JAZZBAAT 24 BANGLA
২৯ অক্টো ২০২৬, ১১:২৭ পিএম
Breaking
বাঙালির পুরোনো অভ্যাসই আজ বিশ্বজুড়ে ফ্যাশন ট্রেন্ড, ফিরছে পোশাক পুনর্ব্যবহারের সংস্কৃতি Maharaj Durga Puja : একদিনেই ষষ্ঠী থেকে নবমী, বিসর্জনের বিষাদ ভুলে উৎসব! Amazon Layoffs: সকালে ইনবক্সে ‘কঠিন সিদ্ধান্ত’-এর বার্তা, অ্যামাজনে ২৫০ কর্মী ছাঁটাই বেতন বাড়লেও সঞ্চয় বাড়ছে না কেন? জানুন কোথায় হারিয়ে যাচ্ছে আপনার টাকা! প্রীতি জিন্টা! যুক্তরাষ্ট্রে মেঘলা আকাশে উধাও চাঁদ, কারওয়া চৌথে উপবাস ভাঙার অপেক্ষায় বিপাক... Lionel Messi: মেসির গোল নেই, শেষ মুহূর্তে সমতা! ড্র করে দ্বিতীয় স্থানে ওঠার লড়াই কঠিন করল... স্ত্রীদের উপোস, স্বামীরা নিশ্চিন্তে খাওয়াদাওয়া করে! করবা চৌথের প্রথা নিয়ে প্রশ্ন তুললেন... Inter State Smuggling : গাড়ির ভিতরে লুকোনো পাচারের কৌশল, পুরুলিয়া পুলিশের জালে আন্তঃরাজ্... বাঙালির পুরোনো অভ্যাসই আজ বিশ্বজুড়ে ফ্যাশন ট্রেন্ড, ফিরছে পোশাক পুনর্ব্যবহারের সংস্কৃতি Maharaj Durga Puja : একদিনেই ষষ্ঠী থেকে নবমী, বিসর্জনের বিষাদ ভুলে উৎসব! Amazon Layoffs: সকালে ইনবক্সে ‘কঠিন সিদ্ধান্ত’-এর বার্তা, অ্যামাজনে ২৫০ কর্মী ছাঁটাই বেতন বাড়লেও সঞ্চয় বাড়ছে না কেন? জানুন কোথায় হারিয়ে যাচ্ছে আপনার টাকা! প্রীতি জিন্টা! যুক্তরাষ্ট্রে মেঘলা আকাশে উধাও চাঁদ, কারওয়া চৌথে উপবাস ভাঙার অপেক্ষায় বিপাক... Lionel Messi: মেসির গোল নেই, শেষ মুহূর্তে সমতা! ড্র করে দ্বিতীয় স্থানে ওঠার লড়াই কঠিন করল... স্ত্রীদের উপোস, স্বামীরা নিশ্চিন্তে খাওয়াদাওয়া করে! করবা চৌথের প্রথা নিয়ে প্রশ্ন তুললেন... Inter State Smuggling : গাড়ির ভিতরে লুকোনো পাচারের কৌশল, পুরুলিয়া পুলিশের জালে আন্তঃরাজ্...

রাজনৈতিক গোলযোগ, পদত্যাগ পুরপ্রধান দিলীপ সাহা'র

রাজনৈতিক গোলযোগ, পদত্যাগ পুরপ্রধান দিলীপ সাহা'র

রাজনৈতিক গোলযোগ ও অনাস্থা প্রস্তাবের আবহে কোচবিহার পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন দিলীপ সাহা। সোমবার ই-মেলের মাধ্যমে সদর মহকুমাশাসক গোবিন্দ নন্দীর কাছে তিনি নিজের ইস্তফাপত্র পাঠান। সম্প্রতি চেয়ারম্যানের বাসভবনে হামলা ও বিক্ষোভের পর থেকেই তাঁর ইস্তফা নিয়ে গুঞ্জন তুঙ্গে ওঠে। সপ্তাহের শুরুতেই পদ ছাড়বেন বলে তিনি আগে আভাস দিয়েছিলেন। তবে ঘটনাপ্রবাহ নাটকীয় মোড় নেয় সোমবার, যখন পুরসভার মোট ২০ জন কাউন্সিলারের মধ্যে ১৩ জন তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করেন।

​তৃণমূল কাউন্সিলার শুভজিৎ কুণ্ডুর নেতৃত্বে আটজন কাউন্সিলার সরাসরি মহকুমাশাসকের দপ্তরে গিয়ে এই অনাস্থাপত্র জমা দেন। অনাস্থার চিঠিতে ভাইস চেয়ারপার্সন আমিনা আহমেদ এবং প্রবীণ নেতা রবীন্দ্রনাথ ঘোষসহ মোট ১৩ জন কাউন্সিলারের স্বাক্ষর ছিল। 

জানা গেছে, অনাস্থা জমা পড়ার আগেই শারীরিক অসুস্থতার কারণে দিলীপ সাহা তাঁর স্ত্রীর মারফত ইস্তফাপত্র পাঠিয়েছিলেন। তবে মহকুমাশাসকের দপ্তরে কাউন্সিলারদের সমাগম দেখে তিনি তা জমা না দিয়েই ফিরে যান। পরবর্তীতে দিলীপবাবু নিজেই ই-মেলের মাধ্যমে ইস্তফা পাঠান। কাউন্সিলারদের অনাস্থা আনার কারণ সম্পর্কে তিনি সম্পূর্ণ অজ্ঞতা প্রকাশ করেছিলেন।

​চেয়ারম্যানের পদত্যাগ এবং একই দিনে সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলারের অনাস্থা প্রস্তাব জমা পড়ায় কোচবিহার পুরসভার ভবিষ্যৎ নিয়ে চরম প্রশাসনিক অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ বিষয়ে মুখ খুলতে না চাইলেও, মহকুমাশাসক দপ্তর সূত্রে জানানো হয়েছে যে জমা পড়া অনাস্থাপত্রটি খতিয়ে দেখে আইন অনুসারেই পরবর্তী পদক্ষেপ করা হবে।

28 Views 0 Likes 0 Comments

Related News

Maharaj Durga Puja : একদিনেই ষষ্ঠী থেকে নবমী, বিসর্জনের বিষাদ ভুলে উৎসব!
রাজ্য

Maharaj Durga Puja : একদিনেই ষষ্ঠী থেকে নবমী, বিসর্জনের বিষাদ ভুলে উৎসব!

বৃহস্পতিবার সেখানে সাড়ম্বরে পুজিতো হলেন দশভূজা। প্রচলিত নিয়ম অনুযায়ী লক্ষ্মীপুজোর প্রথম বৃহস্পতিবার এই দুর্গা পূজো হয়।

২৯ অক্টো ২০২৬, ০৯:১৯ পিএম · 2 মিনিট
Inter State Smuggling : গাড়ির ভিতরে লুকোনো পাচারের কৌশল, পুরুলিয়া পুলিশের জালে আন্তঃরাজ্য চক্র
রাজ্য

Inter State Smuggling : গাড়ির ভিতরে লুকোনো পাচারের কৌশল, পুরুলিয়া পুলিশের জালে আ...

পাচারের জন্য গাড়ি গুলিকে বিশেষ ভাবে ব্যবহার করা হয়েছিল। চালকের আসন-সহ সামনের অংশ ঠিক রেখে পিছনের বসার আসন গুলি সরিয়ে ফেলা হয়েছিল। তৈরি হওয়া ফাঁকা জায়গায় গবাদি পশু তোলা হতো বলে অভিযোগ।

২৯ অক্টো ২০২৬, ০৭:৫০ পিএম · 2 মিনিট
Howrah Municipal Election: টিকিটের আশায় বায়োডেটার পাহাড়! সময়সীমা পেরিয়েও হাওড়ায় বিজেপির দফতরে আবেদনের ঢল
রাজ্য

Howrah Municipal Election: টিকিটের আশায় বায়োডেটার পাহাড়! সময়সীমা পেরিয়েও হাওড...

হাওড়া: ভোটের টিকিট পাওয়ার দৌড়ে যেন বিরাম নেই! আবেদন জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা পেরিয়ে গিয়েছে দু’দিন আগেই। কিন্তু তাতেও থামছে না প্রার্থীপদের দাবিদারদের ভিড়। হাওড়া পুরসভার আসন্ন নির্বাচনে বিজেপির টিকিটে কাউন্সি...

২৯ অক্টো ২০২৬, ০২:০২ পিএম · 3 মিনিট
Diwali: কালীপুজো ও দীপাবলীর পূর্বে বাজি নিয়ে কড়া নির্দেশ নবান্নের
রাজ্য

Diwali: কালীপুজো ও দীপাবলীর পূর্বে বাজি নিয়ে কড়া নির্দেশ নবান্নের

বাজি ব্যবহারে নিয়ন্ত্রণ এবং শব্দদূষণ রোধে কড়া পদক্ষেপের নিচ্ছে সরকার। বৃহস্পতিবার স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ সাংবাদিক বৈঠক করে বাজি ব্যবহারের উপরে নির্দেশিকা জারি করেছেন।

২৯ অক্টো ২০২৬, ১২:১২ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.