JAZZBAAT 24 BANGLA
২২ সেপ্টে ২০২৬, ১০:০০ পিএম
Breaking
জুতো থেকে দুর্গন্ধ বেরোচ্ছে? এই ঘরোয়া টোটকা মিলবে সমাধান... চলন্ত বিমানে দাঁড়িয়ে যাত্রীদের ভিড়, ভাইরাল ভিডিও ঘিরে কাঠগড়ায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফুলিয়ায় মহিলার মৃত্যু ঘিরে জটিলতা, ঘটনাস্থলে ফরেনসিক দল নিলামে উঠতেই তুমুল দর হাঁকাহাঁকি, নিলামে এক পুলাসার দাম উঠল ২৬ হাজার টাকা অন্তিম ওভারের ওয়াইড ঘিরে তুমুল বিতর্ক ভারত-জাপান ম্যাচে, নিয়ম কী বলছে, জানুন খাবারে পোকা, জল-শৌচালয়ে সমস্যা, উত্তাল ধবধপি হাই স্কুল বয়সকে তুড়ি মেরে দক্ষতার প্রদর্শন, ভিডিও দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া ঘুমন্ত শিশুকে নিয়ে চম্পট দিতে গিয়ে বিপত্তি, গ্রেফতার মহিলা-সহ ২ জুতো থেকে দুর্গন্ধ বেরোচ্ছে? এই ঘরোয়া টোটকা মিলবে সমাধান... চলন্ত বিমানে দাঁড়িয়ে যাত্রীদের ভিড়, ভাইরাল ভিডিও ঘিরে কাঠগড়ায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফুলিয়ায় মহিলার মৃত্যু ঘিরে জটিলতা, ঘটনাস্থলে ফরেনসিক দল নিলামে উঠতেই তুমুল দর হাঁকাহাঁকি, নিলামে এক পুলাসার দাম উঠল ২৬ হাজার টাকা অন্তিম ওভারের ওয়াইড ঘিরে তুমুল বিতর্ক ভারত-জাপান ম্যাচে, নিয়ম কী বলছে, জানুন খাবারে পোকা, জল-শৌচালয়ে সমস্যা, উত্তাল ধবধপি হাই স্কুল বয়সকে তুড়ি মেরে দক্ষতার প্রদর্শন, ভিডিও দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া ঘুমন্ত শিশুকে নিয়ে চম্পট দিতে গিয়ে বিপত্তি, গ্রেফতার মহিলা-সহ ২

সিলেবাসের বাইরে জীবন, সামনে নতুন পরীক্ষা! তরুণ প্রজন্মকে বার্তা মোদীর

সিলেবাসের বাইরে জীবন, সামনে নতুন পরীক্ষা! তরুণ প্রজন্মকে বার্তা মোদীর

তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাঁদের হাত ধরেই এগিয়ে যাবে বিকশিত ভারত। দিল্লি আইআইটির সমাবর্তন অনুষ্ঠানে পড়ুয়া ও তরুণদের উদ্দেশে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে জীবনের পথে আসা নানা চ্যালেঞ্জকে ভয় না পেয়ে তা গ্রহণ করে এগিয়ে যাওয়ার পরামর্শও দেন তিনি।

তরুণদের প্রতি আস্থার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘‘আপনাদের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে। আপনাদের মতো তরুণ প্রজন্মকে এ দেশের প্রয়োজন।’’ তাঁর কথায়, দেশের উন্নয়নের যাত্রায় তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী দিনে তাঁরা যে সিদ্ধান্ত নেবেন এবং যে পথে এগোবেন, তার উপরই অনেকটা নির্ভর করবে বিকশিত ভারতের ভবিষ্যৎ।

পড়াশোনার পরীক্ষার সঙ্গে জীবনের পরীক্ষার পার্থক্যও তুলে ধরেন মোদী। তিনি বলেন, পরীক্ষার একটি নির্দিষ্ট সিলেবাস থাকে। কী পড়তে হবে, কোন পরীক্ষা দিতে হবে,সবই আগে থেকে জানা যায়। কিন্তু জীবনের কোনও নির্দিষ্ট সিলেবাস নেই। জীবনের পথে যে প্রশ্ন বা পরিস্থিতির মুখোমুখি হতে হবে, তার অনেকটাই থাকে ‘আউট অব দ্য সিলেবাস’।

প্রধানমন্ত্রী তরুণদের সতর্ক থাকার পাশাপাশি প্রতিটি চ্যালেঞ্জ থেকে শেখার পরামর্শ দেন। তাঁর বক্তব্য, ক্যাম্পাসের জীবন এবং ক্যাম্পাসের বাইরের বাস্তব জীবনের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। কর্মজীবন ও ব্যক্তিজীবনে একের পর এক নতুন পরিস্থিতি সামনে আসবে। সেই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে নিজের পথ তৈরি করতে হবে।

শুধু কোনও কিছু চোখ বন্ধ করে মেনে না নিয়ে প্রশ্ন করার অভ্যাস তৈরি করার কথাও বলেন মোদী। তাঁর মতে, শেখার আগ্রহ সব সময় জাগিয়ে রাখতে হবে। কোনও বিষয় না বুঝলে প্রশ্ন করতে হবে এবং সেই প্রশ্নের উত্তর নিজেরাই খুঁজে নেওয়ার চেষ্টা করতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, প্রত্যেক প্রজন্মের সামনে আলাদা আলাদা চ্যালেঞ্জ আসে। সময়ের সঙ্গে নিজেদেরও বদলাতে হয়। তরুণদের উদ্দেশে তাঁর বার্তা, তাঁদের কাজ ও সিদ্ধান্ত যেন দেশের উন্নয়নের স্বার্থে কাজে লাগে।

অর্থনীতি, প্রযুক্তি-সহ বিভিন্ন ক্ষেত্রে আত্মনির্ভর হওয়ার লক্ষ্যে দেশ এগোচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। এই যাত্রায় তরুণদের অংশগ্রহণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে তিনি বলেন, দেশের তরুণ প্রজন্ম যত শক্তিশালী হবে, দেশও তত শক্তিশালী হবে।

38 Views 0 Likes 0 Comments

Related News

চলন্ত বিমানে দাঁড়িয়ে যাত্রীদের ভিড়, ভাইরাল ভিডিও ঘিরে কাঠগড়ায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস
দেশ

চলন্ত বিমানে দাঁড়িয়ে যাত্রীদের ভিড়, ভাইরাল ভিডিও ঘিরে কাঠগড়ায় এয়ার ইন্ডিয়া এক্সপ্র...

নিউজ ডেস্ক: বিমানের চাকা রানওয়ে ছুঁয়ে এগোনোর সময় কিংবা মাঝআকাশে ওড়ার মুহূর্তে যাত্রীদের সিটবেল্ট বেঁধে নিজের আসনে স্থির থাকার কড়া নির্দেশ ঘোষণা করা হয়। বিমান চলাচলের ক্ষেত্রে এই নিয়ম বাধ্যতামূলক ও মৌলিক সুরক্ষাবিধি কিন্ত...

২২ সেপ্টে ২০২৬, ০৯:২৩ পিএম · 2 মিনিট
নিলামে উঠতেই তুমুল দর হাঁকাহাঁকি, নিলামে এক পুলাসার দাম উঠল ২৬ হাজার টাকা
দেশ

নিলামে উঠতেই তুমুল দর হাঁকাহাঁকি, নিলামে এক পুলাসার দাম উঠল ২৬ হাজার টাকা

নিউজ ডেস্ক: বাঙালির পাতে ইলিশের কদর চিরন্তন হলেও, এবার দামের বিচারে রুপোলি শস্যকে কার্যত সোনার চেয়েও দামি পর্যায়ে তুলে দিল গোদাবরীর খাঁটি ‘পুলাসা’। পুদুচেরির কেন্দ্রশাসিত অঞ্চল ইয়ানমের মাছের আড়তে নিলামে উঠতে না উঠতেই হাঁ...

২২ সেপ্টে ২০২৬, ০৮:৫৫ পিএম · 2 মিনিট
বয়সকে তুড়ি মেরে দক্ষতার প্রদর্শন, ভিডিও দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া
দেশ

বয়সকে তুড়ি মেরে দক্ষতার প্রদর্শন, ভিডিও দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া

নিউজ ডেস্ক: বয়স যে কেবলই একটা সংখ্যা এবং প্রতিভা ও দক্ষতা কোনো নির্দিষ্ট বয়সের মাপকাঠিতে আটকে থাকে না, তা আরও একবার প্রমাণ করে দিল একরত্তি এক শিশু। যেখানে শৈশবের দিনগুলো শুধুই খেলাধুলো আর আদুরে আবদারে কাটার কথা, সেখানে ন...

২২ সেপ্টে ২০২৬, ০৮:৫০ পিএম · 2 মিনিট
'বন্দে মাতরম' নিয়ে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট
দেশ

'বন্দে মাতরম' নিয়ে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নিউজ ডেস্ক: ‘বন্দে মাতরম’-এর ছয়টি স্তবক গাওয়া এবং তা ঘিরে আইনি শাস্তির বিধান নিয়ে দায়ের হওয়া মামলায় মঙ্গলবার গুরুত্বপূর্ণ শুনানি হল সুপ্রিম কোর্টে। কর্নাটকের শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী টি এম কৃষ্ণের করা আবেদনের পরিপ্রেক্ষিতে...

২২ সেপ্টে ২০২৬, ০৭:৪৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.