JAZZBAAT 24 BANGLA
১০ অক্টো ২০২৬, ০৭:২৪ এএম
Breaking
Horoscope: মহালয়ার দিন কেমন কাটবে? জানুন ১২ রাশির ভাগ্যে কী আছে? SonamWangchuk: দিল্লির প্রতিবাদে থাকছেন না সোনম ওয়াংচুক, হিমালয়ের নিরাপত্তা ও শান্তির বা... দারিদ্র্য, বর্ণবিদ্বেষ পেরিয়ে নোবেল! তামিল বংশোদ্ভূত নাভি পিল্লাইয়ের জীবনসংগ্রাম আজ বিশ্... ২৩ বছর বায়ুসেনাপ্রধানদের সঙ্গী! ‘IAF 1’ নম্বরের সেই মার্কিন গাড়ির ইতিহাস জানলে অবাক হবেন Bangla Shilpi Haat -নাম বদল, নাকি নতুন পরিচয়? আলোচনায় শিল্পী হাট বাংলার উপনির্বাচনে জয়ের পরেই রাহুলকে নিশানা অমিত শাহের! ‘মিথ্যা প্রচার’, নির্বাচন কমিশন ব... INDIA জোটের সাংসদদের সামনে বিস্ফোরক রাহুল গান্ধী, CEC বিতর্কে তপ্ত দিল্লি নাভি পিল্লাইকে ‘আমেরিকা-ইজরায়েলের ঘৃণাকারী’ বলে তোপ, কমিটিকেও আক্রমণ Horoscope: মহালয়ার দিন কেমন কাটবে? জানুন ১২ রাশির ভাগ্যে কী আছে? SonamWangchuk: দিল্লির প্রতিবাদে থাকছেন না সোনম ওয়াংচুক, হিমালয়ের নিরাপত্তা ও শান্তির বা... দারিদ্র্য, বর্ণবিদ্বেষ পেরিয়ে নোবেল! তামিল বংশোদ্ভূত নাভি পিল্লাইয়ের জীবনসংগ্রাম আজ বিশ্... ২৩ বছর বায়ুসেনাপ্রধানদের সঙ্গী! ‘IAF 1’ নম্বরের সেই মার্কিন গাড়ির ইতিহাস জানলে অবাক হবেন Bangla Shilpi Haat -নাম বদল, নাকি নতুন পরিচয়? আলোচনায় শিল্পী হাট বাংলার উপনির্বাচনে জয়ের পরেই রাহুলকে নিশানা অমিত শাহের! ‘মিথ্যা প্রচার’, নির্বাচন কমিশন ব... INDIA জোটের সাংসদদের সামনে বিস্ফোরক রাহুল গান্ধী, CEC বিতর্কে তপ্ত দিল্লি নাভি পিল্লাইকে ‘আমেরিকা-ইজরায়েলের ঘৃণাকারী’ বলে তোপ, কমিটিকেও আক্রমণ

SonamWangchuk: দিল্লির প্রতিবাদে থাকছেন না সোনম ওয়াংচুক, হিমালয়ের নিরাপত্তা ও শান্তির বার্তা

SonamWangchuk: দিল্লির প্রতিবাদে থাকছেন না সোনম ওয়াংচুক, হিমালয়ের নিরাপত্তা ও শান্তির বার্তা
সোনম ওয়াংচুক ছবি: X handle

নিউজ ডেস্ক: দিল্লির যন্তর মন্তরে ১০ অক্টোবরের প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে পারবেন না বলে জানালেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। শুক্রবার সমাজমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন ওয়াংচুক। কারণ হিসাবে তিনি জানান, আসন্ন শীতের প্রস্তুতি এবং হিমালয় অঞ্চলের জল নিরাপত্তা ও প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার কাজে আপাতত ব্যস্ত রয়েছেন তিনি। সরকারের তরফে তাঁদের কাজ বাধাগ্রস্ত ও ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে। কিন্তু তা সত্ত্বেও জাতীয় নিরাপত্তার স্বার্থে তাঁরা কাজ চালিয়ে যাবেন।

ওয়াংচুকের বক্তব্যে বিশেষ গুরুত্ব পেয়েছে হিমালয়ের হিমবাহ ও হিমবাহ-হ্রদ থেকে তৈরি হওয়া বন্যার আশঙ্কা। শীতের আগে জল নিরাপত্তা নিশ্চিত করতে কৃত্রিম হিমবাহ তৈরির পাশাপাশি গ্লেসিয়াল লেক আউটবার্স্ট ফ্লড বা GLOF-এর ঝুঁকি মোকাবিলায় পরীক্ষা-নিরীক্ষার কথা জানিয়েছেন তিনি। এই GLOF হল হিমবাহের হ্রদের জল বাঁধ ভেঙে বা অন্য কারণে হঠাৎ বেরিয়ে এসে তৈরি হয় বিধ্বংসী বন্যা। ওয়াংচুকের দাবি, হিমালয়ের উচ্চ পার্বত্য অঞ্চলে ২০০-রও বেশি এমন বিপজ্জনক জলভাণ্ডার রয়েছে, যা মোকাবিলায় কাজ করা প্রয়োজন।

দিল্লির প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে না পারার ব্যাখ্যা দিতে গিয়ে উর্দু কবি ফয়েজ আহমেদ ফয়েজের কবিতার ভাবনাও তুলে ধরেছেন তিনি। তিনি বলেন, “রাজনীতি ছাড়াও পৃথিবীতে আরও অনেক দুঃখ রয়েছে।" তাঁর বক্তব্য, রাজনীতির বাইরেও সমাজের সামনে বহু গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে, যার মধ্যে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলাও অন্যতম। একদিকে রাজনৈতিক দাবিতে আন্দোলন চলুক, অন্যদিকে হিমালয়ের মতো সংবেদনশীল অঞ্চলের সুরক্ষার কাজও অব্যাহত থাকুক।

https://x.com/Wangchuk66/status/2108581360764059902?s=20

পাশাপাশি প্রতিবাদে অংশগ্রহণকারী বিভিন্ন গোষ্ঠীর নেতাদের ঐক্যবদ্ধ থাকার এবং দায়িত্বশীল নেতৃত্বের পরিচয় দেওয়ার আহ্বান জানিয়েছেন ওয়াংচুক। তরুণ প্রজন্মের উদ্দেশে তিনি  আবেদন জানিয়েছেন, পরিস্থিতি যেমনই হোক না কেন, শান্তিপূর্ণ পথ থেকে যেন কেউ সরে না আসেন।

প্রসঙ্গত উল্লেখ্য, জুন মাসে যন্তর মন্তরে মহাত্মা গান্ধীর অহিংসার আদর্শ তুলে ধরার চেষ্টা করেছিলেন বলেও উল্লেখ করেন ওয়াংচুক। সবশেষে তিনি বলেন, "আশা করি, আমরা কেউই বাপুকে হতাশ করব না।” আন্দোলনকারীরা শান্তি ও অহিংসার সেই আদর্শ অক্ষুণ্ণ রাখবেন বলে আশাবাদী তিনি। 

13 Views 0 Likes 0 Comments

Related News

বাংলার উপনির্বাচনে জয়ের পরেই রাহুলকে নিশানা অমিত শাহের! ‘মিথ্যা প্রচার’, নির্বাচন কমিশন বিতর্কে তুঙ্গে রাজনৈতিক সংঘাত
দেশ

বাংলার উপনির্বাচনে জয়ের পরেই রাহুলকে নিশানা অমিত শাহের! ‘মিথ্যা প্রচার’, নির্বাচন...

নয়াদিল্লি: দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে বিরোধীদের প্রতিবাদ যখন তুঙ্গে, ঠিক সেই সময় উপনির্বাচনের ফলাফলকে হাতিয়ার করে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা...

০৯ অক্টো ২০২৬, ১০:৪৭ পিএম · 2 মিনিট
INDIA জোটের সাংসদদের সামনে বিস্ফোরক রাহুল গান্ধী, CEC বিতর্কে তপ্ত দিল্লি
দেশ

INDIA জোটের সাংসদদের সামনে বিস্ফোরক রাহুল গান্ধী, CEC বিতর্কে তপ্ত দিল্লি

একদিকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ ও আন্দোলন, অন্যদিকে উপনির্বাচনে বিজেপির সাফল্যকে সামনে রেখে বিরোধীদের আক্রমণ করছে শাসক শিবির।

০৯ অক্টো ২০২৬, ১০:৪৩ পিএম · 2 মিনিট
রাষ্ট্রপতি ভবন অভিযানের আগে নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ বিরোধীদের
দেশ

রাষ্ট্রপতি ভবন অভিযানের আগে নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ বিরোধীদের

রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের পর বিরোধীরা কী পদক্ষেপ করেন, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ওঠা অভিযোগ, SIR বিতর্ক এবং বিরোধীদের আন্দোলন সব মিলিয়ে জাতীয় রাজনীতিতে সংঘাত আরও তীব্র হচ্ছে।

০৯ অক্টো ২০২৬, ১০:০১ পিএম · 2 মিনিট
Dhruv Rathee : মোদীকে কটাক্ষ দ্রুব রাঠির, চর্চায় ভিডিও
দেশ

Dhruv Rathee : মোদীকে কটাক্ষ দ্রুব রাঠির, চর্চায় ভিডিও

দিল্লির ইন্ডিয়া গেটের সামনে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক দাবি তুলেছেন ধ্রুব রাঠি।

০৯ অক্টো ২০২৬, ১০:০০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.