JAZZBAAT 24 BANGLA
০৫ অক্টো ২০২৬, ০৪:০৬ পিএম
Breaking
Durga puja: দেশভাগের পর মা দূর্গার বাংলাদেশ থেকে বীরভূমের যাত্রা Defense: বিশ্বজুড়ে সামরিক উপস্থিতি বাড়াতে বড় চাল ভারতের, ২০ দেশে বসছে ‘ডিফেন্স উইং’ ভারত মহাসাগরে দিল্লি-ওয়াশিংটনের নতুন কৌশল, হাত মেলাচ্ছে ভারত-আমেরিকা Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে নোটিস দিল সুপ্রিম কোর্ট By Election : উপনির্বাচনের আগে নিরাপত্তার চাদরে নন্দীগ্রাম, ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী! RGKar: আর জি করের তদন্তে পুলিশের এফআইআর নিয়ে হাইকোর্টের কড়া প্রশ্ন Koel Mallick: 'মানুষের জন্য কাজ করতে চাই', পদ্ম শিবিরের প্রার্থী হয়ে বললেন কোয়েল মল্লিক South 24 Parganas: বিয়ের তোড়জোড়ের মাঝেই ভয়ানক পরিণতি যুবকের Durga puja: দেশভাগের পর মা দূর্গার বাংলাদেশ থেকে বীরভূমের যাত্রা Defense: বিশ্বজুড়ে সামরিক উপস্থিতি বাড়াতে বড় চাল ভারতের, ২০ দেশে বসছে ‘ডিফেন্স উইং’ ভারত মহাসাগরে দিল্লি-ওয়াশিংটনের নতুন কৌশল, হাত মেলাচ্ছে ভারত-আমেরিকা Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে নোটিস দিল সুপ্রিম কোর্ট By Election : উপনির্বাচনের আগে নিরাপত্তার চাদরে নন্দীগ্রাম, ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী! RGKar: আর জি করের তদন্তে পুলিশের এফআইআর নিয়ে হাইকোর্টের কড়া প্রশ্ন Koel Mallick: 'মানুষের জন্য কাজ করতে চাই', পদ্ম শিবিরের প্রার্থী হয়ে বললেন কোয়েল মল্লিক South 24 Parganas: বিয়ের তোড়জোড়ের মাঝেই ভয়ানক পরিণতি যুবকের

ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, জারি সতর্কতা

ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, জারি সতর্কতা

পেরু, অঙ্কন দাস: ভূমিকম্পে কেঁপে উঠল পেরু! বৃহস্পতিবার বিকেলে পেরুর দক্ষিণাঞ্চলে ৬.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। জারি হয় বিভিন্ন অঞ্চলে সতর্কতা । ইউএস জিওলজিক্যাল সার্ভে (USGS) এবং পেরুর জিওফিজিক্যাল ইনস্টিটিউট (IGP) ভূমিকম্পটির মাত্রা ৭.২ বলে জানিয়েছে। জানা গিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টায় ১০৮ কিলোমিটার  গভীর এই ভূকম্পন আঘাত হানে।

আইজিপি-র ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার (CENSIS) জানাচ্ছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল আয়াকুচো বিভাগের পারিনাকোচাস প্রদেশের কোরাকোরা শহরে। এবং এই ভূমিকম্প হয়েছে কোরাকোরা শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তরে।ভূমিকম্পের মাত্রা বেশি হলেও, পেরুর কর্তৃপক্ষ তথা দুর্যোগ,ঝুঁকি,দুর্ঘটনা থেকে উদ্ধারকারী সংস্থাগুলো  কোনো প্রাণহানি বা কোনো ক্ষয়ক্ষতির খবর জানায়নি।

ভূতাত্ত্বিক এবং ভূ-বিজ্ঞানীরা জানান,' ১০৮ কিলোমিটার গভীরতার কারণে ভূপৃষ্ঠে পৌঁছানোর আগেই ভূমিকম্পের শক্তির একটি বড় অংশ শোষিত হয়ে যায়। এর ফলে উৎপত্তিস্থলের কাছাকাছি এলাকায় মারকালি স্কেলে এর তীব্রতা ছিল ৩ থেকে ৪-এর মধ্যে। অর্থাৎ, হালকা থেকে মাঝারি কম্পন।

পেরুর দক্ষিণ ও মধ্যাঞ্চল জুড়ে এই ভূমিকম্প স্পষ্টভাবে অনুভূত হয়েছে এবং এমনকি রাজধানী লিমা পর্যন্ত বাসিন্দারা কম্পন অনুভব করার কথা জানিয়েছেন।'

ভূতাত্ত্বিক এবং ভূ-বিজ্ঞানীরা আরও জানান ‘দেশটির উত্তর ও দক্ষিণাঞ্চলে সাম্প্রতিক সময়ে ভূ-কম্পনমূলক তৎপরতা বেড়ে যাওয়ার পরপরই এই ঘটনাটি ঘটল।সাম্প্রতিক কম্পনগুলোর পরিপ্রেক্ষিতে, আইজিপি জনসাধারণকে সতর্ক থাকতে, জরুরি অবস্থায় ঘর থেকে নিরাপদে বেরিয়ে আসার পরিকল্পনা পর্যালোচনা করতে এবং জরুরি প্রয়োজনীয় সামগ্রীর কিট প্রস্তুত রাখার আহ্বান জানানো হচ্ছে।’

প্রসঙ্গত, প্যাসিফিক রিং অফ ফায়ার'র ওপর অবস্থান গত কারণে পেরুতে প্রায়শই ভূমিকম্প ঘটে থাকে। সাম্প্রতিক বছরগুলির মধ্যে অন্যতম ধ্বংসাত্মক ভূমিকম্পটি ঘটেছিল ২০০৭ সালে। সে সময় ৭.৯ মাত্রার ভূমিকম্পে মূলত ইকা অঞ্চল ক্ষতিগ্রস্ত হহয়েছিল। এই  ভূমিকম্পে প্রাণ হারান  ৬০০ মানুষ।

61 Views 0 Likes 0 Comments

Related News

Flydubai: 'আমরা গর্বিত', ভারতীয় পাইলটকে দেখতে হাসপাতালে দুবাইয়ের যুবরাজ
বিদেশ

Flydubai: 'আমরা গর্বিত', ভারতীয় পাইলটকে দেখতে হাসপাতালে দুবাইয়ের যুবরাজ

সামাজিক মাধ্যম এক্স-এ দুবাইয়ের যুবরাজ লেখেন, 'ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছরের সঙ্গে দেখা করলাম৷ ফ্লাইদুবাইয়ের বিমানচালক ক্যাপ্টেন স্মিত মচ্ছর সাহস, দায়িত্ববোধ ও মানবজীবনের প্রতি দরদের সর্বোচ্চ পরিচয় দিয়েছেন।

০৩ অক্টো ২০২৬, ১০:৩৩ পিএম · 2 মিনিট
Maitree Express: পদ্মা সেতু হয়ে `মৈত্রী এক্সপ্রেস’ চালাতে চায় ঢাকা, সময় বাঁচবে তিন ঘণ্টা, সঙ্গে আর্থিক সাশ্রয়ও
বিদেশ

Maitree Express: পদ্মা সেতু হয়ে `মৈত্রী এক্সপ্রেস’ চালাতে চায় ঢাকা, সময় বাঁচবে তি...

হাবিবুর রহমান, ঢাকা: ঢাকা-কলকাতা রেল যোগাযোগে নতুন সম্ভাবনার দ্বার খুলতে যাচ্ছে পদ্মা সেতু। দীর্ঘদিন বন্ধ থাকা বাংলাদেশ-ভারত আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন মৈত্রী এক্সপ্রেসকে পদ্মা সেতু হয়ে চালানোর প্রস্তাব নিয়ে সম্প্রতি...

০৩ অক্টো ২০২৬, ১০:২৭ পিএম · 3 মিনিট
Sheikh Hasina: শেখ হাসিনাকে আসতে দেওয়া ছাড়া ভারতের বিকল্প ছিল নাঃ দীনেশ ত্রিবেদী
বিদেশ

Sheikh Hasina: শেখ হাসিনাকে আসতে দেওয়া ছাড়া ভারতের বিকল্প ছিল নাঃ দীনেশ ত্রিবেদী

হাবিবুর রহমান, ঢাকা: ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার  দুর্বার গণআন্দোলনে ক্ষমতাচ্যুত হন বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতা ছেড়ে ৫ আগস্ট পাড়ি জমান ভারতে। এদিন শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া প্রসঙ্গে শনিবার ঢাক...

০৩ অক্টো ২০২৬, ০৬:৩২ পিএম · 4 মিনিট
বিমানে হামলার পর চাঞ্চল্যকর তথ্য! হামাম আলহামামির সোশ্যাল মিডিয়ায় মিলল আল-কায়েদা নেতার ছবি
বিদেশ

বিমানে হামলার পর চাঞ্চল্যকর তথ্য! হামাম আলহামামির সোশ্যাল মিডিয়ায় মিলল আল-কায়েদা ন...

 ফ্লাইদুবাইয়ের বিমানে ভারতীয় ক্যাপ্টেন স্মিত মচ্ছরের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ওমানি কো-পাইলট হামাম আলহামামিকে ঘিরে তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা...

০৩ অক্টো ২০২৬, ০৯:৩২ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.