JAZZBAAT 24 BANGLA
১৬ অক্টো ২০২৬, ১০:৫২ পিএম
Breaking
মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা

সীমান্তের রেলপথে এবার প্রযুক্তির কড়া পাহারা, নজরদারিতে হাই-টেক ব্যবস্থা

সীমান্তের রেলপথে এবার প্রযুক্তির কড়া পাহারা, নজরদারিতে হাই-টেক ব্যবস্থা

কলকাতা, নিউজ ডেস্ক: সব কিছু স্বাভাবিক বলে মনে হলেও বিপদ কখনও কখনও লুকিয়ে থাকে চোখের আড়ালে। ছুটন্ত ট্রেনের ভিতরে থাকা যাত্রীরা হয়তো বুঝতে পারবেন না, ট্রেনের নিচে বা রেললাইনের আশেপাশে কোনও বিপদজনক বস্তু রয়েছে কি না। কারণ তা সব সময় চোখে পড়ে না। আর সেই ফাঁকফোকরকে কাজে লাগাতে পারে দুষ্কৃতীরা। আর তখনই ঘটতে পারে বড়ষড় বিপদ। সীমান্তবর্তী রেলপথে নিরাপত্তার এই ফাঁকগুলি এবার বন্ধ করতে উদ্যত হল রেল কর্তৃপক্ষ। তাই, এবার নজরদারির পুরনো পদ্ধতির পাশাপাশি আরও কড়া ও প্রযুক্তি নির্ভর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সূত্রে খবর, সীমান্তবর্তী এলাকায় এবার রেলের নিরাপত্তা জোরদার করতে রেললাইনে বসানো হবে 'আন্ডার ফ্রেম ক্যামেরা'। ট্রেনের নিচে কোনও সন্দেহজনক বস্তু বা কার্যকলাপ ধরা পড়লে ক্যামেরায় তার ছবি উঠে আসবে এবং সেই তথ্য পৌঁছে যাবে সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থার কাছে।

আরপিএফ সূত্রে জানা গিয়েছে, অতীতে একাধিকবার ট্রেনের নিচে জিনিসপত্র বেঁধে পাচারের অভিযোগ সামনে এসেছে। সেই ধরনের ঘটনা যাতে ফের না ঘটে তাই এধরনের নতুন প্রযুক্তিনির্ভর ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।  বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে বাংলাদেশ সীমান্তবর্তী বিভিন্ন ক্রসওভার পয়েন্টে। শুধুমাত্র ক্যামেরা বসিয়েই থামছে না নিরাপত্তা বাড়ানোর পরিকল্পনা।

জানা গিয়েছে, রেল পুলিশের সঙ্গে সীমান্তবর্তী এলাকায় যৌথভাবে নজরদারি চালাবে বিএসএফ। পাশাপাশি, নজরদারি আরও তীক্ষ্ণ করতে বাড়ানো হচ্ছে ড্রোনের ব্যবহার। অর্থাৎ নিরাপত্তাকে আরও জোরদার করতে চলেছে রেল।

এদিকে, জেলাস্তরের মনিটরিং কমিটিতেও রেলকে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। শুধুমাত্র প্রযুক্তির ওপর নির্ভর না করে বিভিন্ন সেকশনে হেঁটে রেললাইন পরীক্ষা করবেন আরপিএফএর সিনিয়র আধিকারিকেরা। অর্থাৎ ক্যামেরার দ্বারা নজরদারির পাশাপাশি সরাসরি রেললাইন পরিদর্শনের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। এর পাশাপাশি বাড়ানো হবে ফেসিয়াল রিকগনিশন সিস্টেম বা এফআরএস যুক্ত ক্যামেরার সংখ্যা। রেল পুলিশের দাবি, এই প্রযুক্তির সাহায্যে অতীতেও একাধিক অপরাধীকে শনাক্ত করে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

এমনকি, দুই স্টেশনের মধ্যবর্তী রেল লাইনের পাশে ক্যামেরা বসানোর পরিকল্পনা করা হয়েছে। লাইভ মনিটরিং এর মাধ্যমে নজরদারি ব্যবস্থা চালানো হবে। ফলে, সীমান্তবর্তী রেলপথে নিরাপত্তার চিত্র এবার বদলাতে চলেছে। অর্থাৎ সীমান্তের রেলপথে এবার প্রযুক্তিও পাহারায় থাকবে।

39 Views 0 Likes 0 Comments

Related News

'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা
মহানগর

'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা

নয়া দিল্লি: ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। শুক্রবার তেরঙা কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই নিজের বাড়ি থেকেই তাঁকে আটক করে পুলিশ। এবার এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমে একটি পো...

১৬ অক্টো ২০২৬, ০৯:০৯ পিএম · 1 মিনিট
দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের
মহানগর

দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের

কলকাতা, নিউজ ডেস্ক: আরজি কর দুর্নীতি মামলায় জামিন পেলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।হাসপাতালের আর্থিক অনিয়ম এবং মেধাতালিকায় কারচুপির অভিযোগে দায়ের হওয়া সিবিআই মামলায় এই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। বিচারপতি এম এম সুন্দরেশ...

১৬ অক্টো ২০২৬, ০৯:০২ পিএম · 1 মিনিট
অনুমতি ছাড়া স্টল নয়, বনগাঁয় সিপিএমের বুক স্টলে 'না' কলকাতা হাইকোর্টের
মহানগর

অনুমতি ছাড়া স্টল নয়, বনগাঁয় সিপিএমের বুক স্টলে 'না' কলকাতা হাইকোর্টের

নিউজ ডেস্ক: দুর্গাপুজোর সময় সিপিএমের বইয়ের স্টল বসানো নিয়ে আইনি টানাপোড়েন অব্যাহত। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্যের আবেদনের ভিত্তিতে এবার সিপিএমের স্টল বসানোর অনুমতি খারিজ করল প্রধান বিচা...

১৬ অক্টো ২০২৬, ০৬:২১ পিএম · 2 মিনিট
২৪ ঘণ্টার মধ্যে পোস্ট মুছতে হবে, মনোজকে 'ভোটচোর' মন্তব্যে মহুয়া মৈত্রকে আদালতের নির্দেশ
মহানগর

২৪ ঘণ্টার মধ্যে পোস্ট মুছতে হবে, মনোজকে 'ভোটচোর' মন্তব্যে মহুয়া মৈত্রকে আদালতের নি...

কলকাতা, নিউজ ডেস্ক: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR-কে কেন্দ্র করে রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়ালকে নিয়ে সমাজমাধ্যমে মন্তব্য করে বিপাকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করে আলিপুর আদালতের (...

১৫ অক্টো ২০২৬, ০৯:৫৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.