JAZZBAAT 24 BANGLA
২১ সেপ্টে ২০২৬, ০৮:৩৪ পিএম
Breaking
ছুরি-কাঁচির বদলে যন্ত্রের হাত, রোগীর শরীরে আসলে কী হয় ৫ মাসে রফতানি প্রায় ৪০% বাড়ল, নেপথ্যে AI-র দৌড় সান ফ্রান্সিসকোয় ‘টার্মিনেটর’ লড়াই ঘিরে তোলপাড় তিস্তার স্রোতে ভেসে গেল হস্তিশাবক, আবেগঘন মা-শাবকের পুনর্মিলন রামমন্দিরের দানবাক্সেই হাত! CCTV-তে ধরা পড়ল ১০৫ বার চুরি সিনেমা হলের ভিতর মহিলাকে হেনস্থার অভিযোগ, কসবায় গ্রেফতার ৬ ‘সাসপেনশন তুলতে হবে’, আইআইটি বম্বের অধ্যাপকের পাশে শিক্ষক সংগঠন অম্বানীর গণেশপুজোয় শুভেন্দু, মুম্বই সফর ঘিরে বাড়ছে জল্পনা ছুরি-কাঁচির বদলে যন্ত্রের হাত, রোগীর শরীরে আসলে কী হয় ৫ মাসে রফতানি প্রায় ৪০% বাড়ল, নেপথ্যে AI-র দৌড় সান ফ্রান্সিসকোয় ‘টার্মিনেটর’ লড়াই ঘিরে তোলপাড় তিস্তার স্রোতে ভেসে গেল হস্তিশাবক, আবেগঘন মা-শাবকের পুনর্মিলন রামমন্দিরের দানবাক্সেই হাত! CCTV-তে ধরা পড়ল ১০৫ বার চুরি সিনেমা হলের ভিতর মহিলাকে হেনস্থার অভিযোগ, কসবায় গ্রেফতার ৬ ‘সাসপেনশন তুলতে হবে’, আইআইটি বম্বের অধ্যাপকের পাশে শিক্ষক সংগঠন অম্বানীর গণেশপুজোয় শুভেন্দু, মুম্বই সফর ঘিরে বাড়ছে জল্পনা

যন্তর মন্তর আন্দোলনের মুখ এবার রাঁচিতে, নেহা বোরার সমর্থনে জোরোলো জেপিএসসি বিরোধী সুর

যন্তর মন্তর আন্দোলনের মুখ এবার রাঁচিতে, নেহা বোরার সমর্থনে জোরোলো জেপিএসসি বিরোধী সুর

দিল্লির পর ঝাড়খণ্ড। জেপিএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে আন্দোলনে বসেছেন ছাত্রছাত্রীরা। টানা ১৪ দিন ধরে চলছে এই আন্দোলন। এ বার সেই আন্দোলনে শামিল অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ওরফে 'আইসা'র জাতীয় সভানেত্রী নেহা বোরা। শুক্রবার রাঁচিতে এসে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করলেন সম্প্রতি দিল্লির যন্তর মন্তরে ককরোচ আন্দোলনের অন্যতম এই মুখ। 

রাঁচির স্টেডিয়ামে টানা ১৪ দিনব্যাপী আন্দোলনের পাশাপাশি আমরণ অনশনে বসেছেন ৬ জন শিক্ষার্থী। এর মধ্যে একজন গুরুতর অসুস্থ হয়ে পড়েন শুক্রবার সকালে। তাঁকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় সদর হাসপাতালে। এই পরিস্থিতিতে ককরোচ আন্দোলনের নেত্রী হিসেবে নেহা বোরার উপস্থিতি বাড়তি মাত্রা যোগ করছে আন্দোলনে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে চলতি আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়েছেন আইসা'র সভানেত্রী। সেই সঙ্গে দাবি তুলেছেন পুনঃ পরীক্ষারও।

নেহা বলেন, "অনশনের সময় বন্ধুদের যে কী শারীরিক কষ্টের মধ্যে দিয়ে যেতে হয় তা আমি বুঝি। তাই এই স্টেডিয়ামে অনশনরত সকল বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন। সারা দেশ তোমাদের এই সংগ্রাম দেখছে। এই মঞ্চ থেকে আমি এই অনশনরত শিক্ষার্থীদের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি।" এরই সঙ্গে পুনঃ পরীক্ষার দাবি জানিয়ে নেহা হুঙ্কার দেন, “জেপিএসসি পরীক্ষায় ব্যাপক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। প্রথম ও দ্বিতীয় পরীক্ষা থেকে শুরু করে আজ চতুর্দশতম জেপিএসসি পর্যন্ত একের পর এক কেলেঙ্কারি দেখা গিয়েছে। তাই ১৪ তম জেপিএসসি বাতিল করে নতুন করে পরীক্ষার ঘোষণা করতে হবে অবিলম্বে।”

অন্যদিকে আন্দোলনকারীদের দাবি, অবিলম্বে পদত্যাগ করতে হবে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে। পাশাপাশি তাদের তরফে এও জানানো হয়েছে, সরকারের তরফে কোনও স্পষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত অনশন ভাঙবেন না তাঁরা। এই পরিপ্রেক্ষিতে  

শিক্ষার্থীদের তরফে ইতিমধ্যেই দেওয়া হয়েছে 'রাজ্য বিধানসভা চলো' কর্মসূচির ডাক। অনশনরত এক ছাত্র সংবাদমাধ্যমকে বলেন, ‘‘যদি ধর্মেন্দ্র প্রধান পদ ছাড়তে পারেন, তবে হেমন্ত সোরেন কেন পারবেন না?’’ তাঁর দাবি, ছাত্রদের অভিযোগ সরকার গুরুত্ব দিয়েই দেখছে না।

 

 

15 Views 0 Likes 0 Comments

Related News

৫ মাসে রফতানি প্রায় ৪০% বাড়ল, নেপথ্যে AI-র দৌড়
দেশ

৫ মাসে রফতানি প্রায় ৪০% বাড়ল, নেপথ্যে AI-র দৌড়

নয়াদিল্লি: চিন থেকে ভারতে পণ্য আসে বিপুল পরিমাণে। মোবাইল থেকে ইলেকট্রনিক্স, যন্ত্রাংশ থেকে শিল্পসামগ্রী—দীর্ঘদিন ধরেই দুই দেশের বাণিজ্যের ভারটা এক দিকে হেলে। কিন্তু এ বার সেই ছবির একটি অংশে বদলের ইঙ্গিত। চিনের বাজারে বাড...

২১ সেপ্টে ২০২৬, ০৭:৫৯ পিএম · 4 মিনিট
রামমন্দিরের দানবাক্সেই হাত! CCTV-তে ধরা পড়ল ১০৫ বার চুরি
দেশ

রামমন্দিরের দানবাক্সেই হাত! CCTV-তে ধরা পড়ল ১০৫ বার চুরি

নয়াদিল্লি: রামলালার মন্দিরে ভক্তের দেওয়া টাকা। সেই দানের অর্থই বার বার সরানো হয়েছে! অযোধ্যার রামমন্দিরের অনুদান চুরি-কাণ্ডে এ বার তদন্তের পরিধি আরও স্পষ্ট হল। সুপ্রিম কোর্টে পেশ করা SIT-এর স্টেটাস রিপোর্টে জানানো হয়েছে, ...

২১ সেপ্টে ২০২৬, ০৭:৫১ পিএম · 4 মিনিট
‘সাসপেনশন তুলতে হবে’, আইআইটি বম্বের অধ্যাপকের পাশে শিক্ষক সংগঠন
দেশ

‘সাসপেনশন তুলতে হবে’, আইআইটি বম্বের অধ্যাপকের পাশে শিক্ষক সংগঠন

নিউজ ডেস্ক: আইআইটি বম্বের পড়ুয়া সাহিল ওয়াকোডের মৃত্যুকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক আরও জটিল হচ্ছে। ছাত্রদের একাংশের প্রতিবাদ ও অধ্যাপক সূর্যনারায়ণ দুল্লার বিরুদ্ধে ওঠা অভিযোগের পর এবার তাঁর পাশে দাঁড়াল আইআইটি বম্বের ...

২১ সেপ্টে ২০২৬, ০৭:১৬ পিএম · 2 মিনিট
১৫ বছর বয়সের আগেই পাসপোর্টে বড় বদল! নতুন নিয়মে মেয়াদ ও ফি কত, জেনে নিন
দেশ

১৫ বছর বয়সের আগেই পাসপোর্টে বড় বদল! নতুন নিয়মে মেয়াদ ও ফি কত, জেনে নিন

নিউজ ডেস্ক: শিশুদের পাসপোর্ট নিয়ে বড় পরিবর্তন আনল কেন্দ্রীয় সরকার। বিদেশ মন্ত্রকের সংশোধিত নিয়ম অনুযায়ী, ১৫ বছরের কম বয়সি আবেদনকারীদের জন্য সাধারণ পাসপোর্টের মেয়াদে বদল আনা হয়েছে। নতুন নিয়মে এই বয়সের শিশুদের ৩৬ পাতার সা...

২১ সেপ্টে ২০২৬, ০৭:০৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.