JAZZBAAT 24 BANGLA
২৯ অক্টো ২০২৬, ১১:১১ পিএম
Breaking
বাঙালির পুরোনো অভ্যাসই আজ বিশ্বজুড়ে ফ্যাশন ট্রেন্ড, ফিরছে পোশাক পুনর্ব্যবহারের সংস্কৃতি Maharaj Durga Puja : একদিনেই ষষ্ঠী থেকে নবমী, বিসর্জনের বিষাদ ভুলে উৎসব! Amazon Layoffs: সকালে ইনবক্সে ‘কঠিন সিদ্ধান্ত’-এর বার্তা, অ্যামাজনে ২৫০ কর্মী ছাঁটাই বেতন বাড়লেও সঞ্চয় বাড়ছে না কেন? জানুন কোথায় হারিয়ে যাচ্ছে আপনার টাকা! প্রীতি জিন্টা! যুক্তরাষ্ট্রে মেঘলা আকাশে উধাও চাঁদ, কারওয়া চৌথে উপবাস ভাঙার অপেক্ষায় বিপাক... Lionel Messi: মেসির গোল নেই, শেষ মুহূর্তে সমতা! ড্র করে দ্বিতীয় স্থানে ওঠার লড়াই কঠিন করল... স্ত্রীদের উপোস, স্বামীরা নিশ্চিন্তে খাওয়াদাওয়া করে! করবা চৌথের প্রথা নিয়ে প্রশ্ন তুললেন... Inter State Smuggling : গাড়ির ভিতরে লুকোনো পাচারের কৌশল, পুরুলিয়া পুলিশের জালে আন্তঃরাজ্... বাঙালির পুরোনো অভ্যাসই আজ বিশ্বজুড়ে ফ্যাশন ট্রেন্ড, ফিরছে পোশাক পুনর্ব্যবহারের সংস্কৃতি Maharaj Durga Puja : একদিনেই ষষ্ঠী থেকে নবমী, বিসর্জনের বিষাদ ভুলে উৎসব! Amazon Layoffs: সকালে ইনবক্সে ‘কঠিন সিদ্ধান্ত’-এর বার্তা, অ্যামাজনে ২৫০ কর্মী ছাঁটাই বেতন বাড়লেও সঞ্চয় বাড়ছে না কেন? জানুন কোথায় হারিয়ে যাচ্ছে আপনার টাকা! প্রীতি জিন্টা! যুক্তরাষ্ট্রে মেঘলা আকাশে উধাও চাঁদ, কারওয়া চৌথে উপবাস ভাঙার অপেক্ষায় বিপাক... Lionel Messi: মেসির গোল নেই, শেষ মুহূর্তে সমতা! ড্র করে দ্বিতীয় স্থানে ওঠার লড়াই কঠিন করল... স্ত্রীদের উপোস, স্বামীরা নিশ্চিন্তে খাওয়াদাওয়া করে! করবা চৌথের প্রথা নিয়ে প্রশ্ন তুললেন... Inter State Smuggling : গাড়ির ভিতরে লুকোনো পাচারের কৌশল, পুরুলিয়া পুলিশের জালে আন্তঃরাজ্...

রহস্যজনকভাবে নিখোঁজ রাজ্যস্তরের শুটার দময়ন্তী সেন

রহস্যজনকভাবে নিখোঁজ রাজ্যস্তরের শুটার দময়ন্তী সেন

নিখোঁজ হাওড়ার জাতীয় স্তরের রাইফেল শুটার দময়ন্তী সেন। তার এই রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে পরিবার, প্রতিবেশী এবং ক্রীড়ামহলে। প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে বেরোনোর পর থেকেই আর বাড়ি ফেরেনি ১৫ বছরের দময়ন্তী সেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাওড়া থানার পুলিশ। পাশাপাশি, দ্রুত মেয়েকে খুঁজে পেতে সোশ্যাল মিডিয়াতেও সাহায্যের আবেদন জানিয়েছে পরিবার।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দময়ন্তী সেন মধ্য হাওড়ার ৩০/২, উমাচরণ ভট্টাচার্য লেনের বাসিন্দা। বৃহস্পতিবার সকালে দুধ আনতে বাড়ি থেকে বেরিয়েছিল সে। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু কোনও হদিশ না মেলায় শেষ পর্যন্ত হাওড়া থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়। ঘটনার ভিত্তিতে একটি মামলাও রুজু করেছে পুলিশ।

তদন্তে নেমে এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারীরা। তাতে দেখা যায়, দময়ন্তীকে শেষবার হাওড়া স্টেশনে দেখা গিয়েছে। পুলিশের দাবি, স্টেশনের ৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি এলাকায় কিছুক্ষণ ঘোরাফেরা করছিল সে। পরনে ছিল একটি গোলাপি রঙের হাফ টি-শার্ট আর হাফ প্যান্ট। এরপর তাকে আর কোনও ক্যামেরায় দেখা যায়নি। সেখান থেকে সে কোথায় যায় বা সঙ্গে কেউ ছিল কি না, সেই দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, দময়ন্তী একজন জাতীয় স্তরের রাইফেল শুটার এবং সম্প্রতি জাতীয় দলের ট্রায়ালের সুযোগও পেয়েছিল। অলিম্পিয়ান জয়দীপ কর্মকারের কাছে প্র্যাকটিস করত দময়ন্তী। প্রতিদিন ভোরে তার অনুশীলন থাকত। সেই কারণে বুধবার রাতেও সে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল। পরিবারের দাবি, বাড়িতে কোনও অশান্তি বা পারিবারিক সমস্যাও ছিল না। নিখোঁজ হওয়ার সময় তার মোবাইল ফোনও সঙ্গে ছিল।

ঘটনার পর থেকেই উদ্বেগে দিন কাটছে পরিবারের সদস্যদের। কী কারণে হঠাৎ সে নিখোঁজ হয়ে গেল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন সম্ভাবনা খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছে পুলিশ। পাশাপাশি দময়ন্তীর সন্ধানে স্টেশন সংলগ্ন এলাকা, সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য সূত্রও খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, দময়ন্তীর দ্রুত সন্ধান মিলুক - এই প্রার্থনায় উদ্বিগ্ন তার সতীর্থ, প্রতিবেশী এবং পরিচিত মহল। পরিবারের পক্ষ থেকেও সাধারণ মানুষের কাছে আবেদন জানানো হয়েছে, দময়ন্তী সম্পর্কে কোনও তথ্য জানা থাকলে যেন দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়।

231 Views 0 Likes 0 Comments

Related News

Maharaj Durga Puja : একদিনেই ষষ্ঠী থেকে নবমী, বিসর্জনের বিষাদ ভুলে উৎসব!
রাজ্য

Maharaj Durga Puja : একদিনেই ষষ্ঠী থেকে নবমী, বিসর্জনের বিষাদ ভুলে উৎসব!

বৃহস্পতিবার সেখানে সাড়ম্বরে পুজিতো হলেন দশভূজা। প্রচলিত নিয়ম অনুযায়ী লক্ষ্মীপুজোর প্রথম বৃহস্পতিবার এই দুর্গা পূজো হয়।

২৯ অক্টো ২০২৬, ০৯:১৯ পিএম · 2 মিনিট
Inter State Smuggling : গাড়ির ভিতরে লুকোনো পাচারের কৌশল, পুরুলিয়া পুলিশের জালে আন্তঃরাজ্য চক্র
রাজ্য

Inter State Smuggling : গাড়ির ভিতরে লুকোনো পাচারের কৌশল, পুরুলিয়া পুলিশের জালে আ...

পাচারের জন্য গাড়ি গুলিকে বিশেষ ভাবে ব্যবহার করা হয়েছিল। চালকের আসন-সহ সামনের অংশ ঠিক রেখে পিছনের বসার আসন গুলি সরিয়ে ফেলা হয়েছিল। তৈরি হওয়া ফাঁকা জায়গায় গবাদি পশু তোলা হতো বলে অভিযোগ।

২৯ অক্টো ২০২৬, ০৭:৫০ পিএম · 2 মিনিট
Howrah Municipal Election: টিকিটের আশায় বায়োডেটার পাহাড়! সময়সীমা পেরিয়েও হাওড়ায় বিজেপির দফতরে আবেদনের ঢল
রাজ্য

Howrah Municipal Election: টিকিটের আশায় বায়োডেটার পাহাড়! সময়সীমা পেরিয়েও হাওড...

হাওড়া: ভোটের টিকিট পাওয়ার দৌড়ে যেন বিরাম নেই! আবেদন জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা পেরিয়ে গিয়েছে দু’দিন আগেই। কিন্তু তাতেও থামছে না প্রার্থীপদের দাবিদারদের ভিড়। হাওড়া পুরসভার আসন্ন নির্বাচনে বিজেপির টিকিটে কাউন্সি...

২৯ অক্টো ২০২৬, ০২:০২ পিএম · 3 মিনিট
Diwali: কালীপুজো ও দীপাবলীর পূর্বে বাজি নিয়ে কড়া নির্দেশ নবান্নের
রাজ্য

Diwali: কালীপুজো ও দীপাবলীর পূর্বে বাজি নিয়ে কড়া নির্দেশ নবান্নের

বাজি ব্যবহারে নিয়ন্ত্রণ এবং শব্দদূষণ রোধে কড়া পদক্ষেপের নিচ্ছে সরকার। বৃহস্পতিবার স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ সাংবাদিক বৈঠক করে বাজি ব্যবহারের উপরে নির্দেশিকা জারি করেছেন।

২৯ অক্টো ২০২৬, ১২:১২ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.