JAZZBAAT 24 BANGLA
২০ নভে ২০২৬, ০৪:১৭ পিএম
Breaking
সংবিধান দিবসে দেশের স্কুল-কলেজে বিশেষ কর্মসূচি, মাঠে নামছেন সাংসদরা মোদীকে ‘Compromised PM’ বলতেই রাহুলকে তীব্র আক্রমণ BJP-র! বাপের বাড়ি যাওয়ার নাম করে ডেকে নিয়ে খুন! জঙ্গলে ফেলে দেওয়া হয় দেহ, ৬ বছর পর স্বামীর যাবজ্... গিরিশ পার্কে অশান্তি! মহিলা কর্মীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন অভিষেকের পর্যটক সেজে ভারতে ঢুকে সামরিক ঘাঁটিতে রেইকি! চ্যাংড়াবান্ধায় ধৃত বাংলাদেশি, মিলল পাকিস্তান... টুলু মণ্ডলের মামলায় ফের ধাক্কা! ২৬ নভেম্বর কী হবে হাই কোর্টে? থানায় অভিষেক, বাইরে তুমুল ধুন্ধুমার! ‘চোর’ স্লোগানে উত্তপ্ত গিরিশ পার্ক, মুখোমুখি তৃণমূল-ব... থানায় অভিষেক, বাইরে তুমুল ধুন্ধুমার! ‘চোর’ স্লোগানে উত্তপ্ত গিরিশ পার্ক, মুখোমুখি তৃণমূল-ব... সংবিধান দিবসে দেশের স্কুল-কলেজে বিশেষ কর্মসূচি, মাঠে নামছেন সাংসদরা মোদীকে ‘Compromised PM’ বলতেই রাহুলকে তীব্র আক্রমণ BJP-র! বাপের বাড়ি যাওয়ার নাম করে ডেকে নিয়ে খুন! জঙ্গলে ফেলে দেওয়া হয় দেহ, ৬ বছর পর স্বামীর যাবজ্... গিরিশ পার্কে অশান্তি! মহিলা কর্মীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন অভিষেকের পর্যটক সেজে ভারতে ঢুকে সামরিক ঘাঁটিতে রেইকি! চ্যাংড়াবান্ধায় ধৃত বাংলাদেশি, মিলল পাকিস্তান... টুলু মণ্ডলের মামলায় ফের ধাক্কা! ২৬ নভেম্বর কী হবে হাই কোর্টে? থানায় অভিষেক, বাইরে তুমুল ধুন্ধুমার! ‘চোর’ স্লোগানে উত্তপ্ত গিরিশ পার্ক, মুখোমুখি তৃণমূল-ব... থানায় অভিষেক, বাইরে তুমুল ধুন্ধুমার! ‘চোর’ স্লোগানে উত্তপ্ত গিরিশ পার্ক, মুখোমুখি তৃণমূল-ব...

Sipara Khan: নাতনির জন্মদিনে বিরল উপস্থিতি সেলিমের, হাজির সলমন-সোহেলও

Sipara Khan: নাতনির জন্মদিনে বিরল উপস্থিতি সেলিমের, হাজির সলমন-সোহেলও
ছবি: গ্রাফিক্স এবং এআই দ্বারা নির্মিত

মুম্বই: একরত্তি সিপারা খান পা দিল এক বছরে। আর সেই বিশেষ দিনটিকে ঘিরে যেন ফের একসঙ্গে ধরা দিল খান পরিবারের বড় অংশ। আরবাজ খান এবং শুরা খানের মেয়ে সিপারার প্রথম জন্মদিনে হাজির ছিলেন সলমন খান, সোহেল খান, সেলিম খান, সালমা খান, হেলেন-সহ পরিবারের একাধিক সদস্য। ঘরোয়া আয়োজন হলেও তারকা সমাগমে তা নজর কেড়েছে বলিউডে। 

৫ অক্টোবর মুম্বইয়ে আরবাজ এবং শুরার বাড়িতেই মেয়ের প্রথম জন্মদিনের আয়োজন করা হয়েছিল। প্রকাশ্যে খুব বেশি আড়ম্বর দেখা না গেলেও পরিবারের সদস্যদের একে একে বাড়িতে ঢুকতে দেখা যায়। বরং খান পরিবারের ঘনিষ্ঠ পরিসরেই কাটল সিপারার জীবনের প্রথম জন্মদিন।

সবচেয়ে বেশি নজর কেড়েছে সেলিম খানের উপস্থিতি। স্ত্রী সালমা খানকে সঙ্গে নিয়ে মেয়ের বাড়িতে পৌঁছন তিনি। সাম্প্রতিক সময়ে তাঁকে খুব বেশি প্রকাশ্যে দেখা যায়নি। ফলে নাতনির জন্মদিনে তাঁর এই উপস্থিতি আলাদা করে নজর কেড়েছে। সেলিমের সঙ্গে পরে দেখা যায় সোহেল খানকেও। হেলেনও ছিলেন পরিবারের এই বিশেষ আয়োজনে।

এর পরেই অনুষ্ঠানে পৌঁছন সলমন খান। কালো ফুলহাতা টি-শার্ট, নীল ডেনিম এবং কালো সানগ্লাসে একেবারে চেনা মেজাজেই দেখা যায় তাঁকে। গাড়িতে ওঠার আগে আলোকচিত্রীদের জন্য কিছুটা সময় দাঁড়ান অভিনেতা। পরিবারের ছোট্ট সদস্যের জন্মদিনে তাঁর উপস্থিতি যে বিশেষ আকর্ষণ তৈরি করবে, তা বলাই বাহুল্য। 

সোহেল খানও ছেলে ইয়োহানকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে যোগ দেন। পরিবারের আর এক সদস্য অর্পিতা খান শর্মাকেও দেখা যায় সন্তান আয়াতকে সঙ্গে নিয়ে। আরবাজের প্রথম পক্ষের ছেলে আরহান খানও এই পারিবারিক আয়োজনে ছিলেন। অর্থাৎ সিপারার প্রথম জন্মদিন কার্যত খান পরিবারের এক ঘরোয়া পুনর্মিলনের ছবিই তুলে ধরল। 

সিপারা হলেন আরবাজ এবং শুরার প্রথম সন্তান। ২০২৩ সালের ২৪ ডিসেম্বর ঘরোয়া নিকাহে বিয়ে করেছিলেন আরবাজ ও শুরা। তার প্রায় দু’বছর পর, ৫ অক্টোবর ২০২৫ তাঁদের কন্যাসন্তানের জন্ম হয়। পরে মেয়ের নাম রাখা হয় সিপারা খান। 

মেয়ের জন্মের পর থেকেই তাঁকে প্রচারের আলো থেকে অনেকটাই দূরে রেখেছেন আরবাজ ও শুরা। সমাজমাধ্যমে মাঝেমধ্যে মেয়ের ছবি বা ছোট্ট ঝলক দেখা গেলেও তাঁর মুখ প্রকাশ্যে আনেননি তাঁরা। ছোট্ট হাত-পা, পোশাক কিংবা পারিবারিক মুহূর্তের ছবি ভাগ করে নিলেও সিপারার ব্যক্তিগত পরিসরকে গুরুত্ব দিয়েছেন বাবা-মা।

তাই প্রথম জন্মদিনেও খান পরিবারের এই ঘরোয়া আয়োজনের দিকে নজর ছিল বলিউডের। তার উপর দীর্ঘ সময় পর সেলিম খানের প্রকাশ্যে আসা, সলমন-সোহেল-অর্পিতাদের উপস্থিতি—সব মিলিয়ে সিপারার এক বছরের জন্মদিন হয়ে উঠল খান পরিবারের এক বিশেষ দিন।

আলো, ক্যামেরা আর বলিউডের ঝলমলে দুনিয়ার বাইরে এ দিন অবশ্য কেন্দ্রবিন্দুতে ছিলেন একরত্তিই—সিপারা। তাঁর এক বছর পূর্তিতে একসঙ্গে হাজির হলেন পরিবারের প্রজন্মের পর প্রজন্ম। আর সেই ছবিই এখন বলিউডের আলোচনায়।

133 Views 0 Likes 0 Comments

Related News

Shahrukh Khan: বিশ্বের সেরা ১০০ তারকার তালিকায় শাহরুখ, পিছনে ফেললেন হলিউডের একাধিক মহাতারকাকে
বিনোদন

Shahrukh Khan: বিশ্বের সেরা ১০০ তারকার তালিকায় শাহরুখ, পিছনে ফেললেন হলিউডের একাধি...

আন্তর্জাতিক অঙ্গনে ভারতের মুখ উজ্জ্বল করলেন বলিউড বাদশাহ শাহরুখ খান; বিশ্বের অন্যতম সম্মানজনক বিনোদন প্রকাশনা ‘ভ্যারাইটি’র সর্বকালের সেরা ১০০ জন চলচ্চিত্র তারকার তালিকায় একমাত্র ভারতীয় অভিনেতা হিসেবে ৯২তম স্থান অর্জন করেছেন তিনি। আন্তর্জাতিক বিনোদন জগতের মর্যাদাপূর্ণ এই তালিকায় হলিউডের কিংবদন্তি শিল্পীদের পাশাপাশি স্থান পেয়ে বিশ্ব দরবারে ভারতীয় চলচ্চিত্রের মর্যাদাকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন ‘কিং খান’। মেরিলিন মনরো, হামফ্রে বোগার্ট, চার্লি চ্যাপলিন, জ্যাক নিকলসন এবং টম ক্রুজের মতো বিশ্বখ্যাত মহাতারকাদের সাথে একই সারিতে উচ্চারিত হচ্ছে শাহরুখ খানের নাম।

১৯ নভে ২০২৬, ০৮:৪৮ পিএম · 2 মিনিট
Saif Ali Khan: ফের প্রাণনাশের হুমকি সইফকে! বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডের পলাতক অভিযুক্তের নাম জড়াতেই তোলপাড় মুম্বই
বিনোদন

Saif Ali Khan: ফের প্রাণনাশের হুমকি সইফকে! বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডের পলাতক অভিযুক...

বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ যেন কিছুতেই কাটছে না। একের পর এক অভিনেতার পর এবার প্রাণনাশের হুমকি পেলেন বলিউডের 'নবাব' সইফ আলি খান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অভিনেতার ফোনে একটি ভয়েস মেসেজের মাধ্যমে এই হুমকি দেওয়া হয়েছে বলে মুম্বই পুলিশ সূত্রে খবর মিলেছে। চাঞ্চল্যকর বিষয় হলো, এই হুমকির নেপথ্যে মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডের অন্যতম পলাতক অভিযুক্ত জিশান আখতারের নাম উঠে এসেছে।

১৯ নভে ২০২৬, ০৭:৪২ পিএম · 3 মিনিট
Shahrukh Khan: বড়দিনের মহাধামাকার প্রস্তুতি: দিল্লির ফর্মুলা ওয়ান রেসিং ট্র্যাকে ‘কিং’-এর রুদ্ধশ্বাস অ্যাকশন শুটিং শুরু করলেন শাহরুখ খান!
বিনোদন

Shahrukh Khan: বড়দিনের মহাধামাকার প্রস্তুতি: দিল্লির ফর্মুলা ওয়ান রেসিং ট্র্যাকে ‘...

বক্স অফিসে ‘পাঠান’-এর ঐতিহাসিক সাফল্যের পর আবারও জুটি বেঁধেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান এবং অ্যাকশন-স্পেশালিস্ট পরিচালক সিদ্ধার্থ আনন্দ। তাঁদের বহুল প্রতীক্ষিত অ্যাকশন-থ্রিলার ছবি ‘কিং’-এর নির্মাণকাজ এখন একদম শেষ পর্যায়ে পৌঁছেছে। আগামী বড়দিন উপলক্ষে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাওয়া এই ছবিটিকে দর্শকদের জন্য এক অবিস্মরণীয় সিনেম্যাটিক অভিজ্ঞতায় পরিণত করতে কোনো কমতি রাখছেন না নির্মাতারা। এরই অংশ হিসেবে ১৮ নভেম্বর থেকে দিল্লি-এনসিআর (গ্রেটার নয়ডা)-এর বিখ্যাত ফর্মুলা ওয়ান রেসিং ট্র্যাক বা বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিটে শুরু হয়েছে টানা তিন দিনের এক বিশাল ও হাই-ভোল্টেজ অ্যাকশন দৃশ্যের শুটিং।

১৯ নভে ২০২৬, ০৭:৩৮ পিএম · 2 মিনিট
Apexa Rajput: বন্ধক রাখা বাড়ি, দিনমজুরির ১০০ টাকা! ধার করা ফোনে ভিডিও বানিয়েই এখন স্টার মহারাষ্ট্রের তরুণী
বিনোদন

Apexa Rajput: বন্ধক রাখা বাড়ি, দিনমজুরির ১০০ টাকা! ধার করা ফোনে ভিডিও বানিয়েই এখন...

নাগপুর: স্বপ্ন দেখার জন্য বড় শহর, ঝাঁ চকচকে স্টুডিও কিংবা দামি ক্যামেরার প্রয়োজন হয় না। কখনও কখনও একটি ধার করা মোবাইল ফোন, চারপাশের পরিচিত পরিবেশ আর নিজের উপর অটুট বিশ্বাসই বদলে দিতে পারে জীবনের গতিপথ। মহারাষ্ট্রের নাগপ...

১৯ নভে ২০২৬, ০৫:০১ পিএম · 4 মিনিট

Top Comments (0)

No approved comments yet.