JAZZBAAT 24 BANGLA
২৯ অক্টো ২০২৬, ১১:০৫ পিএম
Breaking
বাঙালির পুরোনো অভ্যাসই আজ বিশ্বজুড়ে ফ্যাশন ট্রেন্ড, ফিরছে পোশাক পুনর্ব্যবহারের সংস্কৃতি Maharaj Durga Puja : একদিনেই ষষ্ঠী থেকে নবমী, বিসর্জনের বিষাদ ভুলে উৎসব! Amazon Layoffs: সকালে ইনবক্সে ‘কঠিন সিদ্ধান্ত’-এর বার্তা, অ্যামাজনে ২৫০ কর্মী ছাঁটাই বেতন বাড়লেও সঞ্চয় বাড়ছে না কেন? জানুন কোথায় হারিয়ে যাচ্ছে আপনার টাকা! প্রীতি জিন্টা! যুক্তরাষ্ট্রে মেঘলা আকাশে উধাও চাঁদ, কারওয়া চৌথে উপবাস ভাঙার অপেক্ষায় বিপাক... Lionel Messi: মেসির গোল নেই, শেষ মুহূর্তে সমতা! ড্র করে দ্বিতীয় স্থানে ওঠার লড়াই কঠিন করল... স্ত্রীদের উপোস, স্বামীরা নিশ্চিন্তে খাওয়াদাওয়া করে! করবা চৌথের প্রথা নিয়ে প্রশ্ন তুললেন... Inter State Smuggling : গাড়ির ভিতরে লুকোনো পাচারের কৌশল, পুরুলিয়া পুলিশের জালে আন্তঃরাজ্... বাঙালির পুরোনো অভ্যাসই আজ বিশ্বজুড়ে ফ্যাশন ট্রেন্ড, ফিরছে পোশাক পুনর্ব্যবহারের সংস্কৃতি Maharaj Durga Puja : একদিনেই ষষ্ঠী থেকে নবমী, বিসর্জনের বিষাদ ভুলে উৎসব! Amazon Layoffs: সকালে ইনবক্সে ‘কঠিন সিদ্ধান্ত’-এর বার্তা, অ্যামাজনে ২৫০ কর্মী ছাঁটাই বেতন বাড়লেও সঞ্চয় বাড়ছে না কেন? জানুন কোথায় হারিয়ে যাচ্ছে আপনার টাকা! প্রীতি জিন্টা! যুক্তরাষ্ট্রে মেঘলা আকাশে উধাও চাঁদ, কারওয়া চৌথে উপবাস ভাঙার অপেক্ষায় বিপাক... Lionel Messi: মেসির গোল নেই, শেষ মুহূর্তে সমতা! ড্র করে দ্বিতীয় স্থানে ওঠার লড়াই কঠিন করল... স্ত্রীদের উপোস, স্বামীরা নিশ্চিন্তে খাওয়াদাওয়া করে! করবা চৌথের প্রথা নিয়ে প্রশ্ন তুললেন... Inter State Smuggling : গাড়ির ভিতরে লুকোনো পাচারের কৌশল, পুরুলিয়া পুলিশের জালে আন্তঃরাজ্...

'এবার আমার মেয়ের বিচারটা হবে', পুলিশের ভূমিকায় খুশি তামান্নার মা

'এবার আমার মেয়ের বিচারটা হবে', পুলিশের ভূমিকায় খুশি তামান্নার মা

এবার তামান্না খাতুন খুনের ঘটনায় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করল কালীগঞ্জ থানার পুলিশ। এই চার্জশিটে ২৪ জন অভিযুক্তের নামই রয়েছে বলে খবর। প্রথম চার্জশিটে অস্ত্র আইনের ধারা ছিল না। সাপ্লিমেন্টারি চার্জশিটে এই ধারা যোগ করা হয়েছে। রাজ্যে পালাবদলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে একের পর এক পলাতক অভিযুক্তদের ভিন্‌রাজ্য থেকে গ্রেফতার করা হয়। পুলিশের ভূমিকায় খুশি তামান্নার পরিবার।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কালীগঞ্জ থানার ৫৩৪/২৫ নং মামলায় এর আগে ২৪ জন অভিযুক্তের মধ্যে ১৩ জনের বিরুদ্ধে প্রথম দফায় চার্জশিট জমা পড়ে। তাঁদের মধ্যে ১১ জন গ্রেফতার হয়েছিলেন। পরে তাঁদের মধ্য়ে একজন কলকাতা হাই কোর্ট থেকে জামিন পান। বাকি দু’জন পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। তদন্ত এগোতে থাকায় চার্জশিটে অন্তর্ভুক্ত না হওয়া বাকি ১১ জন অভিযুক্তকেও গ্রেফতার করা হয়।

পাশাপাশি, যাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল,সেই দু’জনকেও গ্রেফতার করে পুলিশ। ফলে মামলার এফআইআরে নাম থাকা ২৪ জন অভিযুক্তকেই তদন্ত চলাকালীন গ্রেফতার করা সম্ভব হয়। বর্তমানে অভিযুক্তদের মধ্যে ২৩ জন বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। একজন অভিযুক্তকে জামিন দিয়েছে কলকাতা হাই কোর্ট। 

থানা সূত্রে খবর,মামলায় বিশেষ সরকারি আইনজীবী হিসাবে নিয়োগ করা হয়েছে বিভাস চট্টোপাধ্যায়কে। পরবর্তী তদন্তের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে মঙ্গলবার কৃষ্ণনগরের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে ৪৭০/২৬ নম্বর চার্জশিট দাখিল করা হয়। মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া আদালতেই চলবে।

এই ঘটনায় কিছুটা হলেও আশ্বস্ত নিহত তামান্না খাতুনের মা সাবিনা ইয়াসমিন। সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ প্রসঙ্গে তিনি বলেন, 'এক বছর আগে যেটা করার দরকার ছিল,সেটা এক বছর পরে হল। আমাদের মামলাটি নিয়ে ঢিলেমি চলছিল। চার্জশিট পেশ হওয়ায় আমি সন্তুষ্ট।' একই সঙ্গে তামান্নার মা বলেন,'এবার অন্তত আমার মেয়ের বিচারটা হবে।'

22 Views 0 Likes 0 Comments

Related News

Maharaj Durga Puja : একদিনেই ষষ্ঠী থেকে নবমী, বিসর্জনের বিষাদ ভুলে উৎসব!
রাজ্য

Maharaj Durga Puja : একদিনেই ষষ্ঠী থেকে নবমী, বিসর্জনের বিষাদ ভুলে উৎসব!

বৃহস্পতিবার সেখানে সাড়ম্বরে পুজিতো হলেন দশভূজা। প্রচলিত নিয়ম অনুযায়ী লক্ষ্মীপুজোর প্রথম বৃহস্পতিবার এই দুর্গা পূজো হয়।

২৯ অক্টো ২০২৬, ০৯:১৯ পিএম · 2 মিনিট
Inter State Smuggling : গাড়ির ভিতরে লুকোনো পাচারের কৌশল, পুরুলিয়া পুলিশের জালে আন্তঃরাজ্য চক্র
রাজ্য

Inter State Smuggling : গাড়ির ভিতরে লুকোনো পাচারের কৌশল, পুরুলিয়া পুলিশের জালে আ...

পাচারের জন্য গাড়ি গুলিকে বিশেষ ভাবে ব্যবহার করা হয়েছিল। চালকের আসন-সহ সামনের অংশ ঠিক রেখে পিছনের বসার আসন গুলি সরিয়ে ফেলা হয়েছিল। তৈরি হওয়া ফাঁকা জায়গায় গবাদি পশু তোলা হতো বলে অভিযোগ।

২৯ অক্টো ২০২৬, ০৭:৫০ পিএম · 2 মিনিট
Howrah Municipal Election: টিকিটের আশায় বায়োডেটার পাহাড়! সময়সীমা পেরিয়েও হাওড়ায় বিজেপির দফতরে আবেদনের ঢল
রাজ্য

Howrah Municipal Election: টিকিটের আশায় বায়োডেটার পাহাড়! সময়সীমা পেরিয়েও হাওড...

হাওড়া: ভোটের টিকিট পাওয়ার দৌড়ে যেন বিরাম নেই! আবেদন জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা পেরিয়ে গিয়েছে দু’দিন আগেই। কিন্তু তাতেও থামছে না প্রার্থীপদের দাবিদারদের ভিড়। হাওড়া পুরসভার আসন্ন নির্বাচনে বিজেপির টিকিটে কাউন্সি...

২৯ অক্টো ২০২৬, ০২:০২ পিএম · 3 মিনিট
Diwali: কালীপুজো ও দীপাবলীর পূর্বে বাজি নিয়ে কড়া নির্দেশ নবান্নের
রাজ্য

Diwali: কালীপুজো ও দীপাবলীর পূর্বে বাজি নিয়ে কড়া নির্দেশ নবান্নের

বাজি ব্যবহারে নিয়ন্ত্রণ এবং শব্দদূষণ রোধে কড়া পদক্ষেপের নিচ্ছে সরকার। বৃহস্পতিবার স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ সাংবাদিক বৈঠক করে বাজি ব্যবহারের উপরে নির্দেশিকা জারি করেছেন।

২৯ অক্টো ২০২৬, ১২:১২ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.