JAZZBAAT 24 BANGLA
০৩ অক্টো ২০২৬, ০৬:৩৬ এএম
Breaking
SmitMachchhar: আকাশে ছুরির হামলা, রক্তাক্ত ভারতীয় পাইলটের উপর হামলায় হুঁশিয়ারি নেতানিয়াহু... CJP: ভোটার তালিকায় গরমিলের অভিযোগে মুম্বইয়ে প্রতিবাদের ঝড়, বড় আন্দোলনের হুঁশিয়ারি PregnantDog: মডেলদের হার মানাল অন্তঃসত্ত্বা পোষ্য! অভিনব ফটোশুটে নেটপাড়ায় ঝড় তুলল ‘খলোয... Skincare: পুজোর সাজে নয়া ট্রেন্ড ইলেকট্রোলাইট ক্রিম, ফিরবে আদ্র ত্বকের উজ্জ্বলতা এবার দুর্গাপুজোয় দু'দিন সপ্তমী! কী বলছে পুরাণ ও শাস্ত্র? Property Dispute: জামাইয়ের কামড়ে আহত শ্যালক, এ কি কাণ্ড! AnnapurnaPrakalpa: অন্নপূর্ণার টাকা না পেয়ে জেলা জুড়ে ফুঁসছেন মহিলারা, বিডিও-র ‘মন্তব্যে’... CivicServices: গাছ ছাঁটা থেকে আলো মেরামত, নাগরিক পরিষেবায় মুগ্ধ কবীর সুমন SmitMachchhar: আকাশে ছুরির হামলা, রক্তাক্ত ভারতীয় পাইলটের উপর হামলায় হুঁশিয়ারি নেতানিয়াহু... CJP: ভোটার তালিকায় গরমিলের অভিযোগে মুম্বইয়ে প্রতিবাদের ঝড়, বড় আন্দোলনের হুঁশিয়ারি PregnantDog: মডেলদের হার মানাল অন্তঃসত্ত্বা পোষ্য! অভিনব ফটোশুটে নেটপাড়ায় ঝড় তুলল ‘খলোয... Skincare: পুজোর সাজে নয়া ট্রেন্ড ইলেকট্রোলাইট ক্রিম, ফিরবে আদ্র ত্বকের উজ্জ্বলতা এবার দুর্গাপুজোয় দু'দিন সপ্তমী! কী বলছে পুরাণ ও শাস্ত্র? Property Dispute: জামাইয়ের কামড়ে আহত শ্যালক, এ কি কাণ্ড! AnnapurnaPrakalpa: অন্নপূর্ণার টাকা না পেয়ে জেলা জুড়ে ফুঁসছেন মহিলারা, বিডিও-র ‘মন্তব্যে’... CivicServices: গাছ ছাঁটা থেকে আলো মেরামত, নাগরিক পরিষেবায় মুগ্ধ কবীর সুমন

তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার পুলিশকর্মী

তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার পুলিশকর্মী

কলকাতা, কেয়া মণ্ডল: সল্টলেকের গেস্ট হাউসে তরুণী ধর্ষণের অভিযোগ। জোর করে আটকে রাখা সহ একাধিক অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক সাব ইন্সপেক্টরকে। জানা গিয়েছে, ধৃতের নাম আজমল হক। তিনি সহকারী সাব-ইনস্পেক্টর (ASI) পদমর্যাদার অফিসার বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। মঙ্গলবার তাঁকে বিধাননগর আদালতে পেশ করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, চলতি বছরের জুন মাসে ওই তরুণী বিধাননগর পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে উঠে এসেছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওই তরুণীর সঙ্গে অভিযুক্তের পরিচয় হয়েছিল। তারপর ধীরে ধীরে তাঁদের মধ্যে যোগাযোগ ও আলাপচারিতা বাড়ে। এরপর জুন মাসেই সল্টলেকের একটি অতিথিশালায় দু’জনের দেখা হয়।

অভিযোগ, অতিথিশালায় যাওয়ার পর পরিস্থিতি বদলে যায়। ওই তরুণীকে জোর করে সেখানে আটকে রাখা হয় এবং তাঁর উপর যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ। ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই তরুণী। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে বিধাননগর পূর্ব থানার পুলিশ। 

সূত্রের খবর, তরুণীকে ধর্ষণের মামলায় আগেই জামিন নিয়েছিলেন ওই সাব ইন্সপেক্টর। পরবর্তী সময়ে বীরভূম জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করে বিধাননগর পূর্ব থানার পুলিশ। এরপর খোঁজ মেলেনি অভিযুক্ত সাব ইন্সপেক্টরে। সূত্র মারফত খবর পেয়ে মুম্বই থেকে আজমল হককে গ্রেফতার করে বিধাননগর পূর্ব থানার পুলিশ।

পুলিশ সূত্রের দাবি, অভিযোগের গুরুত্ব খতিয়ে দেখে অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্তের স্বার্থে ঘটনার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন তথ্য ও নথি সংগ্রহ করা হচ্ছে। অতিথিশালায় ওইদিন কী ঘটেছিল, সেখানে অভিযুক্ত ও অভিযোগকারিণী কতক্ষণ ছিলেন এবং ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত ছিলেন কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

ইতিমধ্যে প্রাথমিক তথ্যপ্রমাণ সংগ্রহের কাজ শুরু করেছে পুলিশ। অভিযোগকারিণীর বয়ান, অতিথিশালার নথি, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য-সহ বিভিন্ন দিক তদন্তের আওতায় আনা হয়েছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁদের পরিচয় এবং পরবর্তী যোগাযোগের বিষয়টিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মঙ্গলবার অভিযুক্ত পুলিশ অফিসারকে বিধাননগর আদালতে পেশ করা হয়। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা কতটা, তা তদন্তের পরই স্পষ্ট হবে।

15 Views 0 Likes 0 Comments

Related News

CivicServices: গাছ ছাঁটা থেকে আলো মেরামত, নাগরিক পরিষেবায় মুগ্ধ কবীর সুমন
মহানগর

CivicServices: গাছ ছাঁটা থেকে আলো মেরামত, নাগরিক পরিষেবায় মুগ্ধ কবীর সুমন

কলকাতা পুরসভার ১০০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুমন সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিওবার্তা প্রকাশ করেন। সেখানে তিনি তুলে ধরেন তাঁর পাড়ার এক বাস্তব সমস্যার কথা। সুমনের কথায়, তাঁর বাড়ির পাশেই একটি প্রকাণ্ড গাছ রয়েছে, যা নিয়মিত না ছাঁটলে দুর্যোগের সময়ে নুয়ে পড়ে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করে। পাশ দিয়েই চলে গিয়েছে হাই-টেনশন বিদ্যুতের তার। সম্প্রতি সেই গাছটি নিয়ে বড়সড় বিপত্তির আশঙ্কা তৈরি হয়েছিল। অথচ স্থানীয় কাউন্সিলরকে বহু চেষ্টা করেও ফোনে পাওয়া যায়নি। বাধ্য হয়েই এক পরিচিতের মারফত টালিগঞ্জের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারীর যোগাযোগ নম্বর জোগাড় করেন শিল্পী।

০২ অক্টো ২০২৬, ০৮:৩৮ পিএম · 2 মিনিট
Delhi: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি, দিল্লির যন্তর মন্তরে আটক সৃজন ভট্টাচার্য
মহানগর

Delhi: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি, দিল্লির যন্তর মন্তরে আটক সৃজন ভট্টাচার্য

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যন্তর মন্তরের আশপাশে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয় একাধিক রাস্তা। এমনকি বিক্ষোভকারীদের গতিবিধির উপর নজর রাখতে ড্রোনও ব্যবহার করে পুলিশ।

০২ অক্টো ২০২৬, ০৩:৩৬ পিএম · 2 মিনিট
১২৫ দিনের কাজে বঞ্চিত ১ কোটি ২৬ লক্ষ জবকার্ডধারী!
মহানগর

১২৫ দিনের কাজে বঞ্চিত ১ কোটি ২৬ লক্ষ জবকার্ডধারী!

পশ্চিমবঙ্গের ১ কোটি ২৯ লক্ষ জবকার্ডধারীর মধ্যে কাজ পেয়েছেন মাত্র ২ লক্ষ ৬৭ হাজার জন। অর্থাৎ, সরকারি নথিতে নাম থাকা প্রায় ১ কোটি ২৬ লক্ষ গ্রামীণ শ্রমিক এখনও এই প্রকল্পের কাজের সুযোগ পাননি।

০২ অক্টো ২০২৬, ১০:৫৮ এএম · 2 মিনিট
SchoolEducation: পাঠ্যক্রমে বড় রদবদলের সুপারিশ, শ্যামাপ্রসাদের জীবনবৃত্তান্ত যুক্ত ও মুঘল ইতিহাস সংক্ষিপ্ত করার প্রস্তাব
মহানগর

SchoolEducation: পাঠ্যক্রমে বড় রদবদলের সুপারিশ, শ্যামাপ্রসাদের জীবনবৃত্তান্ত যুক্...

নতুন শিক্ষাবর্ষ শুরুর মুখেই রাজ্যের সরকারি ও সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির পাঠ্যবইয়ে একগুচ্ছ তাৎপর্যপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত মিলল। প্রাক-প্রাথমিক স্তর থেকে শুরু করে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রতিটি পাঠ্যবইয়ের শুরুতে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন ও অবদানের কথা তুলে ধরার সুপারিশ করেছে স্কুল সিলেবাস পুনর্গঠন সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটি। এর পাশাপাশি পাঠ্যবইয়ে মুঘল সাম্রাজ্যের অধ্যায় সংক্ষেপ করা, নির্দিষ্ট কিছু সাহিত্যকর্ম বদল এবং ভাষাগত কিছু শব্দ সংশোধনের প্রস্তাবও জমা পড়েছে শিক্ষা দফতরে।

০১ অক্টো ২০২৬, ০৯:২১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.