JAZZBAAT 24 BANGLA
০৩ অক্টো ২০২৬, ০৬:৩৩ এএম
Breaking
SmitMachchhar: আকাশে ছুরির হামলা, রক্তাক্ত ভারতীয় পাইলটের উপর হামলায় হুঁশিয়ারি নেতানিয়াহু... CJP: ভোটার তালিকায় গরমিলের অভিযোগে মুম্বইয়ে প্রতিবাদের ঝড়, বড় আন্দোলনের হুঁশিয়ারি PregnantDog: মডেলদের হার মানাল অন্তঃসত্ত্বা পোষ্য! অভিনব ফটোশুটে নেটপাড়ায় ঝড় তুলল ‘খলোয... Skincare: পুজোর সাজে নয়া ট্রেন্ড ইলেকট্রোলাইট ক্রিম, ফিরবে আদ্র ত্বকের উজ্জ্বলতা এবার দুর্গাপুজোয় দু'দিন সপ্তমী! কী বলছে পুরাণ ও শাস্ত্র? Property Dispute: জামাইয়ের কামড়ে আহত শ্যালক, এ কি কাণ্ড! AnnapurnaPrakalpa: অন্নপূর্ণার টাকা না পেয়ে জেলা জুড়ে ফুঁসছেন মহিলারা, বিডিও-র ‘মন্তব্যে’... CivicServices: গাছ ছাঁটা থেকে আলো মেরামত, নাগরিক পরিষেবায় মুগ্ধ কবীর সুমন SmitMachchhar: আকাশে ছুরির হামলা, রক্তাক্ত ভারতীয় পাইলটের উপর হামলায় হুঁশিয়ারি নেতানিয়াহু... CJP: ভোটার তালিকায় গরমিলের অভিযোগে মুম্বইয়ে প্রতিবাদের ঝড়, বড় আন্দোলনের হুঁশিয়ারি PregnantDog: মডেলদের হার মানাল অন্তঃসত্ত্বা পোষ্য! অভিনব ফটোশুটে নেটপাড়ায় ঝড় তুলল ‘খলোয... Skincare: পুজোর সাজে নয়া ট্রেন্ড ইলেকট্রোলাইট ক্রিম, ফিরবে আদ্র ত্বকের উজ্জ্বলতা এবার দুর্গাপুজোয় দু'দিন সপ্তমী! কী বলছে পুরাণ ও শাস্ত্র? Property Dispute: জামাইয়ের কামড়ে আহত শ্যালক, এ কি কাণ্ড! AnnapurnaPrakalpa: অন্নপূর্ণার টাকা না পেয়ে জেলা জুড়ে ফুঁসছেন মহিলারা, বিডিও-র ‘মন্তব্যে’... CivicServices: গাছ ছাঁটা থেকে আলো মেরামত, নাগরিক পরিষেবায় মুগ্ধ কবীর সুমন

১০০ ছক্কায় ঋষভের বিশ্বরেকর্ড, গল টেস্টে জয়ের পথে গিলরা

১০০ ছক্কায় ঋষভের বিশ্বরেকর্ড, গল টেস্টে জয়ের পথে গিলরা

কলকাতা, বিশ্বদীপ বন্দ্যোপাধ্যায়: গল টেস্টে জয়ের দোরগোড়ায় টিম ইন্ডিয়া। শুভমান গিলদের দেওয়া ৩৭২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে চতুর্থ দিনের শেষে শ্রীলঙ্কার স্কোর ৪ উইকেটে ৮৪ রান। সিরিজে ১-০ এগিয়ে যেতে বুধবার ম্যাচের অন্তিম দিনে ভারতীয় বোলারদের প্রয়োজন আর মাত্র ৬ উইকেট। এ দিকে এরই মধ্যে চতুর্থ দিন একটি নজির গড়ে ফেললেন ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থ। ৬৯ বলে ৮টি চার এবং ২টি ছক্কায় সাজানো ৬৬ রানের ইনিংস খেলার পথে টেস্ট ক্রিকেটে দ্রুততম ব্যাটার হিসাবে ১০০টি ছক্কা হাঁকালেন তিনি।

মঙ্গলবার ম্যাচের চতুর্থ দিনে এই কীর্তি গড়ার সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়ার কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্টের রেকর্ডও ভেঙে দিয়েছেন পন্থ। তিনি টেস্টে ক্রিকেটে ১০০ ছক্কার ক্লাবে প্রবেশ করা চতুর্থ ব্যাটার। এর আগে শুধুমাত্র গিলক্রিস্ট, ব্রেন্ডন ম্যাকালাম এবং বেন স্টোকসই টেস্টে ১০০টি বা তার বেশি ছক্কা মারতে পেরেছেন। তবে বলের হিসাবে তাঁদের সবাইকে ছাপিয়ে গিয়েছেন পন্থ। ২৮ বছরের ভারতীয় তারকা মাত্র ৪,৯১৮ বল খেলেই পৌঁছে গিয়েছেন এই মাইলফলকে। কাকতালীয়ভাবে, ঠিক ৮ বছর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে নটিংহ্যামে টেস্ট অভিষেক হয়েছিল পন্থের। সেই অভিষেকের আট বছর পূর্তির দিনেই এল তাঁর নতুন বিশ্বরেকর্ড।

এর আগে প্রথম ইনিংসে ৩৯ রান করার পথে একটি ছক্কা মেরেছিলেন তিনি। মঙ্গলবার দ্বিতীয় ইনিংসে নামার পর শ্রীলঙ্কার পেসার লাহিরু কুমারার বিরুদ্ধে লং-অফের উপর দিয়ে উড়িয়ে মেরে আরও একটি ছক্কা হাঁকান। এর পর কুমারার বলেই ফাইন লেগের উপর দিয়ে হুক করে নিজের শততম টেস্ট ছক্কাটি মেরে ফেলেন পন্থ। সেই ছক্কাতেই অর্ধশতরানও পূর্ণ করেন তিনি। মাত্র ৫৩ বলে। দ্রুততম ১০০ টেস্ট ছক্কার তালিকায় পন্থের পরেই রয়েছেন গিলক্রিস্ট। অস্ট্রেলিয়ার প্রাক্তন উইককিপার ৬,৫৭৮ বল খেলে এই মাইলফলকে পৌঁছেছিলেন। স্টোকসের লেগেছিল ৯০৪২ বল, আর ম্যাকালাম ১০০ ছক্কা পূর্ণ করেছিলেন ৯৭৫৬ বলে।

টেস্টে সর্বাধিক ছক্কার রেকর্ড অবশ্য এখনও স্টোকসের দখলে। মোট ১৩৮টি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও ছক্কার নিরিখে পন্থের থেকে এগিয়ে স্টোকস। তিনি মেরেছেন মোট ৮৮টি ছক্কা, আর ঋষভ ৮০টি। তবে এ দিন ঋষভের মারকাটারি ব্যাটিংয়ে ভর করেই দ্বীপরাষ্ট্রকে বড় লক্ষ্য দিতে সমর্থ হয় ভারত। জবাবে আরও একবার মানব সুথারের দাপটে দিনের শেষে ধুঁকছে ধনঞ্জয় ডি সিলভার দল। 

প্রথম ইনিংসে চারটি শিকারের পর দ্বিতীয় আপাতত ৩০ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়েছেন সুথার। বাকি দুটি উইকেট মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণর। ক্রিজে রয়েছেন অধিনায়ক ধনঞ্জয় (৩১*) এবং সোনাল দিনুশা (২৫*)। এর আগে ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয়েছিল ১৯৩ রানে। পন্থ ছাড়াও ৪৪ রান করেন প্রথম ইনিংসে শতরান করা দেবদত্ত পাড়িক্কাল। কে এল রাহুলের ব্যাট থেকে এসেছে ৩৫ রান।

50 Views 0 Likes 0 Comments

Related News

Asian Games 2026: ৪৪ বছরের অপেক্ষার অবসান! চিনকে হারিয়ে হকিতে সোনা ভারতের মেয়েদের
ময়দান

Asian Games 2026: ৪৪ বছরের অপেক্ষার অবসান! চিনকে হারিয়ে হকিতে সোনা ভারতের মেয়েদে...

দীর্ঘ ৪৪ বছরের অপেক্ষার অবসান ঘটল! শুক্রবার গান্ধী জয়ন্তীর দিন এশিয়ান গেমসে মহিলা হকিতে ফের সোনার পদক জিতল ভারত।

০২ অক্টো ২০২৬, ০৬:১২ পিএম · 2 মিনিট
Asian Games 2026: সোনায় মোড়া দিন! বক্সিংয়ে হ্যাটট্রিকের পাশাপাশি সাফল্য কুস্তিতেও
ময়দান

Asian Games 2026: সোনায় মোড়া দিন! বক্সিংয়ে হ্যাটট্রিকের পাশাপাশি সাফল্য কুস্তিত...

এশিয়ান গেমসের ত্রয়োদশতম দিনেও সাফল্যের বন্যা ভারতীয় শিবিরে। শুক্রবার একের পর এক সোনা জিতে পদক তালিকায় পাঁচ নম্বরে উঠে এল ভারত।

০২ অক্টো ২০২৬, ০৩:৫৫ পিএম · 3 মিনিট
India Vs Brazil: কলকাতায় এসেও বাঙালি খাবারে অনীহা! নিজেদের রান্নাতেই মজে ভিনিরা
ময়দান

India Vs Brazil: কলকাতায় এসেও বাঙালি খাবারে অনীহা! নিজেদের রান্নাতেই মজে ভিনিরা

শনিবার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে মহারণ। তার আগে আপাতত চর্চায় ব্রাজিলের ফুটবলারদের খাওয়াদাওয়া।

০২ অক্টো ২০২৬, ০৩:২৮ পিএম · 2 মিনিট
Lovlina Borgohain: জন্মদিনেই সোনা! এশিয়াডে ১২ বছরের খরা কাটিয়ে ইতিহাস ভারতীয় বক্সারের
ময়দান

Lovlina Borgohain: জন্মদিনেই সোনা! এশিয়াডে ১২ বছরের খরা কাটিয়ে ইতিহাস ভারতীয় বক...

২৯ তম জন্মদিনে এশিয়ান গেমসে সোনা জিতে ইতিহাস গড়লেন ভারতের তারকা বক্সার লভলিনা বরগোহাঁই।

০২ অক্টো ২০২৬, ১০:৫০ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.