JAZZBAAT 24 BANGLA
২৬ নভে ২০২৬, ১২:৪৭ পিএম
Breaking
Vaibhav Sooryavanshi: বৈভবকে নিয়ে গম্ভীরকে কড়া বার্তা শ্রীকান্তের Tulu Mondal: টুলু মণ্ডলের রক্ষাকবচ মামলায় রাজ্যকে কড়া নির্দেশ হাই কোর্টের বাংলাদেশের সুন্দরবনে “এশিয়ায় শকুনের বিলুপ্তি প্রতিরোধ জোট-সেভ”এর বার্ষিক সভায় ১০ দেশের ৪৫... India vs New Zealand: দ্বিতীয় টেস্টে বড় চমক দিতে পারে ভারত! Vaibhav Sooryavanshi: বৈভবকে নিয়ে মজার পোস্ট আইসল্যান্ড ক্রিকেটের, প্রশংসায় মাতলেন মহারাজও ছাত্রীকে অনুসরণ করে ভিডিও করার অভিযোগ! ফের উত্তপ্ত SRFTI Donald Trump: ইরান যুদ্ধ বন্ধের দাবিতে ট্রাম্পের উপর চাপ বাড়ালেন ডেমোক্র্যাট সেনেটররা Constitution Day: আজ সংবিধান দিবস, কেন ২৬ নভেম্বর ভারতের ইতিহাসে এত গুরুত্বপূর্ণ? Vaibhav Sooryavanshi: বৈভবকে নিয়ে গম্ভীরকে কড়া বার্তা শ্রীকান্তের Tulu Mondal: টুলু মণ্ডলের রক্ষাকবচ মামলায় রাজ্যকে কড়া নির্দেশ হাই কোর্টের বাংলাদেশের সুন্দরবনে “এশিয়ায় শকুনের বিলুপ্তি প্রতিরোধ জোট-সেভ”এর বার্ষিক সভায় ১০ দেশের ৪৫... India vs New Zealand: দ্বিতীয় টেস্টে বড় চমক দিতে পারে ভারত! Vaibhav Sooryavanshi: বৈভবকে নিয়ে মজার পোস্ট আইসল্যান্ড ক্রিকেটের, প্রশংসায় মাতলেন মহারাজও ছাত্রীকে অনুসরণ করে ভিডিও করার অভিযোগ! ফের উত্তপ্ত SRFTI Donald Trump: ইরান যুদ্ধ বন্ধের দাবিতে ট্রাম্পের উপর চাপ বাড়ালেন ডেমোক্র্যাট সেনেটররা Constitution Day: আজ সংবিধান দিবস, কেন ২৬ নভেম্বর ভারতের ইতিহাসে এত গুরুত্বপূর্ণ?

Vaibhav Sooryavanshi: বৈভবকে নিয়ে গম্ভীরকে কড়া বার্তা শ্রীকান্তের

Vaibhav Sooryavanshi: বৈভবকে নিয়ে গম্ভীরকে কড়া বার্তা শ্রীকান্তের
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: মাত্র ৫৩ বলে ২০৪ রান! বৈভব সূর্যবংশীর এমন বিধ্বংসী ইনিংস দেখে রীতিমতো বিস্মিত ক্রিকেটবিশ্ব। এশিয়া কাপ রাইজিং স্টার্স প্রতিযোগিতায় ভারতীয় এ দলের হয়ে ব্যাট হাতে যে তাণ্ডব চালিয়েছে ১৫ বছরের এই কিশোর, তাতে নতুন করে শুরু হয়েছে জাতীয় দলে তাঁর সুযোগ পাওয়া নিয়ে আলোচনা। অনেকেই চাইছেন, আর অপেক্ষা না করিয়ে বৈভবকে ভারতীয় সিনিয়র দলে নিয়মিত সুযোগ দেওয়া হোক। 

এবার সেই দাবিতেই সরব হলেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রধান নির্বাচক কৃষ্ণমাচারী শ্রীকান্ত। শুধু তাই নয়, বৈভবকে নিয়ে ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

নিজের ইউটিউব চ্যানেলে শ্রীকান্তের দাবি, বৈভবকে জাতীয় দলে আরও বেশি সুযোগ দেওয়ার জন্য এবার কঠিন সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। তাঁর মতে, বৈভবের প্রতিভা নিয়ে নতুন করে কোনও সংশয়ের জায়গা নেই। ইতিমধ্যেই বিহার দলের অধিনায়কত্ব পেয়েছে সে। 

দলীপ ট্রফিতেও সহ-অধিনায়কের দায়িত্ব সামলেছেন। ঈশান কিষাণের সঙ্গে জুটি বেঁধে দলকে চ্যাম্পিয়ন করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এত কিছুর পরেও ভারতীয় দলের পরিকল্পনায় কেন তাঁকে নিয়মিত জায়গা দেওয়া হচ্ছে না, সেই প্রশ্ন তুলেছেন প্রাক্তন নির্বাচক।

গম্ভীরকে সরাসরি বার্তা দিয়ে শ্রীকান্ত বলেন, বৈভবকে নিয়ে যেন বধিরের মতো কান বন্ধ করে বসে না থাকেন ভারতীয় দলের প্রধান কোচ। তাঁর অভিযোগ, দল পরিচালন সমিতি একদিকে বলছে বৈভবকে ধীরে ধীরে তৈরি করতে হবে, অন্যদিকে তাঁকে প্রয়োজনীয় সুযোগ দেওয়া হচ্ছে না। অথচ কিশোর নিজের ব্যাটিং দিয়েই বারবার প্রমাণ করছে, সে কতটা তৈরি।

বৈভবের ব্যাটিংয়ের প্রশংসা করতে গিয়ে কার্যত আবেগে ভেসেছেন শ্রীকান্ত। তাঁর কথায়, এই ধরনের শট তিনি আগে কখনও দেখেননি। মাঠের চারদিকে যেভাবে বল পাঠাচ্ছে বৈভব, তা অবিশ্বাস্য। তার ব্যাটে রয়েছে অসাধারণ শক্তি, নিখুঁত সময়জ্ঞান এবং সব ধরনের শট খেলার দক্ষতা। এমনকী এবি ডিভিলিয়ার্স কিংবা ক্রিস গেইলের মতো তারকা ক্রিকেটারদের ব্যাটিংয়ের সঙ্গেও বৈভবের এই ইনিংসের তুলনা টানতে নারাজ তিনি।

1 Views 0 Likes 0 Comments

Related News

India vs New Zealand: দ্বিতীয় টেস্টে বড় চমক দিতে পারে ভারত!
ময়দান

India vs New Zealand: দ্বিতীয় টেস্টে বড় চমক দিতে পারে ভারত!

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে ভারতীয় শিবিরে বড়সড় পরিবর্তনের জল্পনা। প্রথম টেস্টে প্রত্যাশা অনুযায়ী ফল না মেলায় দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামতে চলেছে টিম ইন্ডিয়া। আর সে...

২৬ নভে ২০২৬, ১২:৩০ পিএম · 2 মিনিট
Vaibhav Sooryavanshi: বৈভবকে নিয়ে মজার পোস্ট আইসল্যান্ড ক্রিকেটের, প্রশংসায় মাতলেন মহারাজও
ময়দান

Vaibhav Sooryavanshi: বৈভবকে নিয়ে মজার পোস্ট আইসল্যান্ড ক্রিকেটের, প্রশংসায় মাতলেন...

স্পোর্টস ডেস্ক: বয়স মাত্র ১৫। অথচ ব্যাট হাতে মাঠে নামলেই যেন ঝড় ওঠে! প্রতিপক্ষের বোলারদের কার্যত দিশেহারা করে একের পর এক বল সীমানার বাইরে পাঠাচ্ছে সে। তার ব্যাটিংয়ের দাপটে ভাঙছে একের পর এক রেকর্ড। আর এবার সেই বিস্ময়কর ই...

২৬ নভে ২০২৬, ১২:২৮ পিএম · 2 মিনিট
রেসিং ট্র্যাকেও সৌরভের ‘দাদাগিরি’! ইতিহাস  গড়ার লক্ষ্যে কলকাতা রয়্যাল টাইগার্সের তরুণ
ময়দান

রেসিং ট্র্যাকেও সৌরভের ‘দাদাগিরি’! ইতিহাস গড়ার লক্ষ্যে কলকাতা রয়্যাল টাইগার্সের ত...

ইন্ডিয়ান রেসিং লিগের দ্বিতীয় পর্বের প্রথম রেসে দ্বিতীয় স্থান অর্জন করেন কলকাতা রয়্যাল টাইগার্সের সাইশিবা শঙ্করণ। ২৭ মিনিট ৫৫.৮০৬ সেকেন্ডে রেস শেষ করে তিনি পিছনে ফেলেন একাধিক প্রতিদ্বন্দ্বীকে। তাঁর আগে রেস শেষ করেন গোয়া এসেস জেএ রেসিংয়ের রাউল হাইম্যান। কলকাতার দলের অন্য চালকদের মধ্যে রয়েছেন কিয়ান ট্যান্ডন, জেম হেপওয়ার্থ এবং আদিত্য পাটনায়েক।

২৫ নভে ২০২৬, ০৯:৩২ পিএম · 2 মিনিট
শেষ মুহূর্তে ‘মাঠে’ নামলেন কল্যাণ! এআইএফএফ নির্বাচনে ভোটাধিকার পেলেন সভাপতি, বাংলার প্রতিনিধি কারা?
ময়দান

শেষ মুহূর্তে ‘মাঠে’ নামলেন কল্যাণ! এআইএফএফ নির্বাচনে ভোটাধিকার পেলেন সভাপতি, বাংলা...

এর পর কর্নাটক ফুটবল সংস্থা কল্যাণকে প্রতিনিধি করার উদ্যোগ নেয়। সংস্থার আগের মনোনীত প্রতিনিধি হানিফ মহম্মদের পরিবর্তে তাঁর নাম প্রস্তাব করেন সভাপতি এন এ হ্যারিস। নির্ধারিত সময়সীমার পরে এই মনোনয়ন জমা পড়ায় নির্বাচনী আধিকারিকের অনুমোদন প্রয়োজন হয়েছিল। শেষ পর্যন্ত সেই অনুমতি মেলায় চূড়ান্ত ভোটার তালিকায় জায়গা পান কল্যাণ।

২৫ নভে ২০২৬, ০৯:০৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.