JAZZBAAT 24 BANGLA
১৭ অক্টো ২০২৬, ১২:৪৫ এএম
Breaking
মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা

Yuvraj Singh: দিল্লি ক্যাপিটলসে সৌরভের সহকারী হলেন যুবরাজ

Yuvraj Singh: দিল্লি ক্যাপিটলসে সৌরভের সহকারী হলেন যুবরাজ
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং আইপিএল ২০২৭-এর আগে দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ ও ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন। দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। নতুন ভূমিকায় যোগ দেওয়ার আগে সৌরভের সঙ্গে তাঁর কী কথা হয়েছিল, তা সম্প্রতি প্রকাশ্যে এনেছেন যুবরাজ।

দিল্লি ক্যাপিটালসের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে যুবরাজ জানিয়েছেন, সহকারী কোচ হওয়ার প্রস্তাবটি তাঁকে দিয়েছিলেন সৌরভই। তাঁদের সম্পর্ক দীর্ঘদিনের। ২০০০ সালে বাংলার মহারাজের অধিনায়কত্বে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল যুবরাজের। পরবর্তী সময়ে ভারতীয় দলের একাধিক স্মরণীয় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দুজনেই।

সৌরভের প্রস্তাবের কথা বলতে গিয়ে যুবরাজ মজার ছলে বলেন, ‘উনি বললেন, ‘তুমি কি আমার সহকারী হবে? আমি বললাম, গত ২৫ বছর ধরেই তো আমি তোমার সহকারী। তাই সম্ভবত একই কাজ করব!’
যুবরাজের এই মন্তব্যে তাঁদের দীর্ঘদিনের সম্পর্কের পাশাপাশি প্রাক্তন অধিনায়কের প্রতি তাঁর শ্রদ্ধা ও ঘনিষ্ঠতার বিষয়টিও উঠে এসেছে।

নতুন দায়িত্ব নিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত যুবরাজ। গত তিন থেকে চার বছর ধরে নিজেকে এই ধরনের ভূমিকার জন্য প্রস্তুত করেছেন বলেও জানিয়েছেন তিনি। শুভমান গিল এবং অভিষেক শর্মার মতো তরুণ ক্রিকেটারদের ব্যক্তিগতভাবে পরামর্শ দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর। তবে গোটা দলের সঙ্গে কোচিং স্টাফের সদস্য হিসেবে কাজ করা সম্পূর্ণ আলাদা অভিজ্ঞতা হবে বলে মনে করছেন প্রাক্তন বিশ্বকাপজয়ী তারকা।

যুবরাজ বলেন, ব্যক্তিগতভাবে ক্রিকেটারদের সঙ্গে কাজ করলেও এবার দলের সামগ্রিক পরিবেশের মধ্যে থেকে কাজ করার সুযোগ পাবেন তিনি। এই নতুন চ্যালেঞ্জ নিয়ে তিনি আশাবাদী। সৌরভের নেতৃত্বের প্রশংসা করতেও ভোলেননি যুবরাজ। তাঁর মতে, দলের মধ্যে ইতিবাচক পরিবেশ তৈরি করা এবং ক্রিকেটারদের নিজেদের সামর্থ্যের উপর বিশ্বাস রাখতে শেখানো ছিল দাদার অন্যতম গুরুত্বপূর্ণ গুণ।

যুবরাজের কথায়, আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের সময় সৌরভ তরুণ খেলোয়াড়দের একসঙ্গে রেখেছিলেন এবং বিদেশের মাটিতেও বড় টুর্নামেন্ট জেতার আত্মবিশ্বাস জুগিয়েছিলেন। তিনি আরও জানান, নির্বাচন থেকে শুরু করে আন্তর্জাতিক ক্রিকেটার হয়ে ওঠার পথ— বিভিন্ন ক্ষেত্রে সৌরভ তাঁকে পরামর্শ দিয়েছেন। তাঁর কাছে সৌরভ শুধু অধিনায়ক নন, বড় ভাইয়ের মতোও।

দিল্লি ক্যাপিটালস এখনও আইপিএলের শিরোপা জিততে পারেনি। নতুন মরশুমে সৌরভ ও যুবরাজের অভিজ্ঞতা দলকে কতটা সাহায্য করে, এখন সেটাই দেখার।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
7 Views 0 Likes 0 Comments

Related News

মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান
ময়দান

মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান

প্রথম ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে আইএসএলে মরশুমের প্রথম জয় তুলে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। মহাষষ্ঠীর সন্ধ্যায় স্পোর্টিং ক্লাব দিল্লিকে ২-১ গোলে হারিয়ে সমর্থকদের উৎসবের আনন্দ বাড়িয়ে দিল সবুজ-মেরুন।

১৬ অক্টো ২০২৬, ০৯:৫৭ পিএম · 2 মিনিট
কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের  বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর
ময়দান

কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচের আগে ভারতীয় দলে বড় পরিবর্তন। চতুর্থ টি-টোয়েন্টিতে কাঁধে চোট পেয়েছেন বাঁহাতি পেসার অর্শদীপ সিং। তাঁর চোটের পরিস্থিতি বিবেচনা করে বেঙ্গালুরুতে শনিবারের ম্যাচের জন্য ...

১৬ অক্টো ২০২৬, ০৭:০৪ পিএম · 2 মিনিট
সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান
ময়দান

সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান

ইউরোপীয় ফুটবলের মঞ্চে নাটকীয় জয় তুলে নিল সান্ডারল্যান্ড ও জুভেন্তাস। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল করে জয় নিশ্চিত করল দুই দলই। অন্য দিকে, দুরন্ত পারফরম্যান্সে সালজবুর্গকে ৪-০ গোলে উড়িয়ে দিল এসি মিলান। একই ব্যবধানে লে...

১৬ অক্টো ২০২৬, ০৬:৫৯ পিএম · 2 মিনিট
ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে
ময়দান

ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে

স্পোর্টস ডেস্ক: লা লিগায় দাপট, চ্যাম্পিয়ন্স লিগেও একের পর এক জয়। হান্সি ফ্লিকের বার্সেলোনা যেন অপ্রতিরোধ্যের নাম হয়ে উঠেছে। দলের আক্রমণভাগে লামিনে ইয়ামলের দুরন্ত ছন্দ প্রতিপক্ষের রাতের ঘুম কেড়ে নিচ্ছে। গালাতাসারাইয়ের বি...

১৬ অক্টো ২০২৬, ০৬:৪৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.