JAZZBAAT 24 BANGLA
১৭ অক্টো ২০২৬, ১২:৪৩ এএম
Breaking
মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা

সাড়ে ৪ ঘণ্টার যুদ্ধে সাথ দিল না শরীরই, ইউএস ওপেনের শুরুতেই ছিটকে গেলেন জকোভিচ

সাড়ে ৪ ঘণ্টার যুদ্ধে সাথ দিল না শরীরই, ইউএস ওপেনের শুরুতেই ছিটকে গেলেন জকোভিচ

স্পোর্টস ডেস্ক: ইউএস ওপেনে নেমেছিলেন ২৫ তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন নিয়েই। কিন্তু সঙ্গ দিল না শরীরই। ফলে প্রথম রাউন্ডেই আর্জেন্টিনার মারিয়ানো নাভোনের কাছে পাঁচ সেটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে হেরে গেলেন নোভাক জকোভিচ। সাড়ে ৪ ঘন্টারও বেশি সময় ধরে চলেছে এই ম্যাচ। আর তাতে বিশ্বের প্রাক্তন এক নম্বর বিদায় নিলেন ৭-৬ (৫), ৫-৭, ৪-৬, ৬-২, ৬-১ ব্যবধানে হেরে। তবে ফলাফলের থেকেও তাঁর শারীরিক অসুস্থতার ছবিটাই হয়ে রইল এ দিনের সবচেয়ে বড় বিজ্ঞাপন। এ দিন কোর্টে বমি পর্যন্ত করতে দেখা গেল তাঁকে।

আসলে মেঘে মেঘে বেলাটাও তো কম হল না নেহাত। প্রচণ্ড গরম আর আর্দ্রতার মধ্যে এ দিন বার বার বরফের প্যাক ঘাড়ে ও মাথায় রাখতে দেখা যায় ৪০ ছুঁইছুঁই জকোভিচকে। এর পর তৃতীয় সেটের মাঝামাঝি সময়ে বিজ্ঞাপনের বোর্ডের আড়ালে গিয়ে বমিও করেন তিনি। ম্যাচের শুরুটা অবশ্য জকোভিচের পক্ষেই ছিল। অদম্য লড়াই সত্ত্বেও প্রথম সেট টাইব্রেকারে হেরে গেলেও পরের দু’টি সেট দখল করে ম্যাচে ২-১ ব্যবধানে এগিয়ে যান তিনি। এমনকি তৃতীয় সেটে একটি ব্রেকও পেয়েছিলেন সার্বিয়ান তারকা। কিন্তু তার পরেই তাঁর পথে বাধা হয়ে দাঁড়ায় শারীরিক অসুস্থতা। 

অবশ্য এর পরেও লড়াইয়ের জমি এতটুকু ছাড়েননি ৩৯ বছরের তারকা। দর্শকদের উচ্ছ্বাসকে সঙ্গী করে ম্যাচে টিকে থাকার চেষ্টা করেন ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। কিন্তু কিছুতেই সঙ্গ দিল না শরীর। সেই সুযোগে চতুর্থ সেটে ৬-২ ব্যবধানে জিতে সমতা ফেরান আর্জেন্টাইন প্রতিপক্ষ। এর পর নির্ণায়ক পঞ্চম সেট শুরুর ঠিক আগে কোমরের নিচের অংশের সমস্যার জন্য মেডিক্যাল টাইম-আউটও নিতে হয় জকোভিচকে। ফিজিওর থেকে চিকিৎসা নেওয়ার পর কোর্টে ফিরে লড়াই চালিয়ে গেলেও মারিয়ানো নাভোনের আক্রমণাত্মক বেসলাইন টেনিসের সামনে শেষ পর্যন্ত আর পেরে ওঠেননি তিনি।

এই হার নিঃসন্দেহে এক বড় ঘটনা হয়ে রইল টেনিস দুনিয়ায়। ম্যাচ শেষ হওয়ার পর আর্থার অ্যাশ স্টেডিয়ামের সমস্ত দর্শক উঠে দাঁড়িয়ে করতালি দিয়ে বিদায় জানান নোভাক জকোভিচকে। কেরিয়ারে ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জেতা সার্বিয়ান তারকা অবশ্য আগেই ইঙ্গিত দিয়েছেন যে, তাঁর কেরিয়ারের শেষ অধ্যায় আর খুব বেশি দূরে নেই। তবে আগামী ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে খেলার ইচ্ছাটাও যে এখনও রয়েছে, সে কথাও জানিয়েছিলেন তিনি। তবে ইউএস ওপেনের প্রথম রাউন্ডে এমন শারীরিক লড়াইয়ের পর জকোভিচের ভবিষ্যৎ নিয়ে ফের শুরু হল জল্পনা।

 

 

45 Views 0 Likes 0 Comments

Related News

মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান
ময়দান

মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান

প্রথম ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে আইএসএলে মরশুমের প্রথম জয় তুলে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। মহাষষ্ঠীর সন্ধ্যায় স্পোর্টিং ক্লাব দিল্লিকে ২-১ গোলে হারিয়ে সমর্থকদের উৎসবের আনন্দ বাড়িয়ে দিল সবুজ-মেরুন।

১৬ অক্টো ২০২৬, ০৯:৫৭ পিএম · 2 মিনিট
কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের  বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর
ময়দান

কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচের আগে ভারতীয় দলে বড় পরিবর্তন। চতুর্থ টি-টোয়েন্টিতে কাঁধে চোট পেয়েছেন বাঁহাতি পেসার অর্শদীপ সিং। তাঁর চোটের পরিস্থিতি বিবেচনা করে বেঙ্গালুরুতে শনিবারের ম্যাচের জন্য ...

১৬ অক্টো ২০২৬, ০৭:০৪ পিএম · 2 মিনিট
সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান
ময়দান

সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান

ইউরোপীয় ফুটবলের মঞ্চে নাটকীয় জয় তুলে নিল সান্ডারল্যান্ড ও জুভেন্তাস। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল করে জয় নিশ্চিত করল দুই দলই। অন্য দিকে, দুরন্ত পারফরম্যান্সে সালজবুর্গকে ৪-০ গোলে উড়িয়ে দিল এসি মিলান। একই ব্যবধানে লে...

১৬ অক্টো ২০২৬, ০৬:৫৯ পিএম · 2 মিনিট
ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে
ময়দান

ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে

স্পোর্টস ডেস্ক: লা লিগায় দাপট, চ্যাম্পিয়ন্স লিগেও একের পর এক জয়। হান্সি ফ্লিকের বার্সেলোনা যেন অপ্রতিরোধ্যের নাম হয়ে উঠেছে। দলের আক্রমণভাগে লামিনে ইয়ামলের দুরন্ত ছন্দ প্রতিপক্ষের রাতের ঘুম কেড়ে নিচ্ছে। গালাতাসারাইয়ের বি...

১৬ অক্টো ২০২৬, ০৬:৪৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.