JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ০২:৩৮ পিএম
Breaking
দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো

নজির গড়ে রয়্যাল বক্সে শচীনের পাশে শুভমান, উইম্বলডনে ভারতীয় অধিনায়কের অভিষেকে তুমুল চর্চা

নজির গড়ে রয়্যাল বক্সে শচীনের পাশে শুভমান, উইম্বলডনে ভারতীয় অধিনায়কের অভিষেকে তুমুল চর্চা

চতুর্থ ভারতীয় হিসেবে নজির গড়লেন ভারত অধিনায়ক শুভমান গিল। ঐতিহ্যবাহী সেন্টার কোর্টের রয়্যাল বক্সে শচীন তেণ্ডুলকরের পাশেই বসে উইম্বলডনের পুরুষদের সেমিফাইনাল উপভোগ করতে দেখা গেল তাঁকে। ভারতের টেস্ট ও এক দিনের দলের অধিনায়ক হিসাবে প্রথমবার অল ইংল্যান্ড ক্লাবের বিশেষ আমন্ত্রণ পেলেন তিনি। পরনে ছিল স্যুট-টাই, চোখে সানগ্লাস। শুভমানের সেই ছবি মুহূর্তে ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। ভারতীয় ক্রিকেটের দুই প্রজন্মকে একই ফ্রেমে দেখে উচ্ছ্বসিত অনুরাগীরাও।

ভারতীয় ক্রিকেট অধিনায়কদের মধ্যে রয়্যাল বক্সে জায়গা পাওয়ার তালিকায় শুভমান এখন চতুর্থ। প্রথমবার সেই সম্মান পেয়েছিলেন শচীন তেণ্ডুলকর। পরে আমন্ত্রণ এসেছে বিরাট কোহলি এবং রোহিত শর্মার কাছেও। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় এ বার জায়গা হল শুভমানের। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ক্রীড়া আসরের ভিআইপি গ্যালারিতে তাঁর উপস্থিতি ভারতীয় ক্রিকেটের নতুন মুখের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতারই ইঙ্গিত বলে মনে করছেন অনেকেই।

অবশ্য শুধু ক্রিকেট নয়, শুভমানকে ঘিরে ব্যক্তিগত জীবন নিয়েও শুরু হয়েছে জল্পনা। শচীন-কন্যা সারার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই নানা গুঞ্জন রয়েছে। রয়্যাল বক্সে শচীনের পাশে শুভমানকে দেখে সেই জল্পনাই নতুন করে উসকে দিয়েছেন নেটিজেনদের একাংশ। যদিও এ বিষয়ে শুভমান বা শচীন-পরিবারের তরফে কোনও মন্তব্য করা হয়নি।

ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন এক দিনের সিরিজ খেলতে ইতিমধ্যেই ব্রিটেনে পৌঁছে গিয়েছেন শুভমান। কয়েক দিন আগেই তাঁকে দেখা গিয়েছিল ব্রিটিশ গ্রাঁ প্রি-র ভিআইপি গ্যালারিতে। তার পর উইম্বলডনের রয়্যাল বক্সেও বিশেষ অতিথি হিসাবে উপস্থিতি তাঁর সফরকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলল। রাজনীতি, ক্রীড়া, সংস্কৃতি ও বিনোদন জগতের বিশিষ্ট ব্যক্তিদেরই সাধারণত এই বিশেষ আমন্ত্রণ জানানো হয়। সেই তালিকায় এ বার যোগ হল ভারতের তরুণ অধিনায়কের নামও। এ ছাড়া এ দিন উপস্থিত ছিলেন রজার ফেডেরারও।

109 Views 0 Likes 0 Comments

Related News

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল?
দেশ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল?

জানা গিয়েছে,মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাতে ভারত-মালয়েশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

১৩ সেপ্টে ২০২৬, ০১:১৬ পিএম · 2 মিনিট
প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে
দেশ

প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে

নিউজ ডেস্ক: ফের সিকিমে ভয়াবহ ভূমিধস। শনিবার, সন্ধ্যায় পশ্চিম সিকিমের রিম্বি গ্রামে নেমে আসে বিশাল ভূমিধস। যার জেরে রিম্বি-ইউকসম প্রধান সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থাও।পাহাড়ের ঢাল থেকে নেমে ...

১৩ সেপ্টে ২০২৬, ১২:৩৮ পিএম · 2 মিনিট
মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন?
দেশ

মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন?

২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর থেকেই ভারত-চিন সম্পর্কের মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছিল। সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা ফেরানোকে বারবার অগ্রাধিকার দিয়েছে নয়াদিল্লি।

১৩ সেপ্টে ২০২৬, ১২:৩০ পিএম · 2 মিনিট
মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন
দেশ

মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও এ...

শনিবার দুপুরের কিছু আগে দিল্লিতে পৌঁছন চিনের প্রেসিডেন্ট। এরপর ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। দীর্ঘ সময়ের ব্যস্ততার পর বিশ্রামের প্রয়োজন থাকায় জিনপিং নৈশভোজে যোগ দেননি বলে কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে।

১৩ সেপ্টে ২০২৬, ১২:২৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.