JAZZBAAT 24 BANGLA
১৮ সেপ্টে ২০২৬, ১২:১৯ এএম
Breaking
বারাকপুরবাসীর জন্য সুখবর, বাড়ল মা তারা এক্সপ্রেসের স্টপেজ চামচ দিয়ে চপস্টিকের কায়দায় বিরিয়ানি, মজার ভিডিওে মজেছে নেটদুনিয়া নন্দীগ্রাম-রেজিনগরে বদলে গেল ভোটের অঙ্ক, কমিশনের নয়া নির্দেশ শাস্তির বদলে সহমর্মিতা, অসাবধানী বিড়ালের প্রাণ বাঁচাতে এগিয়ে এলেন মানুষ ‘চিপ থেকে সিস্টেম’, দিল্লিতে মোদীর বড় বার্তা! AI-র যুগে সেমিকন্ডাক্টর নিয়ে ভারতের নতুন লক... নবজাগরণ থেকে এখন পর্যন্ত বাঙালির আড্ডার পোশাকে পরিবর্তনকে ফিরে দেখা চুরমার একের পর এক রেকর্ড, অভিষেক-সুনামিতে বিপর্যস্ত আফগানরা প্রেমের বিয়ে মেনে নেয়নি পরিবার! তরুণীকে অপহরণের চেষ্টায় গাড়ির তাণ্ডব, ICU-তে মহিলা বারাকপুরবাসীর জন্য সুখবর, বাড়ল মা তারা এক্সপ্রেসের স্টপেজ চামচ দিয়ে চপস্টিকের কায়দায় বিরিয়ানি, মজার ভিডিওে মজেছে নেটদুনিয়া নন্দীগ্রাম-রেজিনগরে বদলে গেল ভোটের অঙ্ক, কমিশনের নয়া নির্দেশ শাস্তির বদলে সহমর্মিতা, অসাবধানী বিড়ালের প্রাণ বাঁচাতে এগিয়ে এলেন মানুষ ‘চিপ থেকে সিস্টেম’, দিল্লিতে মোদীর বড় বার্তা! AI-র যুগে সেমিকন্ডাক্টর নিয়ে ভারতের নতুন লক... নবজাগরণ থেকে এখন পর্যন্ত বাঙালির আড্ডার পোশাকে পরিবর্তনকে ফিরে দেখা চুরমার একের পর এক রেকর্ড, অভিষেক-সুনামিতে বিপর্যস্ত আফগানরা প্রেমের বিয়ে মেনে নেয়নি পরিবার! তরুণীকে অপহরণের চেষ্টায় গাড়ির তাণ্ডব, ICU-তে মহিলা

ভারত আয়োজক হলে খেলতে আসবে না পাকিস্তান, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর্জি নিরপেক্ষ ভেন্যুর

ভারত আয়োজক হলে খেলতে আসবে না পাকিস্তান, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর্জি নিরপেক্ষ ভেন্যুর
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

স্পোর্টস ডেস্ক: আশঙ্কাই সত্যি হল শেষ পর্যন্ত। ভারতের মাটিতে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আপত্তি জানাল পাকিস্তান হকি দল। প্রতিযোগিতার আয়োজক দেশ বদলানোর দাবি জানিয়েছে পাকিস্তানের হকি সংস্থা। তা না হলে পাকিস্তানের ম্যাচগুলি নিরপেক্ষ কোনও ভেনুতে আয়োজন করার আবেদন জানানো হয়েছে এশিয়ান হকি ফেডারেশনের কাছে। আগামী ২৭ অক্টোবর থেকে পাঞ্জাবের মোহালিতে শুরু হওয়ার কথা ২০২৬ পুরুষদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগেই পাকিস্তানের এই সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা।

পাকিস্তান হকি ফেডারেশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ ওয়ানি এক বিবৃতিতে জানিয়েছেন, বর্তমান ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক পরিস্থিতি এবং নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁদের বক্তব্য, জাতীয় দলের খেলোয়াড় এবং আধিকারিকদের জন্য নিরাপদ ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত করাই এই আবেদনের মূল উদ্দেশ্য। তাই গোটা প্রতিযোগিতা ভারত থেকে সরিয়ে অন্য কোনও দেশে করার পাশাপাশি বিকল্প হিসাবে শুধু পাকিস্তানের ম্যাচগুলি নিরপেক্ষ মাঠে আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। এখন এশিয়ান হকি সংস্থা এই আবেদন নিয়ে কী সিদ্ধান্ত নেয়, সে দিকেই তাকিয়ে হকি মহল।

কয়েক দিন আগেই অবশ্য পাঞ্জাবের মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান দলকে মোহালি এবং জলন্ধরে খেলতে দেখা যেতে পারে। সেই ঘোষণার পরেই পাকিস্তান হকি ফেডারেশনের তরফে এল এই আপত্তি। ফলে প্রতিযোগিতা শুরু হওয়ার কয়েক সপ্তাহ আগে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে অনিশ্চয়তা তৈরি হল। হকির ময়দানে দুই প্রতিবেশী দেশের লড়াই বরাবরই বাড়তি আকর্ষণের। কিন্তু সাম্প্রতিক দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপড়েনের প্রভাব এ বার সেই প্রতিযোগিতার আয়োজনেও পড়তে পারে।

পাকিস্তান হকি ফেডারেশনের বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের সংবেদনশীল দ্বিপাক্ষিক পরিস্থিতি এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয় মাথায় রেখেই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। তাদের লক্ষ্য, দলের খেলোয়াড় ও আধিকারিকদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং অনুকূল পরিবেশ নিশ্চিত করা। তবে পাকিস্তানের এই আবেদন মঞ্জুর হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। এএইচএফের সিদ্ধান্তের পরেই প্রতিযোগিতার সূচি এবং পাকিস্তানের ম্যাচগুলির ভেন্যু নিয়ে চূড়ান্ত ছবি সামনে আসবে। আপাতত তাই ২৭ অক্টোবর মোহালিতে শুরু হতে চলা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানের এই অবস্থানই হকির অন্যতম বড় খবর।

429 Views 0 Likes 0 Comments

Related News

চুরমার একের পর এক রেকর্ড, অভিষেক-সুনামিতে বিপর্যস্ত আফগানরা
ময়দান

চুরমার একের পর এক রেকর্ড, অভিষেক-সুনামিতে বিপর্যস্ত আফগানরা

কলকাতা, নিউজ ডেস্ক: দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ব্যাট হাতে কার্যত তাণ্ডব চালালেন অভিষেক শর্মা। আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ৩০ বলে শতরান করে একসঙ্গে একাধিক নজির গড়ে ফেললেন ভারতীয় ওপেনার। কোনও টেস্ট...

১৭ সেপ্টে ২০২৬, ০৯:০৩ পিএম · 2 মিনিট
‘তাড়াহুড়ো করে দলে ঢোকাবেন না’, নীতীশকে নিয়ে বোর্ডকে সতর্ক করলেন লিটল মাস্টার
ময়দান

‘তাড়াহুড়ো করে দলে ঢোকাবেন না’, নীতীশকে নিয়ে বোর্ডকে সতর্ক করলেন লিটল মাস্টার

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বল হাতে দুরন্ত প্রত্যাবর্তন হয়েছে নীতীশ কুমার রেড্ডির। ৩ উইকেট নিয়ে টিম ইন্ডিয়াকে সিরিজ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তরুণ অলরাউন্ডার। তাঁর পারফরম্যান্স...

১৭ সেপ্টে ২০২৬, ১২:৫৪ পিএম · 2 মিনিট
অবিশ্বাস্য হেডারে অবিস্মরণীয় মাইলফলক! ট্রফিও হাতে উঠল এল এম টেনের
ময়দান

অবিশ্বাস্য হেডারে অবিস্মরণীয় মাইলফলক! ট্রফিও হাতে উঠল এল এম টেনের

স্পোর্টস ডেস্ক: দুর্দান্ত হেডারে এক অবিস্মরণীয় মাইলফলক ছোঁয়া। তার পরেই ট্রফিতে হাত। লিওনেল মেসির জোড়া কীর্তিতে বুধবার রাতে ক্রুজ আজুলকে ২-০ গোলে হারিয়ে প্রথম বার ক্যাম্পেওনেস কাপ জিতল ইন্টার মায়ামি। মায়ামির জার্সিতে স...

১৭ সেপ্টে ২০২৬, ১০:২৩ এএম · 2 মিনিট
অপেক্ষার অবসান, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে একদিনের সিরিজের দলে বড় বদল ভারতের
ময়দান

অপেক্ষার অবসান, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে একদিনের সিরিজের দলে বড় বদল ভারতের

স্পোর্টস ডেস্ক: অপেক্ষা বাড়ল হার্দিক পাণ্ডিয়া এবং ঋষভ পন্থের। বুধবার ঘোষিত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন ওডিআই সিরিজের দলে ডাক পেলেন না তাঁরা। তবে দুই তারকার নাম না থাকলেও ১৫ জনের দলে ফিরেছেন রুতুরাজ গাইকোয়াড় এবং র...

১৬ সেপ্টে ২০২৬, ১০:৩০ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.