JAZZBAAT 24 BANGLA
০৪ নভে ২০২৬, ০৩:১৪ পিএম
Breaking
North Korea: সমুদ্রে রহস্যময় বস্তু ছুড়ল কিমের উত্তর কোরিয়া! ক্ষেপণাস্ত্র নাকি নতুন অস্ত্র... Jesus De Miguel: মাঠে সংঘর্ষে মৃত্যু ফুটবলারের, শোকস্তব্ধ মেসি-এমবাপে! ‘কোনও ভাষা নেই’, বল... Vaibhav Sooryavanshi: ১৫ বছরেই নেতৃত্বের দায়িত্ব? বৈভবকে নিয়ে তাড়াহুড়ো না করার পরামর্শ... Donald Trump: ডেমোক্র্যাটদের জয়ে অভিনন্দন, সহযোগিতা না করলে সবেতেই ভেটো! বিরোধীদের কড়া হু... Rahul Gandhi : রাহুলের চ্যালেঞ্জে কি এবার মুখোমুখি মোদী! বাড়ছে জল্পনা Dilip Ghosh : ১০ লক্ষের ডাক, ভিড় মাত্র ১০ হাজার! রাহুল-খাড়গেদের সভা নিয়ে বিস্ফোরক দিলীপ... UP Election 2027: ২০২৭ উত্তরপ্রদেশ নির্বাচন ঘিরে তৎপর প্রিয়াঙ্কা গান্ধী! অখিলেশের সঙ্গে জো... Indian Stock Market: মার্কিন নির্বাচনের প্রভাবেই চাঙ্গা ভারতীয় শেয়ারবাজার! ২৩,৯০০ পার করল... North Korea: সমুদ্রে রহস্যময় বস্তু ছুড়ল কিমের উত্তর কোরিয়া! ক্ষেপণাস্ত্র নাকি নতুন অস্ত্র... Jesus De Miguel: মাঠে সংঘর্ষে মৃত্যু ফুটবলারের, শোকস্তব্ধ মেসি-এমবাপে! ‘কোনও ভাষা নেই’, বল... Vaibhav Sooryavanshi: ১৫ বছরেই নেতৃত্বের দায়িত্ব? বৈভবকে নিয়ে তাড়াহুড়ো না করার পরামর্শ... Donald Trump: ডেমোক্র্যাটদের জয়ে অভিনন্দন, সহযোগিতা না করলে সবেতেই ভেটো! বিরোধীদের কড়া হু... Rahul Gandhi : রাহুলের চ্যালেঞ্জে কি এবার মুখোমুখি মোদী! বাড়ছে জল্পনা Dilip Ghosh : ১০ লক্ষের ডাক, ভিড় মাত্র ১০ হাজার! রাহুল-খাড়গেদের সভা নিয়ে বিস্ফোরক দিলীপ... UP Election 2027: ২০২৭ উত্তরপ্রদেশ নির্বাচন ঘিরে তৎপর প্রিয়াঙ্কা গান্ধী! অখিলেশের সঙ্গে জো... Indian Stock Market: মার্কিন নির্বাচনের প্রভাবেই চাঙ্গা ভারতীয় শেয়ারবাজার! ২৩,৯০০ পার করল...

Donald Trump: ডেমোক্র্যাটদের জয়ে অভিনন্দন, সহযোগিতা না করলে সবেতেই ভেটো! বিরোধীদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের

Donald Trump: ডেমোক্র্যাটদের জয়ে অভিনন্দন, সহযোগিতা না করলে সবেতেই ভেটো! বিরোধীদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষেই ডেমোক্র্যাটদের জয়ের জন্য অভিনন্দন জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে অভিনন্দন জানানোর পাশাপাশি বিরোধীদের সতর্কও করে দিলেন তিনি। ডেমোক্র্যাটরা তাঁর প্রশাসনের সঙ্গে সহযোগিতা না করলে সবকিছুতেই ভেটো প্রয়োগ করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

সিবিএস নিউজকে ফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, তারা আমার সঙ্গে কাজ করতে চাইবে। তা না হলে আমি সবকিছুতেই ভেটো দেব। আর তারা নিশ্চয়ই সেটা চাইবে না।’

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের একের পর এক পরাজয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে নিজের নির্বাচনে প্রার্থী না হওয়াকেই দায়ী করেছেন ট্রাম্প। তাঁর দাবি, তিনি নিজে ব্যালটে থাকলে ফল অন্য রকম হত। ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়েছে, আমি নির্বাচনে প্রার্থী ছিলাম না। এ বিষয়ে আমার কিছুই করার ছিল না। আমি প্রার্থী থাকলে আমরা জিততাম।’

রিপাবলিকানদের পরাজয়ের পিছনে প্রার্থী বাছাইয়ের সমস্যার কথাও তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর বক্তব্য, কয়েকটি ক্ষেত্রে ভোটারদের প্রার্থীদের পছন্দ হয়নি। আবার কিছু প্রার্থী তাঁর ঘনিষ্ঠ ছিলেন না। সেই কারণে দলের সমর্থকদের একাংশ ভোট দিতে উৎসাহ পাননি বলেও মনে করেন তিনি।

ট্রাম্পের কথায়, ‘কিছু ক্ষেত্রে ভোটারদের প্রার্থীদের পছন্দ হয়নি। আবার কিছু প্রার্থী আমার বন্ধু ছিলেন না, আর দলের সমর্থকেরা সেটা অন্য সবার চেয়ে ভাল জানেন। এ কারণে তাঁরা ভোট দিতে যাননি। তাঁদের মধ্যে সেই আগ্রহ ছিল না। বিষয়টি দুঃখজনক। কারণ, আমি নির্বাচনে থাকলে আমরা সহজেই জিততাম। কিন্তু আমি প্রার্থী ছিলাম না।’

নির্বাচনের ফল নিয়ে তিনি হতাশ কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, তিনি নিজের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করেছেন। তাঁর কথায়, তিনি ‘সর্বোচ্চ চেষ্টা করেছেন’ এবং ‘মাঠে নিজের সবটুকু দিয়ে লড়েছেন’।

কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ায় ট্রাম্পের প্রশাসনের সামনে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি হয়েছে। আগামী দু’বছর আইন প্রণয়ন, প্রশাসনিক সিদ্ধান্ত এবং সরকারি নীতি নিয়ে হোয়াইট হাউসের সঙ্গে বিরোধীদের টানাপড়েন বাড়তে পারে।

5 Views 0 Likes 0 Comments

Related News

North Korea: সমুদ্রে রহস্যময় বস্তু ছুড়ল কিমের উত্তর কোরিয়া! ক্ষেপণাস্ত্র নাকি নতুন অস্ত্র, বাড়ছে জল্পনা!
বিদেশ

North Korea: সমুদ্রে রহস্যময় বস্তু ছুড়ল কিমের উত্তর কোরিয়া! ক্ষেপণাস্ত্র নাকি নতু...

নিউজ ডেস্ক: সমুদ্র লক্ষ্য করে অজ্ঞাত একটি উড়ন্ত বস্তু ছুড়ল উত্তর কোরিয়া। বুধবার এই খবর জানিয়েছে দক্ষিণ কোরিয়া। তবে কী ধরনের অস্ত্র বা বস্তু ছোড়া হয়েছে, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি সিওল।দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চ...

০৪ নভে ২০২৬, ০২:৫২ পিএম · 1 মিনিট
DubaiBoxing: দুবাইয়ে বক্সিং ম্যাচের আগেই ধুন্ধুমার! পাকিস্তানি ইনফ্লুয়েন্সার রহিম পরদেশিকে চড় ভারতীয় বক্সার মণীশের
বিদেশ

DubaiBoxing: দুবাইয়ে বক্সিং ম্যাচের আগেই ধুন্ধুমার! পাকিস্তানি ইনফ্লুয়েন্সার রহিম...

বক্সিংয়ের পরিভাষায় ফেস-অফ মানেই প্রতিপক্ষকে চোখে চোখ রেখে মানসিক চাপে ফেলার একটি চেনা কৌশল। কিন্তু দুবাইয়ের আলো ঝলমলে মঞ্চে যা ঘটল, তা পেশাদারিত্বের সীমা ছাড়িয়ে গেল।

০৪ নভে ২০২৬, ০১:১১ পিএম · 2 মিনিট
Amy Acton: ২০ বছরের রেকর্ড ভেঙে ওহাইওতে ডেমোক্র্যাটদের জয়! ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামাস্বামীর স্বপ্নভঙ্গ
বিদেশ

Amy Acton: ২০ বছরের রেকর্ড ভেঙে ওহাইওতে ডেমোক্র্যাটদের জয়! ভারতীয় বংশোদ্ভূত বিবেক...

নিউজ ডেস্ক: আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা খেলেন ভারতীয় বংশোদ্ভূত রিপাবলিকান নেতা বিবেক রামাস্বামী। ওহাইওর গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী অ্যামি অ্যাক্টনের কাছে পরাজিত হলেন তিনি। এই জয়ের মধ্য দিয়ে গত ২০ ব...

০৪ নভে ২০২৬, ১১:৩২ এএম · 2 মিনিট
US Midterm Elections 2026: ট্রাম্পের আমলেই আমেরিকার ক্ষমতার সমীকরণে বদল! সেনেট ও হাউস দুইয়ের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে
বিদেশ

US Midterm Elections 2026: ট্রাম্পের আমলেই আমেরিকার ক্ষমতার সমীকরণে বদল! সেনেট ও হ...

নিউজ ডেস্ক: আমেরিকার রাজনীতিতে বড় পরিবর্তন। ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে সেনেটের নিয়ন্ত্রণ ফিরে পেল ডেমোক্র্যাটরা। শুধু তাই নয়, প্রতিনিধি পরিষদ বা হাউস অফ রিপ্রেজেন্টেটিভসেও সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিরোধী শিবির। ফল...

০৪ নভে ২০২৬, ১১:৩০ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.