চোপড়ায় ফের তৃণমূল নেতা গ্রেফতার, উত্তপ্ত রাজনৈতিক মহল
পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম একরামুল হক। তিনি চোপড়া পঞ্চায়েত কমিটির বিদ্যুৎ বিভাগের কর্মী এবং তৃণমূল ব্লক কোর কমিটির সদস্য বলে জানা গিয়েছে। সোমবার গভীর রাতে মাচিয়ালী গ্রাম পঞ্চায়েতের কাঁচাকালি এলাকায় নিজের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে চোপড়া থানার পুলিশ। এরপর মঙ্গলবার তাঁকে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয়।
০১ সেপ্টে ২০২৬, ০৭:২১ পিএম · 2 মিনিট