JAZZBAAT 24 BANGLA
৩০ সেপ্টে ২০২৬, ১২:৩১ এএম
Breaking
Talgram Durga Puja: ঐতিহ্যবাহী পুজোয় এবার অর্থের জট, তুঙ্গে বিতর্ক Software: সফটওয়্যার-লিগালটেক শেয়ারে বড় ধস Kolkata Metro: পুজোর আগে শহরে বাড়ছে মেট্রো, কোন কোন রুটে মিলবে বিশেষ পরিষেবা? Recipe: ঝোল-ঝাল নয়, এবার এয়ার ফ্রায়ারে তৈরি করুন দই তড়কা চিকেন Kolkata: গড়িয়াহাটে দরদাম, মুখে বাংলা—বিদেশিনির মন্তব্যে মুগ্ধ বাঙালি Cooch Behar Railway : রেল-স্থানীয় সংঘাত, বিতরকের গার্ডওয়াল India Vs Brazil: ভোল বদলে মহারণের জন্য প্রস্তুত যুবভারতী, দর্শকের জন্য বড় উপহারের ঘোষণা ক... CyberCrime: আইটি বিশেষজ্ঞ থেকে চিকিৎসক, সাইবার ফাঁদে শিক্ষিতরাও! Talgram Durga Puja: ঐতিহ্যবাহী পুজোয় এবার অর্থের জট, তুঙ্গে বিতর্ক Software: সফটওয়্যার-লিগালটেক শেয়ারে বড় ধস Kolkata Metro: পুজোর আগে শহরে বাড়ছে মেট্রো, কোন কোন রুটে মিলবে বিশেষ পরিষেবা? Recipe: ঝোল-ঝাল নয়, এবার এয়ার ফ্রায়ারে তৈরি করুন দই তড়কা চিকেন Kolkata: গড়িয়াহাটে দরদাম, মুখে বাংলা—বিদেশিনির মন্তব্যে মুগ্ধ বাঙালি Cooch Behar Railway : রেল-স্থানীয় সংঘাত, বিতরকের গার্ডওয়াল India Vs Brazil: ভোল বদলে মহারণের জন্য প্রস্তুত যুবভারতী, দর্শকের জন্য বড় উপহারের ঘোষণা ক... CyberCrime: আইটি বিশেষজ্ঞ থেকে চিকিৎসক, সাইবার ফাঁদে শিক্ষিতরাও!

ভেঙে গেল পন্টিংদের রেকর্ড, বিশ্ব ক্রিকেটে নয়া ইতিহাস গড়ল স্পেন

ভেঙে গেল পন্টিংদের রেকর্ড, বিশ্ব ক্রিকেটে নয়া ইতিহাস গড়ল স্পেন

ফুটবলের পর এ বার ক্রিকেটেও ইতিহাস গড়ল স্পেন। ২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জয়ের পর এ বার ক্রিকেটে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের রেকর্ড ভেঙে দিল তারা। শুক্রবার ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপ সাব-রিজিওনাল কোয়ালিফায়ার ‘সি’-তে ফিনল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে টানা ২১টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ জয়ের নজির গড়েছে স্পেন।

ফিনল্যান্ডের দেওয়া ১৩২ রানের লক্ষ্য মাত্র ২ উইকেট হারিয়েই তুলে নেয় স্পেন। আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ২৮ নম্বরে থাকা দলটির এই জয় শুরু হয়েছিল ৩ বছর আগে আইল অব ম্যানের বিরুদ্ধে। এর পর জার্সি, ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, গ্রিস এবং ফিনল্যান্ডের মতো ইউরোপের দলগুলিকেও হারিয়েছে তারা।

স্পেনের ২১ ম্যাচের টানা জয় ভেঙে দিল ২০০৩ সালের অস্ট্রেলিয়ার নজির। রিকি পন্টিংয়ের নেতৃত্বে সেই অস্ট্রেলিয়া বিশ্বকাপ জয়ের পথে টানা ১৭টি একদিনের ম্যাচে অপরাজিত ছিল। জোহানেসবার্গে ফাইনালে ভারতকে হারিয়ে বিশ্বকাপ জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আরও তিনটি টেস্ট জিতেছিল তারা। টি-টোয়েন্টিতে অবশ্য অস্ট্রেলিয়ার রেকর্ড স্পেন আগেই ভেঙেছিল। ২০২৪ সালে গ্রিসকে হারিয়ে ১৪তম টানা টি-টোয়েন্টি জয়ের মাধ্যমে বিশ্বরেকর্ড গড়েছিল স্পেন।

১৯৯২ সালে আইসিসির অ্যাফিলিয়েট সদস্য হিসেবে পথচলা শুরু স্পেনের। ২০১৭ সালে তারা অ্যাসোসিয়েট সদস্য হয়। ২০১৯ সালে টি-টোয়েন্টি আন্তর্জাতিক মর্যাদা পাওয়ার পর থেকে ৫০টি ম্যাচ খেলেছে তারা। তার মধ্যে জয় ৪১টি, হার মাত্র আটটি। আর ফুটবলে গত মাসে নিউ জার্সিতে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপ জয়ের পাশাপাশি পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে টানা ৩৮ ম্যাচ অপরাজিত থাকার নজিরও গড়েছিল স্পেন। এ বার সেই দেশই ক্রিকেটের ময়দানেও লিখল নতুন ইতিহাস।

52 Views 0 Likes 0 Comments

Related News

India Vs Brazil: ভোল বদলে মহারণের জন্য প্রস্তুত যুবভারতী, দর্শকের জন্য বড় উপহারের ঘোষণা কর্তৃপক্ষের
ময়দান

India Vs Brazil: ভোল বদলে মহারণের জন্য প্রস্তুত যুবভারতী, দর্শকের জন্য বড় উপহারের...

আগামী ৩ অক্টোবর সেই বহুল প্রতীক্ষিত মহারণ। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ইতিহাসে প্রথমবার মুখোমুখি হবে দুই দল (India Vs Brazil)।

২৯ সেপ্টে ২০২৬, ০৯:২২ পিএম · 2 মিনিট
Asian Games 2026: দু’সেট পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টারে ভারতের ভলিবল দল
ময়দান

Asian Games 2026: দু’সেট পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টারে ভারতের ভ...

অবিশ্বাস্য প্রত্যাবর্তন। মঙ্গলবার এশিয়ান গেমসে (Asian Games 2026) পুরুষদের ভলিবলে কাতারের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল ভারত।

২৯ সেপ্টে ২০২৬, ০৮:৪৮ পিএম · 2 মিনিট
Asian Games 2026: এক দিনেই সোনা-সহ ৫ পদক অ্যাথলেটিক্সে, হাফ সেঞ্চুরি পার করল ভারত
ময়দান

Asian Games 2026: এক দিনেই সোনা-সহ ৫ পদক অ্যাথলেটিক্সে, হাফ সেঞ্চুরি পার করল ভারত

এশিয়ান গেমসের (Asian Games 2026) ট্র্যাক অ্যান্ড ফিল্ডে পদকের বৃষ্টি নামাল ভারত। মহিলাদের ৪x৪০০ মিটার রিলেতে সোনা জিতে ইতিহাস গড়ল ভারতীয় দল।

২৯ সেপ্টে ২০২৬, ০৭:৩২ পিএম · 2 মিনিট
CWC 2027: বিশ্বকাপের সূচি নিয়ে বড় ঘোষণা আইসিসির, শুরু হচ্ছে টিকিটের লটারি
ময়দান

CWC 2027: বিশ্বকাপের সূচি নিয়ে বড় ঘোষণা আইসিসির, শুরু হচ্ছে টিকিটের লটারি

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের বাকি নেই আর এক বছরও। তার পরেই দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় বসতে চলেছে ওডিআই বিশ্বকাপের আসর (CWC 2027)। গত ২০২৩ সালে ঘরের মাঠে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের। ...

২৯ সেপ্টে ২০২৬, ০৫:২৩ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.