JAZZBAAT 24 BANGLA
২৩ নভে ২০২৬, ০৯:৩৭ পিএম
Breaking
Bangladesh: গ্রামীণ ব্যাঙ্কের শাখায় হামলা বন্ধের আর্জি ইউনুসের, এক মাসে পেট্রল বোমায় আক্রা... East Bengal: শেষ সুযোগ ঘরের মাঠে, আল হুসেইনের বিরুদ্ধে জিততেই হবে হাবাসের ইস্টবেঙ্গলকে KL Rahul: তিন ফরম্যাটে খেলতে গিয়ে সমস্যায় পড়েছিলাম, স্বীকার করলেন রাহুল Jitendra Tiwari: পঞ্চায়েত দফতরে চরম গাফিলতি! হাজিরা খাতা দেখে ক্ষুব্ধ বিধায়ক জিতেন্দ্র তিও... Narendra Modi: গুরু নানকের প্রকাশ পর্বে শবদ কীর্তনে মোদী, যুবসমাজকে মাদকমুক্ত রাখার বার্তা Iran: আমেরিকার কাছে ২৯০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি ইরানের Tilak Varma: আর একটু সাহায্য পেলে ম্যাচটা শেষ করতে পারতাম’, পাকিস্তানের কাছে হারের পর আক্ষ... ফের এনভিডিয়ার সিইও পদে জেনসেন হুয়াং Bangladesh: গ্রামীণ ব্যাঙ্কের শাখায় হামলা বন্ধের আর্জি ইউনুসের, এক মাসে পেট্রল বোমায় আক্রা... East Bengal: শেষ সুযোগ ঘরের মাঠে, আল হুসেইনের বিরুদ্ধে জিততেই হবে হাবাসের ইস্টবেঙ্গলকে KL Rahul: তিন ফরম্যাটে খেলতে গিয়ে সমস্যায় পড়েছিলাম, স্বীকার করলেন রাহুল Jitendra Tiwari: পঞ্চায়েত দফতরে চরম গাফিলতি! হাজিরা খাতা দেখে ক্ষুব্ধ বিধায়ক জিতেন্দ্র তিও... Narendra Modi: গুরু নানকের প্রকাশ পর্বে শবদ কীর্তনে মোদী, যুবসমাজকে মাদকমুক্ত রাখার বার্তা Iran: আমেরিকার কাছে ২৯০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি ইরানের Tilak Varma: আর একটু সাহায্য পেলে ম্যাচটা শেষ করতে পারতাম’, পাকিস্তানের কাছে হারের পর আক্ষ... ফের এনভিডিয়ার সিইও পদে জেনসেন হুয়াং

Rahul Gandhi: ৮ ঘণ্টার বিক্ষোভের পর নতুন বিপদ! রাহুল-প্রিয়ঙ্কার বিরুদ্ধে FIR দিল্লি পুলিশের

Rahul Gandhi: ৮ ঘণ্টার বিক্ষোভের পর নতুন বিপদ! রাহুল-প্রিয়ঙ্কার বিরুদ্ধে FIR দিল্লি পুলিশের
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নয়াদিল্লি: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বিক্ষোভ ঘিরে উত্তপ্ত হয়েছিল রাজধানী। সেই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই নতুন আইনি জটিলতায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী বাড্রা। দিল্লির আকাশবাণী ভবন চত্বরে অনুমতি ছাড়া প্রবেশ এবং সেখানে জমায়েত করার অভিযোগে তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। একই অভিযোগে তাঁদের কয়েকজন সমর্থকের বিরুদ্ধেও মামলা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

মঙ্গলবার ‘ভোটচুরি’ এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘স্বেচ্ছাচারী ও বেআইনি কার্যকলাপ’-এর অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে পথে নামে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। বিরোধী সাংসদদের পরিকল্পনা ছিল সংসদ চত্বর থেকে নির্বাচন সদন পর্যন্ত মিছিল করার। কিন্তু দিল্লি পুলিশের দাবি, ওই মিছিলের জন্য প্রয়োজনীয় আগাম অনুমতি নেওয়া হয়নি।

নির্বাচন সদনের দিকে এগিয়ে যাওয়ার সময় পুলিশ মিছিল আটকে দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেখানেই অবস্থান-বিক্ষোভ শুরু করেন বিরোধী সাংসদেরা। অভিযোগ, এরপর রাহুল, প্রিয়ঙ্কা এবং তাঁদের সঙ্গে থাকা কয়েকজন আকাশবাণী ভবন চত্বরে ঢুকে পড়েন। সেখানেই শুরু হয় অবস্থান। প্রায় সাড়ে আট ঘণ্টা ধরে চলে বিক্ষোভ।

পুলিশের দাবি, আন্দোলনকারীদের একাধিক বার ওই জায়গা ছেড়ে চলে যাওয়ার অনুরোধ করা হয়েছিল। কিন্তু তাতে রাজি হননি তাঁরা। বিরোধী সাংসদদের দাবি ছিল, তাঁদের একটি প্রতিনিধিদলকে নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে দেখা করার সুযোগ দিতে হবে। সেই দাবি ঘিরেই দীর্ঘ সময় ধরে চলে টানাপড়েন।

শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাহুল ও প্রিয়ঙ্কা-সহ একাধিক বিরোধী সাংসদকে আকাশবাণী ভবন চত্বর থেকে সরিয়ে দেয় পুলিশ। তাঁদের আটক করে নিউ পুলিশ লাইন্সে নিয়ে যাওয়া হয়। পরে অবশ্য তাঁদের ছেড়ে দেওয়া হয়।

ঘটনার পর বুধবার আরও এক ধাপ এগিয়ে আইনি পদক্ষেপ করে দিল্লি পুলিশ। পুলিশ সূত্রের দাবি, অনুমোদন ছাড়া আকাশবাণী ভবন চত্বরে প্রবেশ এবং সেখানে জমায়েত করার অভিযোগের ভিত্তিতেই এফআইআর দায়ের করা হয়েছে। তবে রাহুল ও প্রিয়ঙ্কার বিরুদ্ধে ঠিক কোন কোন আইনি ধারায় মামলা রুজু করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

একদিকে নির্বাচন কমিশনকে ঘিরে বিরোধীদের আন্দোলন, অন্যদিকে সেই আন্দোলন থেকেই রাহুল-প্রিয়ঙ্কার বিরুদ্ধে পুলিশের মামলা সব মিলিয়ে রাজধানীর রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল। এখন এই এফআইআর ঘিরে কংগ্রেস এবং ‘ইন্ডিয়া’ জোট কী রাজনৈতিক ও আইনি পদক্ষেপ করে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

211 Views 0 Likes 0 Comments

Related News

Narendra Modi: গুরু নানকের প্রকাশ পর্বে শবদ কীর্তনে মোদী, যুবসমাজকে মাদকমুক্ত রাখার বার্তা
দেশ

Narendra Modi: গুরু নানকের প্রকাশ পর্বে শবদ কীর্তনে মোদী, যুবসমাজকে মাদকমুক্ত রাখা...

বক্তব্যের শেষ পর্বে বর্তমান বিশ্বের অস্থিরতা ও সংঘাতের পরিবেশে গুরুবাণীর ‘সরবত দা ভলা’ অর্থাৎ সকলের মঙ্গল কামনার আদর্শকে আঁকড়ে ধরার বার্তা দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে সমাজে ক্রমবর্ধমান মাদকের সমস্যা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।

২৩ নভে ২০২৬, ০৮:১৩ পিএম · 2 মিনিট
Voter List 2026: ভোটার তালিকায় আপনার নাম রয়েছে তো? বাড়িতে বসেই মোবাইলে কয়েক মিনিটে করুন চেক, জানুন সম্পূর্ণ পদ্ধতি
দেশ

Voter List 2026: ভোটার তালিকায় আপনার নাম রয়েছে তো? বাড়িতে বসেই মোবাইলে কয়েক মিনিট...

নিউজ ডেস্ক: ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কি না, তা জানতে আর নির্বাচন কমিশনের অফিসে যাওয়ার প্রয়োজন নেই। স্মার্টফোন হাতে থাকলেই ঘরে বসে কয়েক মিনিটের মধ্যে অনলাইনে নিজের নাম খুঁজে নিতে পারবেন। বিশেষ করে SIR প্রক্রিয়া এবং ভ...

২৩ নভে ২০২৬, ০৬:৫৩ পিএম · 2 মিনিট
Delhi: পালিয়ে বাইক ছিনতাই, ধাওয়া করে গুলি পুলিশের
দেশ

Delhi: পালিয়ে বাইক ছিনতাই, ধাওয়া করে গুলি পুলিশের

নয়াদিল্লি: রাজধানীর জামা মসজিদ থানার ভিতরেই ছুরি নিয়ে হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়াল রাজধানীতে। পারিবারিক বিবাদের অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হয়েছিল এক যুবককে। কিন্তু পুলিশের সঙ্গে কথা বলার সময় আচমকাই ছু...

২৩ নভে ২০২৬, ০৬:৩৯ পিএম · 2 মিনিট
Delhi Air Pollution: শীতের দূষণ রুখতে দিল্লিতে কি তবে শুধুই BS-VI গাড়ি? কড়া অবস্থানের ইঙ্গিত সুপ্রিম কোর্টের
দেশ

Delhi Air Pollution: শীতের দূষণ রুখতে দিল্লিতে কি তবে শুধুই BS-VI গাড়ি? কড়া অবস্...

নয়াদিল্লি: শীত এলেই ধোঁয়াশার চাদরে ঢেকে যায় দিল্লি। বাতাসে বাড়ে দূষণ, বিপন্ন হয় সাধারণ মানুষের স্বাস্থ্য। সেই পরিস্থিতি মোকাবিলায় এ বার আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল সুপ্রিম কোর্ট। শীতের মরসুমে রাজধানীর রাস্তায় শুধুমাত্...

২৩ নভে ২০২৬, ০৬:২৯ পিএম · 4 মিনিট

Top Comments (0)

No approved comments yet.