JAZZBAAT 24 BANGLA
২৯ নভে ২০২৬, ০৮:০৬ পিএম
Breaking
১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা হাসিনার! ফিরলেই গ্রেপ্তার, প্রত্যর্পণ প্রশ্নে ভারতের দিকে তাক... Kolkata Police Recruitment : পুলিশের নিয়োগ পরীক্ষা, চুঁচুড়ায় শেষ মুহূর্তে ফাঁস দুই যুবকের... Bangladesh: সংঘর্ষে রণক্ষেত্র বাংলাদেশের জাজিরা Mohammed Siraj: গম্ভীরকে কি এড়িয়ে গেলেন সিরাজ? ভাইরাল ভিডিও ঘিরে ভারতীয় শিবিরে অস্বস্তির... Mohammed Shami: যুবরাজের পর এবার কি বিজেপিতে যোগ দিচ্ছেন শামি? AR Rahman: গান পছন্দই হয়নি প্রযোজকের, ‘রকস্টার’-এর পারিশ্রমিক পেতে ৮ মাস অপেক্ষা রহমানের! প্রবল হাওয়ায় উল্টে গেল ঝুলন্ত সেতু! মাঝগিরিখাতে প্রাণপণ লড়াই জার্মান পর্যটকের, ভাইরাল ভিড... Farhan Akhtar: পঞ্চমের সুরে ফিরছেন ফারহান, শুরু আর ডি বর্মণের বায়োপিকের শুটিং ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা হাসিনার! ফিরলেই গ্রেপ্তার, প্রত্যর্পণ প্রশ্নে ভারতের দিকে তাক... Kolkata Police Recruitment : পুলিশের নিয়োগ পরীক্ষা, চুঁচুড়ায় শেষ মুহূর্তে ফাঁস দুই যুবকের... Bangladesh: সংঘর্ষে রণক্ষেত্র বাংলাদেশের জাজিরা Mohammed Siraj: গম্ভীরকে কি এড়িয়ে গেলেন সিরাজ? ভাইরাল ভিডিও ঘিরে ভারতীয় শিবিরে অস্বস্তির... Mohammed Shami: যুবরাজের পর এবার কি বিজেপিতে যোগ দিচ্ছেন শামি? AR Rahman: গান পছন্দই হয়নি প্রযোজকের, ‘রকস্টার’-এর পারিশ্রমিক পেতে ৮ মাস অপেক্ষা রহমানের! প্রবল হাওয়ায় উল্টে গেল ঝুলন্ত সেতু! মাঝগিরিখাতে প্রাণপণ লড়াই জার্মান পর্যটকের, ভাইরাল ভিড... Farhan Akhtar: পঞ্চমের সুরে ফিরছেন ফারহান, শুরু আর ডি বর্মণের বায়োপিকের শুটিং

১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা হাসিনার! ফিরলেই গ্রেপ্তার, প্রত্যর্পণ প্রশ্নে ভারতের দিকে তাকিয়ে ঢাকা

১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা হাসিনার! ফিরলেই গ্রেপ্তার, প্রত্যর্পণ প্রশ্নে ভারতের দিকে তাকিয়ে ঢাকা
ছবি: সংগৃহীত

হাবিবুর রহমান, ঢাকা: ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভূত্থানে জীবন বাঁচাতে পাশ্ববর্তী দেশ ভারতে আম্রয় নেন আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় ২৮ মাস যাবত তিনি ভারতে রয়েছেন। এরইমধ্যে তাকে ঘিরে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। তারপরও আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা। তার পরিপ্রেক্ষিতে সরকার স্পষ্ট করে দিয়েছে,কোনো বিশেষ ব্যবস্থায় কিংবা ব্যক্তিগত উদ্যোগে তাঁর দেশে ফেরার সুযোগ নেই। তাঁকে ফিরতে হলে ভারত থেকে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায়ই ফিরতে হবে। দেশে প্রবেশের চেষ্টা করলেই তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। ফলে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরার প্রশ্নে আরও কঠোর অবস্থান নিয়েছে বিএনপির চেয়াম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীণ সরকার। 

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। পরে জুলাই-আগস্টের আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৫ সালের নভেম্বরে তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। শেখ হাসিনা অবশ্য এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন। তবে তাঁর দেশে ফেরার ঘোষণা ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনেও উত্তেজনা তৈরি হয়েছে। বিভিন্ন স্থানে সহিংসতা, অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনা নতুন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। সর্বশেষ গতকাল রোববার শরীয়তপুরে সংঘর্ষে দুজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। 

এতে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা সরকারকে নতুন করে রাজনৈতিক, আইনি ও কূটনৈতিক চ্যালেঞ্জের মুখে ফেলেছে। একদিকে প্রত্যর্পণ প্রক্রিয়া এগিয়ে নেওয়ার প্রশ্ন, অন্যদিকে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা—দুই বিষয়েই সতর্ক অবস্থান নিতে হচ্ছে সরকারকে। তবে ১৬ ডিসেম্বর শেখ হাসিনা সত্যিই দেশে ফিরবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। এ ক্ষেত্রে ভারতের সিদ্ধান্ত এবং দুই দেশের কূটনৈতিক আলোচনাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিএনপির নেতৃত্বাধীণ সরকার এসব পরিস্থিতি মোকাবিলায় আরও কঠোর পদক্ষেপের কথা স্পষ্ট জানিয়ে দিয়েছে। 

এককথায় বলতে গেলে শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রশ্নে সরকারের অবস্থান এখন তিনটি বিষয়ে স্পষ্ট—প্রত্যর্পণ চুক্তির বাইরে কোনো বিশেষ ব্যবস্থা নয়, দেশে প্রবেশ করলে গ্রেপ্তার এবং ট্রাইব্যুনালের রায় বাস্তবায়নে কোনো ছাড় নয়। তবে ভারতের সিদ্ধান্ত ও দুই দেশের কূটনৈতিক আলোচনার অগ্রগতিই শেষ পর্যন্ত নির্ধারণ করবে শেখ হাসিনার দেশে ফেরার প্রক্রিয়া কোন দিকে এগোবে।

জানা গেছে, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে একধরনের অনড় অবস্থান নিয়েছে সরকার। এ নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক পাড়ায়ও চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। একদিকে শেখ হাসিনার পক্ষ থেকে দেশে ফেরার আগ্রহের কথা জানানো হচ্ছে, অন্যদিকে সরকার ও বিরোধী দলের নেতারা বলছে, তাঁর সঙ্গে নয়, প্রত্যর্পণের বিষয়ে আলোচনা হবে ভারতের সঙ্গে। অর্থাৎ ব্যক্তিগত প্রত্যাবর্তনের চেয়ে আইনি ও কূটনৈতিক প্রক্রিয়াকেই গুরুত্ব দিচ্ছে সরকার।

সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের তৎপরতার সঙ্গে মাঠের বাস্তবতার কোনো মিল নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য ফেরা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইন কর্মকাণ্ড নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রোববার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাহেদ উর রহমান। শেখ হাসিনা কি দেশে ফিরতে পারবেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রশ্নই আসে না।

সামাজিক মাধ্যমে দলটির তৎপরতাকে জনসমর্থন হিসেবে দেখার সুযোগ নেই উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, আপনাদের কি মনে নেই, গত নির্বাচনের আগে ফেসবুকে একটি দল দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জিতে গিয়েছিল? তারা কি জিতেছিল? জেতেনি। সুতরাং ফেসবুক এক জিনিস। অনেকে যেমন বলেন, বট যদি ভোটার হতো তাহলে অনেক কিছু হতো; বিষয়টি ঠিক সে রকম। তিনি বলেন, ফেসবুকে শোরগোল করা, লাইভ করা এবং বিভিন্ন পোস্টের মাধ্যমে এমন একটি ধারণা তৈরির চেষ্টা চলছে যেন দেশে অনেক বড় কিছু ঘটে যাচ্ছে। কিন্তু বাস্তবে দেশে এমন কিছুই হচ্ছে না। 

বিদেশে থাকা আওয়ামী লীগ নেতাদের অনলাইন তৎপরতা দেশে থাকা নেতাকর্মীদের ঝুঁকিতে ফেলছে উল্লেখ করে তিনি বলেন,পলাতক আওয়ামী লীগ এসব করে “নন-পলাতক” আওয়ামী লীগের জন্য বিপদ তৈরি করছে। একইসুরে কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও। সরকারের কঠোর অবস্থানের কথা জানান তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করা হবে এবং আইনের আওতায় নেওয়া হবে। তাঁকে ফিরিয়ে আনতে কোনো উড়োজাহাজ পাঠানোর বিষয়ে সরকারের কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি। 
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীও জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় বাস্তবায়নে কোনো আপস করা হবে না। লালগালিচা সংবর্ধনার মাধ্যমে নয়, প্রত্যর্পণ প্রক্রিয়ায় দেশে ফিরতে হবে শেখ হাসিনাকে। 

তবে ইতিমধ্যে সরকারের কঠোর অবস্থানের ভাষা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার পরিকল্পনা এবং বাংলাদেশের পক্ষ থেকে করা প্রত্যর্পণের অনুরোধ দুটি পৃথক বিষয়। ২৫ নভেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধ ভারতের প্রচলিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে। তবে প্রয়োজনীয় ভ্রমণ নথি নিয়ে কোনো নাগরিকের স্বেচ্ছায় নিজ দেশে ফেরার বিষয়টি আলাদা। ভারতের এই বক্তব্যের পর শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে ঢাকার কূটনৈতিক তৎপরতা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 

সরকার চাইছে, দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারত তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করুক। তবে নয়াদিল্লি এখনো প্রত্যর্পণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। এর আগে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী জানিয়েছিলেন, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন শেখ হাসিনা। এ জন্য প্রয়োজনীয় ভ্রমণ নথির পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের ব্যবস্থা করার আহ্বানও জানানো হয়েছে বলে দাবি করেন তিনি। কিন্তু সরকারের বক্তব্যে সেই পরিকল্পনার কোনো বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে না। বরং শেখ হাসিনার বিরুদ্ধে থাকা মামলার রায় ও আইনি অবস্থানকে সামনে রেখে প্রত্যর্পণ প্রক্রিয়ার ওপর জোর দেওয়া হচ্ছে। নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার বিষয়েও সরকারের অবস্থান কঠোর।

2 Views 0 Likes 0 Comments

Related News

Bangladesh: সংঘর্ষে রণক্ষেত্র বাংলাদেশের জাজিরা
বিদেশ

Bangladesh: সংঘর্ষে রণক্ষেত্র বাংলাদেশের জাজিরা

হাবিবুর রহমান, ঢাকা: পুলিশ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং বিএনপির সমর্থকদের মধ্যে রোববার ভোরে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র পরিণত হয় শরীয়তপুরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের নাওডোবা। এসময় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্...

২৯ নভে ২০২৬, ০৭:৩৩ পিএম · 4 মিনিট
প্রবল হাওয়ায় উল্টে গেল ঝুলন্ত সেতু! মাঝগিরিখাতে প্রাণপণ লড়াই জার্মান পর্যটকের, ভাইরাল ভিডিয়ো
বিদেশ

প্রবল হাওয়ায় উল্টে গেল ঝুলন্ত সেতু! মাঝগিরিখাতে প্রাণপণ লড়াই জার্মান পর্যটকের, ভা...

নিউজ ডেস্ক: প্রকৃতির রুদ্ররূপের মুখোমুখি হয়ে জীবন - মরণ  লড়াই! প্রবল বাতাসের ঝাপটায় গিরিখাতের উপর থাকা ঝুলন্ত সেতু দুলতে শুরু করতেই বিপাকে পড়লেন এক পর্যটক। সেতুর উপর দাঁড়িয়ে ভারসাম্য বজায় রাখতে হিমশিম খেতে হয় তা...

২৯ নভে ২০২৬, ০৭:২১ পিএম · 2 মিনিট
Nepal Bat Cave: নেপালের বাদুড়ের গুহায় আটকে ভারতীয় মহিলা! আতঙ্কে সাহায্যের আর্তি, শেষ পর্যন্ত নিরাপদে উদ্ধার
বিদেশ

Nepal Bat Cave: নেপালের বাদুড়ের গুহায় আটকে ভারতীয় মহিলা! আতঙ্কে সাহায্যের আর্তি,...

নিউজ ডেস্ক: বেড়াতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখে পড়লেন এক ভারতীয় মহিলা। পর্যটন করতে গিয়ে একটি বাদুড়ের গুহায় ঢুকেছিলেন তিনি। কিন্তু ভিতরে যাওয়ার পর পথ হারিয়ে ফেলেন। চারপাশে অন্ধকার, মাথার উপর অসংখ্য বাদুড় এবং বেরোনোর রাস্...

২৯ নভে ২০২৬, ০৬:২১ পিএম · 2 মিনিট
সোনা ভেবে ১১ বছর ধরে ভাঙার চেষ্টা, শেষে  মিলল ৪৬০ কোটি বছরের মহাকাশের রহস্য!
বিদেশ

সোনা ভেবে ১১ বছর ধরে ভাঙার চেষ্টা, শেষে মিলল ৪৬০ কোটি বছরের মহাকাশের রহস্য!

নিউজ ডেস্ক: সোনার সন্ধানে গিয়ে হাতে এসেছিল একটি ভারী পাথর। তা দেখে মনে হয়েছিল, পাথরের ভিতরে নিশ্চয়ই লুকিয়ে রয়েছে মূল্যবান সোনার টুকরো। সেই আশায় বছরের পর বছর ধরে পাথরটি ভাঙার চেষ্টা চালিয়ে গিয়েছিলেন তিনি। ব্যবহার করেছিলেন...

২৯ নভে ২০২৬, ০৩:৫০ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.