JAZZBAAT 24 BANGLA
১২ নভে ২০২৬, ০৩:৫০ পিএম
Breaking
Marcel Schmelzer: ভারতীয় ফুটবলের ভিতটাই নড়বড়ে! জার্মান কিংবদন্তির সাফ কথা, পেশাদার হওয়ার... Mitchell Marsh: বল বিকৃতি বিতর্কে প্রশ্ন শুনেই ছক্কা হাঁকালেন মিচেল মার্শ! আট বছর আগের কেল... Mohammad Kaif: গুজরাত ছেড়ে মুম্বইয়ে ফেরাই কাল হয়েছে হার্দিকের, দলবদলের পর বার্তা কাইফের Sunil Chhetri: আন্তর্জাতিক বড় সম্মান সুনীলকে, বিশ্বের তারকাদের সঙ্গে এক বন্ধনীতে ভারতীয়... Merab Dvalishvili: হোটেলের লবিতে অতর্কিত হামলা! রক্তাক্ত ইউএফসি তারকা মেরাব Shah Rukh Khan: দুবাইয়ে শাহরুখের নামে আবাসন প্রকল্প, প্রথম দিনেই বিক্রি ৫০ কোটির সব পেন্টহ... Axar Patel: অধিনায়কত্বের বোঝা আর বইতে চান না অক্ষর! নিলামের আগেই দিল্লি ক্যাপিটালসে বড় ইঙ... প্রতি সেকেন্ডে বাড়ছে ভারতের জনসংখ্যা! AIIMS-এর ডিজিটাল বোর্ডে ভেসে উঠছে ১৪৮ কোটির বিস্ময়ক... Marcel Schmelzer: ভারতীয় ফুটবলের ভিতটাই নড়বড়ে! জার্মান কিংবদন্তির সাফ কথা, পেশাদার হওয়ার... Mitchell Marsh: বল বিকৃতি বিতর্কে প্রশ্ন শুনেই ছক্কা হাঁকালেন মিচেল মার্শ! আট বছর আগের কেল... Mohammad Kaif: গুজরাত ছেড়ে মুম্বইয়ে ফেরাই কাল হয়েছে হার্দিকের, দলবদলের পর বার্তা কাইফের Sunil Chhetri: আন্তর্জাতিক বড় সম্মান সুনীলকে, বিশ্বের তারকাদের সঙ্গে এক বন্ধনীতে ভারতীয়... Merab Dvalishvili: হোটেলের লবিতে অতর্কিত হামলা! রক্তাক্ত ইউএফসি তারকা মেরাব Shah Rukh Khan: দুবাইয়ে শাহরুখের নামে আবাসন প্রকল্প, প্রথম দিনেই বিক্রি ৫০ কোটির সব পেন্টহ... Axar Patel: অধিনায়কত্বের বোঝা আর বইতে চান না অক্ষর! নিলামের আগেই দিল্লি ক্যাপিটালসে বড় ইঙ... প্রতি সেকেন্ডে বাড়ছে ভারতের জনসংখ্যা! AIIMS-এর ডিজিটাল বোর্ডে ভেসে উঠছে ১৪৮ কোটির বিস্ময়ক...

গভীর রাতে মুখ্যমন্ত্রীর কাছে অদ্ভুত আবদার! ঋষভ পন্থের পোস্টে তোলপাড় নেট দুনিয়া

গভীর রাতে মুখ্যমন্ত্রীর কাছে অদ্ভুত আবদার! ঋষভ পন্থের পোস্টে তোলপাড় নেট দুনিয়া

রাত ১২টা ৪৬ মিনিট। সমাজ মাধ্যমে আচমকাই পোস্ট ভারতের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থের। সরাসরি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামিকে উদ্দেশ্য করে তাঁর আবেদন, দিল্লি ছেড়ে উত্তরাখণ্ডে পাকাপাকি ভাবে ঘাঁটি গড়তে চান তিনি। তার জন্য সরকারের সাহায্যে জমি কিনতে চান পন্থ। আর সেই পোস্ট প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে সমাজ মাধ্যমে। এক দিকে অদ্ভুত সময়ে করা আবেদন, অন্য দিকে পোস্ট জুড়ে অসংখ্য বানান এবং ব্যাকরণগত ভুল, সব মিলিয়ে নেটপাড়ায় জোর চর্চা শুরু পন্থকে নিয়ে।

মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে পন্থ লেখেন, ‘‘হ্যালো স্যার, কেমন আছেন? উত্তরাখণ্ডের স্থানীয় মানুষ হিসাবে অনেক দিন ধরেই দিল্লি থেকে নিজের রাজ্যে ঘাঁটি সরানোর চেষ্টা করছি। কিন্তু এখানে থাকার মতো বড় এবং সুবিধাজনক কোনও জমি খুঁজে পাচ্ছি না। আমি আমার উত্তরাখণ্ডকে ভালবাসি। জমি কেনার বিষয়ে আপনি যদি সাহায্য করেন, তা হলে খুব উপকার হয়।’’ তিনি আরও জানান, উত্তরাখণ্ডের মানুষের জন্য কিছু করতে চান। নিজের ‘পাহাড়ি’ মানুষের কাছে ফিরে গিয়ে রাজ্যের উন্নয়নে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেন তিনি। পন্থের দাবি, গত তিন বছর ধরে জমির খোঁজ করছেন, কিন্তু এখনও কোনও সমাধান হয়নি।

এর পর দ্বিতীয় একটি পোস্টে আরও চমক দেন পন্থ। মুখ্যমন্ত্রীর কাছে কার্যত ‘উপহার’ হিসেবে জমি দেওয়ার আবেদন জানান তিনি। তবে সরকার চাইলে সরকারি দরে সেই জমি কিনতেও রাজি বলে জানান ভারতীয় ক্রিকেটার। পন্থ লেখেন, আন্তর্জাতিক মঞ্চে উত্তরাখণ্ডের প্রতিনিধিত্ব করার স্বীকৃতি হিসাবে জমি উপহার পেলে ভাল লাগবে। তবে সরকার অনুমতি দিলে সরকারি নির্ধারিত দামে জমি কিনে নিজের রাজ্যে প্রথম বাড়ি তৈরি করতে চান তিনি। পন্থের এই আবেদন ঘিরে সমাজ মাধ্যমে দেখা যাচ্ছে নানা রকম প্রতিক্রিয়া। কেউ তাঁর আবেদনের প্রশংসা করেন। কেউ আবার রাতদুপুরে এমন পোস্ট করার কারণ নিয়ে প্রশ্ন তোলেন।

উল্লেখ্য, শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন দু’টি টেস্টের সিরিজের ভারতীয় দলে রয়েছেন পন্থ। ইংল্যান্ড এবং জ়িম্বাবুয়ের বিরুদ্ধে সাদা বলের সিরিজে না থাকার পর ফের টেস্ট ক্রিকেটে ফিরছেন তিনি। এর মধ্যেই জুন মাসে আইপিএল ২০২৭-এর আগে প্রাক্-নিলাম লেনদেনে পুরনো দল দিল্লি ক্যাপিটালসে ফিরে এসেছেন পন্থ। তাঁকে ১৫ কোটি টাকায় নিয়েছে দিল্লি, বিনিময়ে লখনউ সুপার জায়ান্টস পেয়েছে কুলদীপ যাদব এবং ১৩.৫ কোটি টাকা। তবে রাতদুপুরের জমি-আবেদনই এখন পন্থকে নিয়ে নতুন করে আলোচনার কেন্দ্রে এনেছে। এক সমর্থক তো সরাসরি প্রশ্ন করেছেন, ‘‘ও কি মদ্যপ অবস্থায় ছিল? এত বানান আর ব্যাকরণের ভুল, রাত ১টায় এমন কথা—আশা করি ও ভাল আছে। ভারত টেস্ট খেলছে, আর ও এই সব নিয়ে ব্যস্ত!’’

1471 Views 0 Likes 0 Comments

Related News

Marcel Schmelzer: ভারতীয় ফুটবলের ভিতটাই নড়বড়ে! জার্মান কিংবদন্তির সাফ কথা, পেশাদার হওয়ার আগে শিখতে হবে বল ধরা
ময়দান

Marcel Schmelzer: ভারতীয় ফুটবলের ভিতটাই নড়বড়ে! জার্মান কিংবদন্তির সাফ কথা, পেশাদ...

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ফুটবলে বড় স্বপ্ন রয়েছে, প্রতিভারও অভাব নেই। কিন্তু বিশ্বমঞ্চে সাফল্য পেতে হলে শুধু পেশাদার প্রশিক্ষণ আর বড় বড় পরিকল্পনা করলেই চলবে না। বরং একেবারে গোড়া থেকে শুরু করতে হবে। ভারতীয় ফুটবলের উন্নতি...

১২ নভে ২০২৬, ০৩:৪৬ পিএম · 2 মিনিট
Mitchell Marsh: বল বিকৃতি বিতর্কে প্রশ্ন শুনেই ছক্কা হাঁকালেন মিচেল মার্শ! আট বছর আগের কেলেঙ্কারিতে মুখে কুলুপ
ময়দান

Mitchell Marsh: বল বিকৃতি বিতর্কে প্রশ্ন শুনেই ছক্কা হাঁকালেন মিচেল মার্শ! আট বছর...

স্পোর্টস ডেস্ক: আট বছর আগের বল বিকৃতি কাণ্ডের প্রশ্নে সরাসরি জবাব না দিয়ে সাংবাদিককে ছক্কার কথা শুনিয়ে দিলেন মিচেল মার্শ। অস্ট্রেলীয় ক্রিকেটে উসমান খোয়াজার আত্মজীবনী ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সেই আবহে বৃহস্পতিবার ...

১২ নভে ২০২৬, ০৩:৩৬ পিএম · 2 মিনিট
Mohammad Kaif: গুজরাত ছেড়ে মুম্বইয়ে ফেরাই কাল হয়েছে হার্দিকের, দলবদলের পর বার্তা কাইফের
ময়দান

Mohammad Kaif: গুজরাত ছেড়ে মুম্বইয়ে ফেরাই কাল হয়েছে হার্দিকের, দলবদলের পর বার্তা...

স্পোর্টস ডেস্ক: মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে সাত মরশুমের সম্পর্ক, তার পর গুজরাত টাইটান্সে গিয়ে অধিনায়ক হিসেবে সাফল্যের শিখরে ওঠা। কিন্তু পুরনো দলের টানে মুম্বইয়ে ফিরে আসার সিদ্ধান্তই কি হার্দিক পাণ্ডিয়ার কেরিয়ারে বড় ধাক্...

১২ নভে ২০২৬, ০৩:৩৪ পিএম · 2 মিনিট
Sunil Chhetri: আন্তর্জাতিক বড় সম্মান সুনীলকে, বিশ্বের তারকাদের সঙ্গে এক বন্ধনীতে ভারতীয় মেসি!
ময়দান

Sunil Chhetri: আন্তর্জাতিক বড় সম্মান সুনীলকে, বিশ্বের তারকাদের সঙ্গে এক বন্ধনীতে...

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ফুটবলে নতুন পালক ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল ছেত্রীর মুকুটে। ফিফার ‘প্লেয়ার ইমপ্যাক্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় সংস্করণে অংশ নেওয়ার জন্য নির্বাচিত হয়েছেন তিনি। এই কর্মসূচিতে প্রথম পুরুষ ফুটবলার ...

১২ নভে ২০২৬, ০৩:৩২ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.