানুষ। উৎসবের আবহে এবারও নজর কাড়তে চলেছে খৈরাতাবাদের বিশেষ আয়োজন। উচ্চতা থেকে আয়োজন, সব দিক থেকেই বিশেষ চমকের প্রস্তুতি। উত্তর মিলবে গণেশ চতুর্থীর দিনেই।

হায়দ্রাবাদের খৈরাতাবাদে গণেশ চতুর্থী উপলক্ষে তৈরি হয়েছে ৬৯ ফুট উঁচু গণেশ বিগ্রহ। বিশালাকার এই প্রতিমাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে ভক্তদের মধ্যে উন্মাদনা। এই প্রতিমার নির্মাণ কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। এখন পুজোকে কেন্দ্র করে বাকি প্রস্তুতি চলছে। প্রতিবছরই খৈরাতাবাদের গণেশ পুজোকে ঘিরে স্থানীয় বাসিন্দা থেকে দূরদূরান্ত থেকে আসা ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। এবারও তার ব্যাতিক্রম হচ্ছে না।

সূত্র: https://x.com/HumansofHyd/status/2099316353551433808?s=20

খৈরাতাবাদের গণেশ পূজো বহু বছর ধরেই হায়দ্রাবাদের অন্যতম আকর্ষণ। বড় আকারের প্রতিমা এবং জাঁকজমকপূর্ণ আয়োজনের জন্য প্রতিবছর এখানে বহু মানুষের সমাগম ঘটে। এবারের সেই ঐতিহ্য বজায় রেখে ৬৯ ফুট উচ্চতার গণপতির প্রতিমা সেই আকর্ষণ আরও বাড়িয়ে তুলেছে। প্রতিমা তৈরীর কাজ শেষ হওয়ার পর এখন পুজোর আনুষ্ঠানিকতার প্রস্তুতি চলছে। মন্ডপ সাজানো থেকে শুরু করে দর্শনার্থীদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা সবকিছুর ধীরে ধীরে প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাশাপাশি উৎসবের দিন যাতে কোনও সমস্যা না হয়, সেদিকে ও নজর রাখা হচ্ছে।

তবে, এবারের গণেশ পূজোয় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। গণেশ চতুর্থীর প্রথম পুজোয় উপস্থিত থাকার জন্য তেলেঙ্গানার রাজ্যপালকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাঁর উপস্থিতিতে পূজোর সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে আয়োজকদের। ফলে, এই উৎসব ধর্মীয় গুরুত্বের পাশাপাশি বিশেষ মর্যাদাও পেতে চলেছে। উৎসবকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উৎসাহ সৃষ্টি হয়েছে। প্রতিমার দর্শন এবং পুজোয় অংশ নিতে বিপুলসংখ্যক মানুষ এখানে উপস্থিত হবেন বলে আশা করা হচ্ছে। উৎসব যত এগিয়ে আসছে ততই বাড়ছে প্রস্তুতির গতিও। ৬৯ ফুটের বিশাল গণেশ প্রতিমা, তার সঙ্গে পুজোর বিশেষ আয়োজন সব মিলিয়ে এবারও খৈরাতাবাদের এই পুজো যে অন্যতম বড় আকর্ষণ হতে চলেছে, তা বলাই যায়। এখন শুধু অপেক্ষা উৎসবের শুভ মুহূর্তের।

42 Views 0 Likes 0 Comments

Related News

ক্রিকেট মাঠে জাতীয় সঙ্গীতের আগে বাজল ‘বন্দে মাতরম’! কংগ্রেসের আপত্তিতে তুঙ্গে রাজনৈতিক তরজা
দেশ

ক্রিকেট মাঠে জাতীয় সঙ্গীতের আগে বাজল ‘বন্দে মাতরম’! কংগ্রেসের আপত্তিতে তুঙ্গে রাজ...

বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে, কারণ রবিবারের ম্যাচের আগে এমন কোনও ঘোষণা ছিল না বলেই খবর। সাধারণতঃ আন্তর্জাতিক ম্যাচের আগে দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়।

১৪ সেপ্টে ২০২৬, ০২:০৯ পিএম · 2 মিনিট
বিশ্বের ভাষা শিখুন, নিজের ভাষাকে সম্মান করুন, হিন্দি দিবসে তরুণদের বার্তা অমিত শাহের
দেশ

বিশ্বের ভাষা শিখুন, নিজের ভাষাকে সম্মান করুন, হিন্দি দিবসে তরুণদের বার্তা অমিত শাহ...

নিজের ভাষায় কথা বলাকে কোনওভাবে ছোট করে দেখার মানসিকতার বিরোধিতা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর বক্তব্য, নিজের ভাষায় কথা বললে নিজেকে ছোট মনে করা অত্যন্ত বড় ধরনের হীনমন্যতা ছাড়া কিছুই নয়।

১৪ সেপ্টে ২০২৬, ০১:৩৩ পিএম · 2 মিনিট
'খোয়াব হো তুম ইয়া কোই হকিকত', ব্রিকসে গান গেয়ে তাক লাগানেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
দেশ

'খোয়াব হো তুম ইয়া কোই হকিকত', ব্রিকসে গান গেয়ে তাক লাগানেন মালয়েশিয়ার প্রধানমন্ত...

রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে প্রাতরাশ বৈঠকে অংশ নেন তিনি।

১৪ সেপ্টে ২০২৬, ০১:২৯ পিএম · 2 মিনিট
অমিত শাহের বড় ঘোষণা, জানিয়ে দিলেন কবে হতে পারে অভিন্ন দেওয়ানি বিধি
দেশ

অমিত শাহের বড় ঘোষণা, জানিয়ে দিলেন কবে হতে পারে অভিন্ন দেওয়ানি বিধি

দেশে প্রথম উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হয়। এরপর গুজরাটেও এই বিধি চালু হয়েছে। অসমেও UCC পাশ হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মধ্যপ্রদেশে আবার অভিন্ন দেওয়ানি বিধির খসড়া তৈরির জন্য কমিটি গঠন করা হয়েছে।

১৪ সেপ্টে ২০২৬, ১১:৩৭ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.