JAZZBAAT 24 BANGLA
৩০ সেপ্টে ২০২৬, ১২:৩১ এএম
Breaking
Talgram Durga Puja: ঐতিহ্যবাহী পুজোয় এবার অর্থের জট, তুঙ্গে বিতর্ক Software: সফটওয়্যার-লিগালটেক শেয়ারে বড় ধস Kolkata Metro: পুজোর আগে শহরে বাড়ছে মেট্রো, কোন কোন রুটে মিলবে বিশেষ পরিষেবা? Recipe: ঝোল-ঝাল নয়, এবার এয়ার ফ্রায়ারে তৈরি করুন দই তড়কা চিকেন Kolkata: গড়িয়াহাটে দরদাম, মুখে বাংলা—বিদেশিনির মন্তব্যে মুগ্ধ বাঙালি Cooch Behar Railway : রেল-স্থানীয় সংঘাত, বিতরকের গার্ডওয়াল India Vs Brazil: ভোল বদলে মহারণের জন্য প্রস্তুত যুবভারতী, দর্শকের জন্য বড় উপহারের ঘোষণা ক... CyberCrime: আইটি বিশেষজ্ঞ থেকে চিকিৎসক, সাইবার ফাঁদে শিক্ষিতরাও! Talgram Durga Puja: ঐতিহ্যবাহী পুজোয় এবার অর্থের জট, তুঙ্গে বিতর্ক Software: সফটওয়্যার-লিগালটেক শেয়ারে বড় ধস Kolkata Metro: পুজোর আগে শহরে বাড়ছে মেট্রো, কোন কোন রুটে মিলবে বিশেষ পরিষেবা? Recipe: ঝোল-ঝাল নয়, এবার এয়ার ফ্রায়ারে তৈরি করুন দই তড়কা চিকেন Kolkata: গড়িয়াহাটে দরদাম, মুখে বাংলা—বিদেশিনির মন্তব্যে মুগ্ধ বাঙালি Cooch Behar Railway : রেল-স্থানীয় সংঘাত, বিতরকের গার্ডওয়াল India Vs Brazil: ভোল বদলে মহারণের জন্য প্রস্তুত যুবভারতী, দর্শকের জন্য বড় উপহারের ঘোষণা ক... CyberCrime: আইটি বিশেষজ্ঞ থেকে চিকিৎসক, সাইবার ফাঁদে শিক্ষিতরাও!

স্বাধীনতার প্রকৃত অর্থ আজও অধরা, গভীর আক্ষেপ পরাণ বন্দ্যোপাধ্যায়ের

স্বাধীনতার প্রকৃত অর্থ আজও অধরা, গভীর আক্ষেপ পরাণ বন্দ্যোপাধ্যায়ের

১৯৪৭ সালের সেই ঐতিহাসিক স্বাধীনতা অর্জনের কয়েক দশক পেরিয়ে গেলেও, সাধারণ মানুষের কাছে স্বাধীনতার প্রকৃত অর্থ ও অধিকার আজও কতটা বাস্তবায়িত হয়েছে,তা নিয়ে গভীর প্রশ্ন ও আক্ষেপ প্রকাশ করলেন প্রত্যক্ষদর্শী প্রবীণ নাগরিক তথা অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়।

১৯৪৪ সালে শৈশবে কলকাতার দমদমে আসার স্মৃতিচারণ করে তিনি বলেন,সেই সময় ‘প্রত্যক্ষ সংগ্রাম দিবস’ বা ১৯৪৭ এর স্বাধীনতার রাজনৈতিক গভীরতা বোঝার মতো বয়স তাঁর ছিল না। তবে স্থানীয় জিমন্যাস্টিক ক্লাবে সাদা পোশাকে স্বাধীনতা উৎসবের সেই অনাড়ম্বর দিনগুলির কথা আজও তাঁর মনে স্পষ্ট। 

তেরঙা পতাকা উত্তোলন, দেশাত্মবোধক গানের সুর, বিপ্লবীদের ছবিতে শ্রদ্ধা নিবেদন এবং লজেন্স-বিস্কুট বিতরণের মধ্য দিয়েই প্রকাশ পেত সেই সময়ের নিখাদ আন্তরিক আনন্দ।বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কৈশোরে তিনি উপলব্ধি করেন ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসনের নির্মমতা এবং স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের ইতিহাস। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মবলিদান এবং জাতির জনক মহাত্মা গান্ধীর অবদান ও তাঁর মর্মান্তিক হত্যাকাণ্ডের কথা জেনে দেশের প্রতি তাঁর মুগ্ধতা ও চেতনা গড়ে ওঠে।

তবে পরিণত বয়সে পৌঁছে বর্তমান দেশের সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি তাঁকে গভীরভাবে ব্যথিত করছে। তাঁর মতে, একটি স্বাধীন দেশে অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক যে স্বাচ্ছন্দ্য থাকার কথা, তা থেকে আজও সাধারণ মানুষ বঞ্চিত। তিনি আক্ষেপ প্রকাশ করে জানান, গণতান্ত্রিক ব্যবস্থায় জনপ্রতিনিধিরা সেবকের বদলে নিজেদের ‘শাসক’ ভাবতে শুরু করেছেন। সর্বত্র লোভ, ক্ষমতার অপব্যবহার এবং রাজনীতির প্রভাব ঢুকে পড়েছে। সাধারণ মানুষ বিপদের আশঙ্কায় প্রকাশ্যে সমালোচনা করতে ভয় পাচ্ছেন, যা প্রকারান্তরে নাগরিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা হরণেরই প্রতিফলন।

সবশেষে তিনি বলেন, স্বাধীনতার প্রকৃত সার্থকতা কেবল আড়ম্বরপূর্ণ উদ্‌যাপনে নয়। যে দেশে প্রতিটি নাগরিক জাত-ধর্মের ভেদাভেদ ভুলে নির্ভয়ে মুক্ত বাতাসে শ্বাস নিতে পারবেন এবং মানবিকতা সর্বোচ্চ অগ্রাধিকার পাবে সেটাই হবে সত্যিকারের স্বাধীন দেশ।

43 Views 0 Likes 0 Comments

Related News

Kolkata: গড়িয়াহাটে দরদাম, মুখে বাংলা—বিদেশিনির মন্তব্যে মুগ্ধ বাঙালি
বিনোদন

Kolkata: গড়িয়াহাটে দরদাম, মুখে বাংলা—বিদেশিনির মন্তব্যে মুগ্ধ বাঙালি

ভাঙা বাংলায় কলকাতা ও বাঙালির দৈনন্দিন জীবন নিয়ে সরাসরি মন্তব্য করে একসময় নজর কেড়েছিলেন এক ব্রিটিশ অভিনেত্রী ও মডেল। গড়িয়াহাটে দরদাম নিয়ে তাঁর “বাঙালি কিসের!” মন্তব্যটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে দর্শকদের মধ্যে বিশেষ সাড়া ফেলেছিল।

২৯ সেপ্টে ২০২৬, ০৯:৫১ পিএম · 2 মিনিট
Tollywood: ‘তোকে খুব মনে পড়ে রে’ -তাপস পালের জন্মদিনে আবেগঘন প্রসেনজিৎ
বিনোদন

Tollywood: ‘তোকে খুব মনে পড়ে রে’ -তাপস পালের জন্মদিনে আবেগঘন প্রসেনজিৎ

তাপস পালের জন্মদিনে আবেগঘন পোস্ট করে প্রয়াত সহকর্মী ও বন্ধুকে স্মরণ করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাপসের স্ত্রী নন্দিনীও স্বামীর স্মৃতিচারণ করে মেয়ের কথা উল্লেখ করে লিখেছেন আবেগঘন বার্তা।

২৯ সেপ্টে ২০২৬, ০৮:৫০ পিএম · 2 মিনিট
গণেশ চতুর্থীতে ঘরে এল পুত্রসন্তান, বাবা হলেন জুবিন
বিনোদন

গণেশ চতুর্থীতে ঘরে এল পুত্রসন্তান, বাবা হলেন জুবিন

গণেশ চতুর্থীর দিন পুত্রসন্তানের বাবা হয়েছেন জনপ্রিয় গায়ক জুবিন নটিয়াল। মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছেন।

২৯ সেপ্টে ২০২৬, ০৮:২৩ পিএম · 2 মিনিট
Big-Boss2026:  ফুটবল মাঠ, বিধানসভা ছেড়ে, এবার ‘বিগ বস’-এর ঘরে জন্মদিন দীপেন্দুর
বিনোদন

Big-Boss2026: ফুটবল মাঠ, বিধানসভা ছেড়ে, এবার ‘বিগ বস’-এর ঘরে জন্মদিন দীপেন্দুর

ফুটবল মাঠ ও রাজনীতির পর এবার ‘বিগ বস বাংলা ৩’-এর ঘরে জন্মদিন কাটাচ্ছেন প্রাক্তন ভারতীয় ফুটবলার ও বিধায়ক দীপেন্দু বিশ্বাস। ২৯ সেপ্টেম্বর তাঁর জন্মদিন উপলক্ষে সন্ধ্যার পর্বে কী বিশেষ আয়োজন বা চমক থাকছে, তা নিয়েই দর্শকদের কৌতূহল।

২৯ সেপ্টে ২০২৬, ০৫:০৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.