JAZZBAAT 24 BANGLA
১৬ নভে ২০২৬, ০৪:৩৪ পিএম
Breaking
Rajat Patidar: মুস্তাক আলিতে অসমকে ওড়াল মধ্যপ্রদেশ Weather: বঙ্গোপসাগরে ভয়ংকর রূপ নিচ্ছে ‘আকভান’! কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির তাণ্ডব, জা... মাকে শ্বাসরোধ করে খুন! ১০০ ডায়াল করে নিজেই জানালেন ছেলে Debanshu Bhattacharya: রাজনীতির মঞ্চ থেকে ব্যক্তিগত জীবনের নতুন ইনিংস! বাগদান সারলেন দেবাং... Donald Trump: দেশের রাজনৈতিক চাপ সামলে এশিয়া সফরে ট্রাম্প, পরমাণু বৈঠক শি ও পুতিনের সঙ্গে! SAFF Championship 2026: ইতিহাসের সামনে ভারত, পাকিস্তানকে হারালেই টানা তিনবার সাফ চ্যাম্পিয়... ICC: ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফি, বাংলাদেশকে নিয়ে বিশ্বকাপও! ২০৩৫ পর্যন্ত ক্রিকেটের সূচি ঘোষণ... Kapil Dev: শচীন না কাম্বলি, কোন পথে বৈভব? ১৮ বছর বয়স নিয়ে এখন থেকেই সতর্ক করলেন কপিল Rajat Patidar: মুস্তাক আলিতে অসমকে ওড়াল মধ্যপ্রদেশ Weather: বঙ্গোপসাগরে ভয়ংকর রূপ নিচ্ছে ‘আকভান’! কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির তাণ্ডব, জা... মাকে শ্বাসরোধ করে খুন! ১০০ ডায়াল করে নিজেই জানালেন ছেলে Debanshu Bhattacharya: রাজনীতির মঞ্চ থেকে ব্যক্তিগত জীবনের নতুন ইনিংস! বাগদান সারলেন দেবাং... Donald Trump: দেশের রাজনৈতিক চাপ সামলে এশিয়া সফরে ট্রাম্প, পরমাণু বৈঠক শি ও পুতিনের সঙ্গে! SAFF Championship 2026: ইতিহাসের সামনে ভারত, পাকিস্তানকে হারালেই টানা তিনবার সাফ চ্যাম্পিয়... ICC: ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফি, বাংলাদেশকে নিয়ে বিশ্বকাপও! ২০৩৫ পর্যন্ত ক্রিকেটের সূচি ঘোষণ... Kapil Dev: শচীন না কাম্বলি, কোন পথে বৈভব? ১৮ বছর বয়স নিয়ে এখন থেকেই সতর্ক করলেন কপিল

Weather: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কবে-কোথায় হবে ল্যান্ডফল?

Weather: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কবে-কোথায় হবে ল্যান্ডফল?
ছবি: সংগৃহীত

কলকাতা, নিউজ ডেস্ক: বাংলাজুড়ে এখন হালকা শীতের আমেজ! ভোরে ও রাতে হলেই শীতের আমেজ অনুভব করতে শুরু করেছেন রাজ্যবাসী। তবে বঙ্গে শীত প্রবেশে কার্যত বাধা হয়ে দাঁড়িয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন নিম্নচাপ। ক্রমশ শক্তি বাড়াচ্ছে সেই নিম্নচাপ। শীঘ্রই বঙ্গোপসাগরে তৈরি হবে সাইক্লোন 'আকভান'-এর। কোথায় কখন হবে ল্যান্ডফল?

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ রবিবার তৈরি হবে গভীর নিম্নচাপে। এই নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াবে। ধীরে ধীরে নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর গভীর নিম্নচাপে পরিণত হয়ে সোমবার সন্ধ্যায় এটি ঘূর্ণিঝড় ‘আকভান’-এ পরিণত হবে।

'আকভান' ঘূর্ণিঝড়টির নামকরণ করেছে ইরান।  দক্ষিণ ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা বেশি। এই নিম্নচাপের প্রভাবে আগামী ১৯ ও ২০ নভেম্বর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও সতর্ক করা হয়েছে। তবে ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলার উপকূলে কতটা পড়বে, তা এখনও স্পষ্ট নয়।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা সহ হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ১৯ নভেম্বর, বৃহস্পতিবার কলকাতা, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি ও হাওড়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।  বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী ২০ নভেম্বরও কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলার দু-একটি জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সেই সঙ্গে পাহাড়ি এলাকায় ভোর ও রাতের দিকে ঠান্ডার অনুভূতি বাড়তে পারে। এর আগে ২৮ অক্টোবর ঘূর্ণিঝড় অর্ণব এবং ৩ নভেম্বর ঘূর্ণিঝড় মুরাসুর প্রভাব পড়েছিল অন্ধ্রপ্রদেশ উপকূলে। এবার নতুন করে তৈরি হওয়া নিম্নচাপের গতিপ্রকৃতির দিকে নজর রাখছেন আবহাওয়াবিদরা।

13 Views 0 Likes 0 Comments

Related News

Weather: বঙ্গোপসাগরে ভয়ংকর রূপ নিচ্ছে ‘আকভান’! কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির তাণ্ডব, জারি হলুদ সতর্কতা
মহানগর

Weather: বঙ্গোপসাগরে ভয়ংকর রূপ নিচ্ছে ‘আকভান’! কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির তা...

কলকাতা, নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড়। যা নিয়ে নতুন করে উদ্বেগ বাড়ছে বঙ্গোপসাগর উপকূলে। অর্ণব, মুরাসু-র পর এবার চোখ রাঙাচ্ছে আরও একটি ঘূর্ণিঝড়। সোমবার সন্ধ্যায় এটি ঘূর্ণিঝড় ‘আকভান’-এ পরিণত হ...

১৬ নভে ২০২৬, ০৩:৫৯ পিএম · 2 মিনিট
মাকে শ্বাসরোধ করে খুন! ১০০ ডায়াল করে নিজেই জানালেন ছেলে
মহানগর

মাকে শ্বাসরোধ করে খুন! ১০০ ডায়াল করে নিজেই জানালেন ছেলে

নিউজ ডেস্ক: বৃদ্ধা মাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। গলায় দড়ি পেঁচিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে হরিদেবপুর থানার হাফিজ মহম্মদ ইসহাক রোডে। ঘটনার পর অভিযুক্ত ছেলে নিজেই লালবাজারে ফোন করে খুন...

১৬ নভে ২০২৬, ০৩:৫৭ পিএম · 1 মিনিট
Ritabrata Banerjee: প্রতীক বিতর্কের মাঝেই সাসপেন্ড ঋতব্রত শিবিরের এক্স অ্যাকাউন্ট
মহানগর

Ritabrata Banerjee: প্রতীক বিতর্কের মাঝেই সাসপেন্ড ঋতব্রত শিবিরের এক্স অ্যাকাউন্ট

নিউজ ডেস্ক: এবার সাসপেন্ড হয়ে গেল ঋতব্রত তৃণমূল শিবিরের এক্স হ্যান্ডল। সোমবার সকাল থেকেই মাইক্রোব্লগিং সাইট এক্সে আর খুঁজে পাওয়া যাচ্ছে না 'গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’-এর অফিশিয়াল অ্যাকাউন্টটি। সংশ্লিষ্ট হ্যান্ডলের পাতায়...

১৬ নভে ২০২৬, ০১:২৭ পিএম · 2 মিনিট
আদালত অবমাননা মামলায় স্বস্তি কুণালের, হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
মহানগর

আদালত অবমাননা মামলায় স্বস্তি কুণালের, হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

নিউজ ডেস্ক: এবার আদালত অবমাননার মামলায় বিরাট স্বস্তি পেলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলায় তিন বিচারপতির বেঞ্চ কুণাল ঘোষের বিরুদ্ধে দোষী সাব্যস্তের যে রায় দিয়েছিল, সোমবার শীর্ষ আদালত ত...

১৬ নভে ২০২৬, ০১:০০ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.