JAZZBAAT 24 BANGLA
২২ সেপ্টে ২০২৬, ১০:০০ পিএম
Breaking
জুতো থেকে দুর্গন্ধ বেরোচ্ছে? এই ঘরোয়া টোটকা মিলবে সমাধান... চলন্ত বিমানে দাঁড়িয়ে যাত্রীদের ভিড়, ভাইরাল ভিডিও ঘিরে কাঠগড়ায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফুলিয়ায় মহিলার মৃত্যু ঘিরে জটিলতা, ঘটনাস্থলে ফরেনসিক দল নিলামে উঠতেই তুমুল দর হাঁকাহাঁকি, নিলামে এক পুলাসার দাম উঠল ২৬ হাজার টাকা অন্তিম ওভারের ওয়াইড ঘিরে তুমুল বিতর্ক ভারত-জাপান ম্যাচে, নিয়ম কী বলছে, জানুন খাবারে পোকা, জল-শৌচালয়ে সমস্যা, উত্তাল ধবধপি হাই স্কুল বয়সকে তুড়ি মেরে দক্ষতার প্রদর্শন, ভিডিও দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া ঘুমন্ত শিশুকে নিয়ে চম্পট দিতে গিয়ে বিপত্তি, গ্রেফতার মহিলা-সহ ২ জুতো থেকে দুর্গন্ধ বেরোচ্ছে? এই ঘরোয়া টোটকা মিলবে সমাধান... চলন্ত বিমানে দাঁড়িয়ে যাত্রীদের ভিড়, ভাইরাল ভিডিও ঘিরে কাঠগড়ায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফুলিয়ায় মহিলার মৃত্যু ঘিরে জটিলতা, ঘটনাস্থলে ফরেনসিক দল নিলামে উঠতেই তুমুল দর হাঁকাহাঁকি, নিলামে এক পুলাসার দাম উঠল ২৬ হাজার টাকা অন্তিম ওভারের ওয়াইড ঘিরে তুমুল বিতর্ক ভারত-জাপান ম্যাচে, নিয়ম কী বলছে, জানুন খাবারে পোকা, জল-শৌচালয়ে সমস্যা, উত্তাল ধবধপি হাই স্কুল বয়সকে তুড়ি মেরে দক্ষতার প্রদর্শন, ভিডিও দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া ঘুমন্ত শিশুকে নিয়ে চম্পট দিতে গিয়ে বিপত্তি, গ্রেফতার মহিলা-সহ ২

পাঁচটি দেশকে শাস্তি, 'চড়া শুল্কে'র বিল পাশ আমেরিকায়

পাঁচটি দেশকে শাস্তি, 'চড়া শুল্কে'র বিল পাশ আমেরিকায়

ইউক্রেন যুদ্ধে ইন্ধন জোগাচ্ছে--এই অভিযোগে রাশিয়া তথা তাদের পেট্রোলিয়াম পণ্যের প্রধান গ্রাহক হিসাবে পরিচিত দেশগুলি যেমন চিন ও ভারতকে কড়া শাস্তি দেবে এমনটাই সিদ্ধান্ত 'ট্রাম্প প্রশাসনের'। সেই লক্ষ্যেই বিল পেশ করিয়েছে তারা। বিপুল ভোটে  জয়ী সেই বিল। মার্কিন সেনেটে পাশ হয়েছে এই বিল। 'লিন্ডসে ও'গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অফ ২০২৬' নামে নতুন এই বিলটি সেনেটে ৮৬-- ১১ ভোটে পাশ হয়। এই বিলটির আওতায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এমন সব দেশের পণ্যে ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা দেওয়া হল, যারা রাশিয়ার তেল ও গ্যাসের শীর্ষ পাঁচ আমদানিকারক দেশ।

তারা কোন দেশ?  বর্তমানে চিন, ভারত, আজারবাইজান, হাঙ্গেরি ও স্লোভাকিয়া--এই পাঁচ দেশ রাশিয়া থেকে সবচেয়ে বেশি তেল ও গ্যাস আমদানি করে। রাশিয়ার উপর নিষেধাজ্ঞার পাশাপাশি, এই বিলটি ১৯৯৬ সালের 'ইরান স্যাংশনস অ্যাক্ট'-র (যা ইরানের জ্বালানি খাতে বিনিয়োগকারী কোম্পানিগুলিকে শাস্তি দেওয়ার আইন বলে পরিচিত) মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত বৃদ্ধি করেছে। 'রিপাবলিকান' ও 'ডেমোক্র্যাট' অর্থাৎ, ডানপন্থী এবং উদারপন্থী দুই দলেরই সমর্থনপ্রাপ্ত এই বিল। ট্রাম্প প্রশাসনের জানাচ্ছে, এই বিল রাশিয়ার অর্থনীতিকে একদিকে সচল রাখবে আবার অন্যদিকে প্রধান দেশগুলিকে  সহজ অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বাধ্য করবে।

এইব্যাপারে সেনেটর ব্লুমেনথাল বলেছেন, 'এই কঠোর নিষেধাজ্ঞা ও শুল্ক ব্যবস্থা তাদের সবাইকে থামিয়ে দেবে, যারা সাহসী ও স্বাধীন জনগণের বিরুদ্ধে পরিচালিত এই প্রাণঘাতী ও অপরাধমূলক আগ্রাসী যুদ্ধে সহযোগী হিসেবে জড়িত।' আবার অন্যদিকে কিছু ডেমোক্র্যাট সতর্ক করে জানিয়েছেন, 'এই বিলটি ট্রাম্পকে শুল্ক আরোপের নতুন ক্ষমতা দেবে ৷ তবে, তিনি তাঁর বাণিজ্য নীতির কেন্দ্রবিন্দুতেই এই ধরনের শুল্ককে রেখেছেন। 

31 অগস্ট ফের অধিবেশন শুরুর পর বিলটি অনুমোদনের জন্য হাউস অফ রিপ্রেজেন্টেটিভস-এ পাঠানো হবে৷' আমেরিকার সঙ্গে ব্যবসা করা অথবা রাশিয়ার সস্তা জ্বালানি কেনা--এর মধ্যে যে কোনও একটিকে বেছে নিতে হবে সেই দেশগুলিকে। এছাড়া এই বিলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, প্রভাবশালী ব্যবসায়ী অলিগার্ক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলিকে লক্ষ্য করে রুশ নেতা ও আধিকারিকদের উপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবও রাখা হয়েছে।

ভোটাভুটির পর সেনেটর ব্লুমেনথাল বলেন, "এই কঠোর নিষেধাজ্ঞা ও শুল্ক ব্যবস্থা তাদের সবাইকে থামিয়ে দেবে, যারা সাহসী ও স্বাধীন জনগণের বিরুদ্ধে পরিচালিত এই প্রাণঘাতী ও অপরাধমূলক আগ্রাসী যুদ্ধে সহযোগী হিসেবে জড়িত।" তবে কিছু ডেমোক্র্যাট সতর্ক করে জানিয়েছেন, এই বিলটি ট্রাম্পকে শুল্ক আরোপের নতুন ক্ষমতা দেবে ৷ তবে, তিনি তাঁর বাণিজ্য নীতির কেন্দ্রবিন্দুতেই এই ধরনের শুল্ককে রেখেছেন। 31 অগস্ট ফের অধিবেশন শুরুর পর বিলটি অনুমোদনের জন্য হাউস অফ রিপ্রেজেন্টেটিভস-এ পাঠানো হবে ৷

ডেমোক্র্যাট কংগ্রেসম্যান গ্রেগরি মিক্স এবং ডন বেয়ার এই আইনের তীব্র  সমালোচনা করে জানিয়েছেন 'ইউক্রেনকে সহায়তা এবং রাশিয়ার অবৈধ যুদ্ধের জন্য শাস্তি দেওয়ার লক্ষ্যে সেনেটে আমাদের সহকর্মীদের উদ্যোগকে স্বাগত জানাই ৷ তবে,এই বিলটি সেই লক্ষ্য অর্জনে সক্ষম হবে না। বরং এটি প্রেসিডেন্ট ট্রাম্পকে রাশিয়ার জবাবদিহি নিশ্চিত করার বিষয়টি এড়িয়ে যাওয়ারএবং তাঁর ধ্বংসাত্মক বাণিজ্য যুদ্ধের অংশ হিসেবে আরও বেশি শুল্ক আরোপের সুযোগ করে দেবে--যার বোঝা শেষ পর্যন্ত আমেরিকানদের বহন করতে হবে।'

91 Views 0 Likes 0 Comments

Related News

নিজের মুখ ভাড়া দেবেন? চীনে AI বিপ্লব খুলে দিচ্ছে পার্ট-টাইম আয়ের নতুন দরজা
বিদেশ

নিজের মুখ ভাড়া দেবেন? চীনে AI বিপ্লব খুলে দিচ্ছে পার্ট-টাইম আয়ের নতুন দরজা

নিউজ ডেস্ক: কেমন হবে, যদি আপনি কাজ না করেও নিজের মুখাবয়বের বিনিময়ে উপার্জন করতে পারেন? শুনতে অবাক লাগলেও চীনে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত প্রসারের ফলে এমনই এক নতুন আয়ের মডেল তৈরি হয়েছে। সাধারণ মানুষ এখন ডিজিটাল নাটক, ...

২২ সেপ্টে ২০২৬, ১১:২৪ এএম · 3 মিনিট
১১ বছর পর আমেরিকায় যাচ্ছেন শি জিনপিং, নজরে ট্রাম্পের সঙ্গে বৈঠক
বিদেশ

১১ বছর পর আমেরিকায় যাচ্ছেন শি জিনপিং, নজরে ট্রাম্পের সঙ্গে বৈঠক

নিউজ ডেস্ক: দীর্ঘ ১১ বছর পর ফের মার্কিন যুক্তরাষ্ট্রে পা রাখতে চলেছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী ২৩ সেপ্টেম্বর, বুধবার আমেরিকায় পৌঁছবেন তিনি। ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে তাঁর এই তিন দিনের রাষ্ট্রীয় সফর। মার্কিন প্...

২১ সেপ্টে ২০২৬, ০৯:৫৯ পিএম · 2 মিনিট
সান ফ্রান্সিসকোয় ‘টার্মিনেটর’ লড়াই ঘিরে তোলপাড়
বিদেশ

সান ফ্রান্সিসকোয় ‘টার্মিনেটর’ লড়াই ঘিরে তোলপাড়

সান ফ্রান্সিসকো: সিনেমার পর্দায় এত দিন দেখা গিয়েছে মানুষ বনাম রোবটের যুদ্ধ। এ বার সেই দৃশ্যই যেন নেমে এল বাস্তবের রিংয়ে। আমেরিকার সান ফ্রান্সিসকোয় একটি লড়াইয়ের খাঁচায় মুখোমুখি এক মানুষ এবং প্রায় 6 ফুট লম্বা হিউম্যানয়েড ...

২১ সেপ্টে ২০২৬, ০৭:৫৭ পিএম · 3 মিনিট
মোনা লিসার পাশে সেলোটেপ দিয়ে ছবি টাঙানোর অপরাধে পর্যটক গ্রেফতার
বিদেশ

মোনা লিসার পাশে সেলোটেপ দিয়ে ছবি টাঙানোর অপরাধে পর্যটক গ্রেফতার

নিউজ ডেস্ক: প্যারিসের লুভ্রে মিউজিয়ামে গত সপ্তাহান্তে বিশ্বখ্যাত মোনা লিসা চিত্রকর্মটির পাশে সেলোটেপ দিয়ে দুটি ছবি টাঙানোর অভিযোগে দুই পর্যটককে গ্রেফতার করা হয়েছে। লিওনার্দো দা ভিঞ্চির এই বিশ্ববিখ্যাত চিত্রকর্মটি স্বা...

২১ সেপ্টে ২০২৬, ০৫:৪২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.