JAZZBAAT 24 BANGLA
০৫ অক্টো ২০২৬, ১০:৪৫ পিএম
Breaking
Nobel prize 2026: চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পেলেন কার্ল ডেইসেরথ, পিটার হেগেমান ও জর... Koel Mallick: তৃণমূল ছেড়ে বিজেপিতে রঞ্জিত কন্যা, জানেন কোয়েলের শিক্ষাগত যোগ্যতা? Puja Safety: ভিড় থেকে ডিজে, মণ্ডপে মণ্ডপে পুলিশের কড়া বার্তা Supreme Court: শীর্ষ আদালতে তিন নতুন মুখ,বাড়ল বিচারপতির সংখ্যা FulharRiver: ফারাক্কাকে পাশ কাটিয়ে ফুলহারে মিশতে পারে গঙ্গা, বিপদে কলকাতা বন্দরের ভবিষ্যৎ Flight Service: ৯ আসন থেকে ৭২,কোচবিহারে নতুন আশার আলো IFA Shield: পিছিয়ে পড়ে ৭ গোল! লাল-হলুদ দাপটে ফাইনালে ফের কলকাতা ডার্বি BombRecovery : মাছের পুকুরের পাশের ঘরে ৪ তাজা বোমা, বাসন্তীতে চাঞ্চল্য Nobel prize 2026: চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পেলেন কার্ল ডেইসেরথ, পিটার হেগেমান ও জর... Koel Mallick: তৃণমূল ছেড়ে বিজেপিতে রঞ্জিত কন্যা, জানেন কোয়েলের শিক্ষাগত যোগ্যতা? Puja Safety: ভিড় থেকে ডিজে, মণ্ডপে মণ্ডপে পুলিশের কড়া বার্তা Supreme Court: শীর্ষ আদালতে তিন নতুন মুখ,বাড়ল বিচারপতির সংখ্যা FulharRiver: ফারাক্কাকে পাশ কাটিয়ে ফুলহারে মিশতে পারে গঙ্গা, বিপদে কলকাতা বন্দরের ভবিষ্যৎ Flight Service: ৯ আসন থেকে ৭২,কোচবিহারে নতুন আশার আলো IFA Shield: পিছিয়ে পড়ে ৭ গোল! লাল-হলুদ দাপটে ফাইনালে ফের কলকাতা ডার্বি BombRecovery : মাছের পুকুরের পাশের ঘরে ৪ তাজা বোমা, বাসন্তীতে চাঞ্চল্য

'পেলেট গান' কাণ্ডে পুলিশের বিরুদ্ধে জোরদার আন্দোলন রাহুলের

'পেলেট গান' কাণ্ডে পুলিশের বিরুদ্ধে জোরদার আন্দোলন রাহুলের

নয়াদিল্লি, বিশ্বদীপ বন্দ্যোপাধ্যায়: "এফআইআর নেওয়া হচ্ছে না, তাই আমরা বসে আছি।" দিল্লিতে পুলিশের বিরুদ্ধে এ ভাবেই সরব হলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শুক্রবার দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানার বাইরে ধর্নায় বসেছেন তিনি। সঙ্গে ছিলেন পেলেট গানে আহত ছাত্র প্রতিবাদী সাহিল লোচাভ। গত ২০ জুলাই যন্তর মন্তরে ছাত্রদের বিক্ষোভে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ এবং পেলেট গান ব্যবহারের অভিযোগে মামলা দায়েরের দাবিতেই এই অবস্থান।

সূত্রের খবর, এর আগে রাহুল মন্দির মার্গ থানায় গিয়ে অভিযোগ দায়ের করার আবেদন জানিয়েছিলেন। কিন্তু সেখানে অভিযোগ নথিভুক্ত না হওয়ায় তিনি কনট প্লেসের ডেপুটি পুলিশ কমিশনারের দফতরে যান। সেখানে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। কংগ্রেসের দাবি, সাহিল গত ১৪ অগাস্ট আইনজীবীদের উপস্থিতিতে দিল্লি পুলিশের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছিলেন। কিন্তু তাঁকে কোনও আইও নম্বর বা অভিযোগ গ্রহণের স্বীকৃতি দেওয়া হয়নি। ১৭ অগাস্ট ই-মেল ও ফোনে বিষয়টি জানানো হলেও পরিস্থিতির বদল হয়নি বলে অভিযোগ কংগ্রেসের।

এর পরেই সাহিলকে সঙ্গে নিয়ে ডিসিপি দফতরের সামনে অবস্থানে বসেন রাহুল। কংগ্রেসের বক্তব্য, "এটি আমলাতান্ত্রিক দেরি নয়, ন্যায়বিচার অস্বীকার।" দলের দাবি, অভিযোগটি আমলযোগ্য অপরাধের আওতায় পড়ায় এফআইআর দায়ের করা পুলিশের কর্তব্য। রাহুলের অবস্থান প্রসঙ্গে কংগ্রেসের বার্তা, ‘‘এফআইআর নেই, বিচার নেই। তাই আমরা বসে আছি।’’ দল আরও জানিয়েছে, মামলা নথিভুক্ত না হওয়া পর্যন্ত সেখান থেকে সরবেন না রাহুল।

ঘটনার সূত্রপাত ২০ জুলাই। পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগ-সহ একাধিক দাবিতে সংসদ অভিযানের ডাক দিয়েছিল ছাত্রদের সংগঠন সিজেপি। হাজার হাজার ছাত্র কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ-সহ পরীক্ষাব্যবস্থায় সংস্কারের দাবি জানান। সংসদের দিকে এগোনোর সময় পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা হলে কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করা হয়। পরে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিয়ো ঘিরে পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ ওঠে। 

রাহুল এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও নিশানা করে অভিযোগ করেছিলেন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গানের মতো প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল। যদিও দিল্লি পুলিশের দাবি, বিক্ষোভকারীদের একাংশ হিংসাত্মক হয়ে পাথর ছোড়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে বলপ্রয়োগ করা হয়েছিল।

45 Views 0 Likes 0 Comments

Related News

Supreme Court: শীর্ষ আদালতে তিন নতুন মুখ,বাড়ল বিচারপতির সংখ্যা
দেশ

Supreme Court: শীর্ষ আদালতে তিন নতুন মুখ,বাড়ল বিচারপতির সংখ্যা

সোমবার তিন হাইকোর্টের প্রধান বিচারপতিকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় সরকার।

০৫ অক্টো ২০২৬, ০৮:৩৬ পিএম · 2 মিনিট
FulharRiver: ফারাক্কাকে পাশ কাটিয়ে ফুলহারে মিশতে পারে গঙ্গা, বিপদে কলকাতা বন্দরের ভবিষ্যৎ
দেশ

FulharRiver: ফারাক্কাকে পাশ কাটিয়ে ফুলহারে মিশতে পারে গঙ্গা, বিপদে কলকাতা বন্দরের...

লাগাতার ভাঙনের জেরে ফুলহার নদীর দিকে ক্রমাগত সরে আসছে গঙ্গার মূল স্রোত। এক দশক আগেও যেখানে দুই নদীর মধ্যে পাঁচ কিলোমিটারের নিরাপদ ভূখণ্ড ছিল, তা আজ ক্ষয়ে দাঁড়িয়েছে মেরেকেটে ৫০০ মিটারে। সেচ দফতরের সাম্প্রতিক সমীক্ষায় স্পষ্ট, অবিলম্বে যুদ্ধকালীন তৎপরতায় ভাঙন না রুখলে আগামী এক থেকে দু’বছরের মধ্যেই গঙ্গা গ্রাস করবে ফুলহারকে

০৫ অক্টো ২০২৬, ০৮:১৩ পিএম · 2 মিনিট
ChinaBorder: চিন সীমান্ত ও জাতীয় নিরাপত্তার অঙ্ক, সিয়াং মেগা প্রকল্প ঘিরে অরুণাচলে সংঘাত
দেশ

ChinaBorder: চিন সীমান্ত ও জাতীয় নিরাপত্তার অঙ্ক, সিয়াং মেগা প্রকল্প ঘিরে অরুণাচলে...

নয়া দিল্লির কৌশলগত অবস্থানকে স্পষ্ট করে রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী ওজিং তাসিং জানিয়েছেন, জাতীয় নিরাপত্তার প্রশ্নে রাজ্য কোনওভাবেই পিছু হটবে না। তিব্বতের প্রান্তে ইয়ারলুং সাংপো নদীর ওপর বেজিংয়ের বিশালাকার বাঁধ ও জল-পরিকাঠামো নির্মাণের পাল্টা হিসেবে এই প্রকল্পকে কৌশলগত ঢাল বলে দেখছে প্রশাসন।

০৫ অক্টো ২০২৬, ০৬:৩১ পিএম · 2 মিনিট
UDAN 2.0 : উড়ান-এ নতুন চার গন্তব্য, বাড়ছে বিমান যোগাযোগের পরিধি
দেশ

UDAN 2.0 : উড়ান-এ নতুন চার গন্তব্য, বাড়ছে বিমান যোগাযোগের পরিধি

'উড়ান ২.o' প্রকল্পের মাধ্যমে বিমান মানচিত্রে জায়গা করে নিতে চলেছে পুরুলিয়ার ছররা, দক্ষিণ দিনাজপুরের বারুইপুর, আলিপুরদুয়ারের হাসিমারা এবং পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডা।

০৫ অক্টো ২০২৬, ০৪:০৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.