JAZZBAAT 24 BANGLA
২০ নভে ২০২৬, ০৯:২১ পিএম
Breaking
ট্রেন্ডের চক্করে বাঙালিয়ানাই এখন Out of Trend গিরিশ পার্ক থানায় শুভেন্দু, সুকান্ত ও দিলীপের বিরুদ্ধে জিরো FIR! আইনি পদক্ষেপ অভিষেকের, নি... বিজেপি-তৃণমূল ঘুরে এবার কংগ্রেসে বিষ্ণুপ্রসাদ শর্মা! পাহাড়ের রাজনীতিতে নতুন সমীকরণ ঘরের মাঠে ১ পয়েন্ট ইস্টবেঙ্গলের, দিল্লি বিরুদ্ধে পিছিয়ে থেকেও ২-২ গোলে ড্র লাল-হলুদের আরজি কর মামলায় ফের স্টেটাস রিপোর্ট জমা সিবিআইয়ের বাংলার দাপটে উড়ল মিজোরাম হাওড়া জেলা হাসপাতালের পরিষেবা খতিয়ে দেখলেন উমেশ রাই, নজরে পরিকাঠামো ২৫ শ্রমিকের প্রাণের বিনিময়ে বদলে গেল তাইওয়ানের যাতায়াত ট্রেন্ডের চক্করে বাঙালিয়ানাই এখন Out of Trend গিরিশ পার্ক থানায় শুভেন্দু, সুকান্ত ও দিলীপের বিরুদ্ধে জিরো FIR! আইনি পদক্ষেপ অভিষেকের, নি... বিজেপি-তৃণমূল ঘুরে এবার কংগ্রেসে বিষ্ণুপ্রসাদ শর্মা! পাহাড়ের রাজনীতিতে নতুন সমীকরণ ঘরের মাঠে ১ পয়েন্ট ইস্টবেঙ্গলের, দিল্লি বিরুদ্ধে পিছিয়ে থেকেও ২-২ গোলে ড্র লাল-হলুদের আরজি কর মামলায় ফের স্টেটাস রিপোর্ট জমা সিবিআইয়ের বাংলার দাপটে উড়ল মিজোরাম হাওড়া জেলা হাসপাতালের পরিষেবা খতিয়ে দেখলেন উমেশ রাই, নজরে পরিকাঠামো ২৫ শ্রমিকের প্রাণের বিনিময়ে বদলে গেল তাইওয়ানের যাতায়াত

জঙ্গলে প্রাণের ঝুঁকি নিয়ে কাজ, এবার ভারতের ১০ হাজার বনকর্মীর পাশে প্রিন্স উইলিয়াম! ৭ রাজ্যে ৫ বছরের বিমা ঘোষণা

জঙ্গলে প্রাণের ঝুঁকি নিয়ে কাজ, এবার ভারতের ১০ হাজার বনকর্মীর পাশে প্রিন্স উইলিয়াম! ৭ রাজ্যে ৫ বছরের বিমা ঘোষণা

 

 

 

নয়াদিল্লি: বন্যপ্রাণী ও প্রকৃতিকে রক্ষা করতে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে দুর্গম জঙ্গলে কাজ করেন বনকর্মীরা। কখনও চোরাশিকারিদের মোকাবিলা, কখনও হিংস্র বন্যপ্রাণীর সামনে দাঁড়ানো, আবার কখনও প্রতিকূল আবহাওয়ায় দিনের পর দিন টহল। অথচ তাঁদের অনেকেরই চাকরি অস্থায়ী। নেই স্থায়ী নিরাপত্তা, এমনকী পর্যাপ্ত বিমার সুবিধাও। এবার সেই বনকর্মীদের পাশে দাঁড়ানোর বড় উদ্যোগ নিলেন ব্রিটেনের যুবরাজ প্রিন্স উইলিয়াম। ভারতের সাতটি রাজ্যের প্রায় ১০ হাজার অস্থায়ী বন্যপ্রাণী রক্ষীর জন্য পাঁচ বছরের ব্যক্তিগত দুর্ঘটনা বিমা কর্মসূচি ঘোষণা করেছেন তিনি।

শুক্রবার প্রিন্স উইলিয়াম এবং তাঁর রয়্যাল ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত ‘ইউনাইটেড ফর ওয়াইল্ডলাইফ’-এর তরফে এই ঘোষণা করা হয়েছে। ২০২৬ সালের ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা এই বিমা কর্মসূচির। এর আওতায় দায়িত্ব পালন করতে গিয়ে কোনও বনকর্মীর মৃত্যু বা গুরুতর আঘাত লাগলে তিনি অথবা তাঁর পরিবার আর্থিক সহায়তা পাবেন।

এই কর্মসূচির আওতায় থাকছে মধ্যপ্রদেশ, কর্নাটক, অসম, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র, কেরল এবং রাজস্থান। এই সাতটি রাজ্যে কর্মরত অস্থায়ী বনরক্ষীদের বিমার সুবিধা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এশিয়ায় বন্যপ্রাণী রক্ষীদের জন্য বৃহত্তম বিমা কর্মসূচিগুলির মধ্যে অন্যতম হতে চলেছে এটি।

কেন এই উদ্যোগ এত গুরুত্বপূর্ণ? ভারতের বিভিন্ন অভয়ারণ্য ও দুর্গম অরণ্যে বন্যপ্রাণী সংরক্ষণের দায়িত্ব সামলান এই অস্থায়ী বনকর্মীরা। চোরাশিকারিদের গতিবিধির উপর নজর রাখা, বন্যপ্রাণীদের সুরক্ষা দেওয়া এবং জঙ্গলে নিয়মিত টহল দেওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজ করেন তাঁরা। অনেক সময় জীবনের ঝুঁকি নিয়েই দায়িত্ব পালন করতে হয়। কিন্তু স্থায়ী চাকরি ও বিমার অভাবে দুর্ঘটনা ঘটলে তাঁদের পরিবারের সামনে বড় আর্থিক অনিশ্চয়তা তৈরি হয়।

এই পরিস্থিতির কথা মাথায় রেখেই বিমার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, ১৬ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত তিন দিনের ভারত সফরে এসেছিলেন প্রিন্স উইলিয়াম। সফরের অংশ হিসেবে মুম্বইয়ে আয়োজিত হয়েছিল ‘আর্থশট প্রাইজ’ অনুষ্ঠান। সেই সফরেই ভারতের বন্যপ্রাণী সংরক্ষণে যুক্ত কর্মীদের নিরাপত্তার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।

এক বিবৃতিতে প্রিন্স উইলিয়াম জানান, ভারতের বন্যপ্রাণী রক্ষীরা দিনরাত মূল্যবান বন্যপ্রাণীদের সুরক্ষায় কাজ করেন। দুর্গম অরণ্যে টহল দেওয়ার পাশাপাশি তাঁদের নানা ধরনের বিপদের মুখোমুখি হতে হয়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রকৃতিকে সুরক্ষিত রাখতেই তাঁদের এই কঠিন লড়াই।

প্রকৃতি ও বন্যপ্রাণী রক্ষায় যাঁরা সামনের সারিতে থেকে কাজ করেন, তাঁদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এই পাঁচ বছরের বিমা কর্মসূচি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।

1 Views 0 Likes 0 Comments

Related News

মুম্বইয়ের কোলাবায় ১১৭ বছরের ঐতিহ্যবাহী প্রাসাদ, তবু মিলল না আগ্রহী সংস্থা!
দেশ

মুম্বইয়ের কোলাবায় ১১৭ বছরের ঐতিহ্যবাহী প্রাসাদ, তবু মিলল না আগ্রহী সংস্থা!

 মুম্বই: শহরের অভিজাত কোলাবা এলাকায় ১১৭ বছরের পুরনো ঐতিহ্যবাহী বাড়ি। অবস্থান এমন জায়গায়, যার কাছেই দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র নারিম্যান পয়েন্ট। অথচ সেই সম্পত্তিকে কাজে লাগিয়ে রাজস্ব বাড়ানোর উদ্যোগ...

২০ নভে ২০২৬, ০৬:৩২ পিএম · 3 মিনিট
মুম্বইয়ের কোলাবায় ১১৭ বছরের ঐতিহ্যবাহী প্রাসাদ, তবু মিলল না আগ্রহী সংস্থা!
দেশ

মুম্বইয়ের কোলাবায় ১১৭ বছরের ঐতিহ্যবাহী প্রাসাদ, তবু মিলল না আগ্রহী সংস্থা!

 মুম্বই: শহরের অভিজাত কোলাবা এলাকায় ১১৭ বছরের পুরনো ঐতিহ্যবাহী বাড়ি। অবস্থান এমন জায়গায়, যার কাছেই দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র নারিম্যান পয়েন্ট। অথচ সেই সম্পত্তিকে কাজে লাগিয়ে রাজস্ব বাড়ানোর উদ্যোগ...

২০ নভে ২০২৬, ০৬:৩২ পিএম · 3 মিনিট
২৫% বিমানভাড়া বাড়লেও বিদেশ ভ্রমণে বুকিং ৩৩% বেশি
দেশ

২৫% বিমানভাড়া বাড়লেও বিদেশ ভ্রমণে বুকিং ৩৩% বেশি

  নয়াদিল্লি: বছরশেষের ছুটিতে বিদেশ ভ্রমণের পরিকল্পনায় বদল আসছে ভারতীয় পর্যটকদের মধ্যে। একসময় ইউরোপের দেশগুলিই ছিল বহু ভারতীয় পরিবারের স্বপ্নের গন্তব্য। কিন্তু বিমানভাড়া বৃদ্ধি, দীর্ঘ যাত্রাপথ এবং ছুটির বাজেটের...

২০ নভে ২০২৬, ০৫:০৯ পিএম · 3 মিনিট
প্রধানমন্ত্রী মোদীর নিশানায় কর্পোরেট সংস্থা! করছাড়ের সুবিধা কোথায় গেল?
দেশ

প্রধানমন্ত্রী মোদীর নিশানায় কর্পোরেট সংস্থা! করছাড়ের সুবিধা কোথায় গেল?

  নিউজ ডেস্ক: সরকার করছাড় দিচ্ছে, আয়করে স্বস্তি মিলছে। কিন্তু তার সুফল কি পৌঁছচ্ছে সাধারণ কর্মীদের কাছে? এবার এই প্রশ্ন তুলেই দেশের কর্পোরেট সংস্থাগুলিকে কার্যত কাঠগড়ায় দাঁড় করালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদ...

২০ নভে ২০২৬, ০৪:৩৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.