JAZZBAAT 24 BANGLA
০৯ নভে ২০২৬, ০৬:০৮ পিএম
Breaking
এক ক্লিকেই জানা যাবে কোন হোটেলে রয়েছে পোকামাকড়ের উপদ্রব মদ্যপ চালক ও বেপরোয়া গতির বিরুদ্ধে কড়া পদক্ষেপের সরকার Vozinha: বিশ্বকাপের নায়ক ভোজিনহোর হাতে কোলো কোলোর মুকুট Gautam Gambhir: তৃতীয় ওয়ান ডের পরেই ভাগ হবে কোচিং স্টাফ, কঠিন সিদ্ধান্ত গম্ভীরের অক্ষরের আগে রাহুলকে নামানো উচিত ছিল, গম্ভীরকে তোপ শ্রীকান্তের মেয়ের কাণ্ডে সাফাই বাবার! রাজবীরকে মারধর নিয়ে নন্দিনীর পাশে দাঁড়াতেই নেটপাড়ায় তীব্র ট্রো... India vs New Zealand: টেস্টের পেস আক্রমণে বাড়তি জোর, নিউজিল্যান্ডে থেকে যাচ্ছেন নবি-গুরনু... IOA Elections 2026: ভোটের আগেই অলিম্পিক সংস্থায় বিতর্ক এক ক্লিকেই জানা যাবে কোন হোটেলে রয়েছে পোকামাকড়ের উপদ্রব মদ্যপ চালক ও বেপরোয়া গতির বিরুদ্ধে কড়া পদক্ষেপের সরকার Vozinha: বিশ্বকাপের নায়ক ভোজিনহোর হাতে কোলো কোলোর মুকুট Gautam Gambhir: তৃতীয় ওয়ান ডের পরেই ভাগ হবে কোচিং স্টাফ, কঠিন সিদ্ধান্ত গম্ভীরের অক্ষরের আগে রাহুলকে নামানো উচিত ছিল, গম্ভীরকে তোপ শ্রীকান্তের মেয়ের কাণ্ডে সাফাই বাবার! রাজবীরকে মারধর নিয়ে নন্দিনীর পাশে দাঁড়াতেই নেটপাড়ায় তীব্র ট্রো... India vs New Zealand: টেস্টের পেস আক্রমণে বাড়তি জোর, নিউজিল্যান্ডে থেকে যাচ্ছেন নবি-গুরনু... IOA Elections 2026: ভোটের আগেই অলিম্পিক সংস্থায় বিতর্ক

IOA Elections 2026: ভোটের আগেই অলিম্পিক সংস্থায় বিতর্ক

IOA Elections 2026: ভোটের আগেই অলিম্পিক সংস্থায় বিতর্ক
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: ভোটের লড়াই শুরু হওয়ার আগেই বিতর্কে উত্তাল ভারতীয় অলিম্পিক সংস্থা। প্রাক্তন তিরন্দাজ দোলা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভাঙার অভিযোগ তুললেন সংস্থার সভাপতি পিটি ঊষা। অভিযোগের কেন্দ্রে একটি হোয়াটসঅ্যাপ বার্তা। সেখানে চার প্রার্থীর পক্ষে ভোট চাওয়া হয়েছে বলে দাবি ঊষার। ৯ নভেম্বর স্পোর্টসপার্সনস অফ আউটস্ট্যান্ডিং মেরিট কমিশনের নির্বাচন। তার ঠিক আগে নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ জানিয়ে দ্রুত হস্তক্ষেপের দাবি করেছেন তিনি।

ঊষার অভিযোগ, দোলা বন্দ্যোপাধ্যায়ের নাম থাকা একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে ‘নিউ ভারত প্যানেল’-এর হয়ে প্রচার চালানো হয়েছে। ওই বার্তায় চার জন প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন জানানো হয়। তাঁদের নামের পাশাপাশি ব্যালটের ক্রমিক নম্বর এবং ভোটার তালিকার নম্বরও উল্লেখ করা হয়েছিল। ঊষার মতে, এ ভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে নির্দিষ্ট প্রার্থীদের হয়ে ভোট চাওয়া নির্বাচনী বিধির পরিপন্থী হতে পারে।

গত ৩০ অক্টোবর জারি করা আচরণবিধির ১.৯ নম্বর ধারার কথা উল্লেখ করেছেন ঊষা। ওই ধারায় স্পষ্ট বলা হয়েছে, প্রার্থীদের প্রচারে সামাজিক যোগাযোগমাধ্যম বা নতুন কোনও মাধ্যম ব্যবহার করে প্রচার চালানো যাবে না। তাঁর দাবি, হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই বার্তা ছড়িয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা হয়েছে।

অভিযোগপত্রে আরও দু'টি ধারার উল্লেখ করেছেন ভারতীয় অলিম্পিক সংস্থার সভাপতি। ১.২ ও ১.৩ নম্বর ধারায় প্রার্থীদের প্রচারের ক্ষেত্রে সংযম, মর্যাদা এবং অন্য প্রার্থীদের প্রতি সম্মান বজায় রাখার কথা বলা হয়েছে। তাই গোটা ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

নির্বাচনী আধিকারিককে ঊষার অনুরোধ, বার্তাটি কে তৈরি করেছেন, কী ভাবে তা ছড়িয়েছে এবং কারা এর সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখা হোক। সংশ্লিষ্টদের ব্যাখ্যা চাওয়ার পাশাপাশি অভিযোগ প্রমাণিত হলে নিয়ম মেনে ব্যবস্থা নেওয়ার আর্জিও জানিয়েছেন তিনি। সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার কথাও বলেছেন।

সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হওয়ার কথা। তার আগেই জরুরি সিদ্ধান্ত চেয়েছিলেন ঊষা। অভিযোগের সঙ্গে হোয়াটসঅ্যাপ বার্তার প্রতিলিপি এবং নির্বাচনী আচরণবিধির নথিও জমা দিয়েছেন তিনি। ফলে ভোটের আগেই ভারতীয় অলিম্পিক সংস্থার নির্বাচন ঘিরে তৈরি হয়েছে নতুন অস্বস্তি।

4 Views 0 Likes 0 Comments

Related News

Vozinha: বিশ্বকাপের নায়ক ভোজিনহোর হাতে কোলো কোলোর মুকুট
ময়দান

Vozinha: বিশ্বকাপের নায়ক ভোজিনহোর হাতে কোলো কোলোর মুকুট

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের মঞ্চে স্পেনের বিরুদ্ধে অবিশ্বাস্য পারফরম্যান্স করে রাতারাতি তারকা হয়ে উঠেছিলেন। কিন্তু ক্লাব ফুটবলে এসে প্রথম একাদশে জায়গা পাওয়াই ছিল কঠিন। সেই ভোজিনহোই এ বার হয়ে উঠলেন কোলো কোলোর শিরোপা জয়ের অ...

০৯ নভে ২০২৬, ০৫:৫৬ পিএম · 2 মিনিট
Gautam Gambhir: তৃতীয় ওয়ান ডের পরেই ভাগ হবে কোচিং স্টাফ, কঠিন সিদ্ধান্ত গম্ভীরের
ময়দান

Gautam Gambhir: তৃতীয় ওয়ান ডের পরেই ভাগ হবে কোচিং স্টাফ, কঠিন সিদ্ধান্ত গম্ভীরের

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ শেষ হওয়ার আগেই ভারতীয় দলের কোচিং বিভাগে বড়সড় পরিবর্তনের পরিকল্পনা। তৃতীয় এক দিনের ম্যাচের পরেই দু’ভাগে ভাগ হয়ে যেতে পারে গৌতম গম্ভীরের কোচিং স্টাফ। এক দিকে চলবে পা...

০৯ নভে ২০২৬, ০৫:৫৫ পিএম · 2 মিনিট
অক্ষরের আগে রাহুলকে নামানো উচিত ছিল, গম্ভীরকে তোপ শ্রীকান্তের
ময়দান

অক্ষরের আগে রাহুলকে নামানো উচিত ছিল, গম্ভীরকে তোপ শ্রীকান্তের

স্পোর্টস ডেস্ক: ভারতীয় দলের ব্যাটিং অর্ডার নিয়ে নতুন করে বিতর্ক। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে অক্ষর পটেলকে লোকেশ রাহুলের আগে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্তের সমালোচনা করলেন প্রাক্তন ভারত অধিনায়ক কৃষ্ণমাচ...

০৯ নভে ২০২৬, ০৫:৫৩ পিএম · 1 মিনিট
India vs New Zealand: টেস্টের পেস আক্রমণে বাড়তি জোর, নিউজিল্যান্ডে থেকে যাচ্ছেন নবি-গুরনুর-অর্শদীপ
ময়দান

India vs New Zealand: টেস্টের পেস আক্রমণে বাড়তি জোর, নিউজিল্যান্ডে থেকে যাচ্ছেন ন...

স্পোর্টস ডেস্ক: একদিনের সিরিজের লড়াই এখনও শেষ হয়নি। অথচ ভারতীয় শিবিরে শুরু হয়ে গিয়েছে টেস্টের প্রস্তুতি। ১৯ নভেম্বর থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ। সেই লড়াইয়ে নামার আগে পরিবেশের সঙ্গে মা...

০৯ নভে ২০২৬, ০৫:১১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.