JAZZBAAT 24 BANGLA
১৬ অক্টো ২০২৬, ১০:৫১ পিএম
Breaking
মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা

Abhijit Dipke : দিল্লিতে তিরঙ্গা যাত্রা ঘিরে নতুন মোড়, অভিজিৎ দীপকে বার্তা পুলিশের

Abhijit Dipke : দিল্লিতে তিরঙ্গা যাত্রা ঘিরে নতুন মোড়, অভিজিৎ দীপকে বার্তা পুলিশের
অভিজিৎ দিপকেকে পুলিশের নোটিশ ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: কর্মসূচি ঘিরে উত্তেজনা ছিলই, তবে শেষ মুহূর্তে সামনে এল এমন এক নথি, যা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাজধানীর বুকে একটি প্রস্তাবিত বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সতর্কবার্তা এবং সেই নোটিশে এক পরিচিত মুখের স্বাক্ষর এই দুই বিষয়ই এখন নজর কাড়ছে। তবে, এই নোটিসের পরে কর্মসূচি ঘিরে কি পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন।

'তিরঙ্গা যাত্রা' ঘিরে দিল্লিতে নতুন করে চর্চায় সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। ১৬ অক্টোবর কনট প্লেসে প্রস্তাবিত 'লেহরা দো তিরঙ্গা' বিক্ষোভের আগে তাঁর কাছে নোটিশ পাঠায় দিল্লি পুলিশ। নোটিশে স্পষ্ট জানানো হয়েছে, কনট প্লেস এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি রয়েছে। ফলে, সেখানে জমায়েত ও মিছিলের ক্ষেত্রে প্রশাসনিক বিধিনিষেধ মেনে চলার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পাশাপাশি, প্রস্তাবিত মিছিলের জন্য এমডিএনসির অনুমতি মেলেনি বলেও উল্লেখ করা হয়েছে। অনুমতি ছাড়া কর্মসূচি নিয়ে এগোলে আইনি পদক্ষেপের মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করেছে পুলিশ। এই নোটিসের মাধ্যমে কর্মসূচির উদ্যোক্তাদের প্রশাসনিক নির্দেশ মেনে চলার বার্তা দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, অভিজিৎ দীপকে বর্তমানে এনসিপি-এসসিপি মুখপাত্র অনীশ গাওয়ান্ডের বাসভবনে রয়েছেন। সেখানে পুলিশ আধিকারিকেরা গিয়ে তাঁকে নোটিশ দেন বলে সমাজ মাধমে প্রকাশিত একটি পোস্টে দাবি করা হয়। নোটিশে অভিজিৎ দীপকের স্বাক্ষরের ছবি প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। কেউ নোটিসে স্বাক্ষরের বিষয়টি তুলে ধরেছেন, আবার কেউ প্রস্তাবিত কর্মসূচির সাফল্য নিয়ে প্রশ্ন তুলেছেন।

সব মিলিয়ে 'লেহরা দো তিরঙ্গা' বিক্ষোভের আগে পুলিশের এই সতর্কবার্তা কর্মসূচিকে ঘিরে নতুন পরিস্থিতি তৈরী হয়েছে। এই পরিস্থিতিতে অভিজিৎ দীপকের পরবর্তী পদক্ষেপ কি হয়, তা নিয়ে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে কৌতুহল তৈরি হয়েছে। প্রশাসনের নিচে থাকা ও পুলিশের সতর্কতার মধ্যেও প্রস্তাবিত বিক্ষোভ ঘিরে আলোচনা থামছে না। তবে, এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভের ভবিষ্যৎ কি হবে, আদৌ অনুষ্ঠিত হবে কিংবা উদ্যোক্তারা অন্য কোনও সিদ্ধান্ত নেবেন, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। এখন নজর থাকবে পুলিশের পরবর্তী পদক্ষেপ এবং কর্মসূচির আয়োজকদের সিদ্ধান্তের দিকে।

4 Views 0 Likes 0 Comments

Related News

বিবাহবিচ্ছেদের আইনি জটিলতা নিয়ে জনতার মত চাইল মহারাষ্ট্রের অভিন্ন দেওয়ানি বিধি কমিটি
দেশ

বিবাহবিচ্ছেদের আইনি জটিলতা নিয়ে জনতার মত চাইল মহারাষ্ট্রের অভিন্ন দেওয়ানি বিধি কমি...

মুম্বই: বিয়ে ভাঙার আইনি প্রক্রিয়া কি এতটাই জটিল যে দাম্পত্য সম্পর্কে জড়াতে ভয় পাচ্ছেন অনেকে? বিবাহবিচ্ছেদ, খোরপোশ এবং সম্পত্তির অধিকার নিয়ে আইনি টানাপড়েন এড়াতেই কি বিয়ের বদলে লিভ-ইন সম্পর্ককে বেছে নিচ্ছেন দম্পতিরা? এ ...

১৬ অক্টো ২০২৬, ০৫:১০ পিএম · 5 মিনিট
ইউরোপে কড়া হচ্ছে অভিবাসন নীতি, বাড়ছে রাজনৈতিক চাপ
দেশ

ইউরোপে কড়া হচ্ছে অভিবাসন নীতি, বাড়ছে রাজনৈতিক চাপ

ব্রিটেন: ইউরোপে অভিবাসন নিয়ে বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। বিদেশি নাগরিকদের প্রবেশ, বসবাসের অনুমতি এবং অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ করছে পর্তুগাল। এ বার সেই পথেই হাঁটার চাপ বাড়ছে স্পেনের উপরেও। সীমান্তে অনিয়ন্ত্রিত...

১৬ অক্টো ২০২৬, ০৩:২৯ পিএম · 5 মিনিট
ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ইলন মাস্কের ‘স্টারশিল্ড’, এক নির্দেশেই থমকে যেতে পারে ড্রোন!
দেশ

ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ইলন মাস্কের ‘স্টারশিল্ড’, এক নির্দেশেই থমকে যেতে পারে ড্রো...

ইউক্রেন: যুদ্ধের ময়দানে এখন শুধু কামান, ক্ষেপণাস্ত্র কিংবা যুদ্ধবিমান নয়, জয়-পরাজয়ের হিসাব বদলে দিতে পারে মহাকাশে ঘুরে বেড়ানো উপগ্রহও। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের সামরিক বাহিনীর যোগাযোগ এবং ড্রোন পরিচালনায় গুরুত্ব...

১৬ অক্টো ২০২৬, ০৩:১৮ পিএম · 5 মিনিট
রাস্তায় লুটিয়ে পড়েছিলেন প্রবীণ, থামেনি শ্বাস! ছুটে এসে সিপিআর দিয়ে প্রাণ বাঁচালেন পুলিশকর্মী
দেশ

রাস্তায় লুটিয়ে পড়েছিলেন প্রবীণ, থামেনি শ্বাস! ছুটে এসে সিপিআর দিয়ে প্রাণ বাঁচালেন...

লখনউ: বাজার থেকে সবজি কিনে স্ত্রীর সঙ্গে বাড়ি ফিরছিলেন ষাটোর্ধ্ব এক ব্যক্তি। আচমকাই বুকে অসহ্য যন্ত্রণা, তার পর রাস্তায় লুটিয়ে পড়লেন তিনি। চোখের সামনে স্বামীকে এ ভাবে পড়ে যেতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্ত্রী। আশপাশের লো...

১৬ অক্টো ২০২৬, ০৩:১২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.