JAZZBAAT 24 BANGLA
২০ নভে ২০২৬, ০৩:১৪ পিএম
Breaking
পর্যটক সেজে ভারতে ঢুকে সামরিক ঘাঁটিতে রেইকি! চ্যাংড়াবান্ধায় ধৃত বাংলাদেশি, মিলল পাকিস্তান... টুলু মণ্ডলের মামলায় ফের ধাক্কা! ২৬ নভেম্বর কী হবে হাই কোর্টে? থানায় অভিষেক, বাইরে তুমুল ধুন্ধুমার! ‘চোর’ স্লোগানে উত্তপ্ত গিরিশ পার্ক, মুখোমুখি তৃণমূল-ব... থানায় অভিষেক, বাইরে তুমুল ধুন্ধুমার! ‘চোর’ স্লোগানে উত্তপ্ত গিরিশ পার্ক, মুখোমুখি তৃণমূল-ব... ধোনির পুরনো কাহিনি ফাঁস করলেন বোর্ডের সহ-সভাপতি শনিবার IIT খড়গপুরে মোদী! ৭৫ বছরের অনুষ্ঠানে বড় ঘোষণা, থাকছেন মুখ্যমন্ত্রী শুভেন্দুও চাকরি ছাড়লেই PF-এর পুরো টাকা? ৯০% তোলার সুযোগে বদলাচ্ছে বড় নিয়ম! রাত ৩টে পর্যন্ত বাজি! পুলিশ-পুরসভাও ব্যর্থ, এবার কি মুম্বইয়ে আতশবাজি সম্পূর্ণ নিষিদ্ধ করতে... পর্যটক সেজে ভারতে ঢুকে সামরিক ঘাঁটিতে রেইকি! চ্যাংড়াবান্ধায় ধৃত বাংলাদেশি, মিলল পাকিস্তান... টুলু মণ্ডলের মামলায় ফের ধাক্কা! ২৬ নভেম্বর কী হবে হাই কোর্টে? থানায় অভিষেক, বাইরে তুমুল ধুন্ধুমার! ‘চোর’ স্লোগানে উত্তপ্ত গিরিশ পার্ক, মুখোমুখি তৃণমূল-ব... থানায় অভিষেক, বাইরে তুমুল ধুন্ধুমার! ‘চোর’ স্লোগানে উত্তপ্ত গিরিশ পার্ক, মুখোমুখি তৃণমূল-ব... ধোনির পুরনো কাহিনি ফাঁস করলেন বোর্ডের সহ-সভাপতি শনিবার IIT খড়গপুরে মোদী! ৭৫ বছরের অনুষ্ঠানে বড় ঘোষণা, থাকছেন মুখ্যমন্ত্রী শুভেন্দুও চাকরি ছাড়লেই PF-এর পুরো টাকা? ৯০% তোলার সুযোগে বদলাচ্ছে বড় নিয়ম! রাত ৩টে পর্যন্ত বাজি! পুলিশ-পুরসভাও ব্যর্থ, এবার কি মুম্বইয়ে আতশবাজি সম্পূর্ণ নিষিদ্ধ করতে...

টুলু মণ্ডলের মামলায় ফের ধাক্কা! ২৬ নভেম্বর কী হবে হাই কোর্টে?

টুলু মণ্ডলের মামলায় ফের ধাক্কা! ২৬ নভেম্বর কী হবে হাই কোর্টে?
ছবি: গ্রাফিক্স এবং এআই দ্বারা নির্মিত

বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে ঘিরে আইনি জটিলতা অব্যাহত। এবার কলকাতা হাই কোর্টে তাঁর মামলার শুনানি পিছিয়ে গেল। শুক্রবার বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের বেঞ্চে মামলাটি শুনানির জন্য ওঠার কথা ছিল। কিন্তু রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র এজলাসে উপস্থিত না থাকায় শুনানি পিছিয়ে দেওয়া হয়। আদালত আগামী ২৬ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছে।

উল্লেখ্য, নিজের বিরুদ্ধে দায়ের হওয়া FIR-কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন টুলু মণ্ডল। তাঁর বিরুদ্ধে রাজস্ব তছরুপ এবং ভুয়ো রসিদ তৈরির মতো একাধিক অভিযোগ রয়েছে। ডুপ্লিকেট কার্বন রসিদ বা DCR চক্রের তদন্তে তাঁকে অন্যতম অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। ইতিমধ্যেই এই মামলায় সিউড়ি আদালতে চার্জশিট জমা পড়েছে।

অন্যদিকে, তাঁর বিরুদ্ধে কোনও লুক আউট নোটিস জারি হয়েছে কি না, তা জানতে চেয়েও হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন টুলু। বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চে পৃথক আবেদন জানিয়েছেন তিনি। টুলুর আইনজীবীর দাবি, তাঁর মক্কেলের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি হয়ে থাকলে সেই বিষয়ে তাঁকে জানানো প্রয়োজন।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ১৭ নভেম্বরের মধ্যে দেশে ফিরেছেন টুলু মণ্ডল। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, ৭ ডিসেম্বর পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও দমনমূলক পদক্ষেপ করতে পারবে না পুলিশ বা তদন্তকারী সংস্থা। এই সময়ের মধ্যেই নিজের আইনি সুরক্ষা নিশ্চিত করতে চাইছেন তিনি।

এদিকে, গত বছর বিধাননগর পুলিশ কমিশনারেটের নারায়ণপুর এলাকায় প্রায় পাঁচ কোটি টাকা উদ্ধারের ঘটনায় তদন্তের সূত্রে শুক্রবার দুপুর ২টোয় ভবানী ভবনে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। সব মিলিয়ে টুলু মণ্ডলকে ঘিরে একাধিক আইনি প্রক্রিয়া চলছে। আগামী ২৬ নভেম্বর কলকাতা হাই কোর্টে FIR চ্যালেঞ্জের মামলার শুনানিতে কী হয়, এখন সেদিকেই নজর রয়েছে।

3 Views 0 Likes 0 Comments

Related News

থানায় অভিষেক, বাইরে তুমুল ধুন্ধুমার! ‘চোর’ স্লোগানে উত্তপ্ত গিরিশ পার্ক, মুখোমুখি তৃণমূল-বিজেপি
মহানগর

থানায় অভিষেক, বাইরে তুমুল ধুন্ধুমার! ‘চোর’ স্লোগানে উত্তপ্ত গিরিশ পার্ক, মুখোমুখি...

কলকাতা: পুলিশি তলব, থানায় হাজিরা আর বাইরে দুই রাজনৈতিক শিবিরের সংঘাত। শুক্রবার দুপুরে এই তিন ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠল উত্তর কলকাতার গিরিশ পার্ক এলাকা। পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় জিজ্...

২০ নভে ২০২৬, ০২:৪৫ পিএম · 2 মিনিট
থানায় অভিষেক, বাইরে তুমুল ধুন্ধুমার! ‘চোর’ স্লোগানে উত্তপ্ত গিরিশ পার্ক, মুখোমুখি তৃণমূল-বিজেপি
মহানগর

থানায় অভিষেক, বাইরে তুমুল ধুন্ধুমার! ‘চোর’ স্লোগানে উত্তপ্ত গিরিশ পার্ক, মুখোমুখি...

কলকাতা: পুলিশি তলব, থানায় হাজিরা আর বাইরে দুই রাজনৈতিক শিবিরের সংঘাত। শুক্রবার দুপুরে এই তিন ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠল উত্তর কলকাতার গিরিশ পার্ক এলাকা। পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় জিজ্...

২০ নভে ২০২৬, ০২:৪৫ পিএম · 2 মিনিট
থানায় হাজির অভিষেক! পুলিশি জেরার মুখে সাংসদ, বাইরে সমর্থকদের স্লোগান
মহানগর

থানায় হাজির অভিষেক! পুলিশি জেরার মুখে সাংসদ, বাইরে সমর্থকদের স্লোগান

কলকাতা: পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় শুক্রবার গিরিশ পার্ক থানায় হাজিরা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল কলকা...

২০ নভে ২০২৬, ০১:৫৪ পিএম · 2 মিনিট
Tala Water Supply: টালার পাইপ মেরামতে বিশেষজ্ঞ কমিটি, শনিবার থেকেই শুরু কাজ! তবুও উত্তর কলকাতায় জল নিয়ে বাড়ছে উদ্বেগ
মহানগর

Tala Water Supply: টালার পাইপ মেরামতে বিশেষজ্ঞ কমিটি, শনিবার থেকেই শুরু কাজ! তবুও...

টালার জল সরবরাহকারী শতাব্দীপ্রাচীন পাইপলাইনের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করতে এবার বিশেষজ্ঞ কমিটি গঠন করল কলকাতা পুরসভা। পলতা থেকে জল নিয়ে আসা ৭২ ইঞ্চি ব্যাসের মূল লোহার পাইপ মেরামতির জন্য পাঁচ সদস্যের এই কমিটি তৈরি করা হয়েছে। পুরসভার শীর্ষ ইঞ্জিনিয়ার এবং বিশেষজ্ঞদের নিয়ে গঠিত কমিটির তত্ত্বাবধানেই শুরু হবে মেরামতির কাজ। আগামী শনিবার থেকেই কাজ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০ নভে ২০২৬, ১২:২৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.