JAZZBAAT 24 BANGLA
১৬ অক্টো ২০২৬, ১০:৫২ পিএম
Breaking
মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা

‘পাঁচতারা হোটেলে নয়...' ধোনির সাক্ষ্যগ্রহণ নিয়ে আদালতের দ্বারস্থ প্রাক্তন আইপিএস

‘পাঁচতারা হোটেলে নয়...' ধোনির সাক্ষ্যগ্রহণ নিয়ে আদালতের দ্বারস্থ প্রাক্তন আইপিএস

কলকাতা, নিউজ ডেস্ক: তিনি নিজে না চাইলেও বিতর্কে জড়িয়ে পড়েন বার বার। এ বার মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে এমনই আরেক বিতর্কের সৃষ্টি হল আদালতে। ১০০ কোটি টাকার মানহানির মামলায় ক্যাপ্টেন কুলের সাক্ষ্যগ্রহণ ঘিরে নতুন দাবি তুললেন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার জি. সম্পথ কুমার। তাঁর করা তিনটি আবেদন নথিভুক্ত করার জন্য মঙ্গলবার রেজিস্ট্রিকে নির্দেশ দিয়েছে মাদ্রাজ হাই কোর্ট। 

গত ২০১৪ সালে ২০১৩ সালের আইপিএল বেটিং কাণ্ডে নিজের নাম জড়ানোর অভিযোগে সম্পথ কুমার-সহ কয়েক জনের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেছিলেন ধোনি। সেই মামলার বিচারপ্রক্রিয়া কী ভাবে এগোবে, তা নিয়েই এ বার নতুন করে আইনি টানাপোড়েন।

বিচারপতি কে. গোবিন্দরাজন থিলাকাভাদির এজলাসে ওঠে মামলাটি। সম্পথ কুমারের করা তিনটি আবেদন গ্রহণযোগ্য কি না, তা খতিয়ে দেখতে সেগুলি আদালতের সামনে পেশ করেছিল রেজিস্ট্রি। তাঁর আইনজীবী জানান, একই ধরনের একটি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশের ভিত্তিতেই এই আবেদনগুলি করা হয়েছে। 

সেই নির্দেশ দেখে বিচারপতি আবেদনগুলি নথিভুক্ত করার অনুমতি দেন। তবে ধোনিকেও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে। আবেদনগুলি নম্বর পাওয়ার পর এ বার পাল্টা হলফনামা জমা দিতে পারবেন দেশের প্রাক্তন অধিনায়ক।

ঠিক কী দাবি করেছেন প্রাক্তন আইপিএস? প্রথম আবেদনে তাঁর দাবি, আদালত নিযুক্ত আইনজীবী কমিশনারের মাধ্যমে ধোনির সাক্ষ্যগ্রহণের সময় নজরদারির জন্য একজন বিচারবিভাগীয় আধিকারিক নিয়োগ করা হোক। দ্বিতীয় আবেদনে সাক্ষ্যগ্রহণের গোটা প্রক্রিয়া ভিডিও ক্যামেরায় রেকর্ড করার দাবি জানানো হয়েছে। 

সেই রেকর্ডিংয়ের কোনও অংশ যাতে বাদ না যায়, তার জন্য একটি সম্পূর্ণ কপি তাঁকে ও নিযুক্ত বিচারবিভাগীয় আধিকারিককে দেওয়ার আর্জিও জানিয়েছেন তিনি। তবে সবথেকে বেশি চর্চায় তৃতীয় দাবিটি। ধোনির সাক্ষ্য যেন আদালত চত্বর বা কোনও সরকারি ভবনেই নেওয়া হয়। সম্পথ কুমারের আইনজীবীর বক্তব্য, “শুধু ক্রিকেটার বলেই তাঁর সাক্ষ্য পাঁচতারা হোটেল বা কোনও ব্যক্তিগত বাংলোয় নেওয়া যায় না।”

ধোনির সাক্ষ্যগ্রহণ নিয়ে এর আগেও কম জলঘোলা হয়নি আদালতে। ২০২৫ সালের ১১ অগাস্ট বিচারপতি সি.ভি. কার্তিকেয়ন বিচার শুরু করার নির্দেশ দিয়ে আইনজীবী জি. জয়শ্রীকে আদালত-নিযুক্ত কমিশনার হিসেবে ধোনির সাক্ষ্য রেকর্ড করার দায়িত্ব দিয়েছিলেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেন সম্পথ কুমার। 

কিন্তু ৪ নভেম্বর ডিভিশন বেঞ্চ তাঁর আবেদন খারিজ করে জানায়, হাই কোর্ট চত্বরে ধোনিকে হাজির করিয়ে সাক্ষ্য নিলে নিরাপত্তার জন্য বড়সড় ব্যবস্থা করতে হবে। তাই আদালতের বাইরে কমিশনারের মাধ্যমে সাক্ষ্যগ্রহণে আপত্তি নেই। ধোনির মামলায় সম্পথ কুমার ছাড়াও বিবাদীপক্ষে রয়েছেন জি মিডিয়া কর্পোরেশন, সাংবাদিক সুধীর চৌধুরী এবং নিউজ নেশন নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড।

49 Views 0 Likes 0 Comments

Related News

বিবাহবিচ্ছেদের আইনি জটিলতা নিয়ে জনতার মত চাইল মহারাষ্ট্রের অভিন্ন দেওয়ানি বিধি কমিটি
দেশ

বিবাহবিচ্ছেদের আইনি জটিলতা নিয়ে জনতার মত চাইল মহারাষ্ট্রের অভিন্ন দেওয়ানি বিধি কমি...

মুম্বই: বিয়ে ভাঙার আইনি প্রক্রিয়া কি এতটাই জটিল যে দাম্পত্য সম্পর্কে জড়াতে ভয় পাচ্ছেন অনেকে? বিবাহবিচ্ছেদ, খোরপোশ এবং সম্পত্তির অধিকার নিয়ে আইনি টানাপড়েন এড়াতেই কি বিয়ের বদলে লিভ-ইন সম্পর্ককে বেছে নিচ্ছেন দম্পতিরা? এ ...

১৬ অক্টো ২০২৬, ০৫:১০ পিএম · 5 মিনিট
Abhijit Dipke : দিল্লিতে তিরঙ্গা যাত্রা ঘিরে নতুন মোড়, অভিজিৎ দীপকে বার্তা পুলিশের
দেশ

Abhijit Dipke : দিল্লিতে তিরঙ্গা যাত্রা ঘিরে নতুন মোড়, অভিজিৎ দীপকে বার্তা পুলিশে...

তিরঙ্গা যাত্রা' ঘিরে দিল্লিতে নতুন করে চর্চায় সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

১৬ অক্টো ২০২৬, ০৫:০২ পিএম · 2 মিনিট
ইউরোপে কড়া হচ্ছে অভিবাসন নীতি, বাড়ছে রাজনৈতিক চাপ
দেশ

ইউরোপে কড়া হচ্ছে অভিবাসন নীতি, বাড়ছে রাজনৈতিক চাপ

ব্রিটেন: ইউরোপে অভিবাসন নিয়ে বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। বিদেশি নাগরিকদের প্রবেশ, বসবাসের অনুমতি এবং অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ করছে পর্তুগাল। এ বার সেই পথেই হাঁটার চাপ বাড়ছে স্পেনের উপরেও। সীমান্তে অনিয়ন্ত্রিত...

১৬ অক্টো ২০২৬, ০৩:২৯ পিএম · 5 মিনিট
ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ইলন মাস্কের ‘স্টারশিল্ড’, এক নির্দেশেই থমকে যেতে পারে ড্রোন!
দেশ

ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ইলন মাস্কের ‘স্টারশিল্ড’, এক নির্দেশেই থমকে যেতে পারে ড্রো...

ইউক্রেন: যুদ্ধের ময়দানে এখন শুধু কামান, ক্ষেপণাস্ত্র কিংবা যুদ্ধবিমান নয়, জয়-পরাজয়ের হিসাব বদলে দিতে পারে মহাকাশে ঘুরে বেড়ানো উপগ্রহও। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের সামরিক বাহিনীর যোগাযোগ এবং ড্রোন পরিচালনায় গুরুত্ব...

১৬ অক্টো ২০২৬, ০৩:১৮ পিএম · 5 মিনিট

Top Comments (0)

No approved comments yet.