JAZZBAAT 24 BANGLA
১১ অক্টো ২০২৬, ১০:৫৫ পিএম
Breaking
Narendra Modi: এশিয়ান গেমসে ৮৫ পদক, সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী ভ্রমণের আগে ক্যাবিন ব্যাগ গোছাচ্ছেন? এই ৩ গ্যাজেট রাখতে একদম ভুলবেন না Red Sea Boat Capsize: লোহিত সাগরে ভয়াবহ নৌকাডুবি! ১০৯ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ ১১৬ KMC News: পুরনিগমের পোস্টারে বাংলা-হিন্দির মিশেল,সরানো হল পোস্টার বৈষ্ণব মতে দুর্গাপুজো অথচ দশমীর রাতে মেটে চচ্চড়ি! ভবানীপুরের বিখ্যাত মল্লিক বাড়ির দুর্গা... ‘বিরিয়ানি খান হিন্দু দোকান থেকে’, পুজোর আগে শিলিগুড়িতে শুরু পোস্টার বিতর্ক নিয়ান্ডারথালরা প্রযুক্তিগতভাবে কতটা উন্নত ছিল? কাঠের কাজের দক্ষতা নিয়ে উঠে এলো নতুন তথ্য Headline: দার্জিলিং-এ দুর্গাপুজোয় ‘জামারা’র মাহাত্ম্য, সবুজ চারায় বেঁচে পাহাড়ের প্রাচীন... Narendra Modi: এশিয়ান গেমসে ৮৫ পদক, সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী ভ্রমণের আগে ক্যাবিন ব্যাগ গোছাচ্ছেন? এই ৩ গ্যাজেট রাখতে একদম ভুলবেন না Red Sea Boat Capsize: লোহিত সাগরে ভয়াবহ নৌকাডুবি! ১০৯ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ ১১৬ KMC News: পুরনিগমের পোস্টারে বাংলা-হিন্দির মিশেল,সরানো হল পোস্টার বৈষ্ণব মতে দুর্গাপুজো অথচ দশমীর রাতে মেটে চচ্চড়ি! ভবানীপুরের বিখ্যাত মল্লিক বাড়ির দুর্গা... ‘বিরিয়ানি খান হিন্দু দোকান থেকে’, পুজোর আগে শিলিগুড়িতে শুরু পোস্টার বিতর্ক নিয়ান্ডারথালরা প্রযুক্তিগতভাবে কতটা উন্নত ছিল? কাঠের কাজের দক্ষতা নিয়ে উঠে এলো নতুন তথ্য Headline: দার্জিলিং-এ দুর্গাপুজোয় ‘জামারা’র মাহাত্ম্য, সবুজ চারায় বেঁচে পাহাড়ের প্রাচীন...

কলকাতায় হারাল বিজেপি নেতা শিবপ্রকাশের হলুদ ডায়েরি

কলকাতায় হারাল বিজেপি নেতা শিবপ্রকাশের হলুদ ডায়েরি

কলকাতা, নিউজ ডেস্ক: কলকাতায় বিজেপির প্রশিক্ষণ শিবিরে এসে দলের সর্বভারতীয় যুগ্ম সাধারণ সম্পাদক (সংগঠন) শিবপ্রকাশের একটি হলুদ ডায়েরি হারিয়ে যাওয়াকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। গত ১৬ আগস্ট নিউটাউন কনভেনশন সেন্টারে আয়োজিত প্রশিক্ষণ শিবির থেকেই ডায়েরিটি নিখোঁজ হয়েছে বলে বিজেপি সূত্রে খবর। এখনও পর্যন্ত তার কোনও সন্ধান মেলেনি।

দেশজুড়ে বিজেপির নেতাকর্মীদের নিয়ে চলছে ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাঅভিযান’। সেই কর্মসূচির অংশ হিসেবেই কলকাতায় এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখানে কেন্দ্র, রাজ্য ও জেলা স্তরের একাধিক পদাধিকারী উপস্থিত ছিলেন। দিল্লি থেকে এসে প্রশিক্ষণ দেন শিবপ্রকাশও।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, শিবপ্রকাশ নিজের সঙ্গে একটি হলুদ ডায়েরি এনেছিলেন। প্রশিক্ষণ শিবির চলাকালীন কোনওভাবে সেটি হারিয়ে যায়। পরে কনভেনশন সেন্টারের বিভিন্ন জায়গায় খোঁজ করা হলেও ডায়েরিটির হদিশ পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে দলের অন্দরেও উদ্বেগ তৈরি হয়েছে।

কারণ, ওই ডায়েরিতে সাংগঠনিকভাবে গুরুত্বপূর্ণ নানা তথ্য থাকার কথা জানা গিয়েছে। বিজেপির পদাধিকারীরা সাধারণত তাঁদের বিভিন্ন কর্মসূচি, সাংগঠনিক সিদ্ধান্ত, ভবিষ্যৎ পরিকল্পনা-সহ একাধিক বিষয় ডায়েরিতে লিখে রাখেন। একইভাবে আরএসএসের পদাধিকারীরাও গুরুত্বপূর্ণ কর্মসূচি ও সিদ্ধান্তের তথ্য লিখে রাখেন বলে দলীয় সূত্রের দাবি।

শিবপ্রকাশের হারানো ডায়েরিতেও শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের বিভিন্ন প্রান্তের সাংগঠনিক বিষয় সংক্রান্ত তথ্য থাকতে পারে বলে বিজেপির অন্দরে আশঙ্কা তৈরি হয়েছে। ফলে ডায়েরিটি অন্য কারও হাতে গেলে গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হওয়ার সম্ভাবনা নিয়েও চিন্তিত দলের নেতারা।

ঘটনার পর নিউটাউন কনভেনশন সেন্টার চত্বর তন্নতন্ন করে খোঁজা হয়েছে। প্রশিক্ষণ শিবির শেষ হওয়ার পর সেখান থেকে মোট তিনটি ডায়েরিও উদ্ধার করা হয়। তার মধ্যে একটি হলুদ রঙের ডায়েরি ছিল। প্রথমে সেটিকে শিবপ্রকাশের ডায়েরি বলে মনে করা হলেও পরে জানা যায়, সেটি তাঁর নয়। উদ্ধার হওয়া ডায়েরিটিতে সম্পূর্ণ বাংলায় লেখা রয়েছে। ফলে সেটি বাংলার কোনও পদাধিকারীর হতে পারে বলে মনে করা হচ্ছে।

এখনও পর্যন্ত এই ঘটনায় পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। তবে ডায়েরিটি কীভাবে হারাল, প্রশিক্ষণ শিবিরের ভিড়ের মধ্যে সেটি কোথায় গেল এবং শেষ পর্যন্ত তা কারও হাতে পৌঁছেছে কি না, তা নিয়ে দলের মধ্যে প্রশ্ন উঠেছে। হারানো ডায়েরির খোঁজে বিজেপির তরফে তল্লাশি চলছে।

46 Views 0 Likes 0 Comments

Related News

KMC News: পুরনিগমের পোস্টারে বাংলা-হিন্দির মিশেল,সরানো হল পোস্টার
মহানগর

KMC News: পুরনিগমের পোস্টারে বাংলা-হিন্দির মিশেল,সরানো হল পোস্টার

সামাজিক মাধ্যমে পোস্টারটির ছবি তুলে ধরে ঝাঁঝালো প্রতিক্রিয়া জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিছুটা শ্লেষের সুরেই তিনি প্রশ্ন তোলেন, ছোটবেলায় তিনি কি ভুল বাংলা শিখেছিলেন, নাকি কাউকে কিছু না জানিয়ে রাতারাতি ভাষার ব্যাকরণ বদলে দেওয়া হয়েছে? দুর্গাপূজার মতো বাঙালির আত্মপরিচয়ের সঙ্গে যুক্ত এক উৎসবে ভাষার এই রূপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি।

১১ অক্টো ২০২৬, ০৯:১৩ পিএম · 2 মিনিট
GariahatBridge: মহালয়ায় লাল-হলুদে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ, রাজপথে আলপনা এঁকে উৎসবের বার্তা পুরমন্ত্রীর
মহানগর

GariahatBridge: মহালয়ায় লাল-হলুদে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ, রাজপথে আলপনা এঁকে উ...

রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর প্রশাসনিক স্তরে রঙের বদলও চোখে পড়ছে স্পষ্ট। বিগত তৃণমূল জমানার চেনা নীল-সাদা আবহ সরিয়ে এখন শহরের রেলিং, ডিভাইডার ও রাস্তায় প্রাধান্য পাচ্ছে হলুদ ও সাদার যুগলবন্দি। তবে গড়িয়াহাট ব্রিজে লাল-হলুদের বিন্যাস সাধারণ পথচারীদের দৃষ্টি আকর্ষণ করেছে বিশেষভাবে।

১১ অক্টো ২০২৬, ০৫:১৪ পিএম · 2 মিনিট
রাজ্যে ১২,৪০০টি নতুন দুর্গাপুজোর অনুমোদন, ইডেনের অনুষ্ঠান থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মহানগর

রাজ্যে ১২,৪০০টি নতুন দুর্গাপুজোর অনুমোদন, ইডেনের অনুষ্ঠান থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত...

কলকাতা, নিউজ ডেস্ক: আজ মহালয়া। দেবীপক্ষের সূচনায় উৎসবের মেজাজ বাংলাজুড়ে। সেই উপলক্ষে জমজমাট আয়োজন ইডেন গার্ডেন্স। শনিবার বিকেল ৫ টায় শুরু হয় মহালয়ার মেগা ইভেন্ট। ধুতি-পাঞ্জাবি পরে পায়ে হেঁটে অনুষ্ঠানে যোগ দিতে আসেন র...

১০ অক্টো ২০২৬, ০৮:৫১ পিএম · 2 মিনিট
New Police Bikes : নিরাপত্তা থেকে থানা আধুনিকীকরণ, মহালয়ায়  মাস্টার স্ট্রোক শুভেন্দুর
মহানগর

New Police Bikes : নিরাপত্তা থেকে থানা আধুনিকীকরণ, মহালয়ায় মাস্টার স্ট্রোক শুভেন...

পশ্চিমবঙ্গ পুলিশের জন্য ৪৫০ টি গাড়ি ও ৪৫০ টি মোটর বাইকের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই উদ্বোধনের রাজ্যের ৪৫০ টি থানায় একটি করে গাড়ি ও একটি করে মোটরবাইক দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

১০ অক্টো ২০২৬, ০১:১৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.