JAZZBAAT 24 BANGLA
০১ অক্টো ২০২৬, ০৫:৫২ পিএম
Breaking
'শাখারভ সরকারের জয় কেউ আটকাতে পারবেন না' উপনির্বাচনের প্রচারে আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী Kolkatay Sherlock: অরিন্দম শীলের পরিচালনায় বেকার স্ট্রিটের বিখ্যাত গোয়েন্দা এবার কলকাতায... Snehashis Chakraborty: প্রাক্তন মন্ত্রী স্নেহাশিসের ‘কো-অপারেটিভ’ কাণ্ডে এবার তদন্ত কমিশনে... Indranil Sen: সাড়ে ৯ ঘণ্টা জেরার পর আগামী সপ্তাহেই আবার তলব Murshidabad: ভোটের প্রচারে ৬ বছরের শিশুর মৃত্যু, শোকাহত পরিবারের পাশে মুখ্যমন্ত্রী Mahalaya: পিতৃপক্ষে পূর্বপুরুষ স্মরণ, মহালয়ায় শেষ হবে ষোলো দিনের আচার ‘পুজো সকলের’, টাকা দিয়ে VIP পাস নয়, দুর্গাপুজোয় বড় বার্তা সমন্বয় সমিতির শিশুদের দিয়ে জল আনানোর অভিযোগ, বিক্ষোভ কাটোয়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে 'শাখারভ সরকারের জয় কেউ আটকাতে পারবেন না' উপনির্বাচনের প্রচারে আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী Kolkatay Sherlock: অরিন্দম শীলের পরিচালনায় বেকার স্ট্রিটের বিখ্যাত গোয়েন্দা এবার কলকাতায... Snehashis Chakraborty: প্রাক্তন মন্ত্রী স্নেহাশিসের ‘কো-অপারেটিভ’ কাণ্ডে এবার তদন্ত কমিশনে... Indranil Sen: সাড়ে ৯ ঘণ্টা জেরার পর আগামী সপ্তাহেই আবার তলব Murshidabad: ভোটের প্রচারে ৬ বছরের শিশুর মৃত্যু, শোকাহত পরিবারের পাশে মুখ্যমন্ত্রী Mahalaya: পিতৃপক্ষে পূর্বপুরুষ স্মরণ, মহালয়ায় শেষ হবে ষোলো দিনের আচার ‘পুজো সকলের’, টাকা দিয়ে VIP পাস নয়, দুর্গাপুজোয় বড় বার্তা সমন্বয় সমিতির শিশুদের দিয়ে জল আনানোর অভিযোগ, বিক্ষোভ কাটোয়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে

Snehashis Chakraborty: প্রাক্তন মন্ত্রী স্নেহাশিসের ‘কো-অপারেটিভ’ কাণ্ডে এবার তদন্ত কমিশনের

Snehashis Chakraborty: প্রাক্তন মন্ত্রী স্নেহাশিসের ‘কো-অপারেটিভ’ কাণ্ডে এবার তদন্ত কমিশনের
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

কলকাতা: কৃষক না হয়েও কৃষি সমবায় সমিতি থেকে বিপুল অঙ্কের ঋণ নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে রাজ্যের প্রাক্তন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর বিরুদ্ধে তদন্ত শুরু করল দুর্নীতি দমন কমিশন। জাঙ্গিপাড়ার সিংটি কৃষি সমবায় সমিতি থেকে নিজের নামে ৮৫ লক্ষ টাকা এবং এক আত্মীয়ের নামে আরও ১০ লক্ষ টাকা ঋণ নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। মোট ৯৫ লক্ষ টাকার এই ঋণ নিয়েই প্রশ্ন তুলেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বাধীন দুর্নীতি দমন কমিশন এবার অভিযোগটি খতিয়ে দেখবে। সূত্রের খবর, কমিশনের সদস্যেরা সিংটি কৃষি সমবায় সমিতিতে গিয়ে ঋণ সংক্রান্ত বিভিন্ন নথি সংগ্রহ করবেন। ঋণের আবেদন, অনুমোদন, টাকা দেওয়ার প্রক্রিয়া এবং পরবর্তী সময়ে সেই টাকা কী ভাবে ব্যবহার হয়েছে—সবই তদন্তের আওতায় আসতে পারে।

কুণালের অভিযোগ, কৃষি সমবায় সমিতি থেকে সাধারণত কৃষকদের কৃষিকাজ সংক্রান্ত প্রয়োজনের জন্য ঋণ দেওয়ার বিধান রয়েছে। সে ক্ষেত্রে স্নেহাশিস চক্রবর্তী কৃষক না হয়েও কী ভাবে ওই সমিতি থেকে নিজের নামে ৮৫ লক্ষ টাকা ঋণ পেলেন, তা নিয়ে প্রশ্ন ওঠে। একই সঙ্গে তাঁর এক আত্মীয়ের নামে আরও ১০ লক্ষ টাকা ঋণ নেওয়ার অভিযোগও প্রকাশ্যে আসে।

অভিযোগ সামনে আসার পর কুণাল জানতে চেয়েছিলেন, স্নেহাশিস সত্যিই ওই টাকা ঋণ হিসেবে নিয়েছিলেন কি না, নিয়ে থাকলে তা ফেরত দেওয়া হয়েছে কি না এবং টাকা ফেরত দেওয়া হয়ে থাকলে তার উৎস কী। তাঁর আরও অভিযোগ, প্রভাবশালী হওয়ার কারণেই নিয়মের বাইরে গিয়ে ওই ঋণ পাওয়ার সুযোগ হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।

এই ঘটনা প্রকাশ্যে আসার পর সিংটি কৃষি সমবায় সমিতির আর্থিক লেনদেন নিয়েও প্রশ্ন ওঠে। অভিযোগের প্রেক্ষিতে সমিতির ম্যানেজার স্বপন পাত্র এবং কর্মী রমেশ পাত্রকে গ্রেফতার করা হয়েছিল। এবার সেই একই ঘটনার বৃহত্তর আর্থিক দিক খতিয়ে দেখতে দুর্নীতি দমন কমিশন তদন্তে নামল।

নতুন সরকার ক্ষমতায় আসার পর রাজ্যে দুর্নীতির পুরনো অভিযোগগুলি খতিয়ে দেখতে দুর্নীতি দমন কমিশন গঠন করা হয়েছে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০১১ সাল থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত বিভিন্ন সরকারি দফতর ও প্রকল্পে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্তের আওতায় আনতে পারবে কমিশন। আমপান ত্রাণ, মিড-ডে মিল, স্বাস্থ্য, শিক্ষা-সহ একাধিক ক্ষেত্রের অভিযোগ খতিয়ে দেখার ক্ষমতা রয়েছে তাদের।

তবে কমিশন নিজে তদন্তকারী সংস্থা হিসেবে কাজ করবে না। কোনও অভিযোগে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিললে পুলিশকে এফআইআর করার নির্দেশ দিতে পারে। আবার যে বিষয়ে ইতিমধ্যেই ইডি, সিবিআই বা অন্য কোনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করছে, সেই মামলায় কমিশনের হস্তক্ষেপের সুযোগ নেই।

স্নেহাশিস চক্রবর্তীর ঋণ সংক্রান্ত অভিযোগে তদন্তের প্রাথমিক পর্যায়ে এখন সমবায় সমিতির নথিই কমিশনের অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার। সেই নথি খতিয়ে দেখার পর অভিযোগের সত্যতা এবং ঋণ দেওয়ার ক্ষেত্রে কোনও নিয়মভঙ্গ হয়েছিল কি না, সে বিষয়ে পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
20 Views 0 Likes 0 Comments

Related News

Indranil Sen: সাড়ে ৯ ঘণ্টা জেরার পর আগামী সপ্তাহেই আবার তলব
মহানগর

Indranil Sen: সাড়ে ৯ ঘণ্টা জেরার পর আগামী সপ্তাহেই আবার তলব

কলকাতা: পুজোর ‘ভুয়ো পাস’ বিক্রি করে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগের তদন্তে ফের তলব করা হল রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সূত্রে জানা গিয়েছে, আগামী সপ্তাহে তাঁকে ফের সিজিও কমপ্লে...

০১ অক্টো ২০২৬, ০৪:৩৯ পিএম · 2 মিনিট
‘পুজো সকলের’, টাকা দিয়ে VIP পাস নয়, দুর্গাপুজোয় বড় বার্তা সমন্বয় সমিতির
মহানগর

‘পুজো সকলের’, টাকা দিয়ে VIP পাস নয়, দুর্গাপুজোয় বড় বার্তা সমন্বয় সমিতির

বুধবার কলকাতার প্রেস ক্লাবে প্রথম সাংবাদিক বৈঠকে সমিতির তরফে জানানো হয়, অর্থের বিনিময়ে কাউকে বিশেষ সুবিধা দিয়ে পুজোর দর্শন করানোর ব্যবস্থা তারা সমর্থন করছে না।

০১ অক্টো ২০২৬, ০৪:০৮ পিএম · 2 মিনিট
Mid Day Meal: মিড-ডে মিল বন্ধ হলেই কড়া ব্যবস্থা! ৯৯৭ কোটি বরাদ্দ, পুজোর আগেই রাঁধুনিদের বকেয়া মেটানোর বার্তা শিক্ষামন্ত্রীর
মহানগর

Mid Day Meal: মিড-ডে মিল বন্ধ হলেই কড়া ব্যবস্থা! ৯৯৭ কোটি বরাদ্দ, পুজোর আগেই রাঁধ...

কলকাতা: রাজ্যের কোনও স্কুলেই যাতে মিড-ডে মিল বা প্রধানমন্ত্রী পোষণ প্রকল্পের রান্না বন্ধ না হয়, তা নিশ্চিত করতে কড়া বার্তা দিল স্কুল শিক্ষা দফতর। সম্প্রতি কলকাতার গড়িয়া ও দমদমের কয়েকটি স্কুলে অর্থের অভাবে মিড-ডে মিল বন...

০১ অক্টো ২০২৬, ০৩:৩৯ পিএম · 2 মিনিট
Calcutta High Court: ৫০ বছরের মসজিদে বন্ধ নমাজ! কলকাতা বিমানবন্দর মামলায় হাইজ্যাকের প্রসঙ্গ টেনে কী বলল হাইকোর্ট?
মহানগর

Calcutta High Court: ৫০ বছরের মসজিদে বন্ধ নমাজ! কলকাতা বিমানবন্দর মামলায় হাইজ্যাকে...

কলকাতা: কলকাতা বিমানবন্দরের কাছে অবস্থিত বহু পুরনো একটি মসজিদে নমাজ পড়ার অনুমতি নিয়ে দায়ের হওয়া মামলায় বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে গুরুত্বপূর্ণ সওয়াল-জবাব হয়েছে। তবে আপাতত কোনও অন্তর্বর্তী নির্দেশ দেয়নি বিচারপতি কৃষ্ণা...

০১ অক্টো ২০২৬, ০৩:২৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.