JAZZBAAT 24 BANGLA
১৪ সেপ্টে ২০২৬, ০১:২৬ পিএম
Breaking
এক-দু’টি সিরিজে কিছু এসে যায় না! কোটলায় ঝড় তুলে বড় বার্তা অভিষেকের রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করুন! জেলেনস্কিকে সরাসরি হুঁশিয়ারি ট্রাম্পের, নেপথ্যে কি... জুয়ার আসরে হানা দিতেই পুলিশের উপর বোমাবাজি! সালারে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম এএসআই গোবরেই মিটবে জ্বালানির চাহিদা! বাংলার ২১ জেলায় বসছে বায়োগ্যাস ইউনিট, বড় উদ্যোগ ‘গোবর্ধন’... বরিস জনসনের ট্রেনের কান ঘেঁষে রুশ ড্রোন! ইউক্রেন সফরে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ব্রিটেনের... বিদেশের মঞ্চে পুরস্কার, দেশেই আটকে ছবি! ‘সংস অফ ফরগটেন ট্রিজ’ নিয়ে সেন্সর আপত্তিতে বিপাকে... নিখুঁত দেবতা নন, তবুও অগ্রেই পুজো পান বিনায়ক পুলিশ হেফাজতে আসামির মৃত্যু, বাথরুমে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য এক-দু’টি সিরিজে কিছু এসে যায় না! কোটলায় ঝড় তুলে বড় বার্তা অভিষেকের রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করুন! জেলেনস্কিকে সরাসরি হুঁশিয়ারি ট্রাম্পের, নেপথ্যে কি... জুয়ার আসরে হানা দিতেই পুলিশের উপর বোমাবাজি! সালারে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম এএসআই গোবরেই মিটবে জ্বালানির চাহিদা! বাংলার ২১ জেলায় বসছে বায়োগ্যাস ইউনিট, বড় উদ্যোগ ‘গোবর্ধন’... বরিস জনসনের ট্রেনের কান ঘেঁষে রুশ ড্রোন! ইউক্রেন সফরে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ব্রিটেনের... বিদেশের মঞ্চে পুরস্কার, দেশেই আটকে ছবি! ‘সংস অফ ফরগটেন ট্রিজ’ নিয়ে সেন্সর আপত্তিতে বিপাকে... নিখুঁত দেবতা নন, তবুও অগ্রেই পুজো পান বিনায়ক পুলিশ হেফাজতে আসামির মৃত্যু, বাথরুমে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য

প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জের! রাজনৈতিক উত্তাপ মেজিয়ায়

প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জের! রাজনৈতিক উত্তাপ মেজিয়ায়

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট। ‌ উত্তাল বাঁকুড়ার মেজিয়া। ‌ অভিযোগের তীর বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তীর ভাইপোর দিকে। বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তীর ভাইপো বিশ্বজিৎ চক্রবর্তী ওরফে টুবাইয়ের বিরুদ্ধে মেজিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করল বিজেপি। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে মিছিলও করেন বিজেপি কর্মী-সমর্থকেরা। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি বিশ্বজিৎ চক্রবর্তী নিজের সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে একটি আপত্তিকর ও অসম্মানজনক পোস্ট করেন বলে অভিযোগ। বিষয়টি সামনে আসতেই শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরীর নেতৃত্বে মেজিয়া বাজার থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলে অংশগ্রহণ করেন বহু বিজেপি নেতা-কর্মীরা।

এ বিষয়ে বিধায়িকা চন্দনা বাউরী বলেন, গণতন্ত্রে প্রত্যেকেরই মত প্রকাশ ও আন্দোলন করার অধিকার রয়েছে। কিন্তু দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে অপমানজনক মন্তব্য কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। তার দাবি, এই ধরনের পোস্ট শুধু একজন ব্যক্তিকে নয়, দেশের সাংবিধানিক পদকেও অসম্মান করে। তাই আইন অনুযায়ী অবিলম্বে ব্যবস্থা নিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা উচিত।

অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত শাস্তি দাবি করেছেন মেজিয়ার বিজেপি মন্ডল সভাপতি বিপদতারণ বাউরী। এই ঘটনাকে কোনভাবেই সমর্থন করছেন না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি। ‌

যদিও এ বিষয়ে সাংসদ অরূপ চক্রবর্তী বলেন, যে ঘটনা ঘটেছে সেই ঘটনাকে তিনি কোনোভাবেই সমর্থন করছেন না। কলকাতায় এসএফআইয়ের মিছিলে তার ভাইপো যোগ দিয়েছিল। আবেগের বসে হয়তো কোনো কথা বলে ফেলেছে। কিন্তু বিষয়টি কোনোভাবেই তিনি সমর্থন করছেন না।‌

উল্লেখ্য, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বাকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী এনসিপিআই-এ যোগ দেন। এবার তার ভাইপোকে ঘিরে এই বিতর্ককে কেন্দ্র করে জেলার রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। আগামী দিনে তদন্তের মোড় কোন দিকে যায় সেটাই এখন দেখার।‌

38 Views 0 Likes 0 Comments

Related News

জুয়ার আসরে হানা দিতেই পুলিশের উপর বোমাবাজি! সালারে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম এএসআই
রাজ্য

জুয়ার আসরে হানা দিতেই পুলিশের উপর বোমাবাজি! সালারে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম এ...

পুলিশ পৌঁছতেই পরিস্থিতি আচমকা উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, পুলিশকে দেখেই দুষ্কৃতীরা পরপর বোমা ছুড়তে শুরু করে।

১৪ সেপ্টে ২০২৬, ১২:১৯ পিএম · 2 মিনিট
গোবরেই মিটবে জ্বালানির চাহিদা! বাংলার ২১ জেলায় বসছে বায়োগ্যাস ইউনিট, বড় উদ্যোগ ‘গোবর্ধন’ প্রকল্পে
রাজ্য

গোবরেই মিটবে জ্বালানির চাহিদা! বাংলার ২১ জেলায় বসছে বায়োগ্যাস ইউনিট, বড় উদ্যোগ ‘গ...

সম্প্রতি এই উদ্যোগ নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়। সেখানে পঞ্চায়েত দপ্তরের আধিকারিকদের পাশাপাশি দক্ষিণবঙ্গের ১৪টি জেলা পরিষদের উচ্চপদস্থ আধিকারিকরা অংশ নেন।

১৪ সেপ্টে ২০২৬, ১২:১৮ পিএম · 2 মিনিট
পুলিশ হেফাজতে আসামির মৃত্যু, বাথরুমে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য
রাজ্য

পুলিশ হেফাজতে আসামির মৃত্যু, বাথরুমে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য

জানা গিয়েছে, প্রায় চার দিন আগে চুরির অভিযোগে রাহুল রুইদাসকে গ্রেফতার করে চন্দ্রকোণা থানার পুলিশ। গ্রেফতারের পর তাঁকে ঘাটাল মহকুমা আদালতে পেশ করা হয়।

১৪ সেপ্টে ২০২৬, ১১:৪২ এএম · 2 মিনিট
রাতে রাস্তায় বাস রাখলেই ৭০০ টাকা! পরিবহণ মন্ত্রীর বড় ঘোষণা, ক্ষুব্ধ বাস মালিকরা
রাজ্য

রাতে রাস্তায় বাস রাখলেই ৭০০ টাকা! পরিবহণ মন্ত্রীর বড় ঘোষণা, ক্ষুব্ধ বাস মালিকরা

রবিবার কাঁকিনাড়া নারায়ণপুর স্টেডিয়ামে জেলা ফুটবল লিগের ফাইনাল অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করতে গিয়ে নাইট পার্কিং নিয়ে এই ঘোষণা করেন মন্ত্রী।

১৪ সেপ্টে ২০২৬, ১১:৩৮ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.