JAZZBAAT 24 BANGLA
০৭ অক্টো ২০২৬, ০৫:২৭ এএম
Breaking
Earthquake: দিল্লিতে ৫.৯ মাত্রার ভূমিকম্প, তীব্র কম্পনে কাঁপল দিল্লি-এনসিআর-সহ উত্তর ভারত Shreyas Iyer: অধিনায়কের বিধ্বংসী শতরানে ক্যারিবিয়ানদের ওড়াল টিম ইন্ডিয়া, দলে ফিরলেন ভু... Smriti Mandhana: দু'বার চ্যাম্পিয়ন করেছেন আইপিএল দলকে, হরমন সরতেই টিম ইন্ডিয়ার নেতৃত্বে... J.P.Nadda: নাড্ডার কনভয়ে হামলা মামলায় বড় অগ্রগতি, জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা গ্রেফতার Headmaster: ক্লাস চলাকালীন কার্পেট পেতে ঘুম প্রধান শিক্ষকের, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় রাজস... Durga puja: বাংলার ১২ কিংবা ১৮ হাতের প্রচলিত দূর্গা পুজোর অজানা ইতিহাস Big-Boss 2026: তনুশ্রী নয় দুর্নিবারই আসল মাস্টারমাইন্ড, দুর্গ থেকে বেরিয়েই বিষ্ফোরক অনিন... Durga Puja: মহালয়ার আগেই বোধন, ১৬ দিনে ১৬ রূপে পুজো শিখরবাসিনীর Earthquake: দিল্লিতে ৫.৯ মাত্রার ভূমিকম্প, তীব্র কম্পনে কাঁপল দিল্লি-এনসিআর-সহ উত্তর ভারত Shreyas Iyer: অধিনায়কের বিধ্বংসী শতরানে ক্যারিবিয়ানদের ওড়াল টিম ইন্ডিয়া, দলে ফিরলেন ভু... Smriti Mandhana: দু'বার চ্যাম্পিয়ন করেছেন আইপিএল দলকে, হরমন সরতেই টিম ইন্ডিয়ার নেতৃত্বে... J.P.Nadda: নাড্ডার কনভয়ে হামলা মামলায় বড় অগ্রগতি, জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা গ্রেফতার Headmaster: ক্লাস চলাকালীন কার্পেট পেতে ঘুম প্রধান শিক্ষকের, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় রাজস... Durga puja: বাংলার ১২ কিংবা ১৮ হাতের প্রচলিত দূর্গা পুজোর অজানা ইতিহাস Big-Boss 2026: তনুশ্রী নয় দুর্নিবারই আসল মাস্টারমাইন্ড, দুর্গ থেকে বেরিয়েই বিষ্ফোরক অনিন... Durga Puja: মহালয়ার আগেই বোধন, ১৬ দিনে ১৬ রূপে পুজো শিখরবাসিনীর

তিন তালাকের পর এবার বাতিল বহু বিবাহ? কী জানাল সুপ্রিম কোর্ট

তিন তালাকের পর এবার বাতিল বহু বিবাহ? কী জানাল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি,অঙ্কন দাস: নয়বছর পর যুগ ফের উঠল বিতর্ক। দেশে রাতারাতি বাতিল হয়েছিল তিন তালাক ব্যবস্থা। এবার কি সেই পথে মুসলিমদের বহুবিবাহ? একাধিক স্ত্রী রাখার অনুমতি দেওয়া মুসলিম ব্যক্তিগত আইনের সাংবিধানিক ভিত্তিকে চ্যালেঞ্জ করে ৫ জন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। এই আবেদনের ভিত্তিতে কেন্দ্রের জবাব চেয়েছে সুপ্রিম কোর্ট। 

এই মামলার মূল প্রশ্ন, মুসলিম ব্যক্তিগত আইনে অনুমোদিত বহুবিবাহ কি সংবিধানের সমতার অধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? কারণ, একটি বিবাহ বহাল থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে সাধারণভাবে ফৌজদারি আইনে শাস্তিযোগ্য। ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ৮২ নম্বর ধারায় এমন দ্বিতীয় বিবাহের জন্য ৭ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। এই বিধান অ-মুসলিমদের ক্ষেত্রেও প্রযোজ্য। কী দাবি করেছেন আবেদনকারীরা? 

ভারতীয় মুসলিম মহিলা আন্দোলন (BMMA)-র সহ-প্রতিষ্ঠাতা জাকিয়া সোমান ও নূরজাহান সাফিয়া নিয়াজ-সহ ৫ জন সুপ্রিম কোর্টে যৌথ জনস্বার্থ মামলা করেছেন।আবেদনকারীরা মুসলিম পার্সোনাল ল (শরিয়ত) অ্যাপ্লিকেশন অ্যাক্ট, ১৯৩৭-র ২নম্বর ধারাকে চ্যালেঞ্জ করেছেন। তাঁদের বক্তব্য, এই আইনের মাধ্যমে মুসলিম ব্যক্তিগত আইনে বহুবিবাহের যে স্বীকৃতি রয়েছে, তা সংবিধানের ১৪, ১৫ ও ১৬ নম্বর অনুচ্ছেদে দেওয়া সমতার সাংবিধানিক নিশ্চয়তার সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

২০১৭ সালের একটি বিশেষ মামলায় সুপ্রিম কোর্ট বহুবিবাহ এবং 'নিকাহ হালালা'র সাংবিধানিক বৈধতা নিয়ে কোনও মতামত দেয়নি। নিকাহ হালালায়  বিবাহবিচ্ছিন্ন মুসলিম মহিলাকে প্রাক্তন স্বামীর সঙ্গে পুনরায় বিয়ে করার আগে অন্য একজন পুরুষকে বিয়ে করে সেই বিবাহ বিচ্ছিন্ন হতে হয়। তারপর আগের স্বামীকে বিয়ে করা যায়। 

এই প্রসঙ্গে উঠে আসে ১৯৯৫ সালের সরলা মুদগল বনাম কেন্দ্র সরকারের মামলা। এই মামলায় সুপ্রিম কোর্ট বলেছিল, প্রথম বিবাহ বহাল থাকা অবস্থায় শুধুমাত্র দ্বিতীয় বিয়ে করার উদ্দেশ্যে ইসলাম গ্রহণ করে হিন্দু স্বামীর করা দ্বিতীয় বিয়ে বৈধ নয়। ২০০০ সালের লিলি থমাস বনাম কেন্দ্র সরকারের মামলাতেও আদালত একই সিদ্ধান্ত রেখেছিল।

আবেদনে কোরানের সুরাহ আন নিসার (৪:৩) উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, কোনও পুরুষ যদি আশঙ্কা করেন, তিনি একাধিক স্ত্রীর মধ্যে ন্যায়বিচার করতে পারবেন না, তাহলে তাঁর একজন স্ত্রী নিয়েই সন্তুষ্ট থাকা উচিত। আবেদনকারীদের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছে,কোরানে একজন পুরুষকে সর্বোচ্চ ৪ জন স্ত্রী রাখার অনুমতি দেওয়া হলেও স্ত্রীদের মধ্যে আর্থিক ও আবেগগত সমতা বজায় রাখার শর্ত রয়েছে। 

আবেদনকারীদের যুক্তি, সেই পূর্ণ সমতা বাস্তবে বজায় রাখা অত্যন্ত কঠিন। এই ক্ষেত্রে, মামলাটিতে সুপ্রিম কোর্টের সামনে সাংবিধানিক প্রশ্নগুলি ক্রমেই শক্ত হয়ে উঠেছে। আদালত ১৯৩৭ সালের শরিয়ত আইনের ২ নম্বর ধারার ব্যাখ্যা করে বহুবিবাহ ও নিকাহ হালালাকে সাংবিধানিক পরীক্ষার আওতায় আনতে পারে। আবার অন্যদিকে, বহুবিবাহ বন্ধ করতে পারে।

50 Views 0 Likes 0 Comments

Related News

Earthquake:  দিল্লিতে ৫.৯ মাত্রার ভূমিকম্প, তীব্র কম্পনে কাঁপল দিল্লি-এনসিআর-সহ উত্তর ভারত
দেশ

Earthquake: দিল্লিতে ৫.৯ মাত্রার ভূমিকম্প, তীব্র কম্পনে কাঁপল দিল্লি-এনসিআর-সহ উত্...

নিউজ ডেস্ক: ঘড়ির কাটায় তখন প্রায় রাত দশটা। হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠলো রাজধানী। মঙ্গলবার রাতে দিল্লি-এনসিআর-সহ উত্তর ভারতের একাধিক এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়। জম্মু-কাশ্মীর, পঞ্জাব ও রাজস্থানেও কম্পন অনুভূত হয়েছে বলে ...

০৬ অক্টো ২০২৬, ১০:৫১ পিএম · 2 মিনিট
Headmaster: ক্লাস চলাকালীন কার্পেট পেতে ঘুম প্রধান শিক্ষকের, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় রাজস্থান
দেশ

Headmaster: ক্লাস চলাকালীন কার্পেট পেতে ঘুম প্রধান শিক্ষকের, ভাইরাল ভিডিও ঘিরে তোল...

ঘটনাটি কারৌলি জেলার টোডাভীম ব্লকের একটি সরকারি বিদ্যালয়ের। ভাইরাল হওয়া একাধিক ভিডিও ক্লিপে দেখা গিয়েছে অভিযুক্ত প্রধান শিক্ষক দিওদিরাম মিনাকে। ভিডিওতে স্পষ্ট, বিদ্যালয়ের প্রশাসনিক কাজ করার বদলে তিনি নিজের অফিস ঘরের মেঝেতেই কার্পেট পেতে টানটান হয়ে ঘুমোচ্ছেন।

০৬ অক্টো ২০২৬, ০৯:৫৫ পিএম · 2 মিনিট
Relationship: ১৫ বছরের রাখির সম্পর্ক ভেঙে প্রেম ও বিয়ে, জীবিত মেয়েরই শ্রাদ্ধ করলেন বাবা!
দেশ

Relationship: ১৫ বছরের রাখির সম্পর্ক ভেঙে প্রেম ও বিয়ে, জীবিত মেয়েরই শ্রাদ্ধ করলেন...

গ্রামেরই যুবক বছর বাইশের শাশ্বত গুপ্তার সঙ্গে দীর্ঘদিনের ওঠাবসা ছিল পাণ্ডে পরিবারের। তরুণী নন্দিনী পাণ্ডে ছোটবেলা থেকেই শাশ্বতকে নিজের দাদা বলেই পরিচয় দিতেন। নন্দিনীর মায়ের কথায়, প্রায় ১৫ বছর ধরে শাশ্বতের হাতে রাখি বেঁধেছেন নন্দিনী। প্রতিবেশীদের চোখেও তাঁদের সম্পর্কটা ছিল নিখাদ ভাই-বোনের। ফলে গত ২০ সেপ্টেম্বর দুজনে যখন হঠাৎ গ্রাম থেকে নিখোঁজ হন এবং পরে জানা যায় তাঁরা বিয়ে করেছেন, তখন যেন আকাশ ভেঙে পড়ে পরিবারের মাথায়। পরদিন ২১ সেপ্টেম্বর বিয়ের খবর নিশ্চিত হতেই ক্রোধ ও ক্ষোভে ফেটে পড়েন নন্দিনীর বাবা। মেয়ের সঙ্গে আজীবনের জন্য সমস্ত সম্পর্ক ছিন্ন করতে তিনি গ্রামে আয়োজন করেন মেয়ের প্রতীকী অন্ত্যেষ্টিক্রিয়া।

০৬ অক্টো ২০২৬, ০৮:০৮ পিএম · 2 মিনিট
DelhiPolice: দিল্লি পুলিশের নামে ভুয়ো এআই ছবি ও সিসিটিভি ফুটেজ ছড়ানোর অভিযোগ, হরিয়ানা থেকে পাকড়াও যুবক
দেশ

DelhiPolice: দিল্লি পুলিশের নামে ভুয়ো এআই ছবি ও সিসিটিভি ফুটেজ ছড়ানোর অভিযোগ, হরিয়...

সম্প্রতি ইনস্টাগ্রাম ও ফেসবুকের মতো সামাজিক মাধ্যমে একটি তথাকথিত ‘সিসিটিভি ফুটেজ’ ভাইরাল হতে শুরু করে। সেখানে দাবি করা হয়, দিল্লির এক বিক্ষোভস্থলে এসিপি পদমর্যাদার এক সিনিয়র পুলিশ আধিকারিক প্রশ্ন করতে যাওয়া এক মহিলা সাংবাদিককে নিগ্রহ ও হেনস্থা করেছেন। বিষয়টি দ্রুত নজরে আসে নয়াদিল্লি জেলা পুলিশের সাইবার থানার।

০৬ অক্টো ২০২৬, ০৬:৩০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.