JAZZBAAT 24 BANGLA
০৪ নভে ২০২৬, ০৩:২৮ পিএম
Breaking
Riyadh Airport Attack: রিয়াধ বিমানবন্দরে হামলার ভয়াবহ পরিণতি! প্রাণ গেল আরও এক ভারতীয়র, মৃ... Vaishnavi Sharma: ৫৩ ধাপের বিরাট লাফ বৈষ্ণবী শর্মার! আইসিসি ক্রমতালিকায় প্রথম ১০০-তে ভারতী... SonamWangchuk: বিতর্কের জেরে বন্ধ সোনম ওয়াংচুকের ‘ডেজার্ট ফ্লাওয়ার স্কুল’, আদালতের রায়ের অ... North Korea: সমুদ্রে রহস্যময় বস্তু ছুড়ল কিমের উত্তর কোরিয়া! ক্ষেপণাস্ত্র নাকি নতুন অস্ত্র... Jesus De Miguel: মাঠে সংঘর্ষে মৃত্যু ফুটবলারের, শোকস্তব্ধ মেসি-এমবাপে! ‘কোনও ভাষা নেই’, বল... Vaibhav Sooryavanshi: ১৫ বছরেই নেতৃত্বের দায়িত্ব? বৈভবকে নিয়ে তাড়াহুড়ো না করার পরামর্শ... Donald Trump: ডেমোক্র্যাটদের জয়ে অভিনন্দন, সহযোগিতা না করলে সবেতেই ভেটো! বিরোধীদের কড়া হু... Rahul Gandhi : রাহুলের চ্যালেঞ্জে কি এবার মুখোমুখি মোদী! বাড়ছে জল্পনা Riyadh Airport Attack: রিয়াধ বিমানবন্দরে হামলার ভয়াবহ পরিণতি! প্রাণ গেল আরও এক ভারতীয়র, মৃ... Vaishnavi Sharma: ৫৩ ধাপের বিরাট লাফ বৈষ্ণবী শর্মার! আইসিসি ক্রমতালিকায় প্রথম ১০০-তে ভারতী... SonamWangchuk: বিতর্কের জেরে বন্ধ সোনম ওয়াংচুকের ‘ডেজার্ট ফ্লাওয়ার স্কুল’, আদালতের রায়ের অ... North Korea: সমুদ্রে রহস্যময় বস্তু ছুড়ল কিমের উত্তর কোরিয়া! ক্ষেপণাস্ত্র নাকি নতুন অস্ত্র... Jesus De Miguel: মাঠে সংঘর্ষে মৃত্যু ফুটবলারের, শোকস্তব্ধ মেসি-এমবাপে! ‘কোনও ভাষা নেই’, বল... Vaibhav Sooryavanshi: ১৫ বছরেই নেতৃত্বের দায়িত্ব? বৈভবকে নিয়ে তাড়াহুড়ো না করার পরামর্শ... Donald Trump: ডেমোক্র্যাটদের জয়ে অভিনন্দন, সহযোগিতা না করলে সবেতেই ভেটো! বিরোধীদের কড়া হু... Rahul Gandhi : রাহুলের চ্যালেঞ্জে কি এবার মুখোমুখি মোদী! বাড়ছে জল্পনা

শেফালির দুরন্ত শতরানে ফাইনালে ভারত, এশিয়া কাপের পুনরাবৃত্তিতে লড়াই হবে সোনার

শেফালির দুরন্ত শতরানে ফাইনালে ভারত, এশিয়া কাপের পুনরাবৃত্তিতে লড়াই হবে সোনার
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

স্পোর্টস ডেস্ক: ঠিক যেন সদ্যসমাপ্ত এশিয়া কাপের পুনরাবৃত্তি। মাত্র দিন কয়েক আগেই বাংলাদেশকে সেমিফাইনালে হারিয়ে এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল ভারতীয় মহিলা ব্রিগেড। রবিবার শেফালি ভার্মার দুরন্ত শতরানের সুবাদে এশিয়ান গেমসের সেমিতেও বাংলাদেশকে ১১৪ রানের পর্বতসম ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছে গেলেন হরমনপ্রীত কৌররা। অর্থাৎ স্বর্ণপদক থেকে আর মাত্র এক ধাপ দূরে উইমেন ইন ব্লু। আরও উল্লেখ্যযোগ্য বিষয় হল, এশিয়া কাপ ফাইনালের মত এশিয়াড ফাইনালেও তাদের সামনে দ্বীপরাষ্ট্র।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে এ দিনই সুজি বেটসকে টপকে মহিলাদের টি-টোয়েন্টি আন্তর্জাতিকে সর্বাধিক রানের মালকিন হয়েছেন ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানা। তাঁর পাশাপাশি ব্যাট হাতে শুরু থেকেই ঝড় তোলেন শেফালি। শেষ পর্যন্ত ৪৯ বলে তাঁর অপরাজিত ১০০ রানের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট খুইয়ে ভারত তুলেছিল ১৯৫। জবাবে বাংলাদেশের ইনিংস শেষ হয়ে গেল মাত্র ৮১ রানেই। উল্লেখ্য, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিই প্রথম শতরান শেফালির তিনি। তাঁর ইনিংসে ছিল ৩টি চার এবং ৯টি ছক্কা। অধিনায়িকা হরমনপ্রীতকে সঙ্গে নিয়ে ব্যাটিংয়েই দলের জয়ের ভিত গড়ে দিয়েছিলেন শেফালি।

ইনিংসের একেবারে শেষ বলে সিঙ্গেল নিয়ে শতরান পূর্ণ করেন ভারতীয় ওপেনার। অন্যদিকে ৩৩ বলে ৪০ রান করেন হরমনপ্রীতও। এর জবাব ছিলই না পদ্মাপাড়ের মেয়েদের কাছে। ফলে শুরু থেকেই চাপে পড়ে তারা। মাত্র ৮ রানের মধ্যেই প্রথম উইকেটের পতন। তিন ওভার শেষে ৯ রানে দুই উইকেট। তার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশের ব্যাটিং। তবু দলের হয়ে দিলারা আখতার ২৭ রান করে কিছুটা লড়াই করেছিলেন। কিন্তু ভারতীয় স্পিনারদের সামনে বাকিরা কার্যত অসহায়।

দীপ্তি শর্মা এবং নন্দিনী শর্মা নেন ৩টি করে উইকেট নেন। শ্রী চরণি নেন দুটি। ক্রান্তি গৌড় এবং শ্রেয়াঙ্কা পাটিলও একটি করে উইকেট পান। ১৬ ওভার শেষ হওয়ার আগেই ৮১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ফলে ১১৪ রানের বড় জয় নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত ভারতের। এ বার সোনার পদকের লড়াইয়ে ভারতের সামনে শ্রীলঙ্কা। এর আগে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা। মঙ্গলবার মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। এশিয়া কাপ ফাইনালের পর এ বার এশিয়ান গেমসের সোনার মঞ্চেও একই লড়াই।

27 Views 0 Likes 0 Comments

Related News

Vaishnavi Sharma: ৫৩ ধাপের বিরাট লাফ বৈষ্ণবী শর্মার! আইসিসি ক্রমতালিকায় প্রথম ১০০-তে ভারতীয় স্পিনার
ময়দান

Vaishnavi Sharma: ৫৩ ধাপের বিরাট লাফ বৈষ্ণবী শর্মার! আইসিসি ক্রমতালিকায় প্রথম ১০০-...

নিউজ ডেস্ক: জিম্বাবোয়ের বিরুদ্ধে দুরন্ত বোলিংয়ের পুরস্কার পেলেন বৈষ্ণবী শর্মা। আইসিসির সদ্য প্রকাশিত মহিলাদের এক দিনের ক্রিকেটের ক্রমতালিকায় এক ধাক্কায় ৫৩ ধাপ উঠে এলেন ভারতের এই বাঁহাতি স্পিনার। বোলারদের তালিকায় ৯৪ নম্বর...

০৪ নভে ২০২৬, ০৩:২৫ পিএম · 3 মিনিট
Jesus De Miguel: মাঠে সংঘর্ষে মৃত্যু ফুটবলারের, শোকস্তব্ধ মেসি-এমবাপে! ‘কোনও ভাষা নেই’, বলছে ফুটবল বিশ্ব
ময়দান

Jesus De Miguel: মাঠে সংঘর্ষে মৃত্যু ফুটবলারের, শোকস্তব্ধ মেসি-এমবাপে! ‘কোনও ভাষা...

স্পোর্টস ডেস্ক: স্পেনের দ্বিতীয় ডিভিশনের ম্যাচে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে টেনেরিফের স্ট্রাইকার হেসুস দে মিগেলের। বয়স হয়েছিল মাত্র ৩০ বছর। সোমবার এফসি আন্দোরার বিরুদ্ধে ম্যাচ চলাকালীন প্রতিপক্ষ গোলকিপারের সঙ্গে সংঘর্ষে...

০৪ নভে ২০২৬, ০২:৪৯ পিএম · 3 মিনিট
Vaibhav Sooryavanshi: ১৫ বছরেই নেতৃত্বের দায়িত্ব? বৈভবকে নিয়ে তাড়াহুড়ো না করার পরামর্শ শচীনের
ময়দান

Vaibhav Sooryavanshi: ১৫ বছরেই নেতৃত্বের দায়িত্ব? বৈভবকে নিয়ে তাড়াহুড়ো না করার...

স্পোর্টস ডেস্ক: প্রতিভা রয়েছে, সাফল্যও আসছে। কিন্তু মাত্র ১৫ বছর বয়সেই বৈভব সূর্যবংশীকে নেতৃত্বের গুরুদায়িত্ব দেওয়া কি ঠিক হচ্ছে? ভারতীয় ক্রিকেটের বিস্ময়বালককে নিয়ে এবার সতর্কবার্তা দিলেন স্বয়ং শচীন তেন্ডুলকর। তা...

০৪ নভে ২০২৬, ০২:৪৮ পিএম · 2 মিনিট
৪৩ বছরের পুরনো ক্ষতের জবাব! ক্যাম্প ন্যুতে এমেরির ভিলাকে ৩ গোলে গুঁড়িয়ে ইতিহাস লিখল বার্সেলোনা
ময়দান

৪৩ বছরের পুরনো ক্ষতের জবাব! ক্যাম্প ন্যুতে এমেরির ভিলাকে ৩ গোলে গুঁড়িয়ে ইতিহাস লিখ...

৪৩ বছর আগের হারের স্মৃতি ফিরিয়ে দিয়ে এবার অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারাল বার্সেলোনা। লামিনে ইয়ামালের রেকর্ড গড়া গোল এবং রাফিনিয়ার জোড়া গোলে ক্যাম্প ন্যুতে দাপুটে জয় তুলে নিল হান্সি ফ্লিকের দল।

০৪ নভে ২০২৬, ১২:০২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.