JAZZBAAT 24 BANGLA
২৯ সেপ্টে ২০২৬, ১০:৪৯ পিএম
Breaking
Kolkata Metro: পুজোর আগে শহরে বাড়ছে মেট্রো, কোন কোন রুটে মিলবে বিশেষ পরিষেবা? Recipe: ঝোল-ঝাল নয়, এবার এয়ার ফ্রায়ারে তৈরি করুন দই তড়কা চিকেন Kolkata: গড়িয়াহাটে দরদাম, মুখে বাংলা—বিদেশিনির মন্তব্যে মুগ্ধ বাঙালি Cooch Behar Railway : রেল-স্থানীয় সংঘাত, বিতরকের গার্ডওয়াল India Vs Brazil: ভোল বদলে মহারণের জন্য প্রস্তুত যুবভারতী, দর্শকের জন্য বড় উপহারের ঘোষণা ক... CyberCrime: আইটি বিশেষজ্ঞ থেকে চিকিৎসক, সাইবার ফাঁদে শিক্ষিতরাও! Tollywood: ‘তোকে খুব মনে পড়ে রে’ -তাপস পালের জন্মদিনে আবেগঘন প্রসেনজিৎ গণেশ চতুর্থীতে ঘরে এল পুত্রসন্তান, বাবা হলেন জুবিন Kolkata Metro: পুজোর আগে শহরে বাড়ছে মেট্রো, কোন কোন রুটে মিলবে বিশেষ পরিষেবা? Recipe: ঝোল-ঝাল নয়, এবার এয়ার ফ্রায়ারে তৈরি করুন দই তড়কা চিকেন Kolkata: গড়িয়াহাটে দরদাম, মুখে বাংলা—বিদেশিনির মন্তব্যে মুগ্ধ বাঙালি Cooch Behar Railway : রেল-স্থানীয় সংঘাত, বিতরকের গার্ডওয়াল India Vs Brazil: ভোল বদলে মহারণের জন্য প্রস্তুত যুবভারতী, দর্শকের জন্য বড় উপহারের ঘোষণা ক... CyberCrime: আইটি বিশেষজ্ঞ থেকে চিকিৎসক, সাইবার ফাঁদে শিক্ষিতরাও! Tollywood: ‘তোকে খুব মনে পড়ে রে’ -তাপস পালের জন্মদিনে আবেগঘন প্রসেনজিৎ গণেশ চতুর্থীতে ঘরে এল পুত্রসন্তান, বাবা হলেন জুবিন

Cooch Behar Railway : রেল-স্থানীয় সংঘাত, বিতরকের গার্ডওয়াল

Cooch Behar Railway : রেল-স্থানীয় সংঘাত, বিতরকের গার্ডওয়াল
কোচবিহার রেলস্টেশন ছবি: নিজস্ব ছবি

কোচবিহার, নিউজ ডেস্ক: নিউ কোচবিহার রেলস্টেশন সংলগ্ন রেলের জমিতে গার্ডওয়াল দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ছড়াল চাঞ্চল্য। রেল সংলগ্ন যে জমিগুলো, সেগুলো ছিল রেল কর্তৃপক্ষের। দীর্ঘদিন ধরে সেই জমিগুলি স্থানীয় বাসিন্দারাই ব্যবহার করত বলে সূত্রের খবর। এখন সেই রেলের জমিতে নির্মাণ কাজ শুরু হতে সেখানে স্থানীয়দের একাংশের সঙ্গে রেল কর্তৃপক্ষের মধ্যে মত বিরোধ তৈরি হয় বলে জানা যাচ্ছে। দীর্ঘক্ষণ ধরে এই মতবিরোধ ও বিবাদ চলায় তৈরি হয়েছে চাঞ্চল্য। এই ঘটনাকে কেন্দ্র করে স্টেশন চত্ত্বর তথা সংলগ্ন এলাকায় বেশ কিছুক্ষণের জন্য চাঞ্চল্যকর পরিস্থিতি ও ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। 

স্থানীয়দের অভিযোগ, এই জমি নিয়ে রেল কর্তৃপক্ষ ও স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যা রয়েছে যার কোনও সঠিক সমাধান হয়নি। রেল কর্তৃপক্ষ এর সঠিক সমাধান না করে তার মধ্যে গার্ডওয়াল দিয়ে নির্মাণের কাজ শুরু করেছে বলে স্থানীয়দের অভিযোগ। যেহেতু এই সমস্যার কোনও স্থায়ী সমাধান না করেই রেল কর্তৃপক্ষ কাজ শুরু করেছে তাতে তারা আপত্তি জানাচ্ছেন।

বিবাদ চলাকালীন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও রেল পুলিশ এবং পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন তারা। এরপর পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্থানীয়দের সঙ্গে একটি আলোচনায় বসে বলে সূত্রের খবর। এরপর সংশ্লিষ্ট রেল কর্তৃপক্ষ স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করেন যে গার্ডওয়াল নির্মাণের কাজ ঘিরে ঠিক কি কারনে তাদের আপত্তি তৈরি হয়েছে, তা নিয়ে আলোচনা করা হয় দীর্ঘক্ষন বলে জানা যাচ্ছে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, দীর্ঘদিন ধরে তারা এই জায়গা ব্যবহার করছে , এর কোন সঠিক ব্যবস্থা না করেই যদি রেল কর্তৃপক্ষ এই এলাকায় রেল  গার্ডওয়াল তৈরি করে দেয় তাহলে তাদের যাতায়াতের ক্ষেত্রে অনেকটাই অসুবিধার সম্মুখীন হতে হবে। তাই রেল কর্তৃপক্ষদের কাছে তাদের আবেদন, তাঁরা যাতে আগে তাদের যাতায়াতের সঠিক ব্যবস্থা করার পর গার্ডওয়াল তৈরি করার সিদ্ধান্ত নিক।

এই দিনের এই ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছুক্ষণের জন্য গোটা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। এরপর রেল পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আগামী দিনে এলাকার মানুষদের কথা চিন্তা করে রেল কর্তৃপক্ষ কি ব্যবস্থা গ্রহণ করে সেটাই দেখার।

14 Views 0 Likes 0 Comments

Related News

North 24 Parganas: হাসপাতালে সন্তান জন্মের পরই গ্রেফতার স্বামী
রাজ্য

North 24 Parganas: হাসপাতালে সন্তান জন্মের পরই গ্রেফতার স্বামী

নিউজ ডেস্ক: উত্তর ২৪ পরগনার বাগদায় সন্তান জন্ম দেওয়ার পরই গ্রেফতার হলেন এক যুবক। অভিযোগ, তাঁর স্ত্রী এখনও নাবালিকা। বাগদা গ্রামীণ হাসপাতালে ওই কিশোরী সন্তান প্রসব করার পর বয়সের বিষয়টি সামনে আসতেই পুলিশকে খবর দেয় হাসপাতাল...

২৯ সেপ্টে ২০২৬, ০৭:০৭ পিএম · 2 মিনিট
Malda Medical College :  আগুন নেভাবেন ডাক্তার-নার্সরাই! মালদা মেডিক্যালে হাতে-কলমে অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ
রাজ্য

Malda Medical College : আগুন নেভাবেন ডাক্তার-নার্সরাই! মালদা মেডিক্যালে হাতে-কলমে...

আগুন নেভাবেন এবার ডাক্তার, নার্সরা। প্রাথমিক পর্যায়ে আগুন নেভানোর বিশেষ কৌশল দেখালেন দমকল কর্মীরা। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে একটি বিশেষ কর্মশালার মধ্য হাতে কলমে আগুন নেভানোর পদ্ধতি দেখানো হয়।

২৯ সেপ্টে ২০২৬, ০৬:৫১ পিএম · 2 মিনিট
South24Pargana: সন্দেহজনক গতিবিধি, উদ্ধার ৭ মিমি বন্দুক, ৬ কার্তুজ
রাজ্য

South24Pargana: সন্দেহজনক গতিবিধি, উদ্ধার ৭ মিমি বন্দুক, ৬ কার্তুজ

ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মানসাতলা থেকে গোচারণ-ধোসা রোড সংলগ্ন এলাকার দুই ব্যক্তির সন্দেহজনক গতিবিধির খবর আসে পুলিশের কাছে। সেই খবরের ভিত্তিতে দ্রুত অভিযান চালায় জয়নগর থানার পুলিশ। তল্লাশি চালিয়ে দুই ব্যক্তিকে আটক করা হয়।

২৯ সেপ্টে ২০২৬, ০৩:১৬ পিএম · 2 মিনিট
Suvendu Adhikari: অষ্টমেই সাইকেল, সবুজ সাথির বদলে 'সারথি প্রকল্প' ঘোষণা মুখ্যমন্ত্রীর
রাজ্য

Suvendu Adhikari: অষ্টমেই সাইকেল, সবুজ সাথির বদলে 'সারথি প্রকল্প' ঘোষণা মুখ্যমন্ত্...

এতদিন নীল রঙের সাইকেল দেওয়া হলেও এবার থেকে সাইকেলের রঙ গেরুয়া বা কমলা করার পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার, হাওড়ার ব্যাঁটরা মধুসূদন পাল চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয় সাইকেল বিতরণ কর্মসূচি।

২৯ সেপ্টে ২০২৬, ০২:৩৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.