JAZZBAAT 24 BANGLA
২২ নভে ২০২৬, ০৫:১৭ পিএম
Breaking
Bengal vs Baroda: ১৭২ রান তুলেও হার এড়াতে পারলেন না শামিরা Dilip Ghosh: সবজির দাম বাড়লে আলু খান, পরামর্শ দিলীপ ঘোষের অভিযোগ প্রমাণিত হলেই মোটা অঙ্কের জরিমানা, চিকিৎসকদের নিরাপত্তায় বড় পদক্ষেপ Koffee With Karan Season 9: ‘যৌ*নতাই কি সেরা ওয়ার্কআউট?’ করণের প্রশ্নে অক্ষয়ের বেফাঁস জবাব... Terahvi Ceremony : মেয়ের কাঁধে চাপাতে চাননি দায়িত্ব, অভিনব উদ্যোগ বাবার Adani Group: রাজ্যের বিদ্যুৎ মানচিত্রে নয়া সমীকরণ, দীর্ঘমেয়াদি চুক্তিতে রাজ্যে আসছে আদানির... Big-Boss 2026: দাদার দরবারে আজ এভিকশনের খাঁড়া: একজনের বদলে কি দুজন প্রতিযোগীর বিদায় ঘটতে চ... Memes: একটা মিমই কি বদলে দিচ্ছে আপনার চিন্তাভাবনা? জনমত তৈরির নেপথ্যে ডিজিটাল গেম! Bengal vs Baroda: ১৭২ রান তুলেও হার এড়াতে পারলেন না শামিরা Dilip Ghosh: সবজির দাম বাড়লে আলু খান, পরামর্শ দিলীপ ঘোষের অভিযোগ প্রমাণিত হলেই মোটা অঙ্কের জরিমানা, চিকিৎসকদের নিরাপত্তায় বড় পদক্ষেপ Koffee With Karan Season 9: ‘যৌ*নতাই কি সেরা ওয়ার্কআউট?’ করণের প্রশ্নে অক্ষয়ের বেফাঁস জবাব... Terahvi Ceremony : মেয়ের কাঁধে চাপাতে চাননি দায়িত্ব, অভিনব উদ্যোগ বাবার Adani Group: রাজ্যের বিদ্যুৎ মানচিত্রে নয়া সমীকরণ, দীর্ঘমেয়াদি চুক্তিতে রাজ্যে আসছে আদানির... Big-Boss 2026: দাদার দরবারে আজ এভিকশনের খাঁড়া: একজনের বদলে কি দুজন প্রতিযোগীর বিদায় ঘটতে চ... Memes: একটা মিমই কি বদলে দিচ্ছে আপনার চিন্তাভাবনা? জনমত তৈরির নেপথ্যে ডিজিটাল গেম!

Sidharth-Kiara: দ্বিতীয়বার মা হতে চলেছেন কিয়ারা আডবানি জানালেন সমাজ মাধ্যমে

Sidharth-Kiara: দ্বিতীয়বার মা হতে চলেছেন কিয়ারা আডবানি জানালেন সমাজ মাধ্যমে
ফের মা হতে চলেছেন সিধার্থ-কিয়ারা ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: বলিউডের অত্যন্ত জনপ্রিয় তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবানি। আবারো তাদের পরিবার সমৃদ্ধ হতে চলেছে আরো একজন নতুন অতিথির হাত ধরে। তাদের প্রথম কন্যা সন্তান সারায়ার প্রথম জন্মদিনের উৎসব কাটতে না কাটতেই আবারও মা হওয়ার ঘোষণা করলেন এই জনপ্রিয় বলিউড অভিনেত্রী।যেখানে সিদ্ধার্থ-কিয়ারা ও তাদের মেয়ের পাশাপাশি তিনজনের হাতে দেখা যায় হাতে বোনা ছোট্ট শিশুর একজোড়া মোজা। দু বছরও বয়স হয়নি এখনও, তবু দিদি হিসেবে প্রমোশন হতে চলেছে ছোট্ট সারায়ার। ২০২৫ এ প্রথম কন্যা সন্তান আসার সময় যেভাবে খবরটি ভাগ করেছিলেন তারা এবারও প্রায় একই ভাবে ছবিতে ভরিয়ে তুলেছেন উৎসাহীদের আবেগ।ক্যাপশন ছিল-“জীবনের সর্বশ্রেষ্ঠ উপহারটা আবারো পেলাম। আমাদের মন ভরে উঠেছে অত্যধিক ভালোবাসা এবং কৃতজ্ঞতায়।”

২০২৩’এর ৭-ই ফেব্রুয়ারি রাজস্থানের জয়সালমিরে জমকালো আয়োজনে এই তারকা দম্পতি সাত পাকে বাঁধা পড়েছিলেন। এরপর দু বছর যেতে না যেতেই ২০২৫ এর নভেম্বর মাসে সিদ্ধার্থ ও কিয়ারার কোল আলো করে জন্ম নেয় তাদের প্রথম কন্যা সন্তান। মা হওয়ার পর খুব বেশিদিন ক্যামেরা থেকে দূরে থাকতে পারেননি কিয়ারা। চলতি বছরেই দক্ষিণী নায়ক যসের বিপরীতে ‘টক্সিক’ ছবিতে অভিনয় করেছেন তিনি।মাতৃত্ব তাকে ভিতর থেকে কতটা বদলে দিয়েছে, তা নিয়ে সম্প্রতি রাজ শামানির পডকাস্টে কথা বলেছিলেন কিয়ারা। তার কথা অনুযায়ী মা হওয়ার পর জীবন সম্পূর্ণ এক নতুন মোড় নেয়। এমনকি নিজেকে আরও স্বাধীন ও দৃঢ় মানসিকতা বা ‘টাইগ্রেস’ মনে হচ্ছে বলে জানান তিনি।

নিজের কাজের প্রতি  কিয়ারার এই একাগ্র ভালোবাসার প্রশংসা করেছে টক্সিক সিনেমার সহ অভিনেত্রী হুমা কুরেশিও। তিনি জানান সিনেমার একটি প্রচন্ড বৃষ্টির দৃশ্যে শুটিং করার সময় কিয়ারা ছিলেন ছয় মাসের অন্তঃসত্ত্বা। শারীরিক নানান জটিলতা ও প্রতিকূলতা থাকা সত্বেও একটুও না দমে দৃশ্যটির কাজ নিখুঁতভাবে সম্পূর্ণ করেছিলেন কিয়ারা। 

https://www.instagram.com/p/DeLjG5No1wI/?stkn=YWNsbGF1YmN6NW5l

মূলত ২০২১ সালে বাণিজ্যিকভাবে সফল ছবি ‘শেরশাহ’-র সেটে প্রথম কাছাকাছি আসেন কিয়ারা ও সিদ্ধার্থ। সিনেমাটিতে ক্যাপ্টেন বিক্রম বাত্রার চরিত্র ছিল সিদ্ধার্থর। এবং কিয়ারা তাক লাগিয়ে দেন ডিম্পল চিমার চরিত্রে অভিনয় করে। পর্দার সেই প্রেম কাল ক্রমে বাস্তবায়িত হয়। দীর্ঘদিন এই তথ্য গোপন রাখার পর একটি টক-শো ‘কফি উইথ কারণ’- এ এই সম্পর্ক পরোক্ষভাবে স্বীকার করেন তারা, যা পরবর্তীতে পরিণতি পায় ধুমধাম বিয়ের আকারে।এইনিয়ে দ্বিতীয়বার সিদ্ধার্থ কিয়ারার মা হবার খবরে তাদের অনুরাগী মহলেও জোয়ার উঠেছে উল্লাসের। ভালোবাসা উজাড় করে দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন তাদের বন্ধু পরিচালক প্রযোজক সমালোচক করণ জোহার। এবার জীবনে আবার এক নতুন অধ্যায় আসতে চলেছে এই সেলেব দম্পতির মা বাবা হিসেবে।

70 Views 0 Likes 0 Comments

Related News

Koffee With Karan Season 9: ‘যৌ*নতাই কি সেরা ওয়ার্কআউট?’ করণের প্রশ্নে অক্ষয়ের বেফাঁস জবাব, হেসে লুটোপুটি রবি কিষাণ!
বিনোদন

Koffee With Karan Season 9: ‘যৌ*নতাই কি সেরা ওয়ার্কআউট?’ করণের প্রশ্নে অক্ষয়ের বেফ...

করণ জোহরের জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’-এর নবম ও অন্তিম সিজনে এবার এক অভাবনীয় জুটি দেখা যেতে চলেছে। শো-এর আগামী সপ্তম পর্বে বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের সঙ্গে কফির আড্ডায় যোগ দিচ্ছেন ভোজপুরি অভিনেতা তথা গোরখপুরের সাংসদ রবি কিষাণ। সম্প্রতি এই পর্বের প্রোমো প্রকাশ্যে আসতেই র‍্যাপিড ফায়ার রাউন্ডে অক্ষয় কুমারের একটি বেফাঁস অথচ রসিক মন্তব্য ঘিরে নেটমাধ্যমে জোর চর্চা শুরু হয়েছে।

২২ নভে ২০২৬, ০৪:৩৮ পিএম · 2 মিনিট
Big-Boss 2026: দাদার দরবারে আজ এভিকশনের খাঁড়া: একজনের বদলে কি দুজন প্রতিযোগীর বিদায় ঘটতে চলেছে বিগ বসের ঘর থেকে?
বিনোদন

Big-Boss 2026: দাদার দরবারে আজ এভিকশনের খাঁড়া: একজনের বদলে কি দুজন প্রতিযোগীর বিদা...

রবিবারের রাত মানেই টেলিভিশনের পর্দায় টানটান উত্তেজনা আর সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের 'দাদার দরবার'। আজ ২২শে নভেম্বর, 'বিগ বস বাংলা'-র দুর্গে ফের একবার বাজতে চলেছে বিদায়ের ঘণ্টা। তবে চলতি সপ্তাহের এভিকশন ঘিরে নেটপাড়ায় ছড়িয়ে পড়েছে এক চাঞ্চল্যকর গুঞ্জন। শোনা যাচ্ছে, আজ নাকি একজন নন, বরং একসাথে দুজন প্রতিযোগীর বিগ বস যাত্রা শেষ হতে চলেছে।

২২ নভে ২০২৬, ০৪:০০ পিএম · 2 মিনিট
Shah Rukh Khan: মঞ্চে অভিনেতার বিনয়ে মুগ্ধ বলিউড বাদশা
বিনোদন

Shah Rukh Khan: মঞ্চে অভিনেতার বিনয়ে মুগ্ধ বলিউড বাদশা

বলিউডের 'বাদশা' শাহরুখ খান এবং বর্তমান প্রজন্মের অন্যতম প্রশংসিত অভিনেতা বিক্রান্ত ম্যাসির একটি আন্তরিক ও বিনয়ী মুহূর্ত এখন নেটদুনিয়ায় চর্চার কেন্দ্রবিন্দু। শনিবার, ২১ নভেম্বর মুম্বইয়ের ঐতিহাসিক গেটওয়ে অফ ইন্ডিয়ায় আয়োজিত ‘গ্লোবাল পিস অনার্স ২০২৬’ (Global Peace Honours 2026) অনুষ্ঠানে ঘটে এই মিষ্টি ঘটনাটি, যা ইতিমধ্যেই দর্শক ও অনুরাগীদের মন জয় করে নিয়েছে।

২২ নভে ২০২৬, ১২:৪১ পিএম · 2 মিনিট
Koel Mallick: বড়পর্দার পর এবার টেলিভিশনে কোয়েল, ‘ডিয়ার নাইনটিজ’-এ কোন ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে?
বিনোদন

Koel Mallick: বড়পর্দার পর এবার টেলিভিশনে কোয়েল, ‘ডিয়ার নাইনটিজ’-এ কোন ভূমিকায় দেখা...

দুই যুগেরও বেশি সময় ধরে বড় পর্দায় দাপটের সঙ্গে অভিনয়ের পর এবার প্রথমবার বাংলা টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করতে চলেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। তাঁর এই নতুন ধারাবাহিকটির নাম ‘ডিয়ার নাইনটিজ’ (Dear 90's), যা আগামী ২৩ নভেম্বর ২০২৬ থেকে ‘সোনি আট’ চ্যানেলে সম্প্রচারিত হতে যাচ্ছে।

২২ নভে ২০২৬, ১১:৩৬ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.