JAZZBAAT 24 BANGLA
৩০ অক্টো ২০২৬, ০৭:০৪ পিএম
Breaking
বিমানযাত্রীদের পকেটে বাড়তি চাপ! ভাড়া বাড়াতে চলেছে ইন্ডিগো? ফিলিপিন্সে ফের ভয়াবহ অগ্ন্যুৎপাত মাউন্ট মায়নে! আকাশে ৩ হাজার মিটার উঁচু ছাইয়ের স্তম্ভ, জার... 'সোডিয়াম-পটাশিয়ামের সমস্যা হয়েছে', পুলিশকে অভিষেকের 'ওয়ার্নিং' মন্তব্যে তোপ শুভেন্দুর ফুল তুলতে গিয়ে প্রাণ গেল বাবা-ছেলের ! ২৩ তলা থেকে পড়ে মৃত্যু বাবা ও ছেলের মুখপাত্র সৌরভ দাসের বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্টে জনস্বার্থ মামলা, ছয় সপ্তাহের মধ্যে জবাব তল... Kaustuv Bagchi: কৌস্তভ বাগচীর গাড়ি ঘিরে বিক্ষোভ, উঠল 'গো ব্য়াক' স্লোগান ‘ব্যবসা করতে এসেছিল’, ইন্দ্রনীল সেনের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক কল্যাণ আরজি কর দুর্নীতি মামলায় বড় স্বস্তি! শর্তসাপেক্ষে জামিন পেলেন সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ সুজয় হাজ... বিমানযাত্রীদের পকেটে বাড়তি চাপ! ভাড়া বাড়াতে চলেছে ইন্ডিগো? ফিলিপিন্সে ফের ভয়াবহ অগ্ন্যুৎপাত মাউন্ট মায়নে! আকাশে ৩ হাজার মিটার উঁচু ছাইয়ের স্তম্ভ, জার... 'সোডিয়াম-পটাশিয়ামের সমস্যা হয়েছে', পুলিশকে অভিষেকের 'ওয়ার্নিং' মন্তব্যে তোপ শুভেন্দুর ফুল তুলতে গিয়ে প্রাণ গেল বাবা-ছেলের ! ২৩ তলা থেকে পড়ে মৃত্যু বাবা ও ছেলের মুখপাত্র সৌরভ দাসের বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্টে জনস্বার্থ মামলা, ছয় সপ্তাহের মধ্যে জবাব তল... Kaustuv Bagchi: কৌস্তভ বাগচীর গাড়ি ঘিরে বিক্ষোভ, উঠল 'গো ব্য়াক' স্লোগান ‘ব্যবসা করতে এসেছিল’, ইন্দ্রনীল সেনের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক কল্যাণ আরজি কর দুর্নীতি মামলায় বড় স্বস্তি! শর্তসাপেক্ষে জামিন পেলেন সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ সুজয় হাজ...

এক-দু’টি সিরিজে কিছু এসে যায় না! কোটলায় ঝড় তুলে বড় বার্তা অভিষেকের

এক-দু’টি সিরিজে কিছু এসে যায় না! কোটলায় ঝড় তুলে বড় বার্তা অভিষেকের
Abhishek Sharma and Rashid Khan ছবি: গ্রাফিক্স: নিজস্ব

স্পোর্টস ডেস্ক: দিল্লির ফিরোজ শাহ কোটলায় রবিবার পুরনো ছন্দে ফিরলেন অভিষেক শর্মা। রবিবার আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ৩২ বলে ৮২ রান করে ম্যাচের রং বদলে দেন বাঁহাতি ওপেনার। ১৫৭ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদে মাত্র ১৫.২ ওভারেই ৭ উইকেটের জয় তুলে নেয় ভারত। বাউন্ডারি আর ওভার বাউন্ডারিতে সাজানো অভিষেকের ইনিংস শুধু তাঁর নিজের ফর্মে ফেরার ইঙ্গিতই দিল না। বরং মেন ইন ব্লু-র পুরনো আগ্রাসী মেজাজটাও সামনে এনে দিল। সাম্প্রতিক কয়েকটি সিরিজে যে ছন্দটা কোথাও যেন হারিয়ে গিয়েছিল, রবিবাসরীয় সন্ধ্যায় তারই ঝলক ফের দেখা গেল রাজধানীতে।

তবে ম্যাচের পর অভিষেকের কথায় সবচেয়ে বেশি গুরুত্ব পেল অন্য একটি বিষয়। তাঁর মতে, সাম্প্রতিক কয়েকটি সিরিজের ফল ভারতীয় দলের আক্রমণাত্মক ক্রিকেটের দর্শন বদলে দেওয়ার মতো নয়। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ০-২ হারের পর ইংল্যান্ডের বিরুদ্ধেও টি-টোয়েন্টি এবং এক দিনের সিরিজে ধাক্কা খেয়েছিল টিম ইন্ডিয়া। ফলে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের শুরুতেই দলের সামনে ছিল সেই খারাপ সময় কাটিয়ে ওঠার চ্যালেঞ্জ। কিন্তু একটি-দু’টি সিরিজে প্রত্যাশিত ফল না এলেই নিজেদের ক্রিকেটের ধরন পাল্টানোর প্রশ্ন নেই। এটাই অভিষেকের বক্তব্যের মূল সুর। তাঁর মতে, আগ্রাসী ক্রিকেট খেলতে গিয়ে ব্যর্থতা আসতেই পারে। সেটাকে মেনে নিয়েই এগিয়ে যেতে হবে।

অভিষেকের এ দিনের ইনিংস সেই দর্শনেরই যেন বাস্তব উদাহরণ। শুরু থেকেই আফগান বোলারদের উপর চড়াও হন তিনি। রান তোলার গতি এতটাই দ্রুত ছিল যে ভারতের ১৫৭ রানের লক্ষ্য একটা সময় প্রায় কিছুই না মনে হচ্ছিল। অভিষেকের ব্যাটে সেই পরিচিত ভয়ডরহীন ক্রিকেটই দেখা যায়। যা তাঁকে ভারতীয় টি-টোয়েন্টি দলের অন্যতম বিস্ফোরক ব্যাটার হিসাবে প্রতিষ্ঠিত করেছে। সাম্প্রতিক সময়ে রান না পাওয়ায় তাঁর ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু দিল্লির ইনিংস বুঝিয়ে দিল, নিজের স্বাভাবিক খেলায় ফিরতে পারলে ম্যাচের গতিপথ একাই বদলে দিতে পারেন তিনি। ব্যক্তিগতভাবে তাঁর কাছে এই ইনিংস তাই নিঃসন্দেহে স্বস্তির।

তবে অভিষেকের বার্তা ব্যক্তিগত ফর্মের গণ্ডি ছাড়িয়ে ভারতীয় দলের সামগ্রিক মানসিকতার কথাও বলছে। এক-দু’টি ব্যর্থ সিরিজ দিয়ে একটি দলের পরিচয় নির্ধারিত হয় না। বিশেষ করে টি-টোয়েন্টিতে আক্রমণাত্মক ক্রিকেটের সঙ্গে ঝুঁকিও থাকে, আবার তার পুরস্কারও মেলে দ্রুত। তাই ব্যর্থতার ভয়ে আগের পদ্ধতি ছেড়ে দেওয়ার পক্ষপাতী নন অভিষেক। আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে তাঁর ৮২ রান সেই বিশ্বাসকেই যেন আরও জোরালো করল। সিরিজের শুরুতেই ভারত বুঝিয়ে দিল, কয়েকটি ধাক্কা এলেও তাদের ব্যাটিংয়ের মন্ত্র বদলাচ্ছে না। সামনে এগিয়ে যাওয়ার পথ এখনও আগ্রাসনেই।

38 Views 0 Likes 0 Comments

Related News

আজ যুব অলিম্পিকে পদকের স্বপ্ন নিয়ে নামছে ভারতের ১৭ প্রতিভা, নজরে তনভি-গাথারা
ময়দান

আজ যুব অলিম্পিকে পদকের স্বপ্ন নিয়ে নামছে ভারতের ১৭ প্রতিভা, নজরে তনভি-গাথারা

শনিবার থেকে সেনেগালের ডাকারে শুরু হচ্ছে ২০২৬ সালের গ্রীষ্মকালীন যুব অলিম্পিক। ভারতের হয়ে ১১টি খেলায় অংশ নেবেন ১৭ জন তরুণ প্রতিযোগী। ব্যাডমিন্টনে তনভি পাত্রি, তিরন্দাজিতে গাথা খাড়কে এবং সাঁতারে ধিনিধি দেশিংহুর দিকে থাকবে বিশেষ নজর।

৩০ অক্টো ২০২৬, ০২:০৬ পিএম · 2 মিনিট
মুম্বই ইন্ডিয়ান্সের কোচিংয়ে বড় রদবদল, ব্যাটিংয়ের দায়িত্বে রবিন উথাপ্পা
ময়দান

মুম্বই ইন্ডিয়ান্সের কোচিংয়ে বড় রদবদল, ব্যাটিংয়ের দায়িত্বে রবিন উথাপ্পা

আইপিএল ২০২৭-এর আগে কোচিং বিভাগে বড়সড় রদবদল মুম্বই ইন্ডিয়ান্সের। ব্যাটিং কোচ হলেন রবিন উথাপ্পা। বোলিং, ফিল্ডিং ও তরুণ বোলারদের উন্নয়নের দায়িত্বেও এলেন নতুন মুখ।

৩০ অক্টো ২০২৬, ০২:০২ পিএম · 2 মিনিট
আইপিএলে ফেরার হাতছানি, গম্ভীরকে পেতে ঝাঁপাচ্ছে চার ফ্র্যাঞ্চাইজি!
ময়দান

আইপিএলে ফেরার হাতছানি, গম্ভীরকে পেতে ঝাঁপাচ্ছে চার ফ্র্যাঞ্চাইজি!

২০২৭ সালের এক দিনের বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দলের সঙ্গে চুক্তি রয়েছে গৌতম গম্ভীরের। তার আগেই ২০২৮ সালের আইপিএলের জন্য তাঁকে মেন্টর বা কোচ হিসেবে পেতে আগ্রহ দেখাচ্ছে চারটি ফ্র্যাঞ্চাইজি। তালিকায় রয়েছে তাঁর পুরনো দল কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস।

৩০ অক্টো ২০২৬, ০১:৪৭ পিএম · 2 মিনিট
Cristiano Ronaldo: হাজার গোলের স্বপ্নে আরও তিন ধাপ! রোনাল্ডোর হ্যাটট্রিকে ৫-৩ ব্যবধানে বড় জয় আল নাসরের
ময়দান

Cristiano Ronaldo: হাজার গোলের স্বপ্নে আরও তিন ধাপ! রোনাল্ডোর হ্যাটট্রিকে ৫-৩ ব্যব...

সৌদি প্রো লিগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দুরন্ত হ্যাটট্রিকে আল খোলুদকে ৫-৩ গোলে হারাল আল নাসর। মাত্র ১৫ মিনিটের ব্যবধানে তিনটি গোল করে নিজের কেরিয়ারের ৬৭তম হ্যাটট্রিক পূর্ণ করেন ৪১ বছর বয়সী পর্তুগিজ মহাতারকা। এই হ্যাটট্রিকের সুবাদে তাঁর পেশাদার কেরিয়ারের মোট গোলসংখ্যা দাঁড়াল ৯৮৫। অর্থাৎ ঐতিহাসিক ১,০০০ গোলের মাইলফলক ছুঁতে আর মাত্র ১৫টি গোল প্রয়োজন রোনাল্ডোর। ম্যাচে চারটি অ্যাসিস্ট করে নজর কেড়েছেন জোয়াও ফেলিক্সও।

৩০ অক্টো ২০২৬, ১২:৪০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.