JAZZBAAT 24 BANGLA
১৪ সেপ্টে ২০২৬, ০১:২৭ পিএম
Breaking
এক-দু’টি সিরিজে কিছু এসে যায় না! কোটলায় ঝড় তুলে বড় বার্তা অভিষেকের রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করুন! জেলেনস্কিকে সরাসরি হুঁশিয়ারি ট্রাম্পের, নেপথ্যে কি... জুয়ার আসরে হানা দিতেই পুলিশের উপর বোমাবাজি! সালারে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম এএসআই গোবরেই মিটবে জ্বালানির চাহিদা! বাংলার ২১ জেলায় বসছে বায়োগ্যাস ইউনিট, বড় উদ্যোগ ‘গোবর্ধন’... বরিস জনসনের ট্রেনের কান ঘেঁষে রুশ ড্রোন! ইউক্রেন সফরে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ব্রিটেনের... বিদেশের মঞ্চে পুরস্কার, দেশেই আটকে ছবি! ‘সংস অফ ফরগটেন ট্রিজ’ নিয়ে সেন্সর আপত্তিতে বিপাকে... নিখুঁত দেবতা নন, তবুও অগ্রেই পুজো পান বিনায়ক পুলিশ হেফাজতে আসামির মৃত্যু, বাথরুমে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য এক-দু’টি সিরিজে কিছু এসে যায় না! কোটলায় ঝড় তুলে বড় বার্তা অভিষেকের রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করুন! জেলেনস্কিকে সরাসরি হুঁশিয়ারি ট্রাম্পের, নেপথ্যে কি... জুয়ার আসরে হানা দিতেই পুলিশের উপর বোমাবাজি! সালারে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম এএসআই গোবরেই মিটবে জ্বালানির চাহিদা! বাংলার ২১ জেলায় বসছে বায়োগ্যাস ইউনিট, বড় উদ্যোগ ‘গোবর্ধন’... বরিস জনসনের ট্রেনের কান ঘেঁষে রুশ ড্রোন! ইউক্রেন সফরে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ব্রিটেনের... বিদেশের মঞ্চে পুরস্কার, দেশেই আটকে ছবি! ‘সংস অফ ফরগটেন ট্রিজ’ নিয়ে সেন্সর আপত্তিতে বিপাকে... নিখুঁত দেবতা নন, তবুও অগ্রেই পুজো পান বিনায়ক পুলিশ হেফাজতে আসামির মৃত্যু, বাথরুমে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য

দেশঁর পর জিদান, নতুন যুগের সূচনা ফ্রান্সে

দেশঁর পর জিদান, নতুন যুগের সূচনা ফ্রান্সে

নয়া ভূমিকায় জিনেদিন জিদান। দিদিয়ের দেশঁর পর ফ্রান্স ফুটবল দলের নতুন কোচ হলেন এই ফুটবল কিংবদন্তি। মঙ্গলবার ফরাসি ফুটবল ফেডারেশনের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করা হয়েছে। কিলিয়ান এমবাপ্পের দল বিশ্বকাপের সেমিফাইনালে বিদায় নেওয়ার পরই সরে দাঁড়ান গত ২০১২ সাল থেকে দায়িত্বে থাকা দেশঁ। তার পর জিদানই ছিলেন কোচ হওয়ার সবচেয়ে বড় দাবিদার।

নতুন দায়িত্ব পেয়ে আবেগ চেপে রাখতে পারেননি জিদান। তাঁর কথায়, "আমার কাছে এটা অত্যন্ত আনন্দের একটি মুহূর্ত। ফ্রান্স দলের কোচ হতে পারছি, এর বেশি বলার মতো কোনও শব্দ আমার কাছে নেই।" তিনি আরও বলেন, “নিজেকে সামলে রাখার চেষ্টা করছি। কারণ আমার মধ্যে এখন অনেক আবেগ কাজ করছে। তবে এই চ্যালেঞ্জের জন্য আমি প্রস্তুত। আর এটাই আজ আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করছে।”

১৯৯৮ সালের বিশ্বকাপজয়ী ফরাসি দলে একে অপরের সতীর্থ ছিলেন জিদান এবং দেশঁ। ২০২১ সালে রিয়াল মাদ্রিদের কোচের পদ ছাড়ার পর থেকেই জাতীয় দলের দায়িত্ব নেওয়ার অপেক্ষায় ছিলেন জিদান। প্যারিসে একটি অনুষ্ঠানে তিনি বলেন, "ফ্রান্স দলের কোচের পদটাই একমাত্র বাকি ছিল, যেটা আমি চেয়েছিলাম।" তিনি আরও যোগ করেন, “গত চার-পাঁচ বছরে বিভিন্ন ক্লাবের কোচ হওয়ার প্রস্তাব পেয়েছি। কিন্তু ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আশায় সমস্ত প্রস্তাবই ফিরিয়ে দিয়েছি।”

খেলোয়াড় হিসেবে জিদানের কেরিয়ার সোনায় মোড়া। ১৯৯৮ সালের বিশ্বকাপ ফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে জোড়া গোল করে ফ্রান্সকে বিশ্বচ্যাম্পিয়ন করেছিলেন তিনি। ২০০০ সালে জিতেছিলেন ইউরোও। কোচ হিসেবে তাঁর একমাত্র অধ্যায় রিয়াল মাদ্রিদে। সেখানেও ২০১৬, ২০১৭ এবং ২০১৮ সালে টানা তিন বার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতে নজির গড়েছিলেন জিদান। সেই সফল কোচের হাতেই এবার নতুন স্বপ্ন দেখবে ফরাসি ফুটবল।

 

 

47 Views 0 Likes 0 Comments

Related News

এক-দু’টি সিরিজে কিছু এসে যায় না! কোটলায় ঝড় তুলে বড় বার্তা অভিষেকের
ময়দান

এক-দু’টি সিরিজে কিছু এসে যায় না! কোটলায় ঝড় তুলে বড় বার্তা অভিষেকের

অভিষেকের এ দিনের ইনিংস সেই দর্শনেরই যেন বাস্তব উদাহরণ। শুরু থেকেই আফগান বোলারদের উপর চড়াও হন তিনি। রান তোলার গতি এতটাই দ্রুত ছিল যে ভারতের ১৫৭ রানের লক্ষ্য একটা সময় প্রায় কিছুই না মনে হচ্ছিল।

১৪ সেপ্টে ২০২৬, ১২:২২ পিএম · 2 মিনিট
দল ট্রফি না নিলেও নকভির সঙ্গে সৌজন্য বিনিময়ে সমালোচনার মুখে বিসিসিআই সচিব
ময়দান

দল ট্রফি না নিলেও নকভির সঙ্গে সৌজন্য বিনিময়ে সমালোচনার মুখে বিসিসিআই সচিব

সব মিলিয়ে সাইকিয়ার বার্তা স্পষ্ট। নকভির সঙ্গে সৌজন্য বিনিময় আর তাঁর হাত থেকে ট্রফি গ্রহণ, দু’টি সম্পূর্ণ আলাদা বিষয়।

১৪ সেপ্টে ২০২৬, ১১:২৮ এএম · 2 মিনিট
ভারতীয় বোর্ডের আপত্তিকে পাত্তা দেননি 'চোর' মহসিন নকভি
ময়দান

ভারতীয় বোর্ডের আপত্তিকে পাত্তা দেননি 'চোর' মহসিন নকভি

নকভি শুধু এসিসি বা পিসিবি'র চেয়ারম্যানই নন। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও তিনি। তাই তাঁর হাত থেকে ট্রফি নেওয়া হবে না, এই অবস্থান আগেই স্পষ্ট করে দিয়েছিল ভারতীয় বোর্ড।

১৪ সেপ্টে ২০২৬, ১১:১৪ এএম · 2 মিনিট
নাকভির সামনে হরমনপ্রীতদের ‘নীরব জবাব’
ময়দান

নাকভির সামনে হরমনপ্রীতদের ‘নীরব জবাব’

দুবাই: এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। কিন্তু শিরোপা জয়ের পর পুরস্কার বিতরণী মঞ্চে তৈরি হল অন্যরকম দৃশ্য। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) প্রধান এবং পাকিস্তান ক্রি...

১৪ সেপ্টে ২০২৬, ১০:০৯ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.