JAZZBAAT 24 BANGLA
১২ অক্টো ২০২৬, ০৮:৩৬ এএম
Breaking
Daily Horoscope : অর্থ, প্রেম ও কর্মক্ষেত্রে কেমন কাটবে আজকের দিন DHR Joy Ride : টয় ট্রেনে পাহাড় ভ্রমণ, কার্শিয়াং-এ নতুন আকর্ষণ CoochBihar : সাধুর ছদ্মবেশে বাংলাদেশি নাগরিক, চাঞ্চল্য তুফানগঞ্জে Narendra Modi: এশিয়ান গেমসে ৮৫ পদক, সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী ভ্রমণের আগে ক্যাবিন ব্যাগ গোছাচ্ছেন? এই ৩ গ্যাজেট রাখতে একদম ভুলবেন না Red Sea Boat Capsize: লোহিত সাগরে ভয়াবহ নৌকাডুবি! ১০৯ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ ১১৬ KMC News: পুরনিগমের পোস্টারে বাংলা-হিন্দির মিশেল,সরানো হল পোস্টার বৈষ্ণব মতে দুর্গাপুজো অথচ দশমীর রাতে মেটে চচ্চড়ি! ভবানীপুরের বিখ্যাত মল্লিক বাড়ির দুর্গা... Daily Horoscope : অর্থ, প্রেম ও কর্মক্ষেত্রে কেমন কাটবে আজকের দিন DHR Joy Ride : টয় ট্রেনে পাহাড় ভ্রমণ, কার্শিয়াং-এ নতুন আকর্ষণ CoochBihar : সাধুর ছদ্মবেশে বাংলাদেশি নাগরিক, চাঞ্চল্য তুফানগঞ্জে Narendra Modi: এশিয়ান গেমসে ৮৫ পদক, সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী ভ্রমণের আগে ক্যাবিন ব্যাগ গোছাচ্ছেন? এই ৩ গ্যাজেট রাখতে একদম ভুলবেন না Red Sea Boat Capsize: লোহিত সাগরে ভয়াবহ নৌকাডুবি! ১০৯ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ ১১৬ KMC News: পুরনিগমের পোস্টারে বাংলা-হিন্দির মিশেল,সরানো হল পোস্টার বৈষ্ণব মতে দুর্গাপুজো অথচ দশমীর রাতে মেটে চচ্চড়ি! ভবানীপুরের বিখ্যাত মল্লিক বাড়ির দুর্গা...

পুলিশের অবস্থা ‘ভয়াবহ’, বহু পদ ফাঁকা! পুজোর আগেই নিয়োগের ঘোষণা শুভেন্দুর

পুলিশের অবস্থা ‘ভয়াবহ’, বহু পদ ফাঁকা! পুজোর আগেই নিয়োগের ঘোষণা শুভেন্দুর

কলকাতা, নিউজ ডেস্ক: রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থাকে ঢেলে সাজানোর বার্তা দিয়ে পুলিশে বিপুল নিয়োগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় স্বরাষ্ট্র দফতরের বাজেট নিয়ে আলোচনায় তিনি জানান, রাজ্য পুলিশে অনুমোদিত ১ লক্ষ ২১ হাজার ৩৪৪টি পদের মধ্যে ৪৩ হাজার ৭৩টি পদই বর্তমানে শূন্য। এই শূন্যপদ পূরণে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। পুজোর আগেই ১৬ হাজার নতুন কনস্টেবলকে মাঠে নামানোর পাশাপাশি সব মিলিয়ে প্রায় ২০ হাজার পুলিশকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

পুলিশের পরিকাঠামো এবং কর্মীসংখ্যা নিয়ে সরব হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘মডার্ন পুলিশ সিস্টেম কলকাতা পুলিশের কিছুটা আছে, বাকি রাজ্যের ভয়াবহ চিত্র।’’ তাঁর দাবি, দীর্ঘদিন ধরে নিয়োগ না হওয়ায় থানাগুলিতে প্রয়োজনের তুলনায় পুলিশকর্মীর সংখ্যা কমেছে। শুধু নিয়োগ নয়, প্রশিক্ষণ এবং পুলিশকর্মীদের কাজের পরিকাঠামোও উন্নত করা হবে বলে জানান তিনি।

পরিসংখ্যান তুলে ধরে মুখ্যমন্ত্রীর বক্তব্য, গোটা দেশে জনসংখ্যার নিরিখে পুলিশের গড় হার যেখানে ১৫৫, সেখানে পশ্চিমবঙ্গে সেই হার মাত্র ১০৬। ফলে জনসংখ্যার চাপের সঙ্গে তাল মিলিয়ে পুলিশের সংখ্যা বাড়ানো জরুরি। তাঁর অভিযোগ, স্থায়ী নিয়োগের পরিবর্তে আগের সরকার প্রশিক্ষণহীন সিভিক ভলান্টিয়ারদের উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েছিল।

নিয়োগের ক্ষেত্রে অবশ্য শুধু কনস্টেবল পদেই নজর নয়। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, পুজোর আগেই ১৬ হাজার কনস্টেবল নিয়োগের পাশাপাশি আরও প্রায় ২০ হাজার নিয়োগের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে। অর্থাৎ দীর্ঘদিন ধরে জমে থাকা শূন্যপদ পূরণের মাধ্যমে পুলিশবাহিনীকে বড় আকারে শক্তিশালী করার পরিকল্পনা নিয়েছে সরকার।

পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ নিয়েও কঠোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাস্তায় কোনও পুলিশ বা সরকারি আধিকারিক সাধারণ মানুষের কাছ থেকে টাকা চাইলে তাঁর বিরুদ্ধে অভিযোগ জানানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তিনি। এমনকি অভিযোগের ক্ষেত্রে ছবি বা প্রমাণ পাঠানোর ব্যবস্থার কথাও বলা হয়েছে। দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে আলাদা কন্ট্রোলরুম ও হেল্পলাইন চালুর পরিকল্পনাও রয়েছে।

নারী নিরাপত্তার ক্ষেত্রেও পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বার্তা, কোনও মহিলা বা কন্যার উপর অপরাধ হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশের অপেক্ষায় বসে থাকা চলবে না; আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নিতে হবে। পুলিশের পাশে সরকার থাকবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন।

শুধু কর্মীসংখ্যা নয়, থানার পরিকাঠামো নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। পুলিশ ব্যারাক, রান্নাঘর, যানবাহন থেকে শুরু করে প্রশিক্ষণ—একাধিক ক্ষেত্রে ঘাটতি রয়েছে বলে তাঁর দাবি। রাজ্যের বহু পুলিশ গাড়ি ১৫ বছরের পুরনো বলেও বিধানসভায় উল্লেখ করেছেন তিনি। ফলে নতুন নিয়োগের পাশাপাশি পুলিশ ব্যবস্থার আধুনিকীকরণেও জোর দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

সব মিলিয়ে, ৪৩ হাজারেরও বেশি শূন্যপদ সামনে রেখে পুলিশের নিয়োগ ও পরিকাঠামো সংস্কারকে বড় প্রশাসনিক কর্মসূচি হিসেবে তুলে ধরেছে সরকার। পুজোর আগে ১৬ হাজার কনস্টেবলকে কাজে নামানোর লক্ষ্য সফল হলে রাজ্যের থানাগুলিতে কর্মীঘাটতি কতটা কমে, এখন সেদিকেই নজর।

36 Views 0 Likes 0 Comments

Related News

KMC News: পুরনিগমের পোস্টারে বাংলা-হিন্দির মিশেল,সরানো হল পোস্টার
মহানগর

KMC News: পুরনিগমের পোস্টারে বাংলা-হিন্দির মিশেল,সরানো হল পোস্টার

সামাজিক মাধ্যমে পোস্টারটির ছবি তুলে ধরে ঝাঁঝালো প্রতিক্রিয়া জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিছুটা শ্লেষের সুরেই তিনি প্রশ্ন তোলেন, ছোটবেলায় তিনি কি ভুল বাংলা শিখেছিলেন, নাকি কাউকে কিছু না জানিয়ে রাতারাতি ভাষার ব্যাকরণ বদলে দেওয়া হয়েছে? দুর্গাপূজার মতো বাঙালির আত্মপরিচয়ের সঙ্গে যুক্ত এক উৎসবে ভাষার এই রূপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি।

১১ অক্টো ২০২৬, ০৯:১৩ পিএম · 2 মিনিট
GariahatBridge: মহালয়ায় লাল-হলুদে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ, রাজপথে আলপনা এঁকে উৎসবের বার্তা পুরমন্ত্রীর
মহানগর

GariahatBridge: মহালয়ায় লাল-হলুদে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ, রাজপথে আলপনা এঁকে উ...

রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর প্রশাসনিক স্তরে রঙের বদলও চোখে পড়ছে স্পষ্ট। বিগত তৃণমূল জমানার চেনা নীল-সাদা আবহ সরিয়ে এখন শহরের রেলিং, ডিভাইডার ও রাস্তায় প্রাধান্য পাচ্ছে হলুদ ও সাদার যুগলবন্দি। তবে গড়িয়াহাট ব্রিজে লাল-হলুদের বিন্যাস সাধারণ পথচারীদের দৃষ্টি আকর্ষণ করেছে বিশেষভাবে।

১১ অক্টো ২০২৬, ০৫:১৪ পিএম · 2 মিনিট
রাজ্যে ১২,৪০০টি নতুন দুর্গাপুজোর অনুমোদন, ইডেনের অনুষ্ঠান থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মহানগর

রাজ্যে ১২,৪০০টি নতুন দুর্গাপুজোর অনুমোদন, ইডেনের অনুষ্ঠান থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত...

কলকাতা, নিউজ ডেস্ক: আজ মহালয়া। দেবীপক্ষের সূচনায় উৎসবের মেজাজ বাংলাজুড়ে। সেই উপলক্ষে জমজমাট আয়োজন ইডেন গার্ডেন্স। শনিবার বিকেল ৫ টায় শুরু হয় মহালয়ার মেগা ইভেন্ট। ধুতি-পাঞ্জাবি পরে পায়ে হেঁটে অনুষ্ঠানে যোগ দিতে আসেন র...

১০ অক্টো ২০২৬, ০৮:৫১ পিএম · 2 মিনিট
New Police Bikes : নিরাপত্তা থেকে থানা আধুনিকীকরণ, মহালয়ায়  মাস্টার স্ট্রোক শুভেন্দুর
মহানগর

New Police Bikes : নিরাপত্তা থেকে থানা আধুনিকীকরণ, মহালয়ায় মাস্টার স্ট্রোক শুভেন...

পশ্চিমবঙ্গ পুলিশের জন্য ৪৫০ টি গাড়ি ও ৪৫০ টি মোটর বাইকের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই উদ্বোধনের রাজ্যের ৪৫০ টি থানায় একটি করে গাড়ি ও একটি করে মোটরবাইক দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

১০ অক্টো ২০২৬, ০১:১৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.