ভাটপাড়ায় ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। বাড়ির ভেতরে ঢুকে শুট আউট। রবিবার দুষ্কৃতীদের এই কাণ্ডে এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।ভাটপাড়ার ১৪ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা রশিদ খান। অভিযোগ, রশিদ খানের বাড়িতে ঢুকে গুলি চালায় একদল দুষ্কৃতী। ঘটনাকে ঘিরে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুষ্কৃতীরা বাড়ির ভিতরে ঢুকে পরে কোনোভাবে। এরপরই এক রাউন্ড গুলি চালানো হয়। এই গুলির আঘাতে কেউ আহত হয়েছে কিনা তা এখনো পর্যন্ত জানা যায়নি। পুলিশ ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে।
কি কারনে এই গুলি বর্ষণ হলো তা এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না। তবে পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে। দুষ্কৃতীদের খোঁজ শুরু করে দিয়েছে পুলিশ। দিনের আলোতে গৃহস্থের বাড়ির ভেতর ঢুকে গুলি বর্ষণের ঘটনা নিরাপত্তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।




