JAZZBAAT 24 BANGLA
১৬ নভে ২০২৬, ০১:৩৪ এএম
Breaking
বিগ বসের ঘর থেকে সোনামণি সাহার বিদায়! তনুশ্রীর কাছে ভোটের লড়াইয়ে হার, বদলে গেল ঘরের সমীকর... DJ Sound: ডিজের বিকট শব্দে থামল ২০ দিনের শিশুর হৃদ্‌স্পন্দন! উৎসবের উল্লাসেই কি ঝরে গেল এক... Shamik Bhattacharya: স্কুলে পাকিস্তানের পতাকা ও শিক্ষিকার অধিকার হরণের অভিযোগ, কলকাতার সভা... হাইওয়ের ধারে মৃত কুকুরের নাড়িভুঁড়ি ও মাংস খেতে দেখা গেল যুবককে, সাহায্যের আর্জি স্থানীয়দ... Politics: মন্ত্রিত্ব মানেই সব কথা বলার অধিকার নয়! শঙ্কর ঘোষের ইঙ্গিতপূর্ণ পোস্টে বিতর্ক, প... হিরোইজমের জন্য দুর্বলতা দেখাচ্ছে পুলিশ? এনকাউন্টার নিয়ে প্রশ্ন কুণালের Chhath Ghat Accident: ছটের অর্ঘ্যের মাঝেই মৃত্যুফাঁদ পুনপুন নদীতে! তলিয়ে গেল ৪ কিশোর, উদ্ধ... প্রথম বিয়ে ভেঙেছিল রশ্মি দেশাইয়ের সঙ্গে, এবার বাঙালি কনের সঙ্গে সাতপাকে নন্দীশ! বিগ বসের ঘর থেকে সোনামণি সাহার বিদায়! তনুশ্রীর কাছে ভোটের লড়াইয়ে হার, বদলে গেল ঘরের সমীকর... DJ Sound: ডিজের বিকট শব্দে থামল ২০ দিনের শিশুর হৃদ্‌স্পন্দন! উৎসবের উল্লাসেই কি ঝরে গেল এক... Shamik Bhattacharya: স্কুলে পাকিস্তানের পতাকা ও শিক্ষিকার অধিকার হরণের অভিযোগ, কলকাতার সভা... হাইওয়ের ধারে মৃত কুকুরের নাড়িভুঁড়ি ও মাংস খেতে দেখা গেল যুবককে, সাহায্যের আর্জি স্থানীয়দ... Politics: মন্ত্রিত্ব মানেই সব কথা বলার অধিকার নয়! শঙ্কর ঘোষের ইঙ্গিতপূর্ণ পোস্টে বিতর্ক, প... হিরোইজমের জন্য দুর্বলতা দেখাচ্ছে পুলিশ? এনকাউন্টার নিয়ে প্রশ্ন কুণালের Chhath Ghat Accident: ছটের অর্ঘ্যের মাঝেই মৃত্যুফাঁদ পুনপুন নদীতে! তলিয়ে গেল ৪ কিশোর, উদ্ধ... প্রথম বিয়ে ভেঙেছিল রশ্মি দেশাইয়ের সঙ্গে, এবার বাঙালি কনের সঙ্গে সাতপাকে নন্দীশ!

স্কুল সার্ভিস কমিশনে ৪ নতুন সদস্য, ঘোষণা রাজ্য সরকারের

স্কুল সার্ভিস কমিশনে ৪ নতুন সদস্য, ঘোষণা রাজ্য সরকারের

পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনে (WBCSSC) চারজন নতুন সদস্য নিয়োগ করল রাজ্য সরকার। স্কুল শিক্ষা দফতরের সেকেন্ডারি ব্রাঞ্চ থেকে ১১ অগস্ট ২০২৬ তারিখে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন আইন, ১৯৯৭-এর ৩(৪) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে রাজ্যপালের অনুমোদনক্রমে এই নিয়োগ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নতুন সদস্যদের মধ্যে রয়েছেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের (RKMVERI) প্রো-চ্যান্সেলর ও সচিব স্বামী আত্মপ্রিয়ানন্দ। দ্বিতীয় সদস্য হিসেবে রয়েছেন রামকৃষ্ণ মিশন আশ্রম, নরেন্দ্রপুরের সচিব স্বামী শাস্ত্রজ্ঞানন্দ।

তৃতীয় সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন রামকৃষ্ণ মঠের (বেলুড় মঠ) ট্রাস্টি এবং রামকৃষ্ণ মিশনের গভর্নিং বডির সদস্য স্বামী তত্ত্বসারানন্দ। তিনি কলকাতার গোলপার্কে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।

চতুর্থ সদস্য হিসেবে কমিশনে যোগ দিচ্ছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতার (IIM Calcutta) স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট গ্রুপের অধ্যাপক রম্য তারাকাদ ভেঙ্কটেশ্বরন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, চার সদস্যের নিয়োগ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁরা দায়িত্বে থাকবেন। তাঁদের পরিষেবার শর্ত ও অন্যান্য বিষয় পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন আইন, ১৯৯৭ এবং সেই আইনের অধীনে প্রণীত নিয়ম অনুযায়ী পরিচালিত হবে।

স্কুল শিক্ষা দফতরের তরফে সংশ্লিষ্ট সমস্ত কর্তৃপক্ষকে এই নিয়োগের বিষয়ে অবহিত করা হয়েছে। কমিশনের চেয়ারম্যান, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এবং স্কুল সার্ভিস কমিশনের সচিব-সহ সংশ্লিষ্ট আধিকারিকদের কাছেও বিজ্ঞপ্তির প্রতিলিপি পাঠানো হয়েছে।

দীর্ঘদিন ধরেই স্কুল সার্ভিস কমিশনকে ঘিরে নিয়োগ-প্রক্রিয়া নিয়ে নানা জটিলতা ও বিতর্ক রয়েছে। সেই আবহে কমিশনে চারজন নতুন সদস্যের নিয়োগকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষত শিক্ষা ও প্রশাসনিক ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তিদের কমিশনের সঙ্গে যুক্ত করার ফলে কমিশনের কাজকর্মে নতুন গতি আসতে পারে বলেই মনে করা হচ্ছে।

51 Views 0 Likes 0 Comments

Related News

Shamik Bhattacharya: স্কুলে পাকিস্তানের পতাকা ও শিক্ষিকার অধিকার হরণের অভিযোগ, কলকাতার সভা থেকে কড়া হুঁশিয়ারি
মহানগর

Shamik Bhattacharya: স্কুলে পাকিস্তানের পতাকা ও শিক্ষিকার অধিকার হরণের অভিযোগ, কলক...

ঘটনার সূত্রপাত কলকাতার একটি স্কুলকে কেন্দ্র করে। সভামঞ্চ থেকে শমীক ভট্টাচার্য অভিযোগ তোলেন, শহরের ওই স্কুলের একজন আধিকারিক নিজের চেম্বারের টেবিলে পাকিস্তানের পতাকা রেখে দিয়েছেন। বিষয়টি সামনে আসতেই তিনি ক্ষোভ উগরে দেন এবং ওই আধিকারিককে অবিলম্বে নিজের ভুল শুধরে নেওয়ার পরামর্শ দেন।

১৫ নভে ২০২৬, ১০:২৬ পিএম · 1 মিনিট
হিরোইজমের জন্য দুর্বলতা দেখাচ্ছে পুলিশ? এনকাউন্টার নিয়ে প্রশ্ন কুণালের
মহানগর

হিরোইজমের জন্য দুর্বলতা দেখাচ্ছে পুলিশ? এনকাউন্টার নিয়ে প্রশ্ন কুণালের

নিউজ ডেস্ক: পালাবদলের পর বাংলায় পঞ্চম এনকাউন্টার। বারুইপুর থেকে শুরু করে বীরভূম, রাজ্যে একের পর এক এনকাউন্টারের ঘটনা সামনে এসেছে। এবার এই ঘটনায় মুখ খুললেন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ।কুণাল ঘোষ বলেন, ‘নিশ্চিতভাবে অপরাধীদের কঠ...

১৫ নভে ২০২৬, ০৯:২৬ পিএম · 1 মিনিট
Weather: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কবে-কোথায় হবে ল্যান্ডফল?
মহানগর

Weather: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কবে-কোথায় হবে ল্যান্ডফল?

কলকাতা, নিউজ ডেস্ক: বাংলাজুড়ে এখন হালকা শীতের আমেজ! ভোরে ও রাতে হলেই শীতের আমেজ অনুভব করতে শুরু করেছেন রাজ্যবাসী। তবে বঙ্গে শীত প্রবেশে কার্যত বাধা হয়ে দাঁড়িয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন নিম্নচাপ। ক্রমশ শক্তি বাড়াচ্...

১৫ নভে ২০২৬, ১১:০৬ এএম · 2 মিনিট
Abhishek Banerjee: 'মিথ্যে মামলায় ডাকা হচ্ছে', ভবানীপুর থানায় থেকে বেরিয়ে বললেন অভিষেক
মহানগর

Abhishek Banerjee: 'মিথ্যে মামলায় ডাকা হচ্ছে', ভবানীপুর থানায় থেকে বেরিয়ে বললেন অভ...

কলকাতা, নিউজ ডেস্ক: সাড়ে তিন ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কখনও জিজ্ঞাসাবাদ এড়িয়ে যাইনি। তদন্তের স্বার্থে সব সময় জিজ্ঞাসাবাদের জন্য হাজির হয়েছি। মিথ্যে মামলায় ডাকা হচ্ছে। বিজেপিকে বাংলা বিরোধী ব...

১৪ নভে ২০২৬, ০৪:৫৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.