JAZZBAAT 24 BANGLA
১২ অক্টো ২০২৬, ০২:৫৩ পিএম
Breaking
Abhijit Deepke: পুলিশের হেফাজতে দিদিমার মৃত্যু সংবাদ, মুক্তির পর শেষে গ্রামে অভিজিৎ NationalFlag: জাতীয় পতাকা জড়িয়ে পুলিশের বাসের বনেটে এসএফআই নেত্রী, ধুন্ধুমার দিল্লির কনট প... Mamata Banerjee: 'মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত, আমরা বিচার চাই', বললেন মমতা বন্দ্যোপাধ্যায় Delhi: বিক্ষোভকারীদের উপর হামলার অভিযোগে SIT গঠনের দাবি, মঙ্গলে শুনানি দিল্লি হাইকোর্টে Rahul Gandhi: দিল্লিতে পুলিশের ভূমিকা নিয়েও বিস্ফোরক রাহুল Rahul Gandhi: জ্ঞানেশ কুমারকে কী বার্তা দিলেন রাহুল? Rahul Gandhi: রাজধানীর নিরাপত্তা ঘেরাটোপ নিয়ে বিস্ফোরক প্রশ্ন রাহুল গান্ধীর Rahul Gandhi: দিল্লির উত্তেজনার মাঝেই বড় দাবি রাহুলের Abhijit Deepke: পুলিশের হেফাজতে দিদিমার মৃত্যু সংবাদ, মুক্তির পর শেষে গ্রামে অভিজিৎ NationalFlag: জাতীয় পতাকা জড়িয়ে পুলিশের বাসের বনেটে এসএফআই নেত্রী, ধুন্ধুমার দিল্লির কনট প... Mamata Banerjee: 'মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত, আমরা বিচার চাই', বললেন মমতা বন্দ্যোপাধ্যায় Delhi: বিক্ষোভকারীদের উপর হামলার অভিযোগে SIT গঠনের দাবি, মঙ্গলে শুনানি দিল্লি হাইকোর্টে Rahul Gandhi: দিল্লিতে পুলিশের ভূমিকা নিয়েও বিস্ফোরক রাহুল Rahul Gandhi: জ্ঞানেশ কুমারকে কী বার্তা দিলেন রাহুল? Rahul Gandhi: রাজধানীর নিরাপত্তা ঘেরাটোপ নিয়ে বিস্ফোরক প্রশ্ন রাহুল গান্ধীর Rahul Gandhi: দিল্লির উত্তেজনার মাঝেই বড় দাবি রাহুলের

Rahul Gandhi: ‘ডরো মত’, ভয় পেয়ো না! সুপ্রিম কোর্ট অভিযানের আগে দেশবাসীকে বার্তা রাহুল গান্ধীর

Rahul Gandhi: ‘ডরো মত’, ভয় পেয়ো না! সুপ্রিম কোর্ট অভিযানের আগে দেশবাসীকে বার্তা রাহুল গান্ধীর
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নয়াদিল্লি: ‘ডরো মত’ ভয় পেয়ো না। সুপ্রিম কোর্ট অভিযানের আগে এই বার্তাতেই যুবসমাজ, বিরোধী রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের একজোট হওয়ার আহ্বান জানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রবিবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে সোমবারের কর্মসূচিতে অংশ নেওয়ার ডাক দেন তিনি। তাঁর বার্তা, ভালোবাসা, ভ্রাতৃত্ব এবং দেশপ্রেমকে সঙ্গী করেই একসঙ্গে এগিয়ে যাবে দেশবাসী।

রাহুল গান্ধী তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, “আমরা একসঙ্গে মিছিল করব, ভালোবাসা, ভ্রাতৃত্ব এবং দেশপ্রেম নিয়ে। ডরো মত।” এরপরই তাঁর ঘোষণা, সোমবার গোটা ভারত সুপ্রিম কোর্টের দিকে মিছিল করবে। এই কর্মসূচির মাধ্যমে দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে গণতন্ত্র ও সংবিধানের পক্ষে মানুষকে একজোট করার বার্তা দিয়েছেন কংগ্রেস নেতা।

রাহুলের বক্তব্য, এই মিছিলে ধর্ম, জাতপাত, সম্প্রদায়, লিঙ্গ কিংবা রাজ্যের পরিচয়কে বাধা হতে দেওয়া হবে না। যুবসমাজ, সমস্ত বিরোধী রাজনৈতিক দল, নাগরিক সমাজের সংগঠন এবং যাঁরা গণতন্ত্রে বিশ্বাস করেন ও ভারতের সংবিধানের পাশে দাঁড়ান, তাঁদের সকলকেই এই কর্মসূচিতে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে বিতর্ক এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই রাহুলের এই বার্তা সামনে এসেছে। বিরোধীদের প্রস্তাবিত সুপ্রিম কোর্ট অভিযানকে কেন্দ্র করে ইতিমধ্যেই জাতীয় রাজনীতিতে উত্তেজনা তৈরি হয়েছে। একদিকে বিজেপি এই ধরনের কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলছে, অন্যদিকে বিরোধীরা গণতন্ত্র ও সাংবিধানিক মূল্যবোধের প্রশ্ন সামনে রেখে নিজেদের অবস্থান তুলে ধরছে।

রাহুল গান্ধীর ‘ডরো মত’ বার্তাকে ঘিরে এখন রাজনৈতিক মহলে আলোচনা তুঙ্গে। সোমবারের কর্মসূচিতে কারা অংশ নেন এবং এই মিছিলকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে এগোয়, সেদিকেই নজর থাকবে।

85 Views 0 Likes 0 Comments

Related News

Abhijit Deepke: পুলিশের হেফাজতে দিদিমার মৃত্যু সংবাদ, মুক্তির পর শেষে গ্রামে অভিজিৎ
দেশ

Abhijit Deepke: পুলিশের হেফাজতে দিদিমার মৃত্যু সংবাদ, মুক্তির পর শেষে গ্রামে অভিজি...

মুক্তি পাওয়ার পর মহারাষ্ট্রের নিজের গ্রাম সন্তুক পিম্পরিতে পৌছলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

১২ অক্টো ২০২৬, ০২:১৪ পিএম · 1 মিনিট
NationalFlag: জাতীয় পতাকা জড়িয়ে পুলিশের বাসের বনেটে এসএফআই নেত্রী, ধুন্ধুমার দিল্লির কনট প্লেসে
দেশ

NationalFlag: জাতীয় পতাকা জড়িয়ে পুলিশের বাসের বনেটে এসএফআই নেত্রী, ধুন্ধুমার দিল্ল...

পতাকায় টান পড়তেই চরম ক্ষোভে ফেটে পড়েন সখী। বাসের সামনে ঝুলন্ত অবস্থাতেই পুলিশকর্মীর দিকে আঙুল তুলে তীব্র স্বরে চিৎকার করে ওঠেন তিনি “ঝান্ডা টাচ নেহি করনে কা!” অর্থাৎ জাতীয় পতাকায় হাত দেবেন না। জাতীয় পতাকার অবমাননা না করার এই স্পষ্ট ও তীব্র প্রতিবাদের দৃশ্য নিমেষে বদলে দেয় উত্তেজনার মাত্রা। এক মুহূর্তের জন্য যেন কিছুটা থমকে যান আশপাশের কর্তব্যেরত পুলিশকর্মীরাও।

১২ অক্টো ২০২৬, ০২:০৯ পিএম · 2 মিনিট
Delhi: বিক্ষোভকারীদের উপর হামলার অভিযোগে SIT গঠনের দাবি, মঙ্গলে শুনানি দিল্লি হাইকোর্টে
দেশ

Delhi: বিক্ষোভকারীদের উপর হামলার অভিযোগে SIT গঠনের দাবি, মঙ্গলে শুনানি দিল্লি হাইক...

নিউজ ডেস্ক: দিল্লির যন্তর মন্তর ও কনট প্লেস এলাকায় বিক্ষোভকারীদের উপর হামলার অভিযোগ ঘিরে আদালতের দ্বারস্থ হলেন আবেদনকারীরা। গত ১০ অক্টোবরের ঘটনাকে কেন্দ্র করে নিরপেক্ষ ও নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্তের দাবিতে আদালতে আবেদন ...

১২ অক্টো ২০২৬, ০১:১৮ পিএম · 1 মিনিট
Rahul Gandhi: দিল্লিতে পুলিশের ভূমিকা নিয়েও বিস্ফোরক রাহুল
দেশ

Rahul Gandhi: দিল্লিতে পুলিশের ভূমিকা নিয়েও বিস্ফোরক রাহুল

নয়াদিল্লি: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে বিতর্কে আরও তীব্র হল রাজনৈতিক সংঘাত। নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হওয়ার পাশাপাশি এ বার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও সংবিধান আক্রান্ত হওয়ার অভিযোগ তুললেন লোকসভার বিরো...

১২ অক্টো ২০২৬, ০১:১৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.