JAZZBAAT 24 BANGLA
১৬ নভে ২০২৬, ০৩:০৫ এএম
Breaking
বিগ বসের ঘর থেকে সোনামণি সাহার বিদায়! তনুশ্রীর কাছে ভোটের লড়াইয়ে হার, বদলে গেল ঘরের সমীকর... DJ Sound: ডিজের বিকট শব্দে থামল ২০ দিনের শিশুর হৃদ্‌স্পন্দন! উৎসবের উল্লাসেই কি ঝরে গেল এক... Shamik Bhattacharya: স্কুলে পাকিস্তানের পতাকা ও শিক্ষিকার অধিকার হরণের অভিযোগ, কলকাতার সভা... হাইওয়ের ধারে মৃত কুকুরের নাড়িভুঁড়ি ও মাংস খেতে দেখা গেল যুবককে, সাহায্যের আর্জি স্থানীয়দ... Politics: মন্ত্রিত্ব মানেই সব কথা বলার অধিকার নয়! শঙ্কর ঘোষের ইঙ্গিতপূর্ণ পোস্টে বিতর্ক, প... হিরোইজমের জন্য দুর্বলতা দেখাচ্ছে পুলিশ? এনকাউন্টার নিয়ে প্রশ্ন কুণালের Chhath Ghat Accident: ছটের অর্ঘ্যের মাঝেই মৃত্যুফাঁদ পুনপুন নদীতে! তলিয়ে গেল ৪ কিশোর, উদ্ধ... প্রথম বিয়ে ভেঙেছিল রশ্মি দেশাইয়ের সঙ্গে, এবার বাঙালি কনের সঙ্গে সাতপাকে নন্দীশ! বিগ বসের ঘর থেকে সোনামণি সাহার বিদায়! তনুশ্রীর কাছে ভোটের লড়াইয়ে হার, বদলে গেল ঘরের সমীকর... DJ Sound: ডিজের বিকট শব্দে থামল ২০ দিনের শিশুর হৃদ্‌স্পন্দন! উৎসবের উল্লাসেই কি ঝরে গেল এক... Shamik Bhattacharya: স্কুলে পাকিস্তানের পতাকা ও শিক্ষিকার অধিকার হরণের অভিযোগ, কলকাতার সভা... হাইওয়ের ধারে মৃত কুকুরের নাড়িভুঁড়ি ও মাংস খেতে দেখা গেল যুবককে, সাহায্যের আর্জি স্থানীয়দ... Politics: মন্ত্রিত্ব মানেই সব কথা বলার অধিকার নয়! শঙ্কর ঘোষের ইঙ্গিতপূর্ণ পোস্টে বিতর্ক, প... হিরোইজমের জন্য দুর্বলতা দেখাচ্ছে পুলিশ? এনকাউন্টার নিয়ে প্রশ্ন কুণালের Chhath Ghat Accident: ছটের অর্ঘ্যের মাঝেই মৃত্যুফাঁদ পুনপুন নদীতে! তলিয়ে গেল ৪ কিশোর, উদ্ধ... প্রথম বিয়ে ভেঙেছিল রশ্মি দেশাইয়ের সঙ্গে, এবার বাঙালি কনের সঙ্গে সাতপাকে নন্দীশ!

দু’বার চ্যাম্পিয়ন্স লিগ, তার পর দু’বার সুপার কাপ! ইউরোপে ঝড়ের নাম পিএসজি

দু’বার চ্যাম্পিয়ন্স লিগ, তার পর দু’বার সুপার কাপ! ইউরোপে ঝড়ের নাম পিএসজি

প্যারিস সাঁ জরমেঁর জয়যাত্রায় যেন কোনও লাগাম নেই! লুইস এনরিকের হাতে পড়ে ইউরোপীয় ফুটবলে একের পর এক নজির গড়েই চলেছে পিএসজি। বুধবার অ্যাস্টন ভিলাকে ২-১ হারিয়ে টানা দ্বিতীয় বার উয়েফা সুপার কাপ জিতে নিল ফরাসি ক্লাবটি। এর সঙ্গেই পরপর দু’বার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর ইউরোপের আরও একটি ট্রফি নিজেদের ঘরে তুলল পিএসজি। উয়েফা সুপার কাপ টানা দু’বার জেতা ইতিহাসের তৃতীয় দল হিসাবেও নাম লিখিয়ে ফেলল তারা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝাঁঝ ছিল পিএসজির খেলায়। ২০ মিনিটে দুরন্ত শটে দলকে এগিয়ে দেন খভিচা কোয়ারাত্সখেলিয়া। তবে প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে সমতা ফেরায় অ্যাস্টন ভিলা। গোলদাতা ব্রায়ান মাজো। বিরতির পর ফের দাপট দেখাতে শুরু করে পিএসজি। ৬১ মিনিটে উসমান দেম্বেলের বাড়ানো বল ধরে নিখুঁত ভাবে দূরের পোস্টে শট মেরে গোল করেন দেজ়িরে দুয়ে। ২-১ ব্যবধানে আবার এগিয়ে যায় ফরাসি দল।

শেষ দিকে নাটক আরও জমে ওঠে। ভিলা সমতা ফেরানোর আশায় মরিয়া হয়ে ওঠে। দুএর গোলের সময় অফসাইডের পতাকাও ওঠে। কিন্তু ভিএআর পরীক্ষার পর দেখা যায়, অফসাইডে ছিলেন না পিএসজির তারকা। ফলে গোল বহাল থাকে। শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় জয় নিশ্চিত হয় পিএসজির। ইউরোপীয় মঞ্চে এনরিকের দলের দাপট যে কেবল চ্যাম্পিয়ন্স লিগেই সীমাবদ্ধ নয়, এই জয় যেন তারই আরও এক বড় প্রমাণ।

দু’বার চ্যাম্পিয়ন্স লিগ, তার পর দু’বার সুপার কাপ। পিএসজির সাম্প্রতিক সাফল্যের তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে। দেম্বেলে, দুএ, কোয়ারাত্সখেলিয়াদের নিয়ে তৈরি এই দল এখন ইউরোপের অন্যতম বড় শক্তি। ট্রফির পর ট্রফি জিতে পিএসজি যে বার্তা দিচ্ছে, তা স্পষ্ট। ইউরোপের সিংহাসনে তাদের দাপট আপাতত থামার নয়।

60 Views 0 Likes 0 Comments

Related News

পাকিস্তানকে হারিয়ে মহাদেবের ধ্যানে মগ্ন ভারতের যুবারা! অভিষেক শর্মার ‘শিব পোজ’-এ এশিয়া কাপ জয়ের অভিনব উদ্‌যাপন
ময়দান

পাকিস্তানকে হারিয়ে মহাদেবের ধ্যানে মগ্ন ভারতের যুবারা! অভিষেক শর্মার ‘শিব পোজ’-এ এ...

পাকিস্তানকে রুদ্ধশ্বাস ফাইনালে ১ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ২০২৬-এর চ্যাম্পিয়ন হওয়ার পর ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডের পিচেই অভিষেক শর্মার আইকনিক ‘ওম নমঃ শিবায়’ বা ‘শিব পোজ’-এ ধ্যানমগ্ন হয়ে ঐতিহাসিক জয় উদ্‌যাপন করলেন ভারতের তরুণ ক্রিকেটাররা। ফাইনালে পাকিস্তানের দেওয়া ৩৩৮ রানের বিশাল লক্ষ্য শেষ বলে (৩৩৯/৯) তাড়া করে রেকর্ড নবমবারের মতো শিরোপা জিতে নিয়েছে টিম ইন্ডিয়া।

১৫ নভে ২০২৬, ০৮:১৩ পিএম · 2 মিনিট
India vs New Zealand: পেসারদের দাপটে ২২ রানে জিতে একদিনের সিরিজও ভারতের
ময়দান

India vs New Zealand: পেসারদের দাপটে ২২ রানে জিতে একদিনের সিরিজও ভারতের

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি সিরিজের পর একদিনের সিরিজও ভারতের দখলে। নিউজিল্যান্ডের মাটিতে দুরন্ত বোলিং করে পাঁচ ম্যাচের একদিনের সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নিল শ্ৰেয়স আইয়ারের ভারত। রবিবার মাউন্ট মাউনগানুইয়ে সিরিজের পঞ্চম তথা ...

১৫ নভে ২০২৬, ০৪:১৯ পিএম · 2 মিনিট
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ট্যুরে বৈশালী-অর্জুনের  জয়, কার্লসেনের ১৫ বছরের সিংহাসন টলমল
ময়দান

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ট্যুরে বৈশালী-অর্জুনের জয়, কার্লসেনের ১৫ বছরের সিংহাসন টলমল

স্পোর্টস ডেস্ক: দাবার বোর্ডে দীর্ঘ ১৫ বছরের একচ্ছত্র আধিপত্য কি এবার শেষ হতে চলেছে? বিশ্ব দাবার সর্বোচ্চ আসনে এতদিন নির্বিঘ্নে রাজত্ব করেছেন ম্যাগনাস কার্লসেন। কিন্তু এবার তাঁর সেই সিংহাসনেই তৈরি হয়েছে টালমাটাল পরিস্থিতি...

১৫ নভে ২০২৬, ০৩:১৩ পিএম · 2 মিনিট
‘৪৯ বছর পরেও সেই প্রথম পরিচয়ের স্মৃতি আজও আমার সঙ্গে রয়ে গেছে!’
ময়দান

‘৪৯ বছর পরেও সেই প্রথম পরিচয়ের স্মৃতি আজও আমার সঙ্গে রয়ে গেছে!’

ভারতীয় ক্রিকেটের ইতিহাসে ১৫ নভেম্বর দিনটি এক বিশেষ আবেগ ও গর্বের নাম। ১৯৮৯ সালের এই দিনেই মাত্র ১৬ বছর ২০৫ দিন বয়সে পাকিস্তানের বিরুদ্ধে করাচিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ‘মাস্টার ব্লাস্টার’ সচিন তেন্ডুলকরের। আবার ঠিক ২৪ বছর পর, ২০১৩ সালের এই ১৫ নভেম্বরেই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দেশের জার্সিতে শেষবারের মতো ব্যাট হাতে ২২ গজে নেমেছিলেন তিনি। নিজের ক্রিকেটজীবনের এই ঐতিহাসিক দিনে জীবনের প্রথম ক্রিকেট ব্যাটকে ঘিরে এক আবেগঘন পোস্ট করে কোটি কোটি ক্রিকেটপ্রেমীকে নস্ট্যালজিক করে তুললেন সচিন।

১৫ নভে ২০২৬, ০২:৩৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.