JAZZBAAT 24 BANGLA
০৯ অক্টো ২০২৬, ০২:১২ পিএম
Breaking
Rezinagar Election: ‘গণতন্ত্রের মর্যাদা ক্ষুণ্ণ’, নির্বাচনী প্রক্রিয়া নিয়ে ক্ষোভ রবিউলের Suvendu Adhikari: নন্দীগ্রাম-রেজিনগরের ফলের মাঝেই শুভেন্দুর মন্তব্য ঘিরে চর্চা নন্দীগ্রামে ১ লক্ষ ২০ হাজার ভোটের ব্যবধানে বিজেপির ঐতিহাসিক জয় Big Boss 2026: ঝুঁকিনিয়ে কাপ্টেন্সি টাস্কে সৃজলা, বিগবসের নতুন ক্যাপ্টেন নিরঞ্জন ভেঙে পড়... CJP-র বিক্ষোভ ঘিরে বড় পদক্ষেপ! ৫৭টি মেট্রো স্টেশনের গেট বন্ধের ভাবনা দিল্লি পুলিশের পাকিস্তান থেকে চালানো হচ্ছিল হোয়াটসঅ্যাপ! বাংলার ৪ জনকে ঘিরে তদন্তে NIA, ৪০০ সিমের যোগ? ভোটের ডিউটি সেরে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাসের ধাক্কা, আহত ৩২ বিএসএফ জওয়ান প্রেমে বিচ্ছেদ, তারপর আত্মহত্যা! প্রেমিক বিয়ে করতে না চাইলেই কি আত্মহত্যায় প্ররোচনা? বড় র... Rezinagar Election: ‘গণতন্ত্রের মর্যাদা ক্ষুণ্ণ’, নির্বাচনী প্রক্রিয়া নিয়ে ক্ষোভ রবিউলের Suvendu Adhikari: নন্দীগ্রাম-রেজিনগরের ফলের মাঝেই শুভেন্দুর মন্তব্য ঘিরে চর্চা নন্দীগ্রামে ১ লক্ষ ২০ হাজার ভোটের ব্যবধানে বিজেপির ঐতিহাসিক জয় Big Boss 2026: ঝুঁকিনিয়ে কাপ্টেন্সি টাস্কে সৃজলা, বিগবসের নতুন ক্যাপ্টেন নিরঞ্জন ভেঙে পড়... CJP-র বিক্ষোভ ঘিরে বড় পদক্ষেপ! ৫৭টি মেট্রো স্টেশনের গেট বন্ধের ভাবনা দিল্লি পুলিশের পাকিস্তান থেকে চালানো হচ্ছিল হোয়াটসঅ্যাপ! বাংলার ৪ জনকে ঘিরে তদন্তে NIA, ৪০০ সিমের যোগ? ভোটের ডিউটি সেরে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাসের ধাক্কা, আহত ৩২ বিএসএফ জওয়ান প্রেমে বিচ্ছেদ, তারপর আত্মহত্যা! প্রেমিক বিয়ে করতে না চাইলেই কি আত্মহত্যায় প্ররোচনা? বড় র...

ভোট চুরির প্রতিবাদে মিছিল, মাঝপথেই হাতাহাতি! প্রকাশ্যে একে অপরকে চড় মারলেন দুই কংগ্রেস নেত্রী

ভোট চুরির প্রতিবাদে মিছিল, মাঝপথেই হাতাহাতি! প্রকাশ্যে একে অপরকে চড় মারলেন দুই কংগ্রেস নেত্রী
ছবি: নিজস্ব ছবি

ফরিদাবাদ: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে প্রতিবাদ মিছিল। অভিযোগ, ভোট চুরি হয়েছে। সেই অভিযোগে সরব বিরোধী জোট ইন্ডিয়া। কিন্তু সেই মিছিলেই এবার প্রকাশ্যে হাতাহাতিতে জড়ালেন দুই মহিলা কংগ্রেস নেত্রী। একে অপরকে চড় মারার ঘটনায় অস্বস্তিতে পড়েছে দল। ইতিমধ্যেই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

বৃহস্পতিবার হরিয়ানার ফরিদাবাদে এই ঘটনা ঘটে। পুরনো ফরিদাবাদের চান্দি ওয়ালি ধর্মশালা থেকে পাঠওয়ারি মন্দির পর্যন্ত মিছিলের আয়োজন করা হয়েছিল। হরিয়ানা মহিলা কংগ্রেসের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেসের একাধিক নেতা-কর্মী। মিছিলের মাঝেই পরাগ শর্মা ও গজন লাম্বার মধ্যে প্রথমে বচসা শুরু হয়। পরে তা হাতাহাতিতে গড়ায়।

কী নিয়ে শুরু বিবাদ?

ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, কংগ্রেসের ব্যানার হাতে হাঁটছিলেন বল্লভগড়ের প্রাক্তন বিধানসভা নির্বাচনের প্রার্থী পরাগ শর্মা। তাঁর পাশেই ছিলেন গজন লাম্বা। অভিযোগ, মিছিলের মধ্যে সামনে এগিয়ে যাওয়াকে কেন্দ্র করে দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এর পর পরাগ শর্মা গজনকে চড় মারেন বলে অভিযোগ। পাল্টা গজনও তাঁকে চড় মারেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই উপস্থিত কংগ্রেস কর্মীরা দু’জনকে আলাদা করেন। দলের জেলা সভাপতি বলজিৎ কৌশিক-সহ অন্য নেতারা পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন। তবে পুলিশের বক্তব্য অনুযায়ী, একটি ছবি সরানোকে কেন্দ্র করে বিবাদের সূত্রপাত। দুই নেত্রীই পরস্পরের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।

https://x.com/HaryanaKesari/status/2108137716458369478

‘ষড়যন্ত্র’, দাবি গজনের

ঘটনার পর গজন লাম্বা দাবি করেছেন, কীভাবে পরিস্থিতি হাতাহাতি পর্যন্ত পৌঁছল, তা তিনি বুঝতে পারেননি। তাঁর অভিযোগ, মিছিল প্রায় শেষের দিকে থাকাকালীন তাঁকে ইচ্ছাকৃতভাবে উত্যক্ত করা হয়েছিল। হাঁটার সময় তাঁকে চিমটি কাটা হয়েছিল বলেও দাবি করেন তিনি। তাঁর বক্তব্য, কোনও সমস্যা থাকলে সরাসরি কথা বলা যেত, কিন্তু আচমকা এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে। গজনের আরও অভিযোগ, তাঁকে জাতপাত তুলে অপমান করা হয়েছে। তাঁর দাবি, তিনি দীর্ঘ ১৫ বছর ধরে এলাকায় সক্রিয় রাজনীতি করছেন। পুরো ঘটনাকে ষড়যন্ত্র বলেও দাবি করেছেন তিনি। যদিও এই অভিযোগের বিষয়ে পরাগ শর্মার কোনও প্রতিক্রিয়া এখনও সামনে আসেনি।

পুলিশ কী বলছে?

ফরিদাবাদের সংশ্লিষ্ট থানার আধিকারিক বিষ্ণু মিত্তর জানিয়েছেন, দুই মহিলা নেত্রীর কাছ থেকেই পৃথক অভিযোগ জমা পড়েছে। পদ বা অবস্থান সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে তাঁদের মধ্যে বিবাদ শুরু হয়েছিল বলে অভিযোগে উঠে এসেছে। বচসা থেকে তা শারীরিক সংঘর্ষে গড়ায়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

বিরোধী মিছিলেই অস্বস্তি

ভোট চুরির অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে যখন প্রতিবাদে নেমেছে বিরোধী জোট, তখন সেই কর্মসূচির মধ্যেই দুই নেত্রীর হাতাহাতির ঘটনা কংগ্রেসের অস্বস্তি বাড়িয়েছে। একদিকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই, অন্যদিকে দলের নেত্রীদের প্রকাশ্য সংঘাত এই দুইয়ের মধ্যে পড়ে ঘটনাটি এখন রাজনৈতিক চর্চার কেন্দ্রে। তবে এই ঘটনার পর দলীয় নেতৃত্ব কী পদক্ষেপ করে এবং পুলিশের তদন্তে কী উঠে আসে, এখন সেদিকেই নজর।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
16 Views 0 Likes 0 Comments

Related News

CJP-র বিক্ষোভ ঘিরে বড় পদক্ষেপ! ৫৭টি মেট্রো স্টেশনের গেট বন্ধের ভাবনা দিল্লি পুলিশের
দেশ

CJP-র বিক্ষোভ ঘিরে বড় পদক্ষেপ! ৫৭টি মেট্রো স্টেশনের গেট বন্ধের ভাবনা দিল্লি পুলিশ...

নয়াদিল্লি: আগামী ১০ অক্টোবর দিল্লিতে CJP-র প্রস্তাবিত বিক্ষোভ ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিল্লি মেট্রোর ৫৭টি স্টেশনের প্রবেশ ও প্রস্থানের গেট বন্ধ রাখার বিষয়টি বিবেচনা করতে দিল্...

০৯ অক্টো ২০২৬, ০১:৪৪ পিএম · 2 মিনিট
ভোটের ডিউটি সেরে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাসের ধাক্কা, আহত ৩২ বিএসএফ জওয়ান
দেশ

ভোটের ডিউটি সেরে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাসের ধাক্কা, আহত ৩২ বিএস...

অসম: ভোটের ডিউটি শেষ করে ফেরার পথেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেন বিএসএফ জওয়ানরা। অসমের বরপেটা জেলার হাউলিতে ২৭ নম্বর জাতীয় সড়কে একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে তাঁদের বাস। দুর্ঘটনায় আহত হয়েছেন ৩২ জন বিএসএফ জওয়ান। তাঁদের ম...

০৯ অক্টো ২০২৬, ০১:২৯ পিএম · 2 মিনিট
প্রেমে বিচ্ছেদ, তারপর আত্মহত্যা! প্রেমিক বিয়ে করতে না চাইলেই কি আত্মহত্যায় প্ররোচনা? বড় রায় সুপ্রিম কোর্টের
দেশ

প্রেমে বিচ্ছেদ, তারপর আত্মহত্যা! প্রেমিক বিয়ে করতে না চাইলেই কি আত্মহত্যায় প্ররোচন...

নয়াদিল্লি: প্রেমের সম্পর্কে বিচ্ছেদ বা বিয়ে করতে অস্বীকার করলেই তা আত্মহত্যায় প্ররোচনা বলে গণ্য করা যায় না। এমনই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট। এক মহিলার আত্মহত্যার ঘটনায় তাঁর প্রেমিক-সহ ছয়জনের বিরুদ্ধে দায়ের...

০৯ অক্টো ২০২৬, ০১:১৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.