JAZZBAAT 24 BANGLA
২৬ সেপ্টে ২০২৬, ০৫:২০ পিএম
Breaking
উপনির্বাচনের খরচ নিয়ে বড় আবেদন খারিজ হাইকোর্টে Virat Kohli : 'এটাই শেষ বিশ্বকাপ’, ট্রফি জয়ের লক্ষ্য পূরণ নিয়ে বড় দাবি কোহলির 'বিজেপির মানিমুন পিরিয়ড চলছে', শ্রীরামপুরের সভায় বিস্ফোরক মমতা মৃত্যুর মুখ থেকে ফিরে এল একরত্তি,বহুতল থেকে পড়া শিশুকে শূন্যে লুফে নিল সাধারণ পথচারী ভবানী ভবনের গেটে কুণালকে আটকাল পুলিশ, তারপরই আলিপুর থানায় বিধায়ক, কী ঘটল? এক মাসের মধ্যেই ফের ধস, বাড়ছে আতঙ্ক কুণালের গাড়িতে হামলার পরই বিস্ফোরক মমতা, ‘পরপর হামলা চলছে, কোথায় পুলিশ?’ ‘প্রাইভেট পার্টে স্পর্শ', বিগ বস বাংলার ঘরে জিতু-রাজবীরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উপনির্বাচনের খরচ নিয়ে বড় আবেদন খারিজ হাইকোর্টে Virat Kohli : 'এটাই শেষ বিশ্বকাপ’, ট্রফি জয়ের লক্ষ্য পূরণ নিয়ে বড় দাবি কোহলির 'বিজেপির মানিমুন পিরিয়ড চলছে', শ্রীরামপুরের সভায় বিস্ফোরক মমতা মৃত্যুর মুখ থেকে ফিরে এল একরত্তি,বহুতল থেকে পড়া শিশুকে শূন্যে লুফে নিল সাধারণ পথচারী ভবানী ভবনের গেটে কুণালকে আটকাল পুলিশ, তারপরই আলিপুর থানায় বিধায়ক, কী ঘটল? এক মাসের মধ্যেই ফের ধস, বাড়ছে আতঙ্ক কুণালের গাড়িতে হামলার পরই বিস্ফোরক মমতা, ‘পরপর হামলা চলছে, কোথায় পুলিশ?’ ‘প্রাইভেট পার্টে স্পর্শ', বিগ বস বাংলার ঘরে জিতু-রাজবীরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

গ্রেফতারির পর আরও বড়সড় শাস্তির মুখে অভিষেক পোড়েল! কী ভাবছে সিএবি-দিল্লি?

গ্রেফতারির পর আরও বড়সড় শাস্তির মুখে অভিষেক পোড়েল! কী ভাবছে সিএবি-দিল্লি?

ধর্ষণে অভিযুক্ত অভিষেক পোড়েলের কেরিয়ার কি তবে শেষ? তাঁর বিরুদ্ধে কী ব্যবস্থা নিতে চলছে সিএবি কিংবা দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি? মঙ্গলবার বাংলার উইকেটকিপার-ব্যাটার গ্রেফতার হওয়ার পর থেকে এই প্রশ্নদুটিই ঘুরপাক খাচ্ছে ক্রিকেট মহলে। কারণ, চুঁচুড়া জেলা আদালতে পেশ করা অভিষেকের বিরুদ্ধে মোট ১৯টি ধারায় মামলা রুজু করা হয়েছে। যার মধ্যে একাধিক ধারাই জামিন-অযোগ্য।

ধর্ষণ, যৌন হেনস্থা, ব্ল্যাকমেইলিং-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার করা হয়েছে অভিষেককে। কর্নাটকের এক তরুণী মেডিক্যাল পড়ুয়ার অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করেছে হুগলির মগড়া থানার পুলিশ। উক্ত তরুণীর দাবি, প্রায় সাড়ে তিন বছর ধরে অভিষেকের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। এমনকি তাঁদের বিয়ের কথাও স্থির হয়েছিল। আর দু’জনে একসঙ্গে বিদেশেও গিয়েছিলেন বলে দাবি করেছেন অভিযোগকারিণী। এর পর অভিষেক সম্পর্ক অস্বীকার করলে পুলিশের দ্বারস্থ হন তিনি।

এই পরিস্থিতিতে খুব স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়েছে অভিষেকের ভবিষ্যত নিয়ে। তবে যা  শোনা যাচ্ছে, তাতে অভিষেককে নিয়ে এখনই কোনও চূড়ান্ত সিদ্ধান্তে যেতে চাইছে না সিএবি। আপাতত অপেক্ষা করা হবে। যদি শেষ পর্যন্ত অভিষেক দোষী প্রমাণিত হন, সে ক্ষেত্রে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। আর যদি অভিযোগ প্রমাণিত না হয়, তা হলে পরিস্থিতি অনুযায়ী অন্য রকম সিদ্ধান্ত নেওয়া হবে।

একই অবস্থান দিল্লি ক্যাপিটালসেরও। সামনের আইপিএলের জন্য ইতিমধ্যেই দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে তারা। বেশ কয়েক জন তরুণ ক্রিকেটারকে নেওয়ার পরিকল্পনা রয়েছে। সেই লক্ষ্যেই বেঙ্গালুরুতে কয়েক দিন ধরে ট্রায়াল হয়েছে। আরও দু’টি ট্রায়াল হওয়ার কথা রয়েছে বলে খবর। অর্থাৎ সব মিলিয়ে আপাতত ঝুলেই রইল অভিষেকের কেরিয়ার-ভাগ্য।

উল্লেখ্য, এর আগেও প্রায় দেড় বছর আগে দু’জনের মধ্যে বিবাদ হয়েছিল এবং তা গড়িয়েছিল থানায়। তবে সেই সময় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। এ বার অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে মগরা থানার পুলিশ। তবে তদন্তকারীরা অভিষেকের চন্দননগরের বাড়িতে একাধিক বার গেলেও তাঁকে পাওয়া যায়নি। এর পর কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তরুণী। আদালতের নির্দেশের পরই অভিষেককে গ্রেফতার করে পুলিশ। যদিও অভিযোগ ওঠার পর থেকেই যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন বাংলা তথা দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটার।

65 Views 0 Likes 0 Comments

Related News

Virat Kohli : 'এটাই শেষ বিশ্বকাপ’, ট্রফি জয়ের লক্ষ্য পূরণ নিয়ে বড় দাবি কোহলির
ময়দান

Virat Kohli : 'এটাই শেষ বিশ্বকাপ’, ট্রফি জয়ের লক্ষ্য পূরণ নিয়ে বড় দাবি কোহলির

আগামী বছরই শেষবার বিশ্বকাপ খেলতে নামছেন ভারতের হয়ে। তাই বিশ্বকাপ জিততে যে কোনও পরিশ্রম করতে প্রস্তুত বিরাট কোহলি (Virat Kohli)।

২৬ সেপ্টে ২০২৬, ০৫:০০ পিএম · 2 মিনিট
Asian Games 2026 : হরমনপ্রীত-অভিষেকের লক্ষ্যভেদ, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত
ময়দান

Asian Games 2026 : হরমনপ্রীত-অভিষেকের লক্ষ্যভেদ, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

বিশ্বকাপের ব্যর্থতা ভুলে এশিয়ান গেমসের মঞ্চে (Asian Games 2026) দুরন্ত ছন্দে ভারতীয় পুরুষ হকি দল। জাপানকে ২-০ গোলে হারিয়ে প্রতিযোগিতার সেমিফাইনালে জায়গা করে নিলেন হরমনপ্রীত সিংরা।

২৬ সেপ্টে ২০২৬, ০৩:৫৩ পিএম · 2 মিনিট
সপ্তম দিনের শুরুতেই জোড়া রুপো, এশিয়াডে ইতিহাস গড়ে ফেললেন সাওয়ান
ময়দান

সপ্তম দিনের শুরুতেই জোড়া রুপো, এশিয়াডে ইতিহাস গড়ে ফেললেন সাওয়ান

তবে সব ইভেন্টে অবশ্য সাফল্য আসেনি। ব্যাডমিন্টনের পুরুষদের সিঙ্গলসে সিঙ্গাপুরের লোহ কিয়ান ইউয়ের কাছে ৩ গেমের লড়াইয়ে হারলেন লক্ষ্য সেন। টেবিল টেনিসে মহিলাদের সিঙ্গলসে জাপানের মিওয়া হারিমোতোর কাছে ১-৪ ব্যবধানে হেরে বিদায় নেন যশস্বিনী ঘোরপাড়ে।

২৬ সেপ্টে ২০২৬, ১১:৪৫ এএম · 2 মিনিট
ফের চোটের কবলে, নিউজিল্যান্ড সিরিজেও ফেরা হচ্ছে না হার্দিকের
ময়দান

ফের চোটের কবলে, নিউজিল্যান্ড সিরিজেও ফেরা হচ্ছে না হার্দিকের

২২ গজে এখনই ফিরতে পারছেন না হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। তাঁর প্রত্যাবর্তনের অপেক্ষা দীর্ঘ হল আরও। জানা যাচ্ছে, ডান পায়ে নতুন করে চোট পেয়েছেন ভারতীয় অলরাউন্ডার।

২৬ সেপ্টে ২০২৬, ১১:২৪ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.